The Insight

The Insight Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from The Insight, Gazipur.

08/10/2026

আপনার আয়ের উৎস কি? খালেদের প্রশ্নে উচিত জবাব সালমান মুক্তাদির!

08/10/2026

পল্লবী থানা বিএনপি'র ভাবপ্রাপ্ত আহবায়ক আনিসুর রহমান ও চিহ্নিত অপরাধী শাহাদাত এর কথোপকথন ভাইরাল!

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় আদালতে হাজির করার সময় পেছনে হাতকড়া প...
08/10/2026

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় আদালতে হাজির করার সময় পেছনে হাতকড়া পরানো এবং লিফট চালু থাকা সত্ত্বেও সিঁড়ি দিয়ে আদালতের ৬ষ্ঠ তলায় ওঠানোয় ক্ষোভ প্রকাশ করে পিপিকে হুমকি দিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক।

আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি পাবলিক প্রসিকিউটরকে বলেন, ‘পিপি সাহেবের বোঝা উচিত, তার সেই স্থান থেকে আমার এই স্থান বেশি দূরে নয়।’

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলমের আদালতে এসব কথা বলেন তিনি।

আদালতে পলক বলেন, ‘হাতকড়া পেছনে দিয়ে আমাকে সিঁড়ি দিয়ে ওঠানো হয়েছে। আদালতের কাছে আমার অনুরোধ, হাতকড়া সামনে দেওয়ার ব্যবস্থা করা হোক।’

পরে আদালত থেকে নামার সময়ও তিনি প্রশ্ন তোলেন, ‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’

পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন, ‘পলককে আদালতে আনার সময় লিফট চালু থাকা সত্ত্বেও তাকে সিঁড়ি দিয়ে ওঠানো হয়েছে। আমরা দেখেছি ২টি লিফটের মধ্যে একটি লিফট চালু, তবুও তাদের হেঁটে নামানো হয়েছে। তাদের হাতে জংধরা হ্যান্ডকাফ এবং বুলেটপ্রুফ যে জ্যাকেট, তা খুবই নোংরা; ফলে তারা অসুস্থ হয়ে যেতে পারেন। তাদের এই বিষয়গুলো বিবেচনা করা উচিত।’

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এই মামলায় সাজ্জাদ হোসেন এবং নাইমুল হাসান রাসেল নামে দুই আসামির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি থাকায় তাদের উপস্থিত করতে পারেনি কারা কর্তৃপক্ষ। তাই বিচারক পরবর্তী তারিখ নির্ধারণ করেন।’

আদালত সূত্র জানা গেছে, এদিন কারাগারে থাকা ৮ জনকে আদালতে হাজির করা হয়। এ মামলায় ৩৪ জন আসামির মধ্যে ১০ জন কারাগারে আটক রয়েছেন। বাকি ২৪ জন শুরু থেকেই পলাতক রয়েছেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন মো. হোসেন। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন। সেদিন তিনি গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফিরছিলেন। চাঁদ উদ্যান এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ২০২৪ সালের ৩১ আগস্ট নিহত ব্যক্তির মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা করেন।

২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আকরামুজ্জামান আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

08/10/2026

বিএনপির নারী এমপি প্রার্থীর সাথে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে ২৬ বছরের ঘর সংসার করা স্ত্রীকে তালাক দিয়েছেন দুদক সচিব সাইদুর রহমান! স্ত্রী সন্তানদের ঢাকার বাহিরে পাঠিয়ে সচিব কোয়ার্টারে নিজের বাসায় পরকীয়া প্রেমিকাকে নিয়ে রাত কাটানোর মত কাজ করেছেন। বিস্তারিত প্রতিবেদনে।

সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের সঙ্গে পরিচয়। কথোপকথনে গড়ে ওঠে বন্ধুত্ব। এরপর ব্যক্তিগত তথ্য সংগ্রহ। ধীরে ধীরে ঘনিষ্ঠতা বা...
08/10/2026

সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের সঙ্গে পরিচয়। কথোপকথনে গড়ে ওঠে বন্ধুত্ব। এরপর ব্যক্তিগত তথ্য সংগ্রহ। ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাগে। একপর্যায়ে পাঠানো হয় যৌন বার্তা, ছবি ও ভিডিও। সুপরিকল্পিত এই সম্পর্কে অস্ত্র বানিয়ে হাতিয়ে নেওয়া হয় ভারতীয় নৌবাহিনীর একাধিক সেনা সদস্যের কাছ থেকে সংবেদনশীর নানা তথ্য। পাতানো ফাঁদে পা দিয়ে সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগে মোট ১৮ জনকে গ্রেপ্তার করেছে ভারত।

নয়াদিল্লি বলছে, গ্রেপ্তারকৃতের মধ্যে ১৩ জন ভারতীয় নৌসেনা। ভারতীয় নৌবাহিনীর ইস্টার্ন নেভাল কমান্ডকে টার্গেট করে পাকিস্তান এই ফাঁদ পেতেছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানি নারীদের ভুয়া প্রোফাইল খুলে সুপরিকল্পিত প্রেমের ফাঁদে (হানিট্র্যাপ) অসাবধানতাবশত পা দিয়েছেন ওই সেনারা। যৌথ বাহিনীর পরিচালিত ‘অপারেশন ফায়ারওয়াল ২০২৬’-এ পাকিস্তানি গোয়েন্দাদের (পিআইও) এই বিশাল র্যাকেটের সন্ধান পায় ভারত।

সংবাদমাধ্যম দ্য প্রিন্টের হাতে আসা নথির বরাতে মঙ্গলবার (৬ অক্টোবর) এই চাঞ্চল্যকর তথ্য সামনে আনা হয়েছে। এতে জানা যায়, অন্ধ্রপ্রদেশের কাউন্টার-ইন্টেলিজেন্স (সিআই) ইউনিট, নেভি ইন্টেলিজেন্স ও অ্যান্টি-টেরোরিজম স্কোয়ার্ডের (এটিএস) সমন্বিত তদন্তে দেখা গেছে, কীভাবে পাকিস্তানি নারী গোয়েন্দারা ছদ্মপরিচয়ে ভারতীয় সেনাসদস্যদের ফাঁদে ফেলতেন।

lalmonirhat
ভারতের সঙ্গে চুক্তি হলে মোগলহাট স্থলবন্দর চালুর আশ্বাস দুই মন্ত্রীর
তদন্ত নথিতে প্রকাশ পায়, ‘জোশিতা পাল’ ও ‘অনভি মেহতা’ ছদ্মনামের দুটি জনপ্রিয় প্রোফাইল ব্যবহার করে পাকিস্তানি নারী হ্যান্ডলাররা নৌবাহিনীর সদস্যদের সঙ্গে প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে বন্ধুত্ব জমাতেন। নিজেদের একজন মুম্বাইয়ের জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং অন্যজন দিল্লির মনোবিজ্ঞানী হিসেবে পরিচয় দিতেন। কয়েক মাস ধরে মনস্তাত্ত্বিক সখ্য ও আস্থা তৈরির পর মেসেঞ্জার থেকে হোয়াটসঅ্যাপের ভয়েস ও ভিডিও কলে নিয়ে যেতেন তারা।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, প্রলোভনে পড়ে ভারতীয় সেনারা নিজেদের জাহাজ, সাবমেরিনের সংখ্যা, চলাচলের গোপনীয় সময়সূচি এবং এমনকি সুরক্ষিত নৌঘাঁটির ভেতরের লাইভ ভিডিও ধারণ করে পাকিস্তানি নারীদের কাছে পাচার করতেন।

