কারুওয়েব - Karuweb

  • Home
  • কারুওয়েব - Karuweb

কারুওয়েব - Karuweb বাংলার শিল্পী ও উদ্যোক্তাদের ওয়েবসাইট ডিজাইনার ও ডিজিট্যাল পার্টনার।
"মিশন ১০০" - বাংলার ১০০ জন একক শিল্পী ও উদ্যোক্তার ডিজিট্যাল পরিচয় নির্মাণের যাত্রা।

✪ রথযাত্রায় শুরু করুন আপনার নিজস্ব অনলাইন অ্যাকাডেমি ✪সম্পূর্ণ ম্যানেজড সর্বাধুনিক প্রযুক্তিসহ ই-লার্নিং ওয়েবসাইট।✔️ কাস...
21/07/2026

✪ রথযাত্রায় শুরু করুন আপনার নিজস্ব অনলাইন অ্যাকাডেমি ✪

সম্পূর্ণ ম্যানেজড সর্বাধুনিক প্রযুক্তিসহ ই-লার্নিং ওয়েবসাইট।

✔️ কাস্টম ই-লার্নিং ওয়েবসাইট
✔️ গুগল মীট / জুম ইন্টিগ্রেশান
✔️ লাইভ ক্লাস / রেকর্ডেড কোর্স
✔️ অনলাইন পেমেন্ট সিস্টেম
✔️ মেম্বারশিপ সিস্টেম
✔️ নিজস্ব মোবাইল অ্যাপ

👉 রথযাত্রা অফার ~ ১ বছরের বর্ধিত পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে

👉 যোগাযোগ করুন পোস্টে দেওয়া হোয়াটসঅ্যাপ বাটন-এ।

📌 মাত্র ₹458 প্রতিমাস থেকে শুরু

👉 বিস্তারিত দেখুন কারুওয়েব ওয়েবসাইটে

✪ রথযাত্রায় শুরু করুন আপনার নিজস্ব অনলাইন স্টোর ✪সম্পূর্ণ ম্যানেজড সর্বাধুনিক প্রযুক্তিসহ ই-কমার্স ওয়েবসাইট।✔️ কাস্টম স্...
19/07/2026

✪ রথযাত্রায় শুরু করুন আপনার নিজস্ব অনলাইন স্টোর ✪

সম্পূর্ণ ম্যানেজড সর্বাধুনিক প্রযুক্তিসহ ই-কমার্স ওয়েবসাইট।

✔️ কাস্টম স্টোর ওয়েবসাইট
✔️ আনলিমিটেড প্রোডাক্ট
✔️ জিরো কমিশন সেল
✔️ সম্পূর্ণ ই-কমার্স সিস্টেম
✔️ কার্ড পেমেন্ট গেটওয়ে
✔️ সারাবছর ব্যাকএণ্ড সাপোর্ট
✔️ ব্র্যান্ড ম্যানেজমেন্ট ট্রেনিং

👉 রথযাত্রা অফার ~ ১ বছরের বর্ধিত পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে

👉 যোগাযোগ করুন পোস্টে দেওয়া হোয়াটসঅ্যাপ বাটন-এ।

📌 মাত্র ₹458 প্রতিমাস থেকে শুরু

👉 বিস্তারিত দেখুন কারুওয়েব ওয়েবসাইটে

বাংলার সাহিত্যসেবী এবং সাহিত্যপ্রেমীরা চিরকালই আটকে আছেন সোশ্যাল মিডিয়ায়। এর বাইরে বাংলার কবি লেখকরা আর বেশিদুর ভাবেন কি...
28/06/2026

বাংলার সাহিত্যসেবী এবং সাহিত্যপ্রেমীরা চিরকালই আটকে আছেন সোশ্যাল মিডিয়ায়। এর বাইরে বাংলার কবি লেখকরা আর বেশিদুর ভাবেন কি? আজকের সময়ে নিজস্ব ওয়েবসাইট কতোটা জরুরি এখনো বাংলার লেখকরা অনুধাবন করতে পারছেন না। আগামী দিনে বাধ্য হবেন ভাবতে। প্রত্যেকেই। তখন সময় এগিয়ে যাবে আরো।

আপনি যদি বাংলায় লেখালেখি করেন এবং সোশ্যাল মিডিয়ার বাইরে আপনার শিল্পের বিস্তৃত উপস্থিতি গড়ে তুলতে চান , তবে আপনার জন্য রইলো এই আর্টিকলটি।

পড়ুন কারুওয়েব সাইটে ~
https://karuweb.site/why-bengali-writers-need-website/
..

