itz alo

itz alo I Love Making Video On Daily Life Vlog& Reels Creator

29/01/2026

মানুষের জীবনে অন্যতম বড় লস কী, জানেন?
জীবন থেকে এমন কাউকে হারানো যাকে একসময় আপনি তীব্রভাবে ভালোবেসেছিলেন।
কিন্তু এর চেয়েও হাজার গুণ বড় লস আছে।
জীবন থেকে এমন একজনকে হারানো,
যে মানুষটা আপনাকে নিখুঁতভাবে ভালোবাসতো।
যেদিন বুঝবেন যে মানুষটা আপনাকে আদরে, মায়ায়, স্নেহে ঠিক বেড়ালের মতো আগলে রাখতো,
সে আর আপনাকে ভালোবাসে না সেদিন বুকে চিনচিন ব্যথা শুরু হবে।
ঘুমোতে গেলেই মধ্যরাতে ঘুম ভেঙে যাবে।
আপনি কাঁদবেন এই কারণে নয় যে আপনি যাকে ভালোবাসতেন,
তাকে হারিয়েছেন,
বরং এই কারণে যে আপনাকে ভালোবাসতো এমন একজন মানুষকে হারিয়েছেন।
আপনি যাকে ভালোবাসেন,
তার প্রতি আপনার মুগ্ধতা একদিন শুকনো নদীর মতো শুকিয়ে যাবে।
কিন্তু যে মানুষটা আপনাকে ভালোবাসতো,
তাকে হারানোর আফসোস আজীবন বুকের ভেতর
গ্যাস্টিক ছাড়াই জ্বালাপোড়া করে যাবে।
পৃথিবীতে হাজারো মানুষ আসবে-যাবে,
যাদের আপনি তীব্রভাবে ভালোবাসবেন,
আবার ভুলেও যাবেন।
কিন্তু আপনাকে তীব্রভাবে ভালোবাসবেএমন মানুষ গোটা জীবনে বড়জোর এক-দুজন মেলে,
বেশিরভাগ মানুষ একজনও পায় না।
জীবনে বাড়িঘর, টাকা-পয়সা সবই একসময় ফিরে আসে।
কিন্তু শখের মানুষটাকে একবার হারালে,
তেমন শখের মানুষ আর কখনোই পাওয়া যায় না।
যে মানুষটা কুকুরের মতো আপনার পথ চেয়ে অপেক্ষা করতো হ্যাঁ,
সে এখনো অপেক্ষা করে,
কিন্তু আপনার জন্য নয়।
যে মানুষটা আপনার চোখের দিকে তাকিয়েই নিজের সব দুঃখ ভুলে যেত,
আপনার জন্য মরত।

ভালোবাসা মানে সবসময় দাবি করা নয়।ভালোবাসা কখনো কখনো নীরব সম্মতির নাম—যেখানে “আমার চাই” কথাটার চেয়ে“তুমি ভালো থাকলেই হলো” ...
20/01/2026

ভালোবাসা মানে সবসময় দাবি করা নয়।
ভালোবাসা কখনো কখনো নীরব সম্মতির নাম—
যেখানে “আমার চাই” কথাটার চেয়ে
“তুমি ভালো থাকলেই হলো” কথাটাই বড় হয়ে ওঠে।

আমি তোমায় ভালোবাসি মানে এই নয়,
তোমাকেও ঠিক আমার মতো করেই ভালোবাসতে হবে।
রোজ রাতের কনকনে শীতে তোমার উষ্ণ স্পর্শের আকাঙ্ক্ষা জন্মালেই তোমাকেও একই আগুনে পুড়তে হবে এমন কোনো শর্ত নেই।

পূর্ণিমার আলোয় হাত ধরে আকাশের দিকে তাকাতে ইচ্ছে করে বলেই তোমাকে পেতে আমার ব্যাকুলতা বাড়ে—
কিন্তু সেই ব্যাকুলতা তোমার ওপর বোঝা হয়ে বসুক,
আমি তা কখনোই চাই না।

