Barta Prakashan

Barta Prakashan বই হোক প্রিয়তম বন্ধু

বই—জীবনের অন্যতম শিক্ষক। 📖যে শিক্ষক কোনও ক্লাস নেন না,তবু প্রতিটি পৃষ্ঠা থেকে শেখান—জীবনকে দেখতে, মানুষকে বুঝতে,ভুল থেকে...
05/09/2026

বই—জীবনের অন্যতম শিক্ষক। 📖

যে শিক্ষক কোনও ক্লাস নেন না,
তবু প্রতিটি পৃষ্ঠা থেকে শেখান—
জীবনকে দেখতে, মানুষকে বুঝতে,
ভুল থেকে ফিরতে আর স্বপ্ন দেখতে।

বার্তা প্রকাশন ও শব্দসাঁকো জানায়
শিক্ষক দিবসের আন্তরিক শুভেচ্ছা। 🌿📚

ধন্যবাদ, লিও।স্বপ্ন দেখানোর জন্য।অবিশ্বাস্য মুহূর্ত উপহার দেওয়ার জন্য।এবং কোটি কোটি মানুষের ভালোবাসাকে একটি নামের সঙ্গে...
31/08/2026

ধন্যবাদ, লিও।
স্বপ্ন দেখানোর জন্য।
অবিশ্বাস্য মুহূর্ত উপহার দেওয়ার জন্য।
এবং কোটি কোটি মানুষের ভালোবাসাকে একটি নামের সঙ্গে জুড়ে দেওয়ার জন্য। ❤️

We will carry your name forever. 🇦🇷
Thank you, Leo. The legend remains. 🐐✨

— বার্তা প্রকাশন ও শব্দসাঁকো ম্যাগাজিনের পক্ষ থেকে শ্রদ্ধা ও ভালোবাসা ❤️

আয় আগলে রাখি… ❤️রাখীবন্ধন শুধু একটি উৎসব নয়,একরাশ স্নেহ,আর সারাজীবন পাশে থাকার অঙ্গীকার।ভালো থাকুক সম্পর্ক, সম্পর্ক যত্ন...
28/08/2026

আয় আগলে রাখি… ❤️

রাখীবন্ধন শুধু একটি উৎসব নয়,
একরাশ স্নেহ,
আর সারাজীবন পাশে থাকার অঙ্গীকার।

ভালো থাকুক সম্পর্ক,
সম্পর্ক যত্নের হোক।

শব্দসাঁকো ও বার্তা প্রকাশনের তরফ থেকে
সকলকে জানাই রাখীবন্ধনের আন্তরিক শুভেচ্ছা। 🌸🪷

#রাখীবন্ধন #রাখী #ভাইবোন #সম্পর্ক #শব্দসাঁকো #বার্তাপ্রকাশন

শব্দসাঁকো শারদ সংখ্যা ১৪৩৩অষ্টাদশ বর্ষ ।। অষ্টাদশতম শারদ সংখ্যাপ্রিয় লেখক ও পাঠক,আপনাদের সকলকে জানাই আন্তরিক নমস্কার।দেখ...
25/08/2026

শব্দসাঁকো শারদ সংখ্যা ১৪৩৩
অষ্টাদশ বর্ষ ।। অষ্টাদশতম শারদ সংখ্যা

প্রিয় লেখক ও পাঠক,
আপনাদের সকলকে জানাই আন্তরিক নমস্কার।

দেখতে দেখতে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব দোরগোড়ায়। আর শারদ উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালির সাহিত্যচর্চা, সৃজনশীলতা এবং অবশ্যই শারদীয় পত্রিকার ঐতিহ্য। প্রতিবছরের মতো এবারও ‘শব্দসাঁকো’ হাজির হচ্ছে তার অষ্টাদশ বর্ষের অষ্টাদশতম শারদ সংখ্যা নিয়ে। অবশেষে ১৮ বছর বয়সী সাবালক হলাম।

