Brain Station 54

Brain Station 54 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Brain Station 54, Lakshmipur.

23/06/2025
 #ফেসবুক_পেজ_জনপ্রিয়_করার_১০টি_টিপসমাথায় নতুন কোনও আইডিয়া আসলেই সবার আগে চাই একটা ফেসবুক পেজ। পেজ খোলা তো মিনিট দুয়েকের ...
28/10/2024

#ফেসবুক_পেজ_জনপ্রিয়_করার_১০টি_টিপস

মাথায় নতুন কোনও আইডিয়া আসলেই সবার আগে চাই একটা ফেসবুক পেজ। পেজ খোলা তো মিনিট দুয়েকের কাজ। এরপর ফেসবুক পেজ জনপ্রিয় করবেন কী করে? হুড়মুড় করে সবাই লাইক বা ফলো করবে না নিশ্চয়ই। পেজে লাইক বাড়াতে থাকা চাই ধৈর্য, জানা চাই বিশেষ কিছু টিপস।

#প্রোফাইল_গুছিয়ে_নিন
ফেসবুক পেজের জন্য অন্যরকম একটা নাম থাকলে নিজেকে আলাদা করতে পারবেন ঠিকই, তবে ব্যবহারকারীরা পেজটাকে সহজে খুঁজে পাবে না। মাথায় রাখতে হবে মানুষের খোঁজার অভ্যাস। অর্থাৎ মানুষ গুগল বা ফেসবুকে কী লিখে সার্চ করছে সেটা মাথায় রেখে পেজের নাম ও ইউআরএল ঠিক করুন। এক্ষেত্রে পরিচিত ব্র্যান্ড হলে সে নামেই পেজ খোলা যায়। আর যদি ব্র্যান্ডের চিন্তা মাথায় না থাকে, তবে পেজের নাম বা ইউআরএল যতটা সম্ভব সাধাসিধে রাখুন।

#লাইক_কমেন্ট_করুন
নিজের পেজে অন্যের লাইক কমেন্টের আশায় হা করে বসে না থেকে পেজের প্রোফাইল থেকে অন্যের পেজের ভালো পোস্টগুলোতে লাইক ও গঠনমূলক কমেন্ট করুন। শুধু শুধু নিজের পেজের নামটা দেখানোর জন্য এক শব্দে বা এলোমেলো কিছু লিখতে যাবেন না। এতে আপনার পেজের প্রতি কারও আগ্রহ থাকবে না। পেজের অর্গানিক গ্রোথ বাড়াতে শুরুতে আপনার পেজটি যেন ‘সবার বন্ধু’ হিসেবেই থাকে।

ু_অ্যাকশন
বিজনেস সংক্রান্ত পেজ হলে অবশ্যই ওপরের দিকের বারে উপযুক্ত বাটন রাখবেন। কারও ক্ষেত্রে সেটা হতে পারে সেন্ড মেসেজ, কারও বেলায় সাইন-আপ। আবার পেজের ‘শপ’ সেকশনে যখন যথেষ্ট আইটেম থাকবে তখন ‘শপ নাও’ বাটনও যোগ করতে পারেন। এক্ষেত্রে সেন্ড মেসেজ বা কল বাটনের ব্যবহারই বেশি বলা যায়।

#যোগ_করুন_গ্রুপ
পেজের ফ্যান-ফলোয়ার বাড়তে শুরু করলে তাদের সবাইকে এক ছাদের তলায় নিয়ে আসার চেষ্টা করুন। তাদের মতামত বা পোস্ট শেয়ার করার জন্য আলাদা করে একটা গ্রুপ বানিয়ে নিতে পারেন। ওই গ্রুপের কারণেও বাড়তে পারে অর্গানিক লাইক।

#লাইভ
সাধারণ ভিডিও বা পোস্টের চেয়ে ১০ গুণ বেশি রিচ পাওয়া যাচ্ছে ফেসবুক লাইভ ভিডিওতে। তাই পেজের সঙ্গে মানানসই কোনও আইডিয়া পেলে সেটার লাইভ করার চেষ্টা করুন। ফেসবুক এখনও লাইভ ভিডিওগুলোকে তাদের নিউজ ফিডে সবার ওপরে রাখার চেষ্টা করে। এক্ষেত্রে কোনও পণ্য বা সেবার ডেমো কিংবা মজার কোনও টিউটোরিয়াল দেখাতে পারেন।