কেবল তা-ই নয়, অর্থ ও ফাঁদে পড়ে অনেক সেনাসদস্য তাদের হোয়াটসঅ্যাপের ওটিপি (ওটিপি) পাকিস্তানি হ্যান্ডলারদের হাতে তুলে দেন। সেই ওটিপি ব্যবহার করে পাকিস্তান থেকে ভারতীয় নম্বরগুলো হ্যাক করা হতো এবং অন্য সেনা কর্মকর্তাদের লক্ষ্যবস্তু বানানো হতো। তথ্য ও ওটিপির বিনিময়ে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সেনাসদস্যদের অ্যাকাউন্টে ঘুষের অর্থ লেনদেন হতো।

সিআই ইউনিট প্রথমে মাত্র দুজনের জড়িত থাকার সন্দেহ করেছিল। তারা হলেন বিশাখাপত্তনে কর্মরত নৌ কর্মকর্তা প্রদীপ মুখার্জি ও নৌবাহিনীর চুক্তিভিত্তিক বেসামরিক চালক এ. সাই ভারাপ্রসাদ। তাদের জিজ্ঞাসাবাদে নেওয়া হলে পিআেইওদের মাধ্যমে তথ্য ফাঁস করা ১৮ জনের একটি বড় নেটওয়ার্কের সন্ধান পাওয়া যায় বলে প্রতিবেদনে বলা হয়েছে।

ভারতে বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে নারীকে পৈশাচিক নির্যাতন ও গণধর্ষণ, গ্রেপ্তার ৯
গত ২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অভিযানে ভারতের ১০টি রাজ্য থেকে এখন পর্যন্ত ১৩ সেনা কর্মীসহ ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সরকারি গোপনীয়তা আইন (ওএসএ) এবং কঠোর সন্ত্রাসবিরোধী আইন ‘ইউএপিএ’-র আওতায় মামলা দায়ের করা হয়েছে। গোটা ঘটনাটির তদন্ত এখনো চলমান বলে জানিয়েছে অন্ধ্রপ্রদেশ পুলিশ।

মুখার্জি ও প্রসাদকে ১৪ অক্টোবর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। তারা বর্তমানে বিজয়ওয়াড়া জেলা কারাগারে রয়েছেন। গত ২ ও ৪ অক্টোবর কোয়েম্বাটুর ও বিশাখাপত্তনমে প্রথম দফার গ্রেপ্তার করা হয়। তবে এনক্রিপ্টেড যোগাযোগের মাধ্যমে বিশাখাপত্তনমসহ ভারতের অন্যান্য এলাকার প্রতিরক্ষা স্থাপনা সম্পর্কিত তথ্য পাচারের সন্দেহে তদন্তটি অভ্যন্তরীণভাবে সেপ্টেম্বরেই শুরু হয়েছিল।

ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে এক বিধবার (৪৩) জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি নেওয়া হয়েছিল। কয়েক দিন পর ডেকে নিয়ে একটি...
08/10/2026

ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে এক বিধবার (৪৩) জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি নেওয়া হয়েছিল। কয়েক দিন পর ডেকে নিয়ে একটি কাগজে তার টিপসই নেওয়া হয়। এরপর গ্রামে ছড়িয়ে পড়ে, ওই নারীর বিয়ে হয়ে গেছে। তাকে একটি কাবিননামাও দেখানো হয়। তবে তিনি কোনও বিয়েতে সম্মতি দেননি বলে দাবি করেন।

সম্প্রতি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটেছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি নিয়ে সালিশ বৈঠকও করেছেন। ভুক্তভোগী নারীর অভিযোগ, ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে তার কাছ থেকে কৌশলে টিপসই নেন স্থানীয় জামায়াত নেতা আবদুস ছাত্তার। সেই টিপসই ব্যবহার করেই জালিয়াতি করে বিয়ের কাবিননামা তৈরি করা হয়েছে।

