SM TV Kolkata

SM TV Kolkata Please watch our Short Films and different videos.

26/03/2022

সেদিন ভবেশ কাকুকে জিজ্ঞাসা করলাম, "আচ্ছা কাকু, তোমরা রিটায়ার্ড লোকেরা টাইম কাটাও কি করে?"
- আরে ওটা কোনো ব্যাপারই না, কেটে যায়...
- তাও ?
- এই ধর, কাল আমি আর তোর কাকীমা সিটি সেন্টারে গিয়েছিলাম। বেরিয়ে আসার সময় দেখি, নো পার্কিং জোনে গাড়ি রাখায় একজন ট্রাফিক পুলিশ গাড়ির নাম্বার টুকে রাখছে, ছবি তুলছে। ওনাকে বললাম, "সিনিয়ার সিটিজেন হিসাবে বলছি, প্লীজ কেস দেবেন না।"

উত্তর না দিয়ে উনি স্লিপ লিখে হাতে দিতে চাইলেন। বললাম, "নেব না, যা পারেন করুন।"

উনি কথা না বাড়িয়ে উইন্ডশিল্ডে চালানটা আটকে দিয়ে চলে যাচ্ছিলেন। আমি একটা কড়া গালি দিলাম। উনি রেগে গিয়ে গাড়ির দরজায় জোরসে মারলেন এক লাথি। জায়গাটা একটু টোল খেয়ে গেল। তাই না দেখে তোর কাকীমা একটা নরম গালি দিল। সাথে আমি দিলাম আর একটা গালি। এবার পুলিশটা লাথি মেরে গাড়িতে আরেকটা টোল ফেলে দিল।

এই রকম গালি লাথি গালি লাথি মিনিট দশেক চলল। গাড়ির একপাশ তো পুরো এবড়োথেবড়ো দশা। আধঘন্টা পর ট্রাফিক পুলিশ একটা রেকার কল করে, গাড়িটা কোথায় যেন নিয়ে গেল।"

- ওমা কাকু বল কি ! তা তোমরা ফিরলে কি করে?
- যেভাবে গেছিলাম সেইভাবেই...
- মানে?
- আরে আমরা তো রিক্সায় গেছিলাম। রিক্সা করেই ফিরলাম। - তাহলে গাড়িটা???

*- কার তা তো জানি না !*

26/03/2022

এটা বাস্তব। লেখার প্রথম অংশ খারাপ ভাবে নেবার কোনো প্রয়োজন নেই। সবাই সমান না। তাই শুরুতেই কথা টা লিখলাম।

বিজ্ঞান বলে একজন প্রাপ্ত বয়স্ক সুস্থ্য পুরুষ একবার সহবাস করলে যে পরিমান বীর্য নির্গত হয় তাতে ৪০ কোটি শুক্রাণু থাকে। লজিক অনুযায়ি মেয়েদের গর্ভে যদি সেই পরিমান শুক্রানু স্থান পেতো তাহলে ৪০ কোটি বাচ্চা তৈরি হতো! এই ৪০ কোটি শুক্রাণু মায়ের জরায়ুর দিকে পাগলের মত ছুঁটতে থাকে, জীবিত থাকে মাত্র ৩০০-৫০০ শুক্রাণু। আর বাকিরা? এই ছুঁটে চলার পথে ক্লান্ত অথবা পরাজিত হয়ে মারা যায়। এই ৩০০-৫০০ শুক্রাণু যেগুলো ডিম্বানুর কাছে যেতে পেরেছে, তাদের মধ্যে মাত্র একটি মহা শক্তিশালী শুক্রাণু ডিম্বানুকে ফার্টিলাইজ করে অথবা ডিম্বানুতে আসন গ্রহন করে। সেই ভাগ্যবান শুক্রাণুটি হচ্ছে আপনি কিংবা আমি অথবা আমরা সবাই। কখনও কি এই মহাযুদ্ধের কথা মাথায় এনেছেন ?