#পোস্টের_মাপ
একটি আদর্শ অর্গানিক ফেসবুক পোস্টের দৈর্ঘ্য হলো ৪০-৮০টি অক্ষর (ইংরেজিতে, স্পেসসহ)। অল্প কথায় বেশি তথ্য দিতে পারলেই সেটার ‘রিচ’ বাড়িয়ে দেয় ফেসবুক।

#ভুল_তথ্য_নয়
পেজের এনগেজমেন্ট বাড়াতে উল্টোপাল্টা খবর বা ভুল কিছু পোস্ট করতে যাবেন না। ভুয়া তথ্য নিয়ে ফেসবুক এখন বেশ সরব। ভুল তথ্যের ‘রিপোর্ট’ পেলে দেখা যাবে আপনার পেজটা চলে যাবে লাল তালিকায়।

#সময়জ্ঞান
আপনার গ্রাহক বা পেজের অনুসারীদের অভ্যাস বা রুটিন বুঝে নিন। সেই অনুযায়ী বেছে নিতে হবে পোস্ট করার সময়। একেক ধরনের পেজে ব্যবহারকারীদের এংগেজমেন্টের সময়টাও একেক রকম। যেমন খাবার ডেলিভারি সংক্রান্ত পেজ হলে সকাল বা বিকালের সময় পোস্ট করুন, মধ্যরাতে নয়।

#ইনস্ট্যান্ট_রিপ্লাই
আপনার বিজনেস পেজে ইনবক্স করা মাত্রই যেন ক্রেতারা কোনও না কোনও তথ্য পায়, সে জন্য অটোমেটিক রিপ্লাইয়ের ব্যবস্থা রাখুন। পেজের সেটিংস-এ গিয়ে বামপাশের মেসেজিং অপশনে যান। এরপর রেসপন্স অ্যাসিসট্যান্ট সিলেক্ট করে ‘সেন্ড ইনস্ট্যান্ট রিপ্লাইস’ সিলেক্ট করুন। চেঞ্জ-এ ক্লিক করে নিজের মতো করে বার্তাটি লিখুন। আপনার ক্রেতা বা গ্রাহক যদি শুধু এ দেশীয় হয়, তবে অভ্যর্থনার বার্তা বাংলাতেই লিখুন। সবশেষে ‘সেভ’ করুন।

#ফেসবুক_পিক্সেল
আপনার যদি আলাদা ওয়েবসাইট থাকে তবে সেই সাইটের ফেসবুক পেজের জন্য ‘ফেসবুক পিক্সেল’ অপশনটি ব্যবহার করুন। এর জন্য কিছুটা আইটি জ্ঞান থাকা চাই। পিক্সেল বলতে এখানে একটি ছোট কোডকে বোঝানো হচ্ছে যা আপনার ওয়েবসাইটে থাকবে। ওই কোডের মাধ্যমে আপনার ওয়েবসাইট ভিজিট করা গ্রাহকদের তথ্য পাবে ফেসবুক। সেই অনুযায়ী ঠিক করতে পারবেন ‘টার্গেট অডিয়েন্স’। অর্থাৎ যারা আপনার ওয়েবসাইটে মাঝে মধ্যে ঢুঁ মারে তারাই আপনার ফেসবুকের পোস্ট যেন বেশি বেশি দেখতে পায়, সেটার বন্দোবস্ত করে ফেসবুক পিক্সেল।

01/05/2023

How to upload project on your GitHub Account

28/03/2023

ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং কাকে বলে? বাংলাদেশে শিক্ষিত বেকার তরুন ও যুবকদের কাছে ফ্রিল্যান্সিং শব্দটি একটি শব্দই নয়। Freelancing meaning in Bengali সম্পর্কে জানতে পারবেন এই পোস্টে। ফ্রিল্যান্সিং করে এখন অনেকই নিজেকে সাবলম্বি করে তুলছে। এখন ফ্রিল্যান্সিং শিখে আপনিও ঘরে বসে টাকা আয় করতে পারবেন। বর্তমান বিশ্ব বাজারে Freelancing jobs চাহিদা দিনে দিনে বেড়েই চলছে।

বর্তমানে বাংলাদেশে দিনে দিনে বেকারত্ব একটি বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দেশে প্রতি বছর কয়েক মিলিয়ন শিক্ষিত বেকার যুবক তৈরি হচ্ছে।