প্রায় ১৩ বছর আগে ভুক্তভোগী নারীর স্বামী মারা গেছেন। স্বামীর মৃত্যুর পর মানুষের জমিতে কাজ করে দুই ছেলেকে বড় করে বিয়ে দিয়েছেন। তার নাতি-নাতনিও আছে। গতকাল বুধবার তার বাড়িতে গিয়ে ওই নারীর সঙ্গে কথা হয়। তিনি দাবি করেন, ‘আমি কোথাও বিয়ে করতে যাইনি। কোনও কাজিকেও দেখিনি।’

অভিযুক্ত আবদুস ছাত্তার নিজেকে জামায়াতের সহযোগী সদস্য হিসেবে পরিচয় দেন। তার কসমেটিকসের দোকান আছে। অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেন, ওই নারীর কাছ থেকে ফ্যামিলি কার্ডের কথা বলে তিনি কোনও টিপসই নেননি। এলাকার জমিজমা নিয়ে বিরোধের জেরে তাকে ফাঁসানো হচ্ছে।

উপজেলা জামায়াতের আমির মো. ফজলুল হক বলেন, ‘ঘটনাটি জানার পর আমরা স্থানীয় দায়িত্বশীলদের মাধ্যমে খোঁজ নিয়েছি। তিনি (ছাত্তার) জামায়াতের পদধারী কোনও নেতা নন; বিগত নির্বাচনের সময় তিনি একটি কেন্দ্র কমিটির সহযোগী সদস্য ছিলেন। আগে তিনি বিএনপি করতেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। আমরা চাই, প্রকৃত অপরাধীদের বিচার হোক। তবে প্রাথমিক তথ্যের ভিত্তিতে মনে হচ্ছে, ঘটনাটি সাজানো বা উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে।’

ছড়িয়ে পড়া কাবিননামায় বর হিসেবে স্থানীয় আবদুল কুদ্দুসের নাম আছে। তিনি আগেও বিভিন্ন সময় ওই নারীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। কিন্তু তিনি কখনও প্রস্তাবে রাজি হননি। কুদ্দুসের সংসারে স্ত্রী সুফিয়া খাতুন, ছেলেমেয়েসহ নাতি-নাতনি আছে।

বাড়িতে কুদ্দুসকে না পাওয়া গেলেও স্ত্রী সুফিয়া খাতুন জানান, বিয়ের বিষয়ে তার স্বামী তাকে আগে কখনও কিছু জানাননি। ঘটনা জানাজানি হলে দাবি করেন, তিনি ‘কোর্ট ম্যারেজ’ করেছেন। পরিবারের সদস্যরা তাকে বহুবার বোঝানোর চেষ্টা করেছেন; কিন্তু তিনি কারও কথা শোনেননি।

কাবিননামায় দেখা যায়, কাজি গোলাম মোস্তফা বিয়ে সম্পন্ন করেছেন। এতে আড়াই লাখ টাকা দেনমোহর এবং ৫০ হাজার টাকা নগদ পরিশোধের কথা উল্লেখ আছে। কাবিননামায় সাক্ষী হিসেবে আবদুল মান্নান ও সাইফুল ইসলামের নাম আছে। সাইফুল ইসলাম দাবি করেন, তিনি কোনও বিয়ের সাক্ষী হননি।

কাজি গোলাম মোস্তফা এই বিয়ের কিছু সম্পন্ন করেননি বলে জানান। তার দাবি, যে কাগজ ছড়িয়েছে, সেটি সম্পূর্ণ জাল। এর আগে ২০২০ সালে এমন একটি জাল কাগজ তৈরি হওয়ায় ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। এবার কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে পুলিশের সঙ্গে কথা বলবেন।

গত সোম ও বুধবার গ্রামে দুই দফা সালিশ বসেছে। তবে সালিশে অভিযুক্ত আবদুস ছাত্তার ও আবদুল কুদ্দুস উপস্থিত ছিলেন না। আগামীকাল শুক্রবার পর্যন্ত তাদের সময় দেওয়া হয়েছে। এরপরও আবদুস ছাত্তার অবস্থান স্পষ্ট না করলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সালিশে নেতৃত্বে দেওয়া মোহাম্মদ রুস্তম আলী। তিনি বলেন, ‘কীভাবে কী হলো, আমরা যাচাই করছি। সালিশের মাধ্যমে সমাধান না হলে আইনি প্রক্রিয়ায় যাওয়া হবে।’

ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুল হাসান জানান, ঘটনাটি তারা বিভিন্নজনের কাছ থেকে শুনেছেন। কিন্তু এখনও থানায় কোনও লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেবেন।

'সাড়ে হাজার' খ্যাত ফ্যাসিস্ট শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় (যিনি যুক্তরাষ্ট্রে সজীব আহমেদ ওয়াজেদ নাম ধারণ করেছেন) যুক...
08/10/2026

'সাড়ে হাজার' খ্যাত ফ্যাসিস্ট শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় (যিনি যুক্তরাষ্ট্রে সজীব আহমেদ ওয়াজেদ নাম ধারণ করেছেন) যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করার পর থেকেই, বেশ ফুরফুরে মেজাজে আছেন! সাবেক স্ত্রী ক্রিস্টিন ওভারমেয়ারের সাথে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স ও সেটেলমেন্টের পর থেকেই; নতুন গার্লফ্রেন্ডকে নিয়ে পৃথিবীর নানা প্রান্তে তিনি ঘুরে বেড়াচ্ছেন! আগে বাংলাদেশের সবুজ পাসপোর্টে পৃথিবীর বিভিন্ন দেশের ভিসা পেতে হাসিনার পুত্রকে কিছুটা বেগ পেতে হতো।

তবে এখন আর ভিসা পেতে আগের সেই ঝামেলা নেই। পৃথিবীর গুরুত্বপূর্ণ প্রায় সব দেশেই যুক্তরাষ্ট্রের নাগরিক হবার সুবাদে, 'অন এরাইভাল' ভিসা পেয়ে যান 'সাড়ে হাজার জয়'। বর্তমানে বান্ধবীর সাথে ইতালিতে ভ্রমণে আছেন তিনি। সেখানে আয়েশি ভঙ্গিতে এলকোহলযুক্ত পানি পান করার সময়ে, ক্যামেরাবন্দিও হয়েছেন তিনি। দেশে অধিকাংশ নেতাকর্মীরা যেখানে কারাগারে বন্দি আছেন এবং অনেকটাই 'দৌড়ের উপরে' আছেন; সেখানে হাসিনা পুত্রের এমন 'বিন্দাস মুডে' চিল করার দৃশ্য কিছুটা নেতিবাচক বার্তাই দিচ্ছে ভক্ত ও সমর্থকদের জন্য।

ফুটনোট: নেতাকর্মীদের বিপদের মাঝে ফেলে রেখে হাসিনা শুধু নিজের এবং শেখ পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করে ভারতে পালিয়েছে। আজকাল মঞ্জুরুল আলম পান্না, নবনীতা অথবা মহসিন রশীদদের মতো কিছু অন্ধ দলদাস দালালদের কথাতে আওয়ামী লীগের কিছু নেতা-কর্মীরা এখনো উত্তেজিত বোধ করে! কিন্তু ডিসেম্বর চলে গেলে এই উত্তেজনাও নেতিয়ে যাবে!

আজকের টপ অব দ্যা নিউজ হইলো ১। মিরপুরের লেডি মাফিয়া খ্যাত ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগ করতে বলেছে তার দলের হাইকমান্ড।২...
02/10/2026

আজকের টপ অব দ্যা নিউজ হইলো

১। মিরপুরের লেডি মাফিয়া খ্যাত ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগ করতে বলেছে তার দলের হাইকমান্ড।

২। Mir Ahmad BinQuasem MP দলীয় ফরেন সফর শেষ করে বিমান বন্দর থেকে সরাসরি রাড্ডা ক্লিনিক পরিদর্শনে আসেন। এসেই রাড্ডার ঘটনার সঙ্গে জড়িত তিনজনের নাম প্রকাশ করেন।