দীর্ঘ পথচলায় আপনাদের ভালোবাসা, সহযোগিতা এবং সৃষ্টিশীল লেখাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। সেই ধারাকে অব্যাহত রেখে এবারও নবীন-প্রবীণ সকল লেখককে জানাই লেখা পাঠানোর আন্তরিক আমন্ত্রণ।যখন প্রায় সমস্ত সংগঠন ও সাহিত্যগোষ্ঠীর শারদীয় পত্রিকার লেখা নির্বাচন কিংবা পত্রিকা প্রকাশের কাজ ইতিমধ্যেই শেষের পথে, তখন আমরা ইচ্ছে করেই সবার শেষে আপনাদের সামনে হাজির হয়েছি লেখা আহ্বানের এই ডাক নিয়ে। কারণ, আমরা বিশ্বাস করি—শেষের এই আহ্বানও হয়তো পৌঁছে দেবে এমন কিছু লেখা, যা এবারের শারদ সংখ্যাকে আরও সমৃদ্ধ করে তুলবে।

এই শারদ পত্রিকা আপনাদের। আপনাদের পাঠানো সেরা লেখাগুলির মধ্য থেকে সেরার সেরা নির্বাচন করে একটি পরিপাটি, সুন্দর, মননশীল ও পাঠযোগ্য শারদ উপহার পাঠকের হাতে তুলে দেওয়ার চেষ্টা থাকবে আমাদের। তাই বিজ্ঞাপনটি ভালো করে পড়ে আপনার পছন্দের বিভাগে আপনার সেরা লেখাটি পাঠান।

আর কোনও বিষয়ে জানার থাকলে একদম অন্তিমে দেওয়া WhatsApp নম্বরে নির্দ্বিধায় যোগাযোগ করবেন। প্রায় সেপ্টেম্বর অধিকাংশটাই ব্যক্তিগত প্রয়োজনে ছুটি নিয়েছি, আমি না থাকলেও পুরো টিম আপনাদের জন্য। আপনাদের যেকোনও প্রশ্ন বা প্রয়োজনীয় সহযোগিতায় আমাদের টিম যথাসাধ্য পাশে থাকবে।

✦ লেখা পাঠানোর বিভাগ

◆ নিবন্ধ — বিষয়: মহাভারতের নারী
(অনধিক ২০০০ শব্দে)

◆ গল্প
(অনধিক ২০০০ শব্দে)

◆ কবিতা
(অনধিক ১৬ লাইনের একটি)

◆ অল্প কথার গল্প
(অনধিক ৫০০ শব্দে)

◆ মুক্তগদ্য
(অনধিক ৫০০ শব্দে)

◆ রম্যরচনা
(অনধিক ৯০০ শব্দে)

লেখা পাঠানোর নিয়ম

১। ইমেল ব্যতীত অন্য কোনওভাবে লেখা গ্রহণ করা হবে না।

২। লেখা মেলবডিতে টাইপ করে পাঠাতে হবে। পূর্বে প্রকাশিত লেখা দেওয়া যাবে না।

৩। প্রত্যেক লেখক কেবল একটি মাত্র বিভাগে অংশগ্রহণ করতে পারবেন।

৪। লেখার সঙ্গে লেখকের ছবি, নাম ও ফোন নম্বর পাঠানো আবশ্যিক।

৫। লেখা পাঠানোর শেষ দিন — ৪ সেপ্টেম্বর ২০২৬।

৬। লেখা পাঠানোর পর প্রাপ্তিস্বীকার হিসেবে রিপ্লাই মেল পাবেন।

৭। লেখা পাঠানোর পর পত্রিকার যাবতীয় আপডেট পেতে WhatsApp গ্রুপে জয়েন করবেন।

হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক : https://chat.whatsapp.com/Fd3wQt6MZBAKDKgGU6xns4?s=cl&p=a&mlu=4

৮। লেখা পাঠানোর পর অপেক্ষা করুন। ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর পরে মনোনয়নপত্র পাঠানো হবে।