❒ আপনি যখন দৌড় দিয়েছিলেন- তখন ছিলনা কোন চোঁখ হাত পা মাথা, তবুও আপনি জিতেছিলেন।

❒ আপনি যখন দৌড় দিয়েছিলেন- তখন আপনার ছিলনা কোন সার্টিফিকেট, ছিলোনা মস্তিষ্ক তবুও আপনি
জিতেছিলেন।

❒ আপনি যখন দৌড় দিয়েছিলেন- তখন আপনার ছিলনা কোন শিক্ষা, কেউ সাহায্য করেনি তবুও আপনি
জিতেছিলেন।

❒ আপনি যখন দৌড় দিয়েছিলেন- তখন আপনার একটি গন্তব্য ছিল এবং সেই গন্তব্যের দিকে উদ্দেশ্য ঠিক রেখে একা একাগ্র চিত্তে দৌড় দিয়েছিলেন এবং শেষ অবধি আপনিই জিতেছিলেন।

❒ বহু বাচ্চা মায়ের পেটেই নষ্ট হয়ে যায় কিন্তু আপনি মারা যাননি, পুরো ১০ টি মাস পূর্ণ করতে পেরেছেন।

❒ বহু বাচ্চা জন্মের সময় মারা যায় কিন্তু আপনি
টিকেছিলেন।

❒ বহু বাচ্চা জন্মের প্রথম ৫ বছরেই মারা যায় কিন্তু আপনি এখনো বেঁচে আছেন।

❒ অনেক শিশু অপুষ্টিতে মারা যায় কিন্তু আপনার কিছুই হয়নি।

❒ বড় হওয়ার পথে অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিন্তু আপনি এখনো আছেন।

আর আজ- আপনি কিছু একটা হলেই ঘাবড়ে যান, নিরাশ হয়ে পড়েন, কিন্তু কেন? কেন ভাবছেন আপনি হেরে গিয়েছেন? কেন আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন? এখন আপনার বন্ধু বান্ধব, ভাই বোন, সার্টিফিকেট, সবকিছু আছে। হাত-পা আছে, শিক্ষা আছে, প্ল্যান করার মস্তিষ্ক আছে, সাহায্য করার মানুষ আছে, তবুও আপনি আশা হারিয়ে ফেলেছেন। যখন আপনি জীবনের প্রথম দিনে হার মানেননি। ৪০ কোটি শুক্রাণুর সাথে মরণপণ যুদ্ধ করে ক্রমাগত দৌড় দিয়ে কারো সাহায্য ছাড়াই প্রতিযোগিতায় একাই বিজয়ী হয়েছেন। তাহলে হতাশা কেন ?

❒ কেন আপনি একটা কিছু হলেই ভেঙে পড়েন ?
❒ কেন বলেন আমি আর বাঁচতে চাইনা ?
❒ কেন বলেন, আমি হেরে গিয়েছি ?

এমন হাজারো কথা তুলে ধরা সম্ভব, কিন্তু আপনি কেন হতাশ হয়ে পড়েন ? আপনি কেন হারবেন? কেন হার মানবেন? আপনি শুরুতে জিতেছেন, শেষে জিতেছেন, মাঝপথেও আপনি জিতবেন। নিজেকে সময় দিন, মনকে প্রশ্ন করুন- কি প্রতিভা আছে আপনার ? মনের চাওয়াকে সব সময় মূল্য দিন, সব সময় ঈশ্বরকে স্বরণ করুন। দেখবেন আপনি জিতে যাবেন,শুধু নিজের মনের জোর নিয়ে যুদ্ধ করতে থাকুন নিজে জিতে যাবেন।

https://youtu.be/lXt-5l5XnVo
03/09/2020

https://youtu.be/lXt-5l5XnVo

Poet Sunil Gangopadhyay's “Keu Kotha Rakheni” by Mousumi Mandal সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা “কেউ কথা রাখেনি” আবৃত্তি:- মৌসুমী মণ্ডল Hi, I'm Mousumi Mandal, a...

https://youtu.be/gWDPTHlYqPw
13/08/2020

https://youtu.be/gWDPTHlYqPw

Rahat Indori mordern poem | রাহাত ইন্দরী - প্রতিবাদী কবিতা | SM TV Kolkata SM TV Kolkata Contact: 9874852084 Email: [email protected] An unique collectio...

