Ishan Bangla ঈশান বাংলা

Call Website Contact the business

Ishan Bangla  ঈশান বাংলা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ishan Bangla ঈশান বাংলা, Social Media Agency, Silchar.

📰 Ishan Bangla News — Trusted Bengali news from Barak Valley, Tripura & nearby regions.
📡 Local Cable TV | YouTube: | Facebook: Ishan bangla News | Instagram: ishan_banglanews l
Website: ishanbanglanews.in

🌟 দৈনিক রাশিফল: ৮ সেপ্টেম্বর ২০২৬ (মঙ্গলবার) 🌟                         **us                        #বাংলা_রাশিফল  #৮সেপ্...
08/09/2026

🌟 দৈনিক রাশিফল: ৮ সেপ্টেম্বর ২০২৬ (মঙ্গলবার) 🌟
**us #বাংলা_রাশিফল #৮সেপ্টেম্বর_২০২৬ #আজকের_রাশিফল

🌺🕉️ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের অমৃত বাণী 🕉️🌺                  🕉️🌺🙏✨
08/09/2026

🌺🕉️ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের অমৃত বাণী 🕉️🌺
🕉️🌺🙏✨

🚩🙏 জয় বজরংবলী 🙏🚩সংকটমোচন হনুমানজির কৃপায় দূর হোক সকল ভয়, বাধা ও দুঃখ।তিনি আমাদের জীবনে সাহস, শক্তি, ভক্তি এবং সঠিক পথ চল...
08/09/2026

🚩🙏 জয় বজরংবলী 🙏🚩
সংকটমোচন হনুমানজির কৃপায় দূর হোক সকল ভয়, বাধা ও দুঃখ।
তিনি আমাদের জীবনে সাহস, শক্তি, ভক্তি এবং সঠিক পথ চলার প্রেরণা দিন। 🔥✨
সিয়াবর রামচন্দ্র কি জয়!
পবনপুত্র হনুমান কি জয়! 🚩
👇 কমেন্টে লিখুন — জয় বজরংবলী 🙏🚩
#জয়_বজরংবলী 🚩🙏🔥

07/09/2026

‼️চেক বাউন্স মামলায় নাম জড়ানো সত্ত্বেও টিকিটের দাবিদার বিজেপি নেতা মনোজকান্তি ‼️

ঈশান বাংলা প্রতিবেদন, শিলচর, ৭ সেপ্টেম্বর: পুরনিগম নির্বাচনে ২৭ নং ওয়ার্ডে বিজেপি টিকিটের দাবিদার মনোজ কান্তি দাসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ । সূত্রের খবর, এই ওয়ার্ড থেকেই ভারতীয় জনতা পার্টির টিকিটের জোরালো দাবি জানিয়েছেন বিজেপি কিষান মোর্চার সহ-সভাপতি মনোজ কান্তি দাস। তবে এই ঘটনাকে কেন্দ্র করে চরম বিতর্কের সৃষ্টি হয়েছে, কারণ তাঁর বিরুদ্ধে চেক বাউন্সের গুরুতর অভিযোগ রয়েছে এবং ইতিমধ্যেই আদালতের পক্ষ থেকে তাঁর নামে নোটিশ জারি করা হয়েছে। আইনি জটিলতা থাকা সত্ত্বেও দলীয় টিকিট অর্জনের এই প্রচেষ্টা নিয়ে স্থানীয় রাজনৈতিক অলিন্দে ও সাধারণ মানুষের মধ্যে তীব্র জল্পনা শুরু হয়েছে।