৯। ৪ অক্টোবর ২০২৬ পত্রিকা প্রকাশ ও সৌজন্য সংখ্যা প্রদান অনুষ্ঠান হবে।

১০। প্রতিবছরের মতো এবছরও পত্রিকা অনলাইন ও নানা স্টোরে কিনতে পাওয়া যাবে।

১১। লেখকদের জন্য সৌজন্য সংখ্যা থাকছে।

১২। প্রকাশের দিন উপস্থিত থেকে সৌজন্য কপি সংগ্রহ করতে হবে। অথবা ডাকযোগে গ্রহণ করতে পারেন; সেক্ষেত্রে ডাকমাশুল লেখককে বহন করতে হবে।

যোগাযোগ
WhatsApp: 9477044102
Email: [email protected]

সম্পাদক, শব্দসাঁকো

“…কে বলে গো সেই প্রভাতে নেই আমি”না, তিনি নেই- এ কথা বলা যায় না।প্রতিটি প্রভাতের আলোয়, প্রতিটি বৃষ্টির শব্দে,আমাদের মনন...
08/08/2026

“…কে বলে গো সেই প্রভাতে নেই আমি”

না, তিনি নেই- এ কথা বলা যায় না।
প্রতিটি প্রভাতের আলোয়, প্রতিটি বৃষ্টির শব্দে,
আমাদের মননে, চিন্তনে এবং সমগ্র চরাচরের সৌন্দর্যে
তিনি আজও তাঁর সৃষ্টির মধ্য দিয়ে বেঁচে আছেন।

বাইশে শ্রাবণ—শ্রদ্ধায় স্মরণ করি।
তাঁর সাহিত্য, তাঁর দর্শন, তাঁর সৃষ্টিই আমাদের চিরন্তন প্রভাতের আলো।

— বার্তা প্রকাশন

#বাইশেশ্রাবণ #রবীন্দ্রনাথঠাকুর #রবীন্দ্রনাথ #বিশ্বকবি #গুরুদেব #রবীন্দ্রস্মরণ #রবীন্দ্রচেতনা #বাংলাসাহিত্য #বাংলাকবিতা #সাহিত্য #সংস্কৃতি #বার্তাপ্রকাশন

বন্ধুত্বের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী একটি ভালো বই। বই শুধু জ্ঞান নয়, জীবনের প্রতিটি বাঁকে সাহস, প্রেরণা ও আলোর দিশা দেখায়...
02/08/2026

বন্ধুত্বের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী একটি ভালো বই। বই শুধু জ্ঞান নয়, জীবনের প্রতিটি বাঁকে সাহস, প্রেরণা ও আলোর দিশা দেখায়। এই বন্ধুত্ব দিবসে বইকেই করে তুলুন আপনার প্রিয়বন্ধু। পড়ুন, উপহার দিন, পড়তে উৎসাহিত করুন। শুভ হ্যাপি ফ্রেন্ডশিপ ডে।

বার্তা প্রকাশন গোষ্ঠী

🌼 শুভ রথযাত্রা 🌼ধর্ম, সংস্কৃতি ও মানবতার মিলনমেলার এই পবিত্র রথযাত্রা উপলক্ষে বার্তা প্রকাশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্...
16/07/2026

🌼 শুভ রথযাত্রা 🌼

ধর্ম, সংস্কৃতি ও মানবতার মিলনমেলার এই পবিত্র রথযাত্রা উপলক্ষে বার্তা প্রকাশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

ভগবান শ্রীজগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার আশীর্বাদে সবার জীবন সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধিতে ভরে উঠুক। ঐতিহ্য, সম্প্রীতি ও শুভবোধের এই উৎসব আমাদের সকলকে আরও কাছে নিয়ে আসুক।

শুভ রথযাত্রা! 🙏🚩

— বার্তা প্রকাশন

২রা মে—চিরকালীন এক আলোর দিন। বাংলা তথা বিশ্বসংস্কৃতির আকাশে যাঁর দীপ্তি আজও অমলিন, সেই সত্যজিৎ রায়-এর জন্মদিনে শ্রদ্ধা ও...
02/05/2026