প্রকাশিত হয়েছে ~"আমার ব্র্যান্ডিং - আমার মতো"নতুন কারুওয়েব ডিসকোর্স।কারুওয়েবে শুরু হয়েছে শিল্পীদের ডিজিট্যাল উপস্থিতি এব...
19/06/2026

প্রকাশিত হয়েছে ~

"আমার ব্র্যান্ডিং - আমার মতো"

নতুন কারুওয়েব ডিসকোর্স।

কারুওয়েবে শুরু হয়েছে শিল্পীদের ডিজিট্যাল উপস্থিতি এবং প্রচার প্রসার বিষয়ক প্রশিক্ষণ - ডিসকোর্স। তবে আর পাঁচটা গতানুগতিক কোর্সের মত নয়। আমার আপনার দৈনন্দিন কথোপকথনের মধ্যে দিয়ে জেনে নেওয়া জরুরি বিষয়গুলো।

বর্তমান ডিজিটাল দুনিয়ায় সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমের ইঁদুরদৌড়ে লাইক আর ভিউয়ের পেছনে ছুটতে ছুটতে আমরা অনেক সময় আসল জায়গাটা ভুলে যাই। আমরা বুঝতে পারি না কেন এত খাটনির পরও প্রিমিয়াম কাস্টমাররা আমাদের কাছে পৌঁছাচ্ছে না, বা কেন মানুষ আমাদের কাজের সঠিক মূল্যায়ন করে ন্যায্য দাম দিতে চাইছে না।

এই ডিসকোর্সটি ঠিক সেই জায়গাটাতেই আলো ফেলবে। এটি কারুওয়েব হাব-এর সদস্যদের জন্য এমন একটি গাইডলাইন, যা আপনাকে শুধু ‘বেচাকেনা’-র গণ্ডি থেকে বের করে আপনার উদ্যোগকে একটি সত্যিকারের ‘ব্র্যান্ড’-এ পরিণত করতে সাহায্য করবে।

ডিসকোর্সটির ওয়েব পাতার লিঙ্ক রইলো প্রথম কমেন্টে। সাথে সাথেই ঘুরে দেখুন কারুওয়েবের ওয়েবসাইট। আপনাদের মতামত জানান।

কারুওয়েব "মিশন ১০০"বাংলার ১০০ জন শিল্পী ও উদ্যোক্তার সার্থক ডিজিট্যাল পরিচয় নির্মাণের যাত্রায় কারুওয়েব প্রথম দশ জনের লক্...
14/06/2026

কারুওয়েব "মিশন ১০০"

বাংলার ১০০ জন শিল্পী ও উদ্যোক্তার সার্থক ডিজিট্যাল পরিচয় নির্মাণের যাত্রায় কারুওয়েব প্রথম দশ জনের লক্ষ্যমাত্রা পূর্ণ করেছে। এর মধ্যে বেশ কয়েকজনের ওয়েবসাইট লঞ্চ হয়েছে। কয়েকজনের ওয়েবসাইটের শেষ প্রস্তুতি চলছে।

আপনিও হতে পারেন এই যাত্রার শরিক আপনার কাজ নিয়ে। একটি প্রাথমিক আলোচনা সেরে নেওয়ার জন্য কমেণ্টে আপনার ব্র্যাণ্ডের নাম লিখুন। আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবো।

#কারুওয়েব #মিশন১০০

ওয়েবসাইট বানানোর গল্প - বিশ্ব সাইকেল দিবস------------------এই ক্ষুদ্রাতিক্ষুদ্র জীবনে এত বিচিত্র ধরণের মানুষের দেখা পেয়ে...
07/06/2026