27/07/2020

.. বালী থেকে সৌমী মূখার্জী
হ্যালো , সব্বাইকে... এটা আমার প্রথম পোষ্ট এই গ্রুপে ...আমি এখন কভিড পজিটিভ...আমার ৪.৫বছরের ছোটো ছেলে আছে, কিন্তু আমি বাড়িতে থেকেই সেরে উঠছি...আজ ১৫ দিন হয়ে গেলো.. আর বাকি মাত্র ২ দিন...আমি কি ভাবে নিজের যত্ন নিচ্ছি , কি কি মেনে চলছি এই নিয়ে পল্লব কাকু একটু লিখতে বলেছিলেন..
আমি বেশ কিছুজন ডাক্তারের সানিধ্যে আছি..ভালো আছি...অনেকে প্যানিক করছো..তার জন্য এই লেখা টা...সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা..তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি...আমি যা যা করছি , আর আমাকে যা যা করতে বলা হয়েছে , আমি লিখলাম..যদি কারুর উপকারে আসে... আর সব থেকে ইম্পর্ট্যান্ট কথা , যারা পজিটিভ পেশেন্ট তারা যে ওষুধ খাচ্ছেন অনেককে সেই সেম ওষুধ খেতে বলছেন..সবার শরীর এক নয়..তাই অনুরোধ করছি , ডাক্তার না দেখিয়ে ওষুধ খাবেন না..সেটা সামান্য ভিটামিন হোক না কেনো....