২রা মে—চিরকালীন এক আলোর দিন। বাংলা তথা বিশ্বসংস্কৃতির আকাশে যাঁর দীপ্তি আজও অমলিন, সেই সত্যজিৎ রায়-এর জন্মদিনে শ্রদ্ধা ও ভালোবাসা।

উত্তর কলকাতার গড়পার রোডে জন্ম নেওয়া এই কিংবদন্তি স্রষ্টা কেবল একজন চলচ্চিত্রকার নন—তিনি এক সম্পূর্ণ যুগ। রবীন্দ্রনাথ ঠাকুর-এর পর এমন আন্তর্জাতিক মানের বহুমুখী প্রতিভা বাঙালি খুব কমই পেয়েছে।
তাঁর সৃষ্ট চরিত্র—ফেলুদা, লালমোহনবাবু, প্রফেসর শঙ্কু, হীরকরাজা—আজও আমাদের ভাবনা, ভাষা আর জীবনের অংশ।

তুলি, কলম, ক্যামেরা ও সুর—প্রতিটি মাধ্যমে তাঁর অসামান্য দক্ষতা তাঁকে করে তুলেছে এক অনন্য শিল্পী। সাহিত্য, চলচ্চিত্র, সংগীত ও শিল্প—সব ক্ষেত্রেই তিনি নতুন ভাষা, নতুন দিশা উপহার দিয়েছেন বিশ্বকে।
তাঁরই পরিবারের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল ভারতের অন্যতম সেরা ছাপাখানা এবং বাংলার প্রিয় শিশু-কিশোর পত্রিকা সন্দেশ।

বার্তা প্রকাশন তাঁকে প্রণাম জানায়—যিনি আমাদের কল্পনা, সংস্কৃতি ও চিন্তার পরিসরকে চিরকাল সমৃদ্ধ করে গেছেন।

#২রা_মে

যেখানে শ্রম, সেখানেই গৌরব।কলম হাতে নেওয়া সাহিত্যিকের প্রতি প্রণাম।শ্রদ্ধা ও ভালোবাসা জানায় বার্তা প্রকাশন।
01/05/2026

যেখানে শ্রম, সেখানেই গৌরব।

কলম হাতে নেওয়া সাহিত্যিকের প্রতি প্রণাম।
শ্রদ্ধা ও ভালোবাসা জানায় বার্তা প্রকাশন।

📚 বিশ্ব বই দিবসের শুভেচ্ছা 📚বার্তা প্রকাশনের পক্ষ থেকে সকল পাঠক, লেখক ও সাহিত্যপ্রেমীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবা...
23/04/2026

📚 বিশ্ব বই দিবসের শুভেচ্ছা 📚

বার্তা প্রকাশনের পক্ষ থেকে সকল পাঠক, লেখক ও সাহিত্যপ্রেমীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
বই শুধু জ্ঞানের ভাণ্ডার নয়, বই আমাদের অনুভূতি, কল্পনা আর জীবনের পথচলার সঙ্গী।

একটি ভালো বই হতে পারে আপনার সবচেয়ে কাছের বন্ধু- যে নিঃশব্দে আপনাকে শেখায়, ভাবায় এবং নতুন স্বপ্ন দেখতে সাহায্য করে।

এই বই দিবসে প্রতিজ্ঞা হোক—
আরও বেশি পড়ব, নতুন লেখকদের পাশে থাকব, আর সাহিত্যকে হৃদয়ে ধারণ করব।

📖 বই হোক প্রিয়তম বন্ধু, আর পাঠ হোক জীবনের অঙ্গ।

— বার্তা প্রকাশন ✍️

Address

37 Keshab Chandra Street, Kolkata/09
Kolkata
700009

Opening Hours

Monday 11am - 8pm
Tuesday 11am - 8pm
Wednesday 11am - 8pm
Thursday 11am - 8pm
Friday 11am - 8pm
Saturday 11am - 6pm
Sunday 12:15am - 1am

Telephone

+918777719380

Alerts

Be the first to know and let us send you an email when Barta Prakashan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Barta Prakashan:

Shortcuts

Share