Sasmal mushroom production

Sasmal mushroom production উদয়ণারায়নপুরে র সন্নিহিত অঞ্চলে মাশরুমের জন্য যোগাযোগ করুন

আপনি কি ডায়াবেটিক এ ভুগছেন?? মাশরুম খেয়ে দেখুন উপকার পাবেন...
02/12/2021

আপনি কি ডায়াবেটিক এ ভুগছেন?? মাশরুম খেয়ে দেখুন উপকার পাবেন...

07/09/2021
Oyester mushroom
01/12/2020

Oyester mushroom

আপনাদের পুষ্টি ও চাহিদা পূরণ করতে এ বছর আবার শুরু হল মাশরুম উৎপাদন ... উদয়নারায়ণপুর অঞ্চলের সন্নিহিত অঞ্চলে মাশরুম নেব...
06/09/2020

আপনাদের পুষ্টি ও চাহিদা পূরণ করতে এ বছর আবার শুরু হল মাশরুম উৎপাদন ... উদয়নারায়ণপুর অঞ্চলের সন্নিহিত অঞ্চলে মাশরুম নেবার জন্য যোগাযোগ করুন 8910400772/9732749165 নম্বরে ...

11/04/2020

#মাশরুম_রেসিপি - ১

- আপনারা হয়তো জানেন মাশরুম দিয়ে অনেক রকমের মুখরোচক খাবার বানানো যায়। তেমন কিছু খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি । চলুন জেনে নেই কিছু মাশরুম রেসিপি বা মাশরুম দিয়ে নানা ধরণের খাবার তৈরির নিয়মঃ



১. মাশরুম ফ্রাই -

#উপকরণ-

মাশরুম : ২০-২৫ টি (২০০ গ্রাম)

ছোলার বেসন : ২০০ গ্রাম

চালের গুঁড়া :২ টেবিল চামচ

ডিম : ২ টা

লবণ : পরিমাণমত

সয়াবিন তেল : পরিমাণমত



#প্রণালী-

একটি পাত্রে বেসন ও চালের গুঁড়া পরিমাণমত পানি ও লবণ দিয়ে মিশিয়ে নিন। ডিম ভেঙ্গে মিশ্রণের মধ্যে মিশিয়ে নিন। কড়াইতে সয়াবিন তেল গরম করে একটি করে মিশ্রণে ডুবিয়ে ভেজে নিন।



২. মাশরুম সবজি -

#উপকরণ-

মাশরুম : ২৫০ গ্রাম

আলু : ২০০ গ্রাম

বাঁধাকপি : ২০০ গ্রাম

বরবটি : ২০০ গ্রাম

ফুলকপি : ২০০ গ্রাম

গাজর : ১০০ গ্রাম

পিঁয়াজ : ৫০ গ্রাম

আদা-রসুন বাটা : ১ টেবিল চামচ

কাঁচা মরিচ : ৫-৭ টা

লবণ : পরিমাণমত

সয়াবিন তেল : পরিমাণমত



#প্রণালী-

প্রথমে মাশরুম ছিঁড়ে হালকা গরম পানিতে ৫ মিনিট ভিজিয়ে রাখুন। মাশরুমের পানি ঝরিয়ে নিন। অন্যান্য সবজিগুলো টুকরো করে কেটে লবণ দিয়ে হালকা করে সিদ্ধ করে নিন। অন্য একটি পাত্রে তেল গরম করে আদা রসুন বাটা দিয়ে মাশরুমগুলো দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকুন



পানি কমে গেলে তাতে সিদ্ধ করা সবজি গুলো দিয়ে লবণ ও কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন। পানি কমে গেলে লবণ দেখে নামিয়ে নিন ও গরম গরম পরিবেশন করুন।