রাস্তায় প্রেমিকযুগলের খুনসুটি দেখে
তোমার পাশে বসে চুপচাপ হাসতে ভালো লাগে—
কিন্তু ভালোবাসা মানেই যে প্রতিদিন দৃশ্যমান প্রেম করতে হবে,এমন কোনো বাধ্যবাধকতা নেই।

ক্লান্ত দিন, অসহ্য মনখারাপ, ব্যর্থতা আর দুঃসময়ের ভিড়ে
আমি তোমার সঙ্গ খুঁজি ঠিকই—
তবে আমার দুর্বল সময়গুলো তোমার কাঁধে চাপিয়ে দিয়ে
তোমাকে ভেঙে দিতে চাই না।

জানো তো,
আমার কাছে ভালোবাসা মানে ভালোবাসার মানুষটাকে ভালো রাখা।পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবেসেও
যদি তোমাকে শান্ত রাখতে না পারি,
তবে সেই ভালোবাসার নাম আর কী!

আমি চাই—
পৃথিবীর সবাই তোমাকে ভালোবাসুক।
প্রশংসা করুক, আগলে রাখুক, সম্মান দিক।
কিন্তু একমাত্র আমার কাছেই তুমি নিঃশ্বাস নিতে পারো নিশ্চিন্তে—যেখানে কোনো প্রত্যাশার চাপ নেই,
কোনো প্রতিদানের হিসাব নেই।

আমার আকুলতা, আমার অস্থিরতা,
আমার জীবনের নির্মম দুঃখগুলো
তোমার কাঁধে এসে ভারী হয়ে উঠুক—
এমনটা আমি চাই না।ভালোবাসা মানে কাউকে ভারমুক্ত করা,বোঝা চাপানো নয়।

সত্যিকারের ভালোবাসা মানুষকে গড়তে শেখায়,
ভাঙতে শেখায় না।সব প্রতিকূলতার মাঝেও
আমি চাই তোমার হৃদয়ের ভেতর
নিরাপত্তার একখণ্ড ঘর বানাতে—
যেখানে ভয় ঢুকতে পারবে না।

ভয় নেই,
আমার এই নিঃস্বার্থ ভালোবাসার কোনো প্রতিদান আমি চাই না।কারণ প্রতিদান দিলে তা লেনদেন হয়,
আর লেনদেনের নাম কখনোই ভালোবাসা হতে পারে না।

ভালোবাসা—
সে তো কেবল এটুকুই জানে,
ভালোবাসার মানুষটা ভালো থাকুক,
আমি থাকি আর না থাকি।

Nadiya Jannat Mou

যেদিন তুমি চলে গেলে।জানো, সেদিনই যেন প্রকৃতি আগেই বুঝে গিয়েছিল—তুমি আর কখনো আমার কাছে ফিরে আসবে না। তাই হয়তো সেদিন সে ...
18/01/2026

যেদিন তুমি চলে গেলে।
জানো, সেদিনই যেন প্রকৃতি আগেই বুঝে গিয়েছিল—তুমি আর কখনো আমার কাছে ফিরে আসবে না। তাই হয়তো সেদিন সে আমার সঙ্গে মন খারাপ করেছিল, নিঃশব্দে কেঁদেছিল। বাতাসটাও কেমন ভারী ছিল, আকাশটাও অদ্ভুত চুপচাপ। মনে হচ্ছিল, সবকিছু মিলেই আমাকে একটা অজানা সত্য জানান দিচ্ছে।

হয়তো আমার মনও বুঝে গিয়েছিল—ওই দেখাটাই আমাদের শেষ দেখা। এরপর চাইলেও আর তোমাকে দেখতে পারবো না, ছুঁতে পারবো না, আগের মতো করে “আমরা” হয়ে থাকা যাবে না। শেষবারের মতো যখন তোমার সামনে দাঁড়িয়েছিলাম, তোমার মুখে তখনও একটা হাসি ছিল—কিন্তু সেই হাসির ভেতরে লুকিয়ে ছিল বিদায়ের কঠিন সত্য। কেন জানি সেই মুহূর্তে ভেতর থেকে শুধু একটা কথাই শুনতে পাচ্ছিলাম—
“আজ থেকে তুই হারিয়ে ফেললি তোর খুব কাছের একজনকে। আর আগের মতো করে চলতে পারবি না, হাসতে পারবি না, ঘুরতে পারবি না। এই মুহূর্তটাই তোর শেষ স্মৃতি হয়ে থাকবে।”