ওয়েবসাইট বানানোর গল্প - বিশ্ব সাইকেল দিবস
------------------
এই ক্ষুদ্রাতিক্ষুদ্র জীবনে এত বিচিত্র ধরণের মানুষের দেখা পেয়েছি, সঙ্গে পেয়েছি তাতে বহুবার অবাক হওয়ার সুযোগ পাইনি তেমন করে। বাস্তবিক বিস্মিত হওয়ার বিষয়কে যদি অতি সাধারণের মতো দেখার সুযোগ হলে হয়তো ঠিক মতো বিস্মিত হওয়ার ক্ষমতাও থাকে না তেমন।
নীল এমনই একজন সুহৃদ। হঠাৎ একদিন হয়তো সাইকেল করে গুপ্তিপাড়া আখড়ায় হাজির।

শুধোলাম - কোত্থেকে উদয় হলি রে?

হয়তো বেমালুম সাধারণভাবে বললে - ত্রিপুরা থেকে আসছি। যাবো উড়িষ্যা। ভাবলাম তোমার আখড়া থেকে ঘুরে যাই একপাক।
হ্যাঁ। ঠিকই পড়লেন। ত্রিপুরাটা হয়তো লাদাখও হয়েছে কোনবার।
গতবার যেমন বললে - এবার প্যারিস যাবো।

যদি একটু কনফিউশনে পড়ে থাকেন তাহলে পরিস্কার করেই বলি নীল সাইকেল চালিয়েই ঘোরে। ত্রিপুরা বা লাদাখ বা প্যারিস - সে ছোঁড়া সাইকেল চালিয়ে যায়।

২০১৮ সালে যখন প্রথম ‘বিশ্ব বাইসাইকেল দিবস’ ঘোষনা হলো সে সময় আমি কোলকাতায় থাকি। এবং কোলকাতার রাস্তায় সে সময় আমি পাকাপাকি যাকে বলে ‘ডেলি সাইকেল কম্যুটার’। থাকি ট্যাংরায়। নিয়মিত সাইকেল করে কেষ্টপুর যাই আসি ফোটোগ্রাফি পড়াতে। সল্টলেকের একটা কলেজেও ফোটোগ্রাফি পড়াতাম। সেও প্রতিদিন ট্যাংরা থেকে সাইকেলে যাতায়াত করি। ২০১৮ তে ৩রা জুন প্রথম বাইসাইকেল ডে ঘোষিত হতে আমি আধবুড়ো বয়সে বাড় খেয়ে গেলেম। কৃষ্ণনগর টু কোলকাতা একটা ১০০ কিমি সেঞ্চুরি রাইড করে ফেললাম। ভাবলাম যাক ভালোই সাইকেল উদযাপন করলাম।

ঠিক তার দু এক বছর বাদেই পরিচয় হলো নীলের সাথে। আর আমি বুঝলাম আমার সাইকেল যাত্রা কী অসীম ছোট্ট একটা চেষ্টামাত্র। এই ছেলেটি সারা ভারত চষে ফেলছে সাইকেল-এ। পাহাড়, জঙ্গল, রাস্তা দুরত্ব কিছুই মানে না। মাত্র একটা সেঞ্চুরি রাইড আমার ঝুলিতে। আর নীলের হাজার হাজার কিলোমিটার। তবু আমারও ওই এক ফোঁটা শিশিরের মত গর্ব আমিও সাইক্লিস্ট। আজীবন। আমার ফোটোগ্রাফি সংস্থা ‘ঋষি অন রাইড’-এর রাইড শব্দটিও ওই সাইকেলের সঙ্গেই সম্পৃক্ত। তাই খানিক একাত্ম বোধ করি নীলের ভাবনার সাথে।

