On-Line R.K

On-Line R.K every online service news

11/06/2023

উচ্চমাধ্যমিক পাশে ডেটা এন্ট্রি অপারেটর ও বিভিন্ন গ্রুপ সি কর্মী নিয়োগ, বেতন 20,000/- টাকা | DEO Group-C Recruitment 2023

সমস্ত চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক দুর্দান্ত নিয়োগের সুখবর। এবার ন্যুনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে জারি হয়েছে এক বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে ডেটা এন্ট্রি অপারেটর সহ আরো কিছু গ্রুপ সি লেভেলের পদে কর্মী নিয়োগ করা হবে। আপনিও চাইলে শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় খুব সহজেই এখানে নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন। বিস্তারিত বিবরন নিম্নরূপ।

পদ - ডেটা এন্ট্রি অপারেটর
শিক্ষাগত যোগ্যতা: ডেটা এন্ট্রি অপারেটর তথা DEO পদে আবেদনের জন্য আপনাকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে কম্পিউটারের যাবতীয় কাজ তথা টাইপিং এর কাজে দক্ষ হতে হবে।

প্রার্থীর বয়সসীমা: আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা 28 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য।

মাসিক বেতন: মাসিক বেতন উচ্চ। নিয়োগের পর পর কর্মী পিছু মাসিক গড় বেতন 20,000/- টাকা থাকছে।

পদ - টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক কিংবা মাস্টার্স করে থাকলে আবেদন জানাতে পারবেন।

প্রার্থীর বয়সসীমা: এক্ষেত্রে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা 30 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন জানাতে।

মাসিক বেতন: মাসে উচ্চ হারে বেতন প্রদান করা হবে। কর্মীদের নিযুক্ত করার পর পরই মাসিক বেতন 20,000/- টাকা।

পদ - সাইন্টিস্ট- সি
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। সেক্ষেত্রে সংশ্লিষ্ট ক্ষেত্রে ফার্স্ট/ সেকেন্ড ক্লাস মাস্টার্স ডিগ্রি পাস করার পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষ কর্ম দক্ষতা ও অভিজ্ঞতা থাকা দরকার।

প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 40 বছর। অর্থাৎ, এর নিচে যেকোনো বয়সের প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।

মাসিক বেতন: মাসে সুউচ্চ হারে বেতন দেওয়া হবে এখানে। কর্মীদের নিযুক্ত করার পর পর মাসে 67,000/- টাকা বেতন দেওয়া হবে।

কীভাবে আবেদন জানাতে হবে: নিচে দেওয়া লিঙ্ক থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট ডাউনলোড করে বের করুন।

নিজের যাবতীয় তথ্য যেমন নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস, অভিভাবকের নাম ইত্যাদি দিয়ে এটি পূরণ করুন

রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন। সঙ্গে ফর্মের মধ্যে একটি সিগনেচার করতে হবে। সবার শেষে এগুলি একটি খামের ভেতর ভরে ফেলুন।

এগুলি একেবারে ইন্টারভিউয়ের দিন ইন্টারভিউ কেন্দ্রে নিয়ে গিয়ে উপস্থিত হতে হবে। এবং ইন্টারভিউয়ের জন্য আবেদন করুন।

ইন্টারভিউয়ের তারিখ: উপরোক্ত তিনটি পদের ক্ষেত্রে ইন্টারভিউ এর তারিখ আলাদা। সাইন্টিস্ট- সি পদের জন্য 12/06/2023, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য 14/06/2023 এবং ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য 27/06/2023 তারিখে ইন্টারভিউ সংঘটিত হবে।

23/05/2023

রাজ্যে ফুড প্রসেসিং দপ্তরে কর্মী নিয়োগ, মাসিক সুউচ্চ বেতনে 23 জেলা থেকে আবেদন | WB Food Processing Recruitment
Khobor Sampriti ১১:৪৫ PM
পশ্চিমবঙ্গের সমগ্র চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক দুর্দান্ত নিয়োগের সুখবর। এবার রাজ্যে পাবলিক সার্ভিস কমিশন এর তথা পিএসসি এর তরফে জারি হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে খাদ্য প্রক্রিয়াকরণ বিভাগ তথা ফুড প্রসেসিং দপ্তরে নেওয়া হবে কর্মী। নিয়োগের বিশেষ বিশেষত্ব হলো, রাজ্যের যেকোনো জেলা প্রান্ত থেকে অনায়াসে আপনি এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। সঙ্গে কর্মীদের মাসিক উচ্চ বেতন প্রদান করা হবে। আসুন তবে আর দেরি না করে জেনে নিই নিয়োগের বিস্তারিত খুঁটিনাটি।
নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে রাজ্য পাবলিক সার্ভিস কমিশন এর মাধ্যমে কর্মী নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে খাদ্য প্রক্রিয়াকরণ বিভাগ তথা Department of Food Processing Industries & Horticulture এর তরফে নেওয়া হবে কর্মী।

পদ - ডিরেক্টর অফ্ হর্টিকালচার
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক কিংবা স্নাতকোত্তর ডিগ্রি পাস করে থাকতে হবে যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে। সঙ্গে বাংলা ভাষায় বলা ও লেখার দক্ষতা থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা: বয়সে তেমন কোনো বাঁধা সীমা নেই। বয়সের ঊর্ধ্ব সীমা 55 বছর রাখা হয়েছে। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।

মাসিক বেতন: মাসিক বেতন সুউচ্চ। সেক্ষেত্রে নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 1,23,100/- টাকা। বেতন সর্বোচ্চ 1,91,800/- টাকা অব্দি হতে পারে।

আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে পিএসসি (WBPSC) এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে নিতে সবার প্রথমে।

1. নিজের যাবতীয় তথ্য দিয়ে ভালো করে অনলাইন রেজিষ্ট্রেশন তথা ফর্ম ফিলাপ করে নিতে হবে।

2. অনলাইন রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে অবশ্যই নিজের বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর, ইমেল আইডি ইত্যাদি সঙ্গে রাখবেন।

3. অনলাইন ফর্ম ফিলাপ এর ক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি সঙ্গে রাখবেন।

4. গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট সঙ্গে রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি এক এক করে আপলোড করতে হবে।

5. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।

প্রয়োজনীয় ডকুমেন্ট: নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,

1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট

2. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড

3. সকল প্রকার শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট

4. কাস্ট সার্টিফিকেট যদি থাকে

5. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে

6. বৈধ ও সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি

7. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার

আবেদনের সময়সীমা: আগামী 15 জুন, 2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া হয়েছে, সেটি ডাউনলোড করে বিস্তারিত জেনে নিন।

18/05/2023

মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গের ব্লকে ব্লকে ও রাজ্য স্বাস্থ্য দপ্তরে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ | WB Health Recruitment
মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ও ব্লকে ব্লকে নতুন করে একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে সকল ধরনের চাকরি প্রার্থীরাই আবেদন করার সুযোগ পাবেন। যে সমস্ত চাকরিপ্রার্থীর মাধ্যমিক পাস করে সরকারি চাকরির খোঁজ করছেন তাদের জন্য নতুন করে বিশাল বড় একটি চাকরির সুখবর। মাধ্যমিক পাশ অথবা এখানে বিরাট বড় একটি সুখবর হলো যে সমস্ত চাকরি প্রার্থীরা কোন কারণবশত মাধ্যমিক উত্তীর্ণ হতে পারেননি অর্থাৎ মাধ্যমিক ফেল গিয়েছেন তারাও এখানে আবেদন করার সুযোগ পাবেন অর্থাৎ মাধ্যমিক ফেল হলেও এখানে চাকরি করার সুযোগ পাবেন আপনারা। এখানে আবেদন করলে কোন রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে এই নিয়োগ করা হবে। যারা যারা মাধ্যমিক পাস করে নিজের এলাকায় চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য মূলত আজকের এই সুখবরটি। তাহলে আর দেরি না করে চলবে বিস্তারিতভাবে এই সুখবরটি জেনে নেওয়া যাক।

আবেদন পদ্ধতি: যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে চাকরিপ্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বা নিচের দেওয়ার লিংক থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে সেটি A4 সাইজ পেজে প্রিন্ট আউট করতে হবে। এরপর আবেদন পত্রটি নির্ভুলভাবে ফিলাপ করে এর সঙ্গে প্রয়োজনীয় বেশ কিছু ডকুমেন্ট সংযুক্ত করে সেগুলো সংশ্লিষ্ট BDO অফিসে গিয়ে জমা দিতে হবে।

আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট জমা দিবেন:

মাধ্যমিকের এডমিট কার্ড বা বয়সের প্রমাণপত্র

শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস

আধার কার্ড অথবা ভোটার কার্ড

পাসপোর্ট সাইজের ফটোকপি

চাকরিপ্রার্থীর কাস্ট সার্টিফিকেট যদি থাকে

এছাড়াও অন্যান্য (অফিশিয়াল বিজ্ঞপ্তিটি পড়ুন)

নিয়োগ পদ্ধতি: এখানে কোন রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ করা হবে। এখানে আবেদন করলে চাকরিপ্রার্থীদের ডকুমেন্টস ভেরিফিকেশন ও ইন্টারভিউ এর জন্য ডাকা হবে এবং পরবর্তীকালে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা: এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে শুধুমাত্র মাধ্যমিক পাস।

আবেদনকারীর বয়স: এখানে যারা আবেদন করবেন তাদের বয়স হতে হবে অবশ্যই ৪০ বছরের কম। সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীরা এখানে সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

নিয়োগ স্থান: নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন ভিডিও অফিসের তরফে গ্রামে গ্রামে ও স্বাস্থ্য কেন্দ্রগুলোতে। অর্থাৎ এখানে চাকরি পেলে চাকরিটা নিজের বাড়িতে থেকেই নিজের এলাকায় ও নিজের গ্রামে গ্রামে চাকরি করার সুযোগ পাবে।

এই চাকরি সম্বন্ধে বিস্তারিতভাবে জানতে অবশ্যই অফিসিয়াল নোটিস ডাউনলোড করে ভালো করে পড়বেন।

OFFICIAL NOTICE: CLICK HERE

OFFICIAL WEBSITE: CLICK HERE

17/05/2023

Lakshmir Bhandar – লক্ষ্মীর ভাণ্ডার গ্রাহকদের চিন্তা বাড়ল, সামান্য ভুলের জন্য টাকা পাওয়া বন্ধ হতে পারে।
পশ্চিমবঙ্গ সরকারের সকল প্রকল্প গুলির মধ্যে অন্যতম হল Lakshmir Bhandar বা লক্ষ্মীর ভাণ্ডার। ২০২১ সালের বিধানসভা ভোটের পরে রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফে রাজ্যের সকল ২৫ – ৬০ বছর বয়সি মহিলাদের জন্য এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনা করা হয়। এই প্রকল্পের অন্তর্গত সকল মহিলাদের মাসিক আর্থিক সাহায্য প্রদানের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল এবং বর্তমানে এক পরিসংখ্যান অনুসারে রাজ্যের প্রায় ২ কোটির কাছাকাছি মহিলারা এই সুবিধা পাচ্ছেন। এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল রাজ্যের সকল মহিলাদের আর্থিক দিক থেকে স্বাধীনতা প্রদান এবং এই সিদ্ধান্তের ফলে মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।