৩. মাশরুম সালাদ -

#উপকরণ-

মাশরুম : ১০০ গ্রাম

শসা : ১০০ গ্রাম

টমেটো : ২০০ গ্রাম

গাজর : ১০০ গ্রাম

পিঁয়াজ : ৫০ গ্রাম

ঘি : পরিমাণমত

পনির : ৫০ গ্রাম

কাঁচা মরিচ : ৩-৪ টা



#প্রণালী-

প্রথমে মাশরুম টুকরো করে হালকা গরম পানিতে সিদ্ধ করে নিন। সিদ্ধ করা মাশরুম ও অনান্য সবজিগুলো টুকরো করে মিশিয়ে নিন। তার সাথে পনির, ঘি, কাঁচা মরিচ, লবণ মিশিয়ে পরিবেশন করুন।



৪. চিংড়ি মাশরুম -

#উপকরণ-

মাশরুম : ২৫০ গ্রাম

চিংড়ি : ১০০ গ্রাম

পিঁয়াজ : ৫০ গ্রাম

আদা, রসুন, জিরা বাটা : ১ টেবিল চামচ

কাঁচা মরিচ : ৫-৭ টা

লবনঃ পরিমাণমত

সয়াবিন তেল : ৫০ গ্রাম



#প্রণালী-

প্রথমে চিংড়ি মাছ পরিস্কার করে ধুয়ে নিন। মাশরুম টুকরা করে নিন। কড়াইতে তেল গরম করে পিঁয়াজ দিয়ে নাড়ুন। অন্যান্য মশলাগুলো দিয়ে নাড়ুন। মশলা কষানো হয়ে গেলে চিংড়ি মাছ দিয়ে নাড়ুন। মাছ সিদ্ধ হয়ে গেলে মাশরুমের টুকরাগুলো দিন। পরিমাণমত পানি, লবণ ও কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন। পানি কমে গেলে নামিয়ে পরিবেশন করুন।



৫. মাশরুমের চপ -

#উপকরণ-

মাশরুম : ২০০ গ্রাম

আলু : ১০০ গ্রাম

বাঁধাকপি : ১০০ গ্রাম

ছোলার বেসন : ২৫০ গ্রাম

গাজর : ৫০ গ্রাম

পিঁয়াজ : ৫০ গ্রাম

কাঁচা মরিচ : ৫-৭ টা

লবণ: পরিমাণমত

সয়াবিন তেল : ৫০ গ্রাম



#প্রস্তুত প্রণালী-

প্রথমে আলু সিদ্ধ করে মিশিয়ে নিন। মাশরুম, বাঁধাকপি, গাজর কেটে লবণ, পিঁয়াজ, কাঁচা মরিচ দিয়ে একসাথে মিশিয়ে নিন। আলুর সাথে মিশিয়ে বল তৈরী করুন। অন্য পাত্রে বেসন গুলে নিন। চুলায় কড়াই দিয়ে তেল ঢেলে গরম করুন। বলগুলো গরম তেলে ভেজে নিন ও পরিবেশন করুন।



৬. মাশরুমের আচার -

#উপকরণ-

মাশরুম : ২৫০ গ্রাম

রসুন : ১০ গ্রাম

আদা : ২০ গ্রাম

সরিষার গুড়া : ২০ গ্রাম

শুকনা মরিচ : ৫ গ্রাম

মরিচের গুড়া :২ গ্রাম

পিঁয়াজ : ১০০ গ্রাম

ভিনেগার : আধা কাপ

কাঁচা মরিচ : ৫-৭ টা

লবণ: পরিমাণমত

সরিষার তেল : ১০০ গ্রাম

চিনি : ১০০ গ্রাম



#প্রস্তুত প্রণালী-

মাশরুম টুকরো করে ৫-১০ মিনিট কুসুম গরম পানিতে ব্লানচিং করে নিন। কড়াইতে তেল গরম করে নিয়ে আদা রসুন ও পিঁয়াজ বাটা মিশিয়ে নাড়ুন। তাতে মাশরুম গুলো দিয়ে ভালভাবে মিশিয়ে নিন। তারপরে ভিনেগার, চিনি, শুকনা মশলা (মরিচ, লবণ ও সরিষার গুড়া) দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন। চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করে জীবাণুমুক্ত করে সংরক্ষণ করুন।