🔴 সকালে উঠে খালি পেটে এক গ্লাস গরম জল , এক চামচ আদর রস , এক চিমটে গোলমরিচ গুঁড়ো (গোটা গোলমরিচ হলে থেঁতো করে নেবেন ) , এক চিমটে হলুদ গুঁড়ো , মধু দিতে চাইলে দিতে পারেন..লেবু দিতে চাইলে হাফ পাতি লেবুর রস দিতে পারেন...এটা দিনে দুবার খেতে পারেন... লেবুর রস আর মধু দিয়ে ফোটাবে না...
🔴দিনে বেশি বার চা খাবেন না..আদা দিয়ে লিকার চা খেতে পারেন...খুব বেশি গরম জল খাবেন না...
🔴রাত্রে শোবার আগে হাফ কাপ গরম জলে গ্রীন টি খেতে পারেন..কিন্তু চিনি ছাড়া...
🔴যদি মনে করেন আপনার শরীর খারাপ লাগছে , জ্বর জ্বর লাগছে আপনি প্রথম দিন থেকেই আলাদা ঘরে একা থাকবেন..বাড়িতে বাচ্চা আর বয়স্ক মানুষ থাকলে তাদের কাছে যাবেন না...যারা আপনাকে হেল্প করবেন তাদের মাস্ক আর গ্লাভস পড়া জরুরি..
🔴 আপনার হাঁচি,কাশি, জ্বর থাকলে আপনি সারাক্ষণ মাস্ক পড়ে থাকবেন..সেই মাস্ক ৬ ঘণ্টা অন্তর বদলাতে হবে... reusable হলে ডেটল জলে কেচে ভালো করে রোদে শুকিয়ে আবার ব্যবহার করবেন..
🔴দিনে তিন বার স্টীম নিতে হবে , গার্গল করতে হবে..যাদের মনে হচ্ছে গলা খুস খুস করছে , তারা অবশ্যই হেক্সিডিন , বেটাডিন / বেটাডাইন জাতীয় কিছু দিয়ে গার্গল করবেন...
🔴১৪ দিনের মধ্যে যদি কেউ বাইরে বেরোন , আর তারপর যদি টানা ৩ দিন জ্বর , সর্দি - কাশি , গলা ব্যাথা থাকে তাহলে প্লিজ ডক্টর দেখান...
🔴বাচ্চাদের গরম জলে স্নান করান..সাথে একটু অ্যান্টিসেপটিক লিক্যুইড দিয়ে...জামাকাপড় ও সেই ভাবেই ধোবেন...
🔴বাচ্চাদের, এবং নিজেদের খাবারে রোজ পাতিলেবু , মসাম্বি এই দুটো জিনিস অবশ্যই রাখবেন...
🔴গরম দুধে এক চিমটে হলুদ ফেলে খাবেন...
🔴কোনো রকম ওষুধ ডক্টর কে জিজ্ঞেস না করে খাবেন না..কারণ সেই ওষুধ টা আপনার শরীরে সহ্য নাও হতে পারে...
🔴বাচ্চাদের ভিটামিন ডক্টর কে না জিজ্ঞেস করে খাওয়াবেন না...
🔴ভিটামিন সি ট্যাবলেট সব্বাই খুঁজছেন..কিন্তু সেই ট্যাবলেটের বদলে পাতিলেবু , মসাম্বি খান...
🔴যারা বাড়িতে থেকে সুস্থ হচ্ছেন , তারা নিজেদের কাজ নিজেরাই করছেন..বলা ভালো করতে হচ্ছে...কিন্তু যদি দেখেন কোনও রকম ভাবে দুর্বল লাগছে...পারছেন না...বুকে চাপ লাগছে , সাথে সাথে আপনার রেজিস্টার্ড নম্বর এর হেল্প লাইনে ফোন করবেন...
🔴কোনো কারণে টেনশন , প্যানিক করলেই শ্বাস কষ্ট বাড়বে...যতটা পারা যায় নিজেকে শান্ত রাখতে হবে...
🔴অক্সিজেন এর ওঠা - নামার জন্য কখনো শরীর ভালো লাগবে , কখনো খারাপ..তার জন্য অক্সিমিটার মাস্ট....যাতে বাড়িতেই আপনি চেক করতে পারেন...
🔴দিনে ৩বার Breathing Exercises করবেন...২০সেকেন্ড দম টা আটকে রেখে আস্তে আস্তে ছাড়বেন...
🔴শরীর খারাপ বুঝতে পারলেই , অন্য কারুর সাথে এসি ঘরে শোবেন না...
🔴রিপোর্ট পজিটিভ এলে এসি তে শোবেন না..ভোর বেলা থেকে সন্ধ্যে অবধি ঘরের জানলা খুলে রাখতে হবে...
🔴বয়স্ক মানুষদের জন্য বলছি কাছাকাছি অক্সিজেন সিলিন্ডার এর খবর নিয়ে রাখবেন..যাতে আর কিছু না হলে বাড়িতেই অক্সিজেন টুকু দেওয়া যেতে পারে...
🔴 আর সব শেষে বলবো যদি মনে করেন বাড়িতে থেকে আপনি সুস্থ হতে পারবেন..এবং সেই ব্যবস্থা আপনার বাড়িতেই আছে..তাহলে কোথাও যাবেন না..সরকারি হসপিটালের থেকে আপনি অনেক তাড়াতাড়ি বাড়িতে সুস্থ হতে পারবেন...
🔴সব থেকে জরুরি কথা , টেনশন যত করবেন ততো বেশি অসুস্থ হয়ে পড়বেন...পজিটিভ থাকুন, গুজবে কান দেবেন না...মনে রাখবেন আপনার মন এক মাত্র আপনি ভালো রাখতে পারেন..ভালো খাওয়া , পর্যাপ্ত বিশ্রাম...ব্যাস...আপনি ভালো থাকবেন...বিশ্বাস করুন...মন ভালো রাখুন...
🔴যদি ভয় পান , মনে হয় টেষ্ট করাবেন কাছাকাছি সরকারি হসপিটালে যোগাযোগ করুন , প্রাইভেট নার্সিং হোম আমি ILS , WOODLANDS,MEDICA, Apollo বলবো...আগে থেকে appointment নিয়ে যাবেন... লোকাল কোনো ডক্টর দেখাতে পারলে খুব ভালো...
🔴অযথা টেনশন আপনার শরীরের জন্য সব থেকে খারাপ...বার বার বলছি...কোনরকম নেগেটিভ চিন্তা ভাবনা কে প্রশ্রয় দেবেন না...
🔴 বেসিক হাইজিন , পুষ্টিকর খাবার আর পর্যাপ্ত বিশ্রাম...ব্যাস , আপনি করোনা কে হারিয়ে যুদ্ধে জয়ী হবেন...
আমি ডক্টর নই..কিন্তু আমি কভিড পজিটিভ পেশেন্ট..তাই আমাকে যতো টুকু বলা হয়েছে , আমি যা যা করছি তাই আপনাদের জানালাম...
ভালো থাকবেন/থেকো সব্বাই...
আমি আরেকটু সুস্থ হই আবার কথা বলবো...🙂
সৌমী মুখার্জী..

Address

Sanhati Sarani, Bidhanpally
Kolkata
700129

Alerts

Be the first to know and let us send you an email when SM TV Kolkata posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SM TV Kolkata:

Share