হয়তো তাই শেষ মুহূর্তে প্রকৃতি জানিয়ে দিয়েছিল, হয়তো সেও আমার সঙ্গে কাঁদছিল। সেদিন যদি সত্যিই বুঝতে পারতাম—প্রকৃতি আমাকে ইশারা করে বলছে, তুমি আমাকে চিরদিনের জন্য ছেড়ে চলে যাবে—তাহলে হয়তো কখনোই তোমাকে দূরে যেতে দিতাম না। শক্ত করে ধরে রাখতাম, এক মুহূর্তের জন্যও ছাড়তাম না।

কিন্তু এখন বুঝি—সবাইকে বেঁধে রাখা যায় না।
কাউকে জোর করে ধরে রাখাও ভালোবাসা নয়।
ভালোবাসা মানে মুক্তি।
ভালোবাসাকে উড়তে দিতে হয়—even যদি সেই উড়ে যাওয়াটা আমার দিক থেকে দূরে হয় 😒😅।

আজও সেই দিনের কথা ভাবলে বুকের ভেতরটা হু হু করে ওঠে। কিছু স্মৃতি এমন হয়, যেগুলো শেষ হয়ে যায় না—শুধু নীরবে থেকে যায়, আজীবন।

মৌ

তোমার কোনো অনুশোচনা নেই।ভালোবেসে তোমাকে হৃদয়ে ঠাঁই দিলাম, অথচ সবচেয়ে বড় অবিচার তুমি আমার সাথেই করলে!তোমার কাছে ভালোবাসা ...
18/01/2026

তোমার কোনো অনুশোচনা নেই।
ভালোবেসে তোমাকে হৃদয়ে ঠাঁই দিলাম, অথচ সবচেয়ে বড় অবিচার তুমি আমার সাথেই করলে!

তোমার কাছে ভালোবাসা মানে সবকিছু মেনে নিয়ে, সবকিছু সহ্য করে যাওয়া। আমি পৃথিবীর সব দুঃসহ বেদনা অনায়াসে সইতে পারি৷ শুধু অবহেলা সইতে গেলেই আমার তীব্র যন্ত্রণা হয়!

আমি প্রতিবাদ করতে জানি না, শুধু নীরবে সরে আসি। মুখে বলোনি, অথচ দিব্যি টের পেয়েছি। দিনের পর দিন তোমার অবহেলা, শুধু আমি বাদে পৃথিবীর সবকিছুতেই তোমার আগ্রহ, তোমার উদাসীনতা আমাকে ভালো থাকতে দেয়নি!

তোমার হারিয়ে ফেলার ভয় নেই।
মানুষ হারানোর ভয় তারাই পায়, যাদের মানুষ নেই। যাদের অনেক মানুষ আছে, একটা মানুষ হারিয়ে গেলে তাদের কি আসে যায়?

তুমি ভেবেছো, ভালোবাসা মানেই সব দামী দামী উপহার দেয়া আর শুধু মুখে ভালোবাসি বলা। অথচ পৃথিবীতে সময় আর যত্নের চাইতে দামী উপহার কি আছে আর? আমি ভালোবাসা ছাড়া কিছু চাইনি তো। তবুও তুমি সেই ভালোবাসা থেকেই আমায় বঞ্চিত করেছো!

কি নিদারুণ পরাজয় মেনে নিয়ে আমি একা হলাম! অথচ দেখো, তোমার কোনো আফসোস নেই। তুমি অভ্যস্ত। মানুষ হারালে কভু জীবনের গতি থেমে যায় না। পৃথিবীতে কারো অভাবে কোনো মানুষই বেশিদিন আফসোস করে না!❤️‍🩹🌸

প্রিয়াতুমি ভাবছো, আমি বদলে গেছি!না আমি বদলাইনি, সেই আগের মতোই আছি! শুধু একটু একটু করে তোমার কাছে নিজেকে প্রকাশ করা বন্ধ ...
12/01/2026

প্রিয়া

তুমি ভাবছো, আমি বদলে গেছি!