Lakshmir Bhandar Payment Rule Changed By WB Government.
রাজ্য সরকারের তরফে সকল নাগরিকদের কল্যাণ সাধনের জন্য নানান রকমের সরকারি প্রকল্প নিয়ে আসা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটির (Lakshmir Bhandar Payment) মাধ্যমে নারীদের বর্তমানের সমাজের উত্থানের সুযোগ করে দেওয়া হয়েছে। কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়া নিয়েই রাজ্য সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশিকায় জানানো হয়েছে – স্বাস্থসাথী কার্ড ছাড়াও এই প্রকল্পে আবেদন করা যাবে কিন্তু যেহেতু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউণ্টে পাঠানো হয়। সেই কারণে ব্যাংক অ্যাকাউণ্টের সঙ্গে সকলের আধার কার্ড লিঙ্ক থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

বর্তমানে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার উভয় এর তরফেই এই আধার কার্ডকে একটি গুরুত্বপূর্ণ নথিপত্র হিসাবে দেখা হচ্ছে এবং সকল সরকারি প্রকল্পে এর ব্যবহার অনিবার্য করে দেওয়া হচ্ছে। এই একই নিয়ম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প (Lakshmir Bhandar Status Check) এর ক্ষেত্রেও প্রযোজ্য। পশ্চিমবঙ্গ সরকারের অন্তর্গত নারী শিশু ও সমাজকল্যাণ দফতরের তরফে বিগত ৩১ শে মার্চ এই নির্দেশ দেওয়া হয়েছিল।

July 8, 2022
এবার এই নির্দেশ পাওয়ার পর থেকে রাজ্যের সকল Lakshmir Bhandar Scheme প্রকল্পের সুবিধা ভোগীদের মধ্যে এই ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল, তাহলে কি এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়া বন্ধ? কিন্তু এই সকল প্রশ্নের জবাবে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে – সকলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন, কেউ বঞ্চিত হবে না। শুধুমাত্র নিজেদের ব্যাংক অ্যাকউণ্ট এর সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে নিতে হবে। আর এই লিঙ্ক করানোর নিয়ম আমরা তৈরি করিনি ব্যাংকের তরফে এই নিয়ম বানানো হয়েছে।

লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar Portal) এর ব্যাংক অ্যাকাউণ্ট এর সাথে আধার লিঙ্ক কিভাবে করবেনঃ-
১) অনলাইন ও অফলাইন এই দুই পদ্ধতিতেই আপনারা এই লিঙ্ক করাতে পারবেন।
২) আপনি নিজের ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে আধার লিঙ্কের ফর্ম ফিলাপ করে এই কাজ সম্পন্ন করে নিতে পারবেন।

৩) অনলাইন ব্যাংকিং এর মাধ্যমেও আপনারা বাড়ি বসে এই কাজ করে নিতে পারবেন।
৪) এছাড়াও বর্তমানে সমগ্র রাজ্যে দুয়ারে সরকার (Duare Sarkar) ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
৫) এই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও আপনারা নিজেদের ব্যাংক অ্যাকাউণ্ট এর সঙ্গে আধার লিঙ্ক করাতে পারে

৬) যেই সকল মহিলাদের এই লিঙ্ক আগের থেকেই করানো আছে তাদের এই নিয়ে কোন চিন্তা নেই।
৭) যেই সকল মহিলারা এই নিয়ম মানবেন না, তাদের টাকা পাওয়ার তালিখা থেকে নাম বাদ দিয়ে দেওয়া হবে।
৮) বিগত এপ্রিল মাসে সমগ্র রাজ্যে যেই সকল মহিলারা দুয়ারে সরকারের মাধ্যমে আবেদন করেছেন তারাও যদি এই নিয়ম না মানেন তাহলে তাদের আবেদনও বাতিল করে দেওয়া হবে।

13/05/2023

on line everything information contact now

লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে কিনা মাত্র ২ মিনিটে চেক করুন! এইভাবে নিজের মোবাইলেইপশ্চিমবঙ্গ সরকারের সাড়া জাগানো সামাজি...
08/05/2023

লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে কিনা মাত্র ২ মিনিটে চেক করুন! এইভাবে নিজের মোবাইলেইপশ্চিমবঙ্গ সরকারের সাড়া জাগানো সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার ঘিরে রাজ্যের মহিলাদের উৎসাহ অব্যাহত। এপ্রিল মাসের শুরুতেই রাজ্যে ফের দুয়ারে সরকার ক্যাম্প আয়োজিত হয়। এবার মোট ২০ দিনের ক্যাম্প হলেও এপ্রিলের ১ থেকে ১০ তারিখ পর্যন্ত রাজ্যের নাগরিকরা নানান প্রকল্পের জন্য আবেদন করার সুযোগ পেয়েছেন। যথারীতি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সবচেয়ে বেশি মানুষ আবেদন করেছেন। সরকারি তথ্য বলছে, এপ্রিল মাসের দুয়ারে সরকার শিবিরে রাজ্যের ১০ লক্ষেরও বেশি মহিলা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করেছেন।

পশ্চিমবঙ্গ সরকারের ফ্ল্যাগশিপ সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার ঘিরে রাজ্যবাসীর উৎসাহে কমতি নেই। সাধারণ ও ওবিসি পরিবারভুক্ত মহিলারা এই প্রকল্পের অধীনে মাসে ৫০০ টাকা ভাতা পেয়ে থাকেন। অপরদিকে তপশিলি জাতি (SC) ও তপশিলি উপজাতিভুক্ত (ST) পরিবারের মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে ১০০০ টাকা করে ভাতা পান।

