Bally. কাগজ কলম কালি , তিন নিয়ে বালি

  • Home
  • India
  • Howrah
  • Bally. কাগজ কলম কালি , তিন নিয়ে বালি

Bally. কাগজ কলম কালি , তিন নিয়ে বালি বালির ঐতিহ্য, এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীদের তুলে ধরাই মূল উদ্দেশ্য।
আপনার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন। The town has Historical importance.

Welcome to Bally.Bally is a small city located in Howrah in West Bengal . Bally is located on the banks of River Hooghly near the Belur Math.

শক্তি, সাহস, ভক্তি ও নিষ্ঠার প্রতীক শ্রী বজরংবলী হনুমানজি।যুগে যুগে কোটি কোটি মানুষের আরাধ্য দেবতা। বিশ্বাস করা হয়, আন্...
01/08/2026

শক্তি, সাহস, ভক্তি ও নিষ্ঠার প্রতীক শ্রী বজরংবলী হনুমানজি।যুগে যুগে কোটি কোটি মানুষের আরাধ্য দেবতা। বিশ্বাস করা হয়, আন্তরিক ভক্তিভরে তাঁর আরাধনা করলে জীবনের বাধা-বিপত্তি দূর হয়, মনে সাহস ও আত্মবিশ্বাস জাগে এবং সংসারে শান্তি ও মঙ্গল নেমে আসে।
প্রতি শনিবার, মঙ্গলবার বালি বাজার বজরং মন্দিরে সকালে ও সন্ধ্যায় বিশেষ পূজা, আরতি ও হয়।
আপনি ও আপনারাও আসুন, একবার এসে ভক্তিভরে বজরংবলীর চরণে প্রণাম করুন এবং তাঁর আশীর্বাদে জীবনকে ধন্য করুন।
সময় করে আজই চলে আসুন বালি বাজারের বজরং মন্দিরে।
🙏🙏🙏🙏

পবিত্র গুরু পূর্ণিমা ভারতীয় সংস্কৃতি ও আধ্যাত্মিকতার এক গুরুত্বপূর্ণ উৎসব। প্রাচীনকাল থেকেই আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে...
29/07/2026

পবিত্র গুরু পূর্ণিমা ভারতীয় সংস্কৃতি ও আধ্যাত্মিকতার এক গুরুত্বপূর্ণ উৎসব। প্রাচীনকাল থেকেই আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে এই দিনটি পালন করা হয়। বিশ্বাস করা হয়, এই দিনেই মহর্ষি বেদব্যাস-এর জন্ম হয়েছিল। তিনি বেদ সংকলন, মহাভারত রচনা এবং পুরাণসমূহের সংকলনের জন্য শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। তাই গুরু পূর্ণিমা ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত।

ভারতীয় দর্শনে ‘গুরু’ শুধু শিক্ষক নন, তিনি জ্ঞানের আলোয় অন্ধকার দূর করে সঠিক পথের দিশা দেখান। এই দিনে শিষ্যরা তাঁদের গুরু, শিক্ষক ও জীবনের পথপ্রদর্শকদের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করেন। আধ্যাত্মিক সাধকরা তাঁদের দীক্ষাগুরুর আশীর্বাদ গ্রহণ করেন এবং জ্ঞানচর্চার নতুন অঙ্গীকার করেন।

গুরু পূর্ণিমার মহিমা শুধু ধর্মীয় নয়, এটি ভারতীয় ঐতিহ্যে গুরু-শিষ্য পরম্পরার এক অনন্য প্রতীক। এই উৎসব আমাদের শেখায়, জ্ঞান, শিক্ষা, মূল্যবোধ ও মানবিকতার পথে যাঁরা আমাদের এগিয়ে নিয়ে যান, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাই জীবনের অন্যতম শ্রেষ্ঠ কর্তব্য।

ভারতের প্রায় সব রাজ্যেই গুরু পূর্ণিমা পালিত হয়। বিশেষভাবে উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, মধ্য প্রদেশ, কর্নাটক, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবং বিহার-এ নানা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই পবিত্র দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়।

"গুরুই জ্ঞানের প্রদীপ, গুরুই জীবনের পথপ্রদর্শক। সকল গুরুর প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও প্রণাম।"

28/07/2026

প্রতিদিন অনেক মানুষকে দেখি ভোরে স্নান সেরে মন্দিরে যেতে, বাজার থেকে পুজোর ফুল কিনে নিয়মিত নিজের হাতে ভক্তিভরে পূজা করতে, ঈশ্বরের নাম জপ করতে। রাস্তায় যেতে যেতে যতগুলো মন্দির পড়বে সেখানে দাঁড়িয়ে প্রণাম করতে, কিন্তু সেই মানুষটিই যদি মানুষের প্রতি ভালোবাসাহীন হয়, কারও প্রতি শ্রদ্ধা না থাকে, উপকারীর প্রতি কৃতজ্ঞতা না থাকে, বিপদে কারও পাশে না দাঁড়ায়, অন্যের কষ্ট অনুভব না করে, এমনকি সত্য কথাটুকুও বলতে দ্বিধা করে, তাহলে সেই ভক্তির প্রকৃত অর্থ কী? এমন কি রাস্তার কুকুর বিড়ালকে ঘৃণা করে,
যে মানুষ মানুষের মন জয় করতে পারে না, সে কি সত্যিই ঈশ্বরের মন জয় করতে পারে?
আপনার কী মনে হয়, ঈশ্বর কি শুধু ফুল, ধূপ, বাতাসা আর মন্ত্রেই সন্তুষ্ট হন, নাকি জীবজন্তু, গাছপালা এবং মানুষের প্রতি ভালোবাসা, দয়া ও মানবিকতাকেই সবচেয়ে বড় পূজা বলে মনে করেন?

