Najim Akhter Official

Najim Akhter Official Press Reporter,Teacher, Socialism

02/12/2023

'ক্রিং ক্রিং সাইকেল চালাই ফেরিওয়ালা যাই''বাংলাদেশে শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে ক্লাসরুমে।দেখুন আর মনভরে হাসুন।

05/10/2023

সিকিমে মেঘভাঙা বৃষ্টির ফলে মৃত ৫, নিখোঁজ ৫৪জন

উত্তর সিকিমে মেঘভাঙ্গা বৃষ্টিতে বিপর্যয়ের জেরে শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর মিলেছে।এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৫৯ জন।তবে অসমর্থিত সূত্রে মৃতের সংখ্যা ১০,নিখোঁজ রয়েছেন অন্তত ৮২ জন। সিংটামের কাছে বরদাং থেকে নিখোঁজ ২৩ জন সেনা জওয়ানের মধ্যে একজনকে উদ্ধার করা গিয়েছে।তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। সিকিমে ১৪টি সেতু ভেঙে পড়েছে।অন্তত ৩০০০ পর্যটক আটকে রয়েছে।মঙ্গলবার গভীর রাতে প্রবল বৃষ্টির জেরে উত্তর সিকিমের চুংথাং এলাকায় দক্ষিণ লোনাক লেক থেকে জল উপচে বাঁধ ভেঙে প্লাবিত হয়ে পড়ে তিস্তা নদী।সঙ্গে সঙ্গেই তিস্তায় জলস্তর অন্তত ১৫-২০ ফুট বেড়ে যায়।প্রবল বেগে ফুঁসতে থাকে তিস্তা।সিকিম ও পশ্চিমবঙ্গের তিস্তা সংলগ্ন এলাকার মানুষকে সতর্ক করা হয়েছে প্রশাসনের তরফে।বহু মানুষে তিস্তা নদী সংলগ্ন এলাকা থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।প্রবল জলস্ফীতিতে উত্তরবঙ্গের গাজলডোবা,দোমোহনি,মেখলিগঞ্জ, ঘিস এবং বাংলাদেশের বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।তিস্তায় জারি করা হয়েছে লাল সতর্কতা।সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে সেচ দপ্তরের তরফে।সেই সঙ্গে তিস্তার দোমোহনি থেকে বাংলাদেশ পর্যন্ত অসংরক্ষিত এলাকাতেও হলুদ সতর্কতা জারি করেছে সেচ দপ্তর। পরিস্থিতি পর্যালোচনা করতে আগামীকাল উত্তরবঙ্গে যাচ্ছেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক।

29/09/2023

মালদা জেলা প্রাথমিক বিদ্যালয় কাউন্সিলের প্রাক্তন চেয়ারম্যান স্বপন কুমার মিশ্র কে কলার ধরে টাকা আদায় করার চেষ্টা।কি বিষয়ে টাকা চাইছে সেটা জানা যায়নি।স্বপন কুমার মিশ্র জেলা প্রাথমিক বিদ্যালয় কাউন্সিলের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন একসময়।এবং শাসক দল ঘনিষ্ঠ তার সঙ্গে সঙ্গে একটি স্কুলের শিক্ষকও ছিলেন।স্বপন কুমার মিশ্র একসময় শাসকদল মনোনীত মালদা জেলা প্রাথমিক কাউন্সিলের সভাপতি হয়েছিলেন।ইংলিশবাজার ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন।জেলা পরিষদ সদস্য হয়েছিলেন শাসকদল থেকে। বর্তমানে অমৃতি রায় গ্রাম হাই স্কুলের শিক্ষক উনি।মালদা সানি পার্কে বাড়ি।মাঝে বেশ কিছুদিন পলাতক ছিলেন।প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন এলাকা থেকে টাকা তুলেছিলেন বলে অভিযোগ উঠেছিল।
ইন্টারনেট থেকে সংগৃহীত।

28/09/2023

হরিশ্চন্দ্রপুর থানার ভবানীপুর ঈকরা মসজিদের উদ্যোগে বিশ্ব নবী হযরত মুহাম্মদ এর জন্ম দিবস পালন
হরিশ্চন্দ্রপুর থানার প্রায় ৩৬ টি গ্রামের লোক এই জুলুসে অংশগ্রহণ করেন।

