18/08/2025
❤️ Zeal Talks-এর মঞ্চে প্রথম সাফল্যের গল্প ❤️
জীবনের সংগ্রাম, অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমে গড়া এক অনন্য সাফল্যের কাহিনি নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন CISF-এর সাহসী যোদ্ধা, বন্ধু Sahabuddin (সাহেব)। তাঁর জীবনের প্রতিটি পদক্ষেপে আছে সাহস, অধ্যবসায় এবং স্বপ্নের প্রতি অটল বিশ্বাস। কঠিন বাস্তবতাকে জয় করে নিজ লক্ষ্যে পৌঁছে যাওয়া এই মানুষটির গল্প নিঃসন্দেহে প্রতিটি দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে। এই প্রথমবারের মতো Zeal Talks-এর মঞ্চে তিনি ভাগ করে নিয়েছেন তাঁর জীবনসংগ্রাম, অভিজ্ঞতা ও সাফল্যের পেছনের অনুপ্রেরণাদায়ক মুহূর্তগুলো, যা আমাদের প্রত্যেককে নতুন করে স্বপ্ন দেখতে ও এগিয়ে চলতে অনুপ্রাণিত করবে।❤️❤️❤️❤️❤️❤️
বি.দ্র.:অল্প সময় এবং সীমিত প্রস্তুতির কারণে কিছু ত্রুটি হয়ে থাকতে পারে। আমরা দুজনেই প্রথমবারের মতো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ধরনের কার্যক্রমে যুক্ত হয়েছি।আপনাদের ভালোবাসা ও সহানুভূতির জন্য কৃতজ্ঞ।আশা করি আগামী দিনে আরও সুন্দরভাবে, আরও সাবলীল সঞ্চালনায় আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। 🙏🙏🙏🙏
আবারও বলছি, এটাই আমার সোশ্যাল মিডিয়ায় কথা বলার প্রথম অভিজ্ঞতা। কলমের সঙ্গে সখ্যতা থাকলেও ক্যামেরার সামনে কথা বলা এখনও অভ্যাস নেই। তবুও শূন্য থেকে যাত্রা শুরু করলাম । আপনাদের সবার ইতিবাচক মন্তব্য ও পরামর্শ কামনা করি, যাতে আগামী দিনে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। 🙏🙏🙏🙏