৭. মাশরুম চিকেন স্যুপ -

#উপকরণ-

মাশরুম : ২৫০ গ্রাম

কর্নফ্লাওয়ার : ২ টেবিল চামুচ

মুরগীর স্টক : ৪ কাপ

টেস্টিং সল্ট : ৫০ গ্রাম

ডিম (কুসুম ছাড়া) : ২ টা

দুধ : ১ কাপ

বাটার : ৫০ গ্রাম

আদা : ৫০ গ্রাম

লবণ: পরিমাণমত



#প্রস্তুত প্রণালী-

মুরগীর স্টক তৈরী করার জন্য ৫০০ গ্রাম ওজনের একটি মুরগীর গিলা, কলিজা, মাথা ও পা বাদে ২-২.৫ লিটার পানি দিয়ে আদা ও লবণ দিয়ে সিদ্ধ করুন। সিদ্ধ হয়ে গেলে হাড়গুলো ছাড়িয়ে মাংসগুলো পানির সাথে মিশিয়ে নিন। মাশরুম হাতে ছিড়ে ব্লানচিং করে নিন। প্যানে বাটার গরম করে মাশরুম ভেজে নিন। মুরগীর স্টকে পরিমাণমতো গরম পানি মিশিয়ে (১০ জনের খাওয়ার মতো) ফুটিয়ে নিন। ভাজা মাশরুম গুলো এতে মিশিয়ে দিন। কর্ণ-ফ্লাওয়ার ঠান্ডা পানিতে গুলে দিয়ে দিন। ডিমের কুসুম আলাদা করে ফেটিয়ে নিন ও স্যুপের মধ্যে দিয়ে ভালো করে ঘুটে দিন। টেস্টিং সল্ট ও দুধ তাতে মিশিয়ে দিন, প্রয়োজনে সাধারণ লবণ দেওয়া যায়। নামিয়ে সস মিশিয়ে গরম গরম পরিবেশন করুন।



৮. মাশরুমের কোপ্তা -

#উপকরণ-

মাশরুম : ২৫০ গ্রাম

বেসন : ৩ টেবিল চামচ

হলুদ গুঁড়ো : আধা চা চামচ

মরিচ গুঁড়ো : ১ চা চামচ

লবণ : ১ চা চামচ

সয়াবিন তেল : আধা কাপ



#প্রস্তুত প্রণালি :

মাশরুম পরিষ্কার করে ধুয়ে বেটে নিন। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। প্রয়োজনে সামান্য পানি দিন। ছোট ছোট বল বানিয়ে ডুবো তেলে ভেজে তুলুন। গরম গরম পরিবেশন করুন।

মাশরুম বীজ(spawn)
07/02/2020

মাশরুম বীজ(spawn)

মাশরুম রেসিপিঃ কিভাবে বানাবেন চিলি মাশরুম রেসিপি?মাশরুম রেসিপিঃ চিলি মাশরুমChilli-Mushroom-Recipe-How-to-make-Chilli-Mus...
06/01/2020

মাশরুম রেসিপিঃ কিভাবে বানাবেন চিলি মাশরুম রেসিপি?
মাশরুম রেসিপিঃ চিলি মাশরুম
Chilli-Mushroom-Recipe-How-to-make-Chilli-Mushroom-restaurant-style-ingredients

উপকরণ :- মাশরুম ২০০ গ্রাম, শুকনো লঙ্কা গুঁড়ো ১ চামচ এর ৪ ভাগের ১ভাগ, গোল মরিচ গুঁড়ো সামান্য, লবণ পরিমান মতো, সাদা তেল, ১ টা বড়ো পেঁয়াজ কুঁচি, আদা রুসুন কুচি ১/২চামচ, ক্যাপসিকাম কুঁচি ১টা ক্যাপসিকাম এর ৪ ভাগের ১ ভাগ, ১ টা টম্যাটো কুঁচি, টম্যাটো ক্যাপসিকাম আর পেঁয়াজ ছোট চৌক চৌক করে কাটতে হবে, ১টা কাঁচালঙ্কা কুঁচি, ধনেপাতা কুঁচি ১ টেবিল চামচ, আদা রুসুন বাটা ৩ কোয়া রুসুন আর সামান্য আদা, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, ময়দা ২ টেবিল চামচ, টম্যাটো ক্যাচাপ ৩ টেবিল চামচ, গ্রিন চিলি সস ১ টেবিল চামচ, সোয়া সস ২টেবিল চামচ আর রেড চিলি সস ১ চামচ।