অনেক শিক্ষিত বেকার যুবক জানেননা কিভবে Freelancing করে টাকা আয় করতে হয়। বর্তমানে দেশে অনেক শিক্ষিত যুবক চাকরি না পেয়ে ঘরে বসে অনলাইনে কীভাবে অর্থ উপার্জন করা যায় তা জানতে চান।
বন্ধুরা ফ্রিল্যান্সিং অনলাইন থেকে অর্থ উপার্জনের সব থেকে ভাল পদ্দতি। তবে আপনাকে Freelancing meaning in Bengali, সঠিক পদ্দতি জানাতে চলে এলাম এই পোস্টে।

কেননা Freelancing meaning সম্পর্কে আপনার সঠিক ধারণা না থকালে আপনি অর্থ উপার্জনের পূর্বেই জালিয়াতির শিকার হতে পারেন।

আপনি কঠোর পরিশ্রম করার পরেও আপনার হাতে একটি টাকাও আসবে না অথবা আপনি Freelancing শিখতে অনেক বেশি টাকা খরচ করে ফেলবেন।

তাই ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং কাকে বলে এই সম্পর্কে Freelancing meaning in Bengali পোস্ট দরকার বলে আমি মনে করি।

কেননা বাংলাদেশে এখন অনেক প্রতিষ্ঠান ফ্রিল্যান্সিং শিখানোর নামে ব্যবসা করে যাচ্ছে এবং অনেকেই তাদের প্রতারনার শিকার হচ্ছেন।

So, আজ আপনি এখান থেকে অনলাইনে অর্থ উপার্জন করতে সব থেকে সেরা উপায় Freelancing meaning সম্পর্কে জেনে জাবেন। যে পাশাকে আপন করে নিয়েছে বিশ্বের কোটি কোটি মানুষ।
ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং মানে হচ্ছে আপনার নিজের যে কোনও দক্ষতার বিনিময়ে ঘরে বসে সহজে অর্থোপার্জন।

চলুন আপনাকে উদাহরণ দিয়ে বুজানো যাক Freelancing meaning সম্পর্কে।
উদাহরণ 1 # ধরুন আপনি পড়ালেখা করেছেন এবং ভালো ইংলিশ জানেন, অনলাইনে কাজ বিষয়ে আপনার কোন দক্ষতা নাই। এখানে আপনার জন্য আপনার জন্য একটি কাজ রয়েছে, সে ডাটা এন্ট্রি।

ডাটা এন্ট্রি করেও অনেকে হাজার হাজার টাকা প্রতি মাসে অনলাইন থেকে আয় করছেন।

শুরুতে এই বিষয়ে আপনার ধারনা না থাকতে পারে, ইউটিউবে এই বিষয়ে কিছুক্ষণ সময় ব্যয় করে রিচার্জ করলে আপনি এই সম্পর্কে অনেক ভালো ভালো ভিডিও পেয়ে যাবেন এবং অনেক তাড়াতাড়ি আপনার অনলাইন আয় শুরু করতে পারবেন বলে মনে করি।

উদাহরণ 2 # মনে করুন আপনি নিজের ছবির কাজ করেছেন Photoshop এ এবং আপনি ছবির ভালো কাজ করতে পারেন। তাহলে আপনি এখন Youtube থেকে কিছু ধারণা নিয়ে ফটো এডিটিং কাজ করতে পারেন অন লাইন মার্কেটপ্লেস গুলিতে।

বন্ধুরা আপনি অনলাইনে কাজ করতে হলে ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে আপনার কি টপিক বা বিষয় ভালো লাগে আপনি নিজের পছন্দমতো সময়ে ওই টপিক গুলো আস্তে আস্তে শিখতে থাকুন ঘরে বসেই।

What is Freelancing | ফ্রিল্যান্সিং কাকে বলে?
আমি আশাকরি এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ফ্রিল্যান্সিং কি?

ফ্রিল্যান্সিং কাকে বলে এ বিষয়ে আপনাকে আরও কিছু বিভাগ সম্পর্কে কিছু ধারণা দেওয়ার জন্য এখানে আপনাদের ফ্রিল্যান্সিংয়ের কিছু বিভাগ সমূহ সম্পর্কে জানাবো।

ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ
Adobe Photoshop (এডোবি ফটোশপ )
Content Writing ( কন্টেন্ট রাইটিং)
Online teaching ( অনলাইন টিচিং )
Painting (পেইন্টিং )
Music ( সংগীত )
Computer specialist ( কম্পিউটার বিশেষজ্ঞ)
Art ( চিত্র )
Web design and development ( ওয়েব ডিজাইন & ডেভেলপমেন্ট )
Graphic design ( গ্রাফিক ডিজাইন )
এবং আরও অনেক বিষয় রয়েছে বর্তমানে Freelancing করার মতো।
যে বিষয়ে আপনার মধ্যে প্রচুর প্রতিভা রয়েছে সেই বিষয়ে আপনি প্রথমে চেষ্টা করুন ফ্রিল্যান্সিং করতে।