তারপর এ বছর যখন কারুওয়েব শুরু করলাম এবার দায়িত্ব পড়লো নীলের ওয়েবসাইট বানানোর। কিছুদিন আগে বাল্যবন্ধু রনেন্দ্রজিতের ওয়েবসাইট তৈরির কথা লিখেছিলাম। রণো ছবি আঁকে। ওর ওয়েবসাইট বানানো একরকম আমার নিজের ওয়েবসাইট বানানোর মতই। এবার নীলের ওয়েবসাইট বানানোও যেন সেই আমার নিজেরই কাজের মত হয়ে দাঁড়ালো।

ওহো… বলা হলো না লোগোটার কথা। কারুওয়েব লোগো ডিজাইনও করছে। লোগোখানা কেমন হলো সে সম্পর্কেও আপনাদের মতামত জানার ইচ্ছে রইলো।

নীলের ভালো নাম বাপি দেবনাথ। নীলের সাইকেল যাত্রা সম্পর্কে প্রায় কিছুই বললাম না। অল্পবয়স্কদের মধ্যে ড্রাগ ও সুইসাইড প্রবণতার বিষয়ে সচেতনার বার্তা নিয়ে নীলের সাইকেল এবার চলেছে প্যারিসের পথে…
বরং ওয়েবসাইটটাতেই ঘুরে আসুন একবার…নীলের ওয়েবসাইটের লিঙ্ক রইলো প্রথম কমেন্টে। কেমন লাগলো জানাবেন নির্দ্বিধায়।

গত ৩রা জুন পালিত হলো বিশ্ব সাইকেল দিবস। সবাই আরো বেশি করে সাইকেল চড়ুন। এর মতো আনন্দ নেই।

~ অলীক

#কারুওয়েব

06/06/2026

বিস্তারিত দেখুন কারুওয়েব ওয়েবসাইটে...
#কারুওয়েব

04/06/2026

ফ্রি কন্সালটেশান সেশানের জন্য কমেন্ট করুন "আলোচনা"...

বৈঠকe শুরু হচ্ছে আগামী রবিবারবর্তমান সময়ে  একক শিল্পী এবং উদ্যোক্তাদের যা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো আমাদের skill বা art...
30/05/2026

বৈঠকe শুরু হচ্ছে আগামী রবিবার

বর্তমান সময়ে একক শিল্পী এবং উদ্যোক্তাদের যা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো আমাদের skill বা art এর যথোপযুক্ত Digital Penetration। আমরা অত্যন্ত বেশি সোশ্যাল মিডিয়া নির্ভর। তার বাইরে ডিজিট্যাল দুনিয়া আমাদের প্রায় অপরিচিত। অধিকাংশ শিল্পীরই এখনো নিজের পোর্টফোলিও সাইট নেই। অধিকাংশ হস্তশিল্পীর নিজস্ব ই-কমার্স নেই। সর্বোপরি সচেতনতা ও শেখার সুযোগের অভাবে একটা বিপুল সম্ভাবনা আমাদের নাগালের বাইরেই থেকে যাচ্ছে। শুধু ওয়েবসাইট বানিয়ে ফেল্লেও সমস্যা মেটে না। একটা চলমান গাড়ির মতোই ওয়েবসাইটের গতি, অভিমুখ নিয়ন্ত্রণ করতে হয়। তার জন্য চাই নিয়মিত আলোচনা।

এই সমস্যার সমাধানের জন্যই শুরু হয়েছে কারুওয়েব HUB। আগামীকাল থেকে শুরু হচ্ছে বৈঠকe - অনলাইন ডিজিট্যাল আড্ডা।

বিষয় ডিজিট্যাল দুনিয়ায় নিজের কাজকে কীকরে বিশ্বের দরবারে সফলভাবে পৌঁছে দেওয়া যায়। আগ্রহী হলে সরাসরি যোগদান করতে পারেন নিচের গুগল মীট লিঙ্ক থেকে।

✔️ প্রথম অধিবেশন -রবিবার, 31st May, 8.30pm - 10.30pm

✔️ Baithake Google Meet Link – https://meet.google.com/ide-zmsp-yqo

✔️ বৈঠকe ওয়েবসাইট - https://karuweb.site

Address


Alerts

Be the first to know and let us send you an email when কারুওয়েব - Karuweb posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed Advertising & Marketing Company?

Share