কিন্তু চলতি দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করা মহিলারা কবে থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা পাবেন তা নিয়ে নানান জল্পনা শুরু হয়েছে। পাশাপাশি যারা আগে থেকে লক্ষ্মীর ভাণ্ডারেররে টাকা পাচ্ছেন তাঁরাও প্রতি মাসে কবে টাকা পাবেন, বা আদৌ তাঁদের টাকা পাওয়ার বিষয়টি কন্টিনিউ হবে কিনা তা নিয়েও কিছু সংশয় দেখা দিয়েছে সাধারণ মানুষের মনে।

এই বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে কিছু জানানো না হলেও বাজার চলতি নানান গুজবের জেরে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়ছেন। সেই সঙ্গে বহু রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকার এসএমএস অ্যালার্ট না আসায় এই নিয়ে বিভ্রান্তি ও জল্পনা আরও বেড়েছে।

তবে বাড়িতে বসে মাত্র ২ মিনিটে যাবতীয় সংশয় ও জল্পনার সমাধান সম্ভব। কোথাও না গিয়েও আপনি বাড়িতে বসে জেনে নিতে পারবেন কবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে? এর আগের মাসের অর্থ ঢুকেছে কিনা বা আগামীদিনেও আপনার লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ পাবেন কিনা? এর জন্য নিম্নলিখিত প্রক্রিয়া অনুসরণ করুন-

(1) প্রথমেই লক্ষ্মীর ভাণ্ডারের অফিসিয়াল ওয়েবসাইট https://socialsecurity.wb.gov.in/login -এ ঢুকুন। এরপর হোম পেজে থাকা নির্দিষ্ট জায়গায় রেজিস্টার্ড মোবাইল নম্বর পুট করুন।

(2) এরপর আপনার সংশ্লিষ্ট মোবাইলে একটি OTP আসবে। সেটা নির্দিষ্ট জায়গায় বসিয়ে ক্লিক করুন। এইভাবেই ওয়েবসাইটে login করতে হবে।

(3) এরপর আপনার সামনে একটা স্ট্যাটাস পেজ আসবে, সেখানে আপনার লক্ষ্মীরর ভাণ্ডারের পেমেন্ট সংক্রান্ত যাবতীয় তথ্য দেখতে পাবেন। এর আগে কোন মাসে কত তারিখ আপনি অনুদান পেয়েছেন, আগামী অনুদান কত তারিখ পাবেন, লক্ষ্মীর ভাণ্ডারে প্রথম নাম তুললে কোন মাস থেকে আপনাকে অনুদান দেওয়া সরকার শুরু করবে সবকিছু উল্লেখ করা থাকবে সেখানে। এমনকি আগামী দিনেও আপনি লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান পাবেন কিনা তাও লেখা থাকবে।

এছাড়াও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে কিনা তা জানার জন্য নিকটবর্তী ব্যাঙ্কের শাখায় গিয়ে পাসবুক আপডেট করার মাধ্যমেও বিষয়টি সহজেই জেনে নিতে পারবে

All efforts have been made to make the information as accurate as possible, Department of Women & Child Development and Social Welfare, Govt of West Bengal or National Informatics Centre (NIC), will not be responsible for any loss to any person caused by inaccuracy in the information available on th...

08/05/2023

দামোদর ভ্যালি কর্পোরেশনে ইঞ্জিনিয়ারদের চাকরির সুযোগ, বেতনক্রম ৩৫,৪০০-১,১২,৪০০ টাকা
প্রার্থী নিয়োগ হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে। টেকনিক্যাল নলেজ এবং জেনারেল অ্যাপ্টিটিউট-এর দু’টি বিভাগের উপর পরীক্ষা হবে।
দামোদর ভ্যালি কর্পোরেশনে ইঞ্জিনিয়ারদের চাকরির সুযোগ।
দামোদর ভ্যালি কর্পোরেশনে ইঞ্জিনিয়ারদের চাকরির সুযোগ। সংগৃহীত ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা
শেষ আপডেট: ০৮ মে ২০২৩ ১৭:২৫
Share:
ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ করেই এ বার সরকারি সংস্থায় চাকরির সুযোগ রয়েছে। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের অধীনস্থ দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)-এ রয়েছে এই সুযোগ। সংস্থার তরফে সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর জন্য ইতিমধ্যেই শুরু হয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়াও।

নিয়োগ হবে জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড ৩ (মেকানিক্যাল), জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড ৩ (ইলেক্ট্রিক্যাল), জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড ৩ (সি অ্যান্ড আই), জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল) এবং জুনিয়র ইঞ্জিনিয়ার (কমিউনিকেশন) পদে। মোট শূন্যপদের সংখ্যা ৪০। বয়স ২৮ বছরের মধ্যে হলেই আবেদন করতে পারবেন প্রার্থীরা। নিয়োগের প্রার্থীদের মাসিক বেতনক্রম হবে ৩৫,৪০০-১,১২,৪০০ ট
আইএসআই কলকাতায় রয়েছে গবেষণার কাজের সুযোগ, বেতন হতে পারে ৫০ হাজার টাকারও বেশি
আইএসআই কলকাতায় রয়েছে গবেষণার কাজের সুযোগ, বেতন হতে পারে ৫০ হাজার টাকারও বেশি
জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড ৩ (মেকানিক্যাল) পদের জন্য প্রার্থীদের এআইসিটিই স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি পাশ হতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিত প্রার্থীদের প্রাপ্ত নম্বর হিসাবে থাকতে হবে যথাক্রমে ৬৫ শতাংশ এবং ৬০ শতাংশ।