20/07/2026

অভিনন্দন, বিশ্বচ্যাম্পিয়ন স্পেন! 🇪🇸🏆
যোগ্যতার জোরে এবং দুর্দান্ত ফুটবল খেলেই স্পেন আবারও বিশ্বকাপ জিতে নিল। ২০১০ সালে প্রথমবার বিশ্বকাপের ফাইনালে উঠে প্রথমবারেই শিরোপা জিতেছিল তারা। এরপর দীর্ঘ ১৬ বছর অপেক্ষার পর ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের ফাইনালে ফিরে এসে আবারও ট্রফিটা নিজেদের করে নিল।
দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে উঠে, দ্বিতীয়বারই বিশ্বচ্যাম্পিয়ন। অসাধারণ পারফরম্যান্সে স্পেন প্রমাণ করে দিল, সুন্দর ফুটবলেরই শেষ হাসি। গোটা ফুটবল বিশ্বকে তারা আবারও মুগ্ধ করল।

বালির কৈলাশ ব্যানার্জ্জী লেনের বিপদতারিণী তলায় অবস্থিত সুপ্রাচীন শ্রীশ্রী বিপদতারিণী মাতার মন্দিরে আজ মহাসমারোহে মায়ের প...
18/07/2026

বালির কৈলাশ ব্যানার্জ্জী লেনের বিপদতারিণী তলায় অবস্থিত সুপ্রাচীন শ্রীশ্রী বিপদতারিণী মাতার মন্দিরে আজ মহাসমারোহে মায়ের পূজা অনুষ্ঠিত হচ্ছে। ভক্তদের উপস্থিতি, আরাধনা, পূজা-অর্চনা ও ভক্তিময় পরিবেশে সমগ্র মন্দির প্রাঙ্গণ আজ এক অপূর্ব আধ্যাত্মিক আবহে মুখরিত।

মা বিপদতারিণীর চরণে প্রার্থনা, তিনি যেন সকলের জীবনের বিপদ-আপদ দূর করে সুস্বাস্থ্য, শান্তি, সুখ ও সমৃদ্ধিতে ভরিয়ে দেন।

ওঁ সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে।
শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে॥

জয় মা বিপদতারিণী। 🙏🙏

16/07/2026
আজ রথযাত্রা উপলক্ষে বালি ৫ নং ওয়ার্ডের নাগরিকদের উদ্যোগে আয়োজিত ‘চলো রথ সাজাই’ প্রতিযোগিতায় কচিকাঁচাদের উচ্ছ্বাস ও স্বতঃ...
16/07/2026

আজ রথযাত্রা উপলক্ষে বালি ৫ নং ওয়ার্ডের নাগরিকদের উদ্যোগে আয়োজিত ‘চলো রথ সাজাই’ প্রতিযোগিতায় কচিকাঁচাদের উচ্ছ্বাস ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক অভূতপূর্ব সাড়া পাওয়া যায়।

অভিনব এই প্রতিযোগিতায় এলাকার ছোট ছোট শিশুদের সৃজনশীলতা, আনন্দ ও উৎসবের আবহ সুন্দরভাবে ফুটে ওঠে। রঙিন রথ সাজানোর মধ্য দিয়ে তারা শুধু নিজেদের কল্পনাশক্তির পরিচয়ই দেয়নি, বরং রথযাত্রার ঐতিহ্যকেও নতুন প্রজন্মের কাছে আনন্দময়ভাবে তুলে ধরেছে।

এই আয়োজনকে ঘিরে শুধু কচিকাঁচারাই নয়, এলাকার সাধারণ মানুষও ছিলেন অত্যন্ত উৎসাহিত ও আনন্দিত। সকলের আন্তরিক অংশগ্রহণ ও সহযোগিতায় অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত, আনন্দমুখর ও স্মরণীয়।

আজ রথযাত্রা দিনে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ মঠে নবনির্মিত মন্দির ও শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা  পূজা মহাসমারোহে  সম্পন্ন হল।
16/07/2026

আজ রথযাত্রা দিনে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ মঠে নবনির্মিত মন্দির ও শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা পূজা মহাসমারোহে সম্পন্ন হল।

16/07/2026

আজ দক্ষিণেশ্বরে নবনির্মিত রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা উপলক্ষ্যে শ্রীশ্রী ঠাকুরের অধিবাস 🙏🙏
💖💖💖💖

16/07/2026

Back to Back Final... 🇦🇷🏆💖
ইতিহাসের পাতায় আবারও আর্জেন্টিনা।
টানা দুইবার ফাইনালে—
এটা কেবল সাফল্য নয়, ধারাবাহিকতার প্রমাণ।💖💖

Address

Howrah
711201

Alerts

Be the first to know and let us send you an email when Bally. কাগজ কলম কালি , তিন নিয়ে বালি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bally. কাগজ কলম কালি , তিন নিয়ে বালি:

Shortcuts

Share