অফলাইন কাজের ক্ষেত্রে আমরা যেমন কাজের বিনিময়ে টাকা পাই ফ্রিল্যান্সিংও এমনি একটি পেশা, তবে তা সম্পূর্ণ অনলাইন কাজ।

তবে এখানে আপনাকে পেমেন্ট অনলাইনে গ্রহণ করতে হবে এবং ক্লাইন্ট ( কাস্টমার ) অনলাইন থেকেই আপনাকে কাজ করাবে। যা আপনি নিজ ঘরে বসে আপনার পছন্দ মতো সময়ে করে জমা দিতে পারবেন।

আশা করি আপনি ফ্রিল্যান্সিং কাকে বলে বুঝতে পেরেছেন।

ফ্রিল্যান্সিং সফল হতে করনীয়
অনলাইন থেকে ফ্রিল্যান্সিং অর্থ উপার্জনের জন্য সেরা উপায়।

তবে নতুন ফ্রিল্যান্সারদের প্রথমে কাজ পেতে কঠোর পরিশ্রম করতে হবে, সফল হতে হলে প্রথম কাজ পেতে কয়েক মাস লাগতে পারে।

আপনি যদি প্রথম কয়েক মাস কষ্ট করেন, সফল হন, তবে আপনি ১ ঘন্টায় ৫০ ডলার পর্যন্ত উপার্জন করতে পারবেন ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে।

এখানে কাজের কোন সময়সীমা নেই, তাই যখনই আপনার মন চাইবে আপনি তখনি কাজ করতে পারেন।

বন্ধুরা Freelancing meaning in Bengali জানার পর, এখান আপনাকে Freelancing ওয়েবসাইট গুলিতে আপনার অ্যাকাউন্ট তৈরি করতে হবে।

এখানে আপনাকে আপনার দক্ষতা বিষয় এবং নিজের সম্পর্কে সম্পূর্ণ সঠিক তথ্য দিতে হবে। তবেই আপনি ফ্রিল্যান্সিং করে সফল হতে পারবেন।

Freelancing marketplace list | শীর্ষ ফ্রিল্যান্সিং ওয়েবসাইট
Upwork ( আপওয়ার্ক)
Fiverr ( ফাইবার )
Freelancer ( ফ্রিলাঞ্চার)
Peopleperhour ( পিপল-পার-অয়ার )
Toptal ( টপটাল )
Elance ( এলাঞ্চ )
Project4hire
SimplyHired
IFreelance
Guru
99designs
How to do a freelancing job? ফ্রিল্যান্সিং জব কীভাবে করবেন
আমরা আপনাকে আগেই বলেছি যে ফ্রিল্যান্সিং একটি দক্ষতা ভিত্তিক কাজ।

উপরোক্ত সাইট গুলিতে আপনি আপনার দক্ষতা থেকে অর্থ উপার্জন করতে পারবেন।

সুতরাং আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান এবং ফ্রিল্যান্সার হতে চান তবে প্রথমে অবশ্যই আপনার দক্ষতা চিহ্নিত করুন, আপনি অনলাইনে কোন কাজটি ভাল করতে পারেন?

অবশর সময়ে আপনি কী করতে চান? আপনি কোন খরচ ছাড়া কী কাজ করতে পছন্দ করেন?

এখন নিজ প্রতিভা বুজে আপনি কাজ নির্ণয় করবেন। আপনার পছন্দনীয় ঐ কাজটি শিখুন এবং নিয়মিত প্র্যাকটিস করুন।

আপনার কাজটিকে আপনি আরও ভাল এবং যে কারো থেকে নতুন উপায়ে করা শুরু করুন।

যাতে আপনি অন লাইন প্লাটফরম গুলিতে ক্লায়েন্টদের সেরা মূল্যে এবং ভালো মানে কাজ দিতে পারেন। কখনোই সস্তা দামে কাজ করবেন না অন্যান্য ফ্রিল্যান্সারদের রেট দেখে কাজের মূল্য নির্ধারণ করুন।