প্রণালি :-
প্রথমে মাশরুম পরিমাণ মতো লবণ দিয়ে হাফ সেদ্ধ করে নিতে হবে। ছোট মাশরুম গোটা রাখতে হবে আর বড়ো মাশরুম দুভাগ করে নিতে হবে। এরপর চিলি মাশরুম বানানোর জন্য একটা ব্যাটার বানাতে হবে। তাই একটি পাত্রে নিতে হবে ময়দা, কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো লবণ, সামান্য লঙ্কা গুঁড়ো, আর আদা রুসুনের পেস্ট। কর্নফ্লাওয়ার সামান্য রেখে দিতে হবে। চিলি মাশরুমের গ্রেভি বানানোর জন্য। ময়দা কর্নফ্লাওয়ার এর সাথে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলতে হবে। অল্প অল্প জল দেবার কারণ ব্যাটারটা যাতে খুব বেশি পাতলা বা ঘন না হয়। ব্যাটার গোলা হলে ওতে দিতে হবে সেদ্ধ করা সব মাশরুম। আর এটা ম্যারিনেট করে রেখে দিতে হবে ৫ মিনিট। ৫ মিনিট পর ম্যারিনেট করা মাশরুম ভাজার জন্য প্যান গরম করে একটু বেশি তেল দিতে হবে। তেল গরম হলে ম্যারিনেট করা মাশরুম এক এক করে দিতে হবে। আর খুন্তি দিয়ে বারবার নাড়তে হবে যাতে একটার সাথে আর একটা মাশরুম লেগে না যায়। সব মাশরুম উল্টে পাল্টে ভালোভাবে ভাজতে হবে। তবে বেশি লাল করে ভাজার দরকার নেই। মাশরুম ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। এরপর কড়াই গরম করে ৩ চামচ তেল দিতে হবে। তেলে দিতে হবে আদ রুসুন কুঁচি। আদা রুসুন কুঁচি অল্প একটু ভেজে নিতে হবে। এরপরে দিতে হবে ক্যাপসিকাম কুঁচি। ক্যাপসিকাম তেলের সাথে সামান্য নেড়ে দিতে হবে পেঁয়াজ কুঁচি। পেঁয়াজ কুঁচি তেলের সাথে এক দুবার নেড়েচেড়েই দিতে হবে ট্যমাটো কুঁচি, কাঁচা লঙ্কা কুঁচি আর পরিমাণ মতো লবণ। এবার সব উপকরণ এক সাথে ভাজতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই। শুধু সব সব্জি সেঁতলে নিতে হবে। এটা পুরটাই বানাতে হবে আল্প আঁচে। যাতে সব সব্জির রং বজায় থাকে। এরপর দিতে হবে টম্যাটো ক্যাচাপ, গ্রিন চিলি সস, রেড চিলি সস আর সোয়া সস। সব উপকরণ ভালো ভাবে মিশিয়ে নিয়ে দিতে হবে ধনেপাতা কুঁচি আর ভেজে রাখা সব মাশরুম। মাশরুম আর গ্রেভি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর ১/২ কাপ জল দিয়ে কর্নফ্লাওয়ার গুলে কড়াই দিয়ে দিতে হবে। যাতে গ্রেভিটা গাঢ় হয়। মাশরুম গ্রেভির সাথে হতে দিতে হবে ৫ মিনিট। ৫মিনিট পর দিতে হবে গোল মরিচ এর গুঁড়ো। মাশরুমের সাথে গোল মরিচের গুঁড়ো সামান্য মিশিয়ে নিতে হবে। তৈরি চিলি মাশরুম।

17/11/2019
আমার মাশরুম ফার্ম
14/11/2019

আমার মাশরুম ফার্ম

06/11/2019

Oyester mushroom recipe

Address

Harihorpur Sasmal Para
Para

Telephone

+918910400772

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sasmal mushroom production posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sasmal mushroom production:

Share