প্রার্থী নিয়োগ হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে। টেকনিক্যাল নলেজ এবং জেনারেল অ্যাপ্টিটিউট-এর দু’টি বিভাগের উপর পরীক্ষা হবে। পরীক্ষায় পাশ করলে নথি যাচাই এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে। প্রার্থীরা ডিভিসি-র ওয়েবসাইটে গিয়েই পদগুলিতে আবেদন জানাতে পারবেন। সংরক্ষিত প্রার্থীরা ছাড়া বাকিদের ৩০০ টাকা আবেদনমূল্যও জমা দিতে হবে। আগামী ২৬ মে আবেদন জানানোর শেষ দিন। নিয়োগের বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য প্রার্থীদের সংস্থার ওয়েবসাইট দেখতে হবে।

ANGANWADI Recruitment53,000 শূন্য পদে ICDS অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা ও সুপারভাইজার নিয়োগ | ICDS ANGANWADI Recruitmen...
06/05/2023

ANGANWADI Recruitment
53,000 শূন্য পদে ICDS অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা ও সুপারভাইজার নিয়োগ | ICDS ANGANWADI Recruitment
Target Chakri May 05, 2023 0



সুখবর সুখবর সুখবর! পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর। বিশেষ করে অষ্টম শ্রেণী পাস তা মাধ্যমিক পাস মহিলা চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর। নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় নিয়োগ করা হবে ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা। এখানে অষ্টম শ্রেণী থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস গ্রাজুয়েশন পাস সকল শিক্ষাগত যোগ্যতার মহিলারা আবেদন করতে পারবে। এই নিয়োগ করা হবে দেশের বিভিন্ন জেলার বিশেষ করে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার অঙ্গনওয়াড়ি সেন্টার গুলিতে । তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আপনারা কি ভাবে আবেদন করবেন।

মোট শূন্যপদ: সবমিলিয়ে এখানে মোট ৫৩ হাজারেরও বেশি শূন্য পদ রয়েছে। আবেদন করলে চাকরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

পদের নাম :-

* অঙ্গনওয়াড়ি সহায়িকা।

* অঙ্গনওয়াড়ি কর্মী

* অঙ্গনওয়াড়ি সুপারভাইজার।

* অঙ্গনওয়াড়ি সহায়িকা :-

এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের অষ্টম শ্রেণী পাস করতে হবে এবং বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে। এছাড়া সংরক্ষিত শ্রেণীদের জন্য বয়সের ছাড় থাকবে। এখানে চাকরি করলে চাকরিপ্রার্থীদের প্রতি মাসে ৬০০০ টাকা করে বেতন দেওয়া হবে।

* অঙ্গনওয়াড়ি কর্মী :-

এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে। এছাড়া সংরক্ষিত শ্রেণীদের জন্য বয়সের ছাড় থাকবে। এখানে চাকরি করলে চাকরিপ্রার্থীদের প্রতি মাসে ৯০০০ টাকা করে বেতন দেওয়া হবে।

* অঙ্গনওয়াড়ি সুপারভাইজার :-

এই পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীদের কোন স্বীকৃত বোর্ড থেকে গ্ৰাজুয়েশন পাশ করতে হবে। বয়স হতে হবে ১৮ বছর থেকে ৪৫ বছরের মধ্যে। এছাড়া সংরক্ষিত শ্রেণীদের জন্য বয়সের ছাড় থাকবে। এখানে চাকরি করলে চাকরিপ্রার্থীদের প্রতি মাসে ২৫ হাজার টাকা করে বেতন দেওয়া।

আবেদন প্রক্রিয়া :- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে প্রার্থীদের গুগলে চলে যেতে হবে তারপর সার্চ করতে হবে www.wcd.nic.in । তারপর একটি পেয়ে যাবেন হবে সেখানে রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন করার পর একটি অ্যাপ্লিকেশন ফর্ম আসবে সেই ফর্মটিকে নির্ভুলভাবে ফিলাপ করতে হবে। তারপর একে একে সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট এ ছাড়া অন্যান্য ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। আপলোড করা হয়ে গেলে সাবমিট করে দিলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। তারপর আবেদন পত্রের প্রিন্ট আউট বার করে নিজের কাছে রেখে দিতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট :-

* জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিকের এডমিট কার্ড।

* আধার কার্ড /ভোটার কার্ড/ প্যান কার্ড।

* অষ্টম শ্রেণী পাস মাধ্যমিক পাস ,উচ্চ মাধ্যমিক পাস, গ্রাজুয়েশন পাস সার্টিফিকেট।

* কাস্ট সাটিফিকেট।

* পাসপোর্ট সাইজের রঙিন ফটো।

* নিজস্ব স্বাক্ষর স্ক্যান করে।

নিয়োগ প্রক্রিয়া :-

যে সকল প্রার্থী আবেদন করবে তাদের প্রথমে একটি লিখিত পরীক্ষা দিতে হবে । লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউ এ সিলেক্ট হলে ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে। এছাড়া নিয়োগ প্রক্রিয়া সম্বন্ধে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ভিজিট করুন।

আপনাদের যদি আমাদের পেজের খবর গুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটিকে সাবস্ক্রাইব করুন। রোজ নতুন নতুন খবরের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন।

Home | Ministry of Women & Child Development| India |npujc

04/05/2023

পশ্চিমবঙ্গের DM অফিসের ওরফে ভূমি দপ্তরের প্রচুর কর্মী নিয়োগ | WB Land Department Recruitment
Target Chakri April 28, 2023 0

