19/04/2024
***এ রকম প্রস্তাবের আশায় ছিলাম***
"""আরিফ বিন হাবিব ভাইয়ের পক্ষ থেকে
ব্রাদার রাহুলের কাছে প্রস্তাব***
জী রাহুল আমিন ভাই !
অনলাইনে তো অনেক হলো, এবার অফলাইনে হোক।
ঢাকার বকশী বাজার মাঠে(যেখানে প্রতি বছর আপনাদের জলসা হয়) একটি মুখোমুখি অনুষ্ঠান হোক, বিষয়বস্তু:
আপনাদের যে কোন আমল বিষয়ে আমি প্রশ্ন করব, আর আমাদের যে কোন আমল নিয়ে আপনি প্রশ্ন করবেন।
দুজন দুটি মাইকের সামনে দাড়িয়ে প্রশ্নোত্তর করবে, সামনে থাকা শ্রোতারা নোট করবে।
আমাদের দুজনের হাতে কোন বইপুস্তক থাকবেনা, কারণ আপনার প্রশ্ন আমার জানা নেই, আর আমার প্রশ্ন আপনার জানা নেই। তাই উত্তর পত্রও রেডি করে আনা যাবেনা, কারণ প্রশ্নই তো কারো জানা নেই।
যদি এভাবে একটি আয়োজন করতে পারেন, তাহলে জানাবেন, আর না পারলে আলেমদের ব্যপারে চুপ থাকার অনুরোধ রইল। আলেমদের কাজ আলেমদের কেই করতে দিবেন।
আপনার জন্য দূ'আ রইল জাযাকাল্লাহ।