কাকতালীয় ভাবে তিনটা নাম আলোচনা থেকে হাহওয়া হয়ে গেছে। প্রথমজন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ভূয়া ডক্টর মেহদী আমীন, দ্বিতীয়জন ঢাকা-১৪ আসনের পরাজিত বীর এমপি সানজিদা ইসলাম তুলি। তৃতীয়জন হুমায়ুন কবীর রওশন।

১২ ফেব্রুয়ারি নির্বাচনে তুলির পরাজয়ের পর চাউর হয়েছে যে ঢাকা-১৪ পরবর্তী নির্বাচনে ধানের শিষের কান্ডারী এই মেহেদী আমিন। এরই প্রেক্ষিতে মিরপুর কলেজ, মাজার, গাবতলী গরুর হাটের অদৃশ্য নিয়ন্ত্রণ নিয়েছে মেহেদী আমিন। অহেতুক, মিথ্যা, বানোয়াট অভিযোগে এই তিন জায়গায় জামায়াতের সঙ্গে কনাফিক্ট সৃষ্টি করেছে। রাড্ডা ঘটনার পুরো গংদের গুরু কিন্তু মেহেদী আমীন।

সিম্প্যথির এমপি তুলি শাহ আলী মজার কমিটির জন্য যে ডিও লেটার দিয়েছে সেখানে তুলি রাড্ডায় অভিযুক্ত সবাইকেই রেখেছে। এমনকি ১০ কোটিতে সেটেলমেন্টের যে আলাপ চাউর রয়েছে তার ভাগ তুলির পকেটেও ঢুকেছে বলে অভিযোগ রয়েছে।

হুমায়ুন কবির রওশন খুবই লাকি একটা পারসন। পাপেল, হানিফ, লেলিনের ভিড়ে তার নামটা কেউই নেয়নি। যদিও ৭১ এর অনুসন্ধানে রওশনের বড়ভাই হাসন চিহিত হয়েছে ক্যাপ পরিহিত অবস্থায়।

সর্বোপরি সরকারকে আন্তরিক মনে হয়েছে। সুষ্ঠ তদন্তের জন্য হাসপাতাল ভাঙার আগে ও পরে টেলিকমিউনিকেশন রেকর্ড জব্দ করার দাবি জানাই। প্রকৃত কালপিটরা শাস্তির আওতায় আসুক এটাই প্রত্যাশা।

29/09/2026
29/09/2026

বন্ধ হয়নি পাঁচ তারকা হোটেল আমারই পতি***াবৃত্তি!
গুলশানে অবস্থিতি ফাইভ স্টার হোটেল আমারইতে দীর্ঘদিন ধরে চলছে পতি**তা বৃত্তি। সন্ধ্যার পর থেকে সারা রাত হোটেলটিতে চলে এই সব কর্মকান্ড। এছাড়াও সেখানে বিভিন্ন মাদক সেবনের ব্যবস্থা থাকে। ভয়ংকর তথ্য হচ্ছে, আমারই এই খদ্দের তালিকার একটি বড় অংশ আন্ডার এজ ছেলে মেয়েরা। অ্যালকোহল সহ অন্য মাদক সহজেই পাচ্ছে আগত অতিথীরা। আমারই হোটেলে ডিজেতে প্রতিদিন খদ্দের এবং নিশিবালাদের জমজমাট বাজার বসে। মাস খানেক আগে আমারই হোটেলের মালিককে এই পতি***বৃত্তি বন্ধ করতে অনুরোধ করা হয়েছিল। কিন্তু তিনি তা রাখেননি। হোটেলটিতে এই সব অপকর্ম সবাই জানে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্থানীয় পুলিশ প্রশাসনকে ম্যানেজ করেই চলছে আমারই পতি*** ব্যবসা।

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Insight posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share