সুখবর সুখবর সুখবর চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে দারুণ একটি সুখবর। আমরা কিন্তু সকলেই কি চাকরি করতে চাই নিজের পায়ে দাঁড়াতে চায়, তাই স্বাবলম্বী হতে গেলে অবশ্যই একটা কাজ করার প্রয়োজন। আজ আমরা সেরকম একটি নতুন চাকরি দিশা নিয়ে হাজির হয়েছি। আজ আমরা সম্বন্ধে কথা বলব সেখানে চাকরি করতে গেলে প্রার্থীদের প্রথমত কোন রকম লিখিত পরীক্ষায় দিতে হবে না। শুধু মাত্র একাডেমিক প্রাপ্ত নাম্বারের উপর ভিত্তি করে ও ইন্টারভিউ এর উপর ভিত্তি করে চাকরিতে নিয়োগ করা হবে। তাই এমন সুযোগ কখনোই হাতছাড়া করা উচিত নয়। তাহলে চলুন পদ সম্বন্ধে এবার আলোচনা করা যাক । পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ রাজ্যের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের পক্ষ থেকে ভূমি ও ভূমি সংস্কার বিভাগের অধীনে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যে গ্রুপ সি ও ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিচে পদ সমন্ধে আরও বিস্তারিতভাবে আলোচনা করা আছে ।এছাড়া আবেদন করার জন্য কি রকম যোগ্যতা প্রয়োজন সমস্ত নিচে আলোচনা করা আছে, নিচে অফিসিয়াল ওয়েবসাইট আছে আপনারা ওয়েবসাইট টি ভিজিট করে দেখতে পারেন। ওয়েবসাইটে যাবতীয় তথ্য আরো বিস্তারিতভাবে বলা আছে।

পদের নাম :-

* Retired Clerical post of group - ‘C’

* Retired Amin

বয়স :- যে সকল প্রার্থী অপদার করাতে আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে ৬৪ বছরের নীচে। এছাড়া প্রার্থীকে অবশ্যই রিটায়ার হতে হবে।

বেতন :- যে সকল প্রার্থী এই পদে চাকরি করবে তাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে ১০,০০০ টাকা।

আবেদন প্রক্রিয়া :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা এই প্রতিবেদনটি নিচে একটি লিংক দেওয়া হয়েছে সেই লিঙ্কে ক্লিক করে আবেদন পত্রটি ডাউনলোড করে নিতে হবে। তারপর আবেদন পত্রটি A4 পেজে বার করে নিতে হবে। তারপর ওই ফর্মটা নির্ভুলভাবে ফিলাপ করতে হবে। তারপর সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টের প্রতিটি জেরক্স করতে হবে। সবকিছু একটি খামে ভরে নিচে দেওয়ার নির্দিষ্ট ঠিকানায় নিজে গিয়ে জমা দিয়ে আসতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট :-

* বয়সের প্রমাণপত্র।

* শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।

* আধার কার্ড/ভোটার কার্ড/ প্যান কার্ড।

* কাস্ট সাটিফিকেট।

* রঙিন পাসপোর্ট সাইজের ফটো।

* নিজস্ব সিগনেচার স্ক্যান করে।

* অভিজ্ঞতা থেকে যদি থাকে।

* PPO নাম্বার লেখা প্রমাণপত্রের জেরক্স।

আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা :- District Magistrate Office, Purulia.

ইন্টারভিউ এর তারিখ :- যে সকল প্রার্থী আবেদন করেছেন তাদের ইন্টারভিউ নেওয়া হবে ১০/০৫/২০২৩ তারিখ। চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে বলে রাখি যে যারা ইন্টারভিউ দিতে যাবেন তারা অবশ্যই আপনাদের ডকুমেন্ট মেইন কপিগুলো নিয়ে যাবেন।

নির্বাচন পদ্ধতি :- যে সকল প্রার্থী আবেদন করবে তাদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে আগেই বলেছি এখানে কোনোরকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না শুধুমাত্র আবেদনকারীদের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। তারপর ইন্টারভিউ নাম্বার অনুযায়ী প্রার্থী নির্বাচন করা হবে। যে সকল প্রার্থী নির্বাচিত তাদের চাকরিতে নিয়োগ করা হবে।

আপনাদের যদি আমাদের পেজের খবর গুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটিকে সাবস্ক্রাইব করুন। এবং রোজ নতুন নতুন খবরের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন।

03/05/2023

Aadhaar Card: আধার কার্ডে লাগবে নতুন চার্জ, এই তারিখের মধ্যে করতে হবে আপডেট
UIDAI Update: আধার কার্ড নিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করল UIDAI কর্তৃপক্ষ। আধার কার্ডের সংস্থা জানিয়েছে, এবার থেকে নতুন আধার কার্ড তৈরি করতে বা আধার কার্ডে ব্যক্তিগত তথ্য আপডেট করার জন্য নাগরিকদের নতুন ফি দিতে হবে। এ ছাড়াও আরও একটি ঘোষণা করেছে সংস্থা।

Aadhaar Card: কোন বয়সে আপডেট করতে হবে আধার ?
কোনও ব্যাক্তি চাইলে তাঁর বায়োমেট্রিক্স, ঠিকানা, ইমেল, ফোন নম্বর ও অন্যান্য তথ্যের সঙ্গে সম্পর্কিত বিষয় আধারের মাধ্যমে আপডেট করতে পারে। আধার কর্তৃপক্ষ জানিয়েছে, নাগরিকদের তাদের বায়োমেট্রিক ডেটা ও অন্যান্য তথ্য ৫ ও ১৫ বছর বয়সে আপডেট করতে হবে।