ফ্রিল্যান্সিং করতে কি কি প্রয়োজন
ফ্রিল্যান্সিং কি? Freelancing meaning in Bengali পড়ে আপনি নিশ্চয়ই বুজতে পেরেছেন আপনার কাজের ধরণ। Freelancing বেশিরভাগ কাজগুলি অনলাইনে হয়ে থাকে।

এজন্য আপনার নিন্মে উল্লিখিত জিনিসগুলি সর্বদা প্রয়োজন হবে-

Computer OR leptop / একটি কম্পিউটার বা ল্যাপটপ
Internet connection ( ইন্টারনেট সংযোগ )
Smartphone ( স্মার্টফোন )
Email account ( একটি ইমেল অ্যাকাউন্ট )
Bank Account ( ব্যাংক হিসাব )
ফ্রিল্যান্সিং কাজে ক্লায়েন্টদের কাছ থেকে অর্থ গ্রহন করতে অনলাইন পেমেন্ট পদ্ধতি থেকে যে কোন একটি অন লাইন পেমেন্ট পদ্দতি ব্যাবহার করতে হবে। যেমন পেপ্যাল ​​অ্যাকাউন্ট, পেওনিয়ার ইত্যাদি।

How to learn freelancing in Bangladesh?
বর্তমানে বাংলাদেশ থেকে ফ্রীলান্সিং করে টাকা আয় করছেন অনেকেই।

কেননা ইন্টারনেট পুরো বিশ্ব মানুষের হাতের মুঠোয় নিয়ে এসেছে। চাইলে শুরুতে আপনি আপনার হাতের মোবাইলটি ব্যবহার করে ইউটিউব থেকে বিভিন্ন ভিডিও দেখে ফ্রিল্যান্সিং শিখতে পারেন।

বর্তমানে বাংলাদেশে অনেক ফ্রিল্যান্সার রয়েছে আপনাদের আশেপাশে। আপনারা চাইলে তাদের কাছে শরণাপন্ন হয়ে তাদের কিছু কাজ ফ্রিতে করে দিয়ে আপনি ফ্রিল্যান্সিং শিখতে পারেন।

freelancing in bangladesh নামে ফেসবুক গ্রুপ রয়েছে ফেসবুকে। আপনি চাইলে তাদের ফেসবুক গ্রুপে জয়েন কর, তাদের কথোপকথন এবং তাদের লেখা বিভিন্ন পোস্ট থেকে বুঝতে পারেন।

তারা কি ধরনের কাজের কথা বলছে এবং বর্তমানে মার্কেট প্লেসে কি ধরণের কাজের চাহিদা রয়েছে।

আপনি কি ধরনের কাজ করবেন এবং ফ্রিল্যান্সার হতে আপনার কি করনীয় সকল বিষয়ে আপনি সঠিক ধারণা পেতে হলে অবশ্যই ফ্রিল্যান্সিং করা লোকদের সঙ্গে আপনার যোগাযোগ থাকা দরকার।
বন্ধুরা বাংলাদেশে অনেকেই এমন রয়েছেন যারা Freelancing meaning বলতে বুজেন অল্প সময়ে ইন্টারনেট থেকে বেশি পরিমান অর্থ আয় করা।

হ্যাঁ এটা সম্বভ তবে আপনাকে ফ্রিল্যান্সিং মার্কেটে অনেক ভালো ভালো কাজ রয়েছে, আপনাকে প্রথমে সেই কাজ গুলি সম্পর্কে জানতে হবে।

আমি আপনাদের বলবো আপনি ফ্রিল্যান্সিং শুরুর প্রথম দিকে ছোট ছোট কাজ গুলি দিয়ে শুরু করেন।

ছোট কাজ গুলিতে আপনি ভালো দক্ষতা দেখাতে পারলে আপনি বড় কাজগুলি করতে পারবেন।

অনেক এমন ফ্রিল্যান্সার রয়েছেন বাংলাদেশে যাদের মাসিক আয় ১ লক্ষ টাকার বেশি। তাই ফ্রিল্যান্সিং শুরু করতে চাইলে টাকার দিকে না তাকিয়ে আগে কাজ শিখুন।

আপনি একবার কষ্ট করে ভালো কাজ শিখতে পারলে ফ্রিল্যান্সিং করে আপনি অনেক টাকা আয় করতে পারবেন। ধন্যবাদ আশা করি Freelancing meaning in Bangladesh ধারণা পরিস্কার হয়েছে।

Address

Lakshmipur

Alerts

Be the first to know and let us send you an email when Brain Station 54 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Brain Station 54:

Share