16/07/2023

হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের ফুলহর নদী তীরবর্তী অঞ্চল এর দক্ষিণ তীরে ব্যাপক হারে নদী ভাঙ্গন শুরু হয়েছে।নদী ভাঙ্গনের ফলে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের কাউয়াডোল,রশিদপুর,
উত্তর ভাকুড়িয়া,দক্ষিণ ভাকুরীয়া, মিরপাড়া‌,তাঁতিপাড়া,চাঁদপুর,ইসলামপুর,চন্ডিপুর,খোঁপাকাঠি ও পেঁয়াজখালি সহ একাধিক গ্রাম জলের তলায় তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।এমনকি নদী ক্রমশ জনবসতীর কাছে চলে এসেছে।শতশত একর জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।বিদুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গ্রামগুলি।

22/05/2023

শুক্রবার উত্তর প্রদেশের রেললাইন থেকে উদ্ধার হল হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা বাজার এলাকার
বাসিন্দা তথা জিআরপিএফ ললিত পাশওয়ানের ক্ষতবিক্ষত দেহ।রবিবার কফিনবন্দি দেহ পৌঁছায় গ্রামের বাড়িতে।গান স্যালুট দিয়ে শেষ বিদায় জানালেন জওয়ানরা।

21/05/2023

বিধায়ক নীহার রঞ্জন ঘোষের সম্প্রীতির বার্তায় অনুপ্রানিত হয়ে সাষ্টাঙ্গ প্রণাম করলেন তুলসীহাটা গ্রামের দুই যুবক।

21/05/2023

যে অন্যের ধর্মকে শ্রদ্ধা করতে পারে না,সে নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারে না' তুলসীহাটা
ছট ঘাট শুভ সূচনায় এসে সম্প্রীতির বার্তা দিলেন বিধায়ক নীহার রঞ্জন ঘোষ।

14/05/2023

"দীর্ঘ ২৫ বছর ধরে গ্রামে হয়নি কোন উন্নয়ন " গ্রামবাসীদের অভিযোগকে উড়িয়ে দিয়ে পঞ্চায়েত সমিতির সদস্যের কাজের খতিয়ান তুলে ধরলেন তৃনমূলের এক কর্মী।হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ঘরোট গ্রামবাসীরা পঞ্চায়েত সমিতির সদস্য কেরামুদ্দিন আহমেদের বিরুদ্ধে শনিবার বিক্ষোভ দেখিয়েছিলেন।তারই প্রতি উত্তর দিলেন সে।

10/05/2023

EXCLUSIVE NEWS
*হরিশ্চন্দ্রপুর,১০ মে*
বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই এক দিনমজুরের বাড়ি।ক্ষয়ক্ষতি কয়েক লক্ষাধিক টাকা।অগ্নিকাণ্ডটি ঘটেছে আজ বুধবার সকাল ১০ টা নাগাদ হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের নওয়াপাড়া গ্রামে।ক্ষতিগ্রস্ত হয়েছে সাদেক আলী নামে এক দিনমজুর।আগুন কিভাবে লেগেছে তার উৎস জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়,আজ সকাল ১০ টা নাগাদ সাদেক আলী র বাড়ি থেকে কালো ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা ছুটে যায়।নিমেষের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে।
প্রথম দিকে স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগালেও আগুনের লেলিহান শিখা এতোটাই তীব্র ছিল যে আগুন নেভাতে অক্ষম হয়ে পড়েন তারা।এরপর দুইটি পাম্প সেট চালিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।ফোন করা হয় তুলসীহাটা দমকল অফিসে।দমকলের ইঞ্জিন পৌঁছানোর আগেই বাড়িতে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়,নগদ টাকা,শস্য,অলঙ্কার ও কাগজপত্র সব পুড়ে ছাই হয়ে যায়।

Address

Harishchandrapur
Harishchandrapur

Telephone

+919933132381

Website

Alerts

Be the first to know and let us send you an email when Najim Akhter Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Najim Akhter Official:

Share