UIDAI Update: কত তারিখের মধ্যে আপডেট করতে হবে আধার ?
আধার্ কর্তৃপক্ষ বা UIDAI-এর তরফে বলা হয়েছে, চলতি বছরের ১৪ জুনের মধ্য়ে আপডেট করতে হবে আধার। ১৫ মার্চ থেকে শুরু হয়েছে এই প্রক্রিয়া। তবে সবার জন্য এই আপডেট বাধ্যতামূলক নয়। UIDAI বলেছে, যারা দশ বছরেরও বেশি সময় ধরে তাদের আধার তথ্য আপডেট করেননি তারা https://myaadhaar.uidai.gov.in-এ অনলাইনে তাদের পরিচয় ও ঠিকানার প্রমাণ জমা দিয়ে কার্ড আপডেট করুন। এই পরিষেবা বিনামূল্যে পাওয়া যাবে।

Aadhaar Card: সাধারণত কত টাকা লাগে আধার আপডেটে ?
সাধারণত ১২-সংখ্যার অনন্য সনাক্তকরণ নম্বরে কিছু পরিবর্তন করার জন্য UIDAI ৫০ টাকা নিয়ে থাকে। ব্যবহারকারীরা যদি পরিচয়ের প্রমাণ (PoI)বা ঠিকানার প্রমাণ (PoA) বদলাতে চান, সেই ক্ষেত্রে এই টাকা লাগে। বিশেষ করে কোনও ব্যক্তির আধার আইডি যাদি ১০ বছর বা তার বেশি সময় আগে তৈরি করা হয় তাহলে দিতে হয় এই ফি।

UIDAI Update: কোথায় বিনামূল্যে আধার আপডেট করতে পারবেন ?
মনে রাখবেন, বিনামূল্যে UIDAI পরিষেবা কেবল MyAadhaar পোর্টালে অনলাইনে পাওয়া যাবে। ফিজিক্যাল আধার কেন্দ্রগুলিতে নথি আপডেট করার জন্য কার্ডহোল্ডারদের এখনও ৫০ টাকা ফি দিতে হবে। UIDAI জানিয়েছে, দেশবাসীর জীবনযাত্রার মান উন্নয়ন আরও সহজ ও উন্নত করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Aadhaar Card Update: কীভাবে আপডেট করবেন আধার

UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান
এরপরে 'My Aadhaar' মেনুতে যান।
Update Your Aadhaar নির্বাচন করুন
এখানে Update demographics data online ক্লিক করুন
এই পর্বে Proceed to update Aadhaar নির্বাচন করুন
আধার কার্ড নম্বর লিখুন
ক্যাপচা ভেরিফিকেশন করুন
Send OTP টিপুন
'ডেমোগ্রাফিক্স ডেটা আপডেট করুন' বিকল্পে যান
আপডেট করার জন্য বিস্তারিত বিকল্প নির্বাচন করুন
নতুন বিবরণ লিখুন
প্রামাণ্য নথি স্ক্যান কপি আপলোড করুন
জমা তথ্য় সঠিক কিনা যাচাই করুন
OTP দিয়ে যাচাই করুন

01/05/2023

আবেদন করলেই চাকরি
রাজ্য আদালতে 1778 শূন্যপদে Group-C কর্মী নিয়োগ , আবেদন করলেই চাকরি
Target Chakri April 29, 2023 0

সুখবর সুখবর সুখবর !! চাকরিপ্রার্থীদের জন্য আমরা হাজির হয়েছি নতুন নতুন খবরের আপডেট নিয়ে। আজ আমরা যে পদ সম্বন্ধে আলোচনা করব তা হলো হাইকোর্ট এ নিয়োগ প্রক্রিয়া নিয়ে। আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের হাইকোর্ট এ চাকরি করার খুব ইচ্ছে। তারা আইন - কানুন নিয়ে পড়াশোনা করছে কোর্ট এ চাকরির জন্য। তাহলে চলুন আর দেরি না করে পদ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা যাক । হাইকোর্টে যে পদে নিয়োগের কথা বলব সেখানে প্রায় ১৭৭৮ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। ভারতবর্ষের সকল বাসিন্দা আবেদন করতে পারবেন।

পদের নাম :- ১. অ্যাসিস্ট্যান্ট ( Assistant)

২. Cashier.

শিক্ষাগত যোগ্যতা :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা হতে গ্ৰাজুয়েশন পাশ। এছাড়া কম্পিউটার সম্বন্ধে নলেজ থাকতে হবে। এর পাশাপাশি ইংলিশ, হিন্দ , বাংলা ভাষায় দ্রুত টাইপ করার দক্ষতা থাকতে হবে।

বয়স :- যে সকল প্রার্থী আবেদন করবে তাদের বয়স হতে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে। এবং সংরক্ষিত শ্রেণীদের জন্য বয়সের ছাড় থাকবে।

বেতন :- উপরিউক্ত পদ গুলিতে চাকরি করলে প্রার্থীদের প্রতি মাসে বেতন দেওয়া হবে ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকার মধ্যে।

আবেদন প্রক্রিয়া :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রতিবেদনের নিচে একটি লিংক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে আবেদন করতে হবে। এখানে আবেদন করার জন্য প্রার্থীদের একটি আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। সংরক্ষিত শ্রেণীদের জন্য ৫০০ টাকা এবং অন্যান্য শ্রেনীর ক্যান্ডিডেট দের জন্য ১০০০ টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে।

নির্বাচন প্রক্রিয়া :- যে সকল প্রার্থী আবেদন করবে তাদের প্রথমে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। তারপর লিখিত পরীক্ষা নম্বর অনুযায়ী প্রার্থীদের ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে। চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল ওয়েবসাইটি ভিজিট করবেন।