না আমি বদলাইনি, সেই আগের মতোই আছি! শুধু একটু একটু করে তোমার কাছে নিজেকে প্রকাশ করা বন্ধ করে দিয়েছি!

আর তোমাকে নিয়ে গড়ে তোলা ছোট্ট ছোট্ট অনুভূতির পাতাগুলো ধীরে ধীরে গুটিয়ে নিয়েছি নিজের ভিতরে.!

সব কিছু থেকে কেমন যেন আগ্রহ হারিয়ে ফেলেছি। এখন আর কোনো কিছুই প্রকাশ করতে ইচ্ছে করে নাহ্!

যে না বলা কথাগুলো তোমাকে বলবো বলে জমিয়ে ছিলাম হৃদয়ের কোণে, সেগুলো এখন কেবল পুরনো ডায়েরির পাতায় বেঁচে আছে! ভেবোনা অভিমান করেছি শুধু নিজেকে বোঝানো জায়গাটুকু এখন আর খুঁজে পাই নাহ্!

আমি এখনো বিরহে কাতর!

ভালোবাসায় নরম অনুভবে ভরা সেই আগের মানুষটাই আছি। শুধু তোমার কাছে হারিয়ে ফেলেছি নিজেকে প্রিয়

কি অদ্ভুত তাই না..তুমি ছিলা অন্যজনের ভাগ্য, আর আমি ছিলাম মাঝখানের সেই মানুষ টা--- যার জীবনে এসে সব কিছু উল্টাপাল্টা করে ...
11/01/2026

কি অদ্ভুত তাই না..
তুমি ছিলা অন্যজনের ভাগ্য, আর আমি ছিলাম মাঝখানের সেই মানুষ টা--- যার জীবনে এসে সব কিছু উল্টাপাল্টা করে দিয়ে তুমি চলে গেলে..!
আজও যখন এই কথাটা মনে পরে, বুকের ভিতরে কেমন জানি হাহাকার করে উঠে..!মনে হয় কিছু গল্প শুরু হয় শেষ হওয়ার জন্যই...!!

আমি জানতাম তোমাকে পাওয়া আমার নিয়তির পাতায় লেখা নেই। তবু কেমন জানি মনটা মানতে চায়নি,প্রতি'টি দেখা' প্রতি'টি কথা প্রতি'টি হাসির আড়ালে" আমি লুকিয়ে রাখতাম একটা ভয়-- একদিন তুমি চলে যাবে। আর ঠিক সেটাই হয়েছে। তুমি চলে গেছো কিন্তুু তোমার রেখে যাওয়া স্মৃতিগুলো আজও আমাকে আঁকড়ে ধরে আছে

কখন জন্মেছি,কখন শেষ হয়ে গেলামকেউ খবর রাখে না,পৃথিবীর এক গুচ্ছ মৃত ঘাসের মতোএকদিন সুবজ ছিলাম,এই আনন্দ নিয়ে হারিয়ে যেতে হব...
10/01/2026

কখন জন্মেছি,কখন শেষ হয়ে গেলাম
কেউ খবর রাখে না,
পৃথিবীর এক গুচ্ছ মৃত ঘাসের মতো
একদিন সুবজ ছিলাম,
এই আনন্দ নিয়ে হারিয়ে যেতে হবে।




আমাকে কেউ ঠকায়নি, আমি নিজেই নিজেকে ঠকালাম। কেউ আমাকে ব্যবহার করেনি, বরং আমি নিজেই নিজের সম্মান, সময়, ভালোবাসা এমনভাবে বি...
07/01/2026

আমাকে কেউ ঠকায়নি, আমি নিজেই নিজেকে ঠকালাম। কেউ আমাকে ব্যবহার করেনি, বরং আমি নিজেই নিজের সম্মান, সময়, ভালোবাসা এমনভাবে বিলিয়ে দিয়েছি যে, মানুষ তা ইচ্ছেমতো ব্যবহার করতে সুযোগ পেয়েছে। কারও দোষ দেওয়ার আগে আমি আমাকে জিজ্ঞেস করেছি, আমি কি নিজেকে নিজেই যথেষ্ট ভালোবেসেছি?