আপনাদের যদি আমাদের পেজের খবর গুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটিকে সাবস্ক্রাইব করুন। এবং রোজ নতুন নতুন খবরের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিতে পারেন।

OFFICIAL WEBSITE: CLICK HERE

01/05/2023

Aadhaar Update: ১০ বছর পর পর আধার আপডেট করা জরুরি, কী করবেন-কীভাবে করবেন?
Aadhaar Update: আপনার আধার কার্ডটি দশ বছর আগে তৈরি হয়ে থাকে এবং এখন পর্যন্ত আপডেট না করা হয় তবে এখন আপনাকে এটি আপডেট করতে হবে। আধারের কী কী বিষয়, কোথায়-কীভাবে আপডেট করবেন? জেনে নিন...আপনার আধার কার্ডটি দশ বছর আগে তৈরি হয়ে থাকে এবং এখন পর্যন্ত আপডেট না করা হয় তবে এখন আপনাকে এটি আপডেট করতে হবে।
Aadhaar Update: আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি। এটা ছাড়া কোনও আর্থিক কাজ করা খুবই কঠিন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে যে কোনও সরকারি প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য আধার কার্ড প্রয়োজনীয়। এমন পরিস্থিতিতে আধার কার্ডে দেওয়া তথ্য সম্পূর্ণ নির্ভুল হওয়া উচিত। আধার কার্ডে যে কোনও ধরনের ভুল আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে।

আধার জালিয়াতি মোকাবেলা করতে, কেন্দ্র সরকার ব্যবহারকারীদের প্রতি ১০ বছরে তাদের আধার কার্ডের তথ্য আপডেট করতে বলে। সরকার এখন আধার কার্ডের নির্দেশিকা কার্যকর করেছে। এই অনুসারে, যদি আপনার আধার কার্ডটি দশ বছর আগে তৈরি হয়ে থাকে এবং এখন পর্যন্ত আপডেট না করা হয় তবে এখন আপনাকে এটি আপডেট করতে হবে।

আরও পড়ুন: EPFO-তে পেনশনের জন্য কারা-কীভাবে আবেদন করবেন? বিশদে জানুন

আধারের কী কী বিষয়, কোথায় আপডেট করবেন?
আপনি UIDAI (SSUP) অনুযায়ী সেল্ফ সার্ভিস আপডেট পোর্টালে অনলাইনে আপনার ঠিকানা আপডেট করতে পারেন। আধারে জনসংখ্যা সংক্রান্ত বিশদ বিবরণ (নাম, ঠিকানা, DOB, লিঙ্গ, মোবাইল নম্বর, ইমেল) এবং বায়োমেট্রিক্স (আঙুলের ছাপ, আইরিস এবং ফটোগ্রাফ) এর মতো অন্যান্য বিবরণ নিকটতম আধার তালিকাভুক্তি কেন্দ্রে আপডেট করা যেতে পারে। আধার ধারক, শিশু (১৫ বছরের বেশি বয়সী), এবং অন্যদের যাদের তাদের বায়োমেট্রিক্স বিশদ আপডেট করতে হবে – আঙুলের ছাপ, আইরিস এবং ফটোগ্রাফ – তাদেরও একটি আধার কেন্দ্রে যেতে হবে।

কীভাবে আধারের পরিবর্তিত তথ্য আপডেট করবেন?
• স্থায়ী তালিকাভুক্তি কেন্দ্র কেন্দ্র পরিদর্শন করে। uidai.gov.in-এর অফিসিয়াল ওয়েবসাইটে, নিকটতম আধার তালিকাভুক্তি কেন্দ্র অনুসন্ধান করতে "নোমিনেশন সেন্টার সার্চ"-এ ক্লিক করুন।
• সেলফ সার্ভিস আপডেট পোর্টাল আপনাকে অনলাইনে তথ্য আপডেট করতে দেয় (SSUP)। এটি করতে, uidai.gov.in এ যান এবং "আপডেট আধার ডিটেলস (অনলাইন)"-এ লিঙ্কে ক্লিক করুন।
• অফলাইন আপডেটের জন্য, আপনাকে আপনার নিকটস্থ আধার কেন্দ্রে যেতে হবে। UIDAI-এর মতে, আপনি ৫০ টাকা ফি দিয়ে সহজেই আপনার জনসংখ্যার বিবরণ (নাম, ঠিকানা, জন্ম তারিখ, লিঙ্গ, মোবাইল নম্বর এবং ইমেল ঠিকানা) আপডেট করতে পারেন।
• আধার সেল্ফ সার্ভিস আপডেট পোর্টালে যান। Proceed to Update Address অপশনটি বেছে নিন।
• আপনার আধার নম্বর, রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং ওটিপি দিয়ে সাইন ইন করুন। 'প্রোসিড টু অ্যাড্রেস আপডেট' অপশনটি বেছে নিন।
• ১২ সংখ্যার আধার নম্বর লিখুন। আপনার ওটিপি লিখুন এবং লগইন করুন। 'আপডেট নতুন ঠিকানা প্রমাণ' বিকল্পটি নির্বাচন করার পরে, নতুন ঠিকানা লিখুন।
• পরিবর্তিত তথ্যের নথি আপলোড করুন। আপনার ঠিকানার প্রমাণের স্ক্যান কপি আপলোড করুন এবং 'সাবমিট' অপশনটিতে ক্লিক করুন। এর পরই আধারের আপডেটের অনুরোধ নেওয়া হবে এবং একটি ১৪-সংখ্যার আপডেট রিকোয়েস্ট নম্বর পেয়ে যাবেন।

TAGS:
AADHAAR UPDATE
On-lineRK

Address

Hatimasan, Amjore
Paschim Medinipur

Alerts

Be the first to know and let us send you an email when On-Line R.K posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share