আমি নিজেকে এতটাই সস্তা করে তুলেছি যে, মানুষ আমাকে অবজ্ঞা অবহেলা করতে একটু দ্বিধা করেনি। যেখানে আমি নিজেকেই গুরুত্ব দিলাম না, সেখানে অন্যের থেকে সম্মান আশা করাটা শুধু বোকামিই নয়, এটা যে আমার আত্মপ্রবঞ্চনাও।

আমি নিজের সীমা কখনো নির্ধারণ করিনি, তাই মানুষ আমাকে ব্যবহার করেছে। আমি না বলতে পারেনি, তাই সবাই ধরেই নিয়েছে, আমার ধৈর্যের শেষ নেই। আমি চুপ থাকলাম, মানুষ ভেবেছে আমি দুর্বল। আমি ক্ষমা করেছি, মানুষ ধরে নিয়েছে আমি কিছু বুঝতে পারিনি।

এই পৃথিবী এমনই, যতদিন না আপনি নিজেকে গুরুত্ব দেবেন, ততদিন কেউ আপনাকে গুরুত্ব ও মূল্যয়ন করবে না। তাই নিজেকে ভালোবাসুন, নিজের মর্যাদাকে সুরক্ষিত করুন। এটা কোনো অহংকার নয়, বরং এটা আত্মসম্মান ও দায়িত্ব।

কারণ, আপনি নিজেকে যেভাবে দেখাবেন, মানুষও আপনাকে সেভাবেই দেখবে। নিজেকে হীন করে রাখলে, কেউ আপনাকে উচ্চ করে তুলবে না। এটাই নির্মম সত্য। সময় থাকতে বুঝে নিন। গাছে থাকা ফুলকে সবাই ছিঁড়ে নিতে চায়, কিন্তু মাটিতে পড়ে থাকা ফুল কেউ কুড়িয়ে নেওয়ার প্রয়োজন মনে করে না।

❣️"ভালবাসার" স্পর্শ "সাগরের"❣️

জীবনের পথে মেয়েরাই সবচেয়ে বড় যোদ্ধা।তাদের নিজের বলে কিছু থাকে না বললেই চলে।জন্মের ঘর একদিন পর হয়ে যায়,আর নতুন ঘরটা কখনোই...
06/01/2026

জীবনের পথে মেয়েরাই সবচেয়ে বড় যোদ্ধা।
তাদের নিজের বলে কিছু থাকে না বললেই চলে।
জন্মের ঘর একদিন পর হয়ে যায়,
আর নতুন ঘরটা কখনোই পুরোপুরি নিজের হয় না।

মানিয়ে নেওয়াটাই তাদের প্রথম শিক্ষা।
নতুন নিয়ম, নতুন মানুষ, নতুন দায়িত্ব-
সবকিছু নীরবে গ্রহণ করতে করতে
নিজের ইচ্ছেগুলো কোথায় যে হারিয়ে যায়,
তার হিসাব কেউ রাখে না।

চলতে চলতেই তারা শক্ত হয়ে উঠে।
কিন্তু এই শক্তির দাম দিতে হয় নিজের স্বপ্ন দিয়ে।
দিনের পর দিন মানিয়ে নিতে নিতে
একসময় জীবনটাই ফুরিয়ে আসে,
নিজের জন্য বাঁচার সময় আর থাকে না।

তবু মেয়েরা থেমে থাকে না।
তারা সংসার গড়ে, মানুষ আগলে রাখে,
নিজের কষ্ট ঢেকে রেখে
অন্যদের সুখের কারণ হয়ে উঠে।

এই যুদ্ধটা নীরব, কিন্তু ভীষণ গভীর।
মেয়েদের জীবন তাই শুধু চলা নয়, এটা এক দীর্ঘ লড়াই।

• ❐ মেয়েরা নীরব যোদ্ধা

Address

Mankachar
783131

Website

Alerts

Be the first to know and let us send you an email when itz alo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share