07/09/2026

‼️ছুটির দিনেও খোলা সরকারি দফতর, শিলচর পুরনিগম নির্বাচন অবাধ করতে তৎপর জেলা প্রশাসন‼️
​ঈশান বাংলা প্রতিবেদন, শিলচর,৭ সেপ্টেম্বর : শিলচর পুরনিগম নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোমর বেঁধে নেমেছে কাছাড় জেলা প্রশাসন। নির্বাচন সংক্রান্ত যাবতীয় জরুরি চিঠিপত্র, সরকারি নথি এবং গুরুত্বপূর্ণ যোগাযোগের আদান-প্রদান যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে জন্য ছুটির দিনেও সরকারি দফতরগুলি খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কাছাড়ের জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা আয়ুক্ত রাহুল কুমার গুপ্তা এক নির্দেশিকায় জানান, সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ন্যূনতম প্রয়োজনীয় কর্মী নিয়ে জেলার সমস্ত সরকারি কার্যালয় চালু রাখতে হবে। সরকারি ছুটির দিনগুলিতেও কার্যকর থাকবে এই বিশেষ ব্যবস্থা। বিভিন্ন দফতরের মধ্যে দ্রুত সমন্বয় বজায় রাখা এবং নির্বাচন পরিচালনায় সর্বোচ্চ গতি আনতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি, ছুটির দিনের এই কাজের ব্যবস্থা বা ‘ওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট অর্ডার’ এবং দায়িত্বে থাকা আধিকারিকদের ফোন নম্বর অবিলম্বে জেলা আয়ুক্তের কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ কোনো বার্তা যাতে বিন্দুমাত্র বিলম্বিত না হয়, তা নিশ্চিত করাই প্রশাসনের প্রধান লক্ষ্য। তথ্য ও জনসংযোগ বিভাগের বরাক উপত্যকা আঞ্চলিক কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

07/09/2026

রিলসের নেশা ডেকে আনল ভয়াবহ বিপদ! ঝাঁসিতে ৩০ ফুট উঁচু বাঁধ থেকে লাফ দিয়ে পা ভেঙে হাসপাতালে যুবক
সোশ্যাল মিডিয়ায় স্বল্পদৈর্ঘ্যের রিলস বানানোর চরম উন্মাদনা এবার রূপ নিল প্রাণঘাতী দুর্ঘটনায়! উত্তরপ্রদেশের ঝাঁসিতে মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও বানাতে গিয়ে মারাত্মক বিপদে পড়লেন এক যুবক। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, রিলসের খোমারে অন্ধ হয়ে আনুমানিক ৩০ ফুট উঁচু বাঁধের ওপর থেকে নিচে ঝাঁপ দেন তিনি।
তবে বাঁধের নিচের জল ছিল অত্যন্ত অগভীর, ফলে কপাল সঙ্গ দেয়নি তাঁর। পাথর ও শক্ত মাটিতে সজোরে আছাড় খেয়ে যুবকের দুটি পা-ই মারাত্মকভাবে ভেঙে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সামান্য কয়েকটি 'লাইক' ও 'ভিউ'-এর লোভে নিজের গোটা জীবনকে ঝুঁকিতে ফেলার এই ঘটনা আরও একবার স্পষ্ট করে দিল রিলস তৈরির মরণনেশার ভয়াবহ রূপ।

07/09/2026

ISHAN BANGLA NIGHT BULLETIN NEWS 07 - 09 - 2026
১. ধ্বংস নয়, সৃষ্টির আহ্বানে নয়া অসম গড়ার ডাক মুখ্যমন্ত্রীর
২. দীপায়নের শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র জনসমক্ষে তুলে ধরার দাবি ফোরামের
৩. স্ত্রীকে খু*ন করে ফ্রিজে ভরল স্বামী— গুয়াহাটিতে চাঞ্চল্য
৪. ফুলবাড়ি হাইস্কুলের নির্মাণ সামগ্রী চুরির চেষ্টা, পুত্রসহ আটক শিক্ষক
Assam CM Calls for Building a New Assam Through Creation, Not Destruction

Forum Demands Public Disclosure of Dipayan's Educational Qualification Certificates

Man K*i*l*l*s Wife, Hides B*o*d*y in Fridge in Guwahati Shocker

Teacher and Son Arrested for Attempting Theft at Fulbari High School

07/09/2026

আকস্মিক বন্যায় ডুবলো রাস্তাঘাট! বিলাসবহুল গাড়িতে আটকা পড়লেন মহিলারা

07/09/2026

‼️আজ মধ্যরাতে চূড়ান্ত হবে বিজেপির প্রার্থী তালিকা।

‼️গুয়াহাটিতে শুরু হয়েছে নির্বাচন কমিটির ম্যারাথন বৈঠক।

‼️উৎকণ্ঠার অবসান ঘটিয়ে আজ রাতেই চূড়ান্ত হবে প্রার্থী তালিকা!

‼️আগামীকালই ঘোষণা হতে পারে প্রার্থীদের নাম।

‼️গুয়াহাটিতে চলছে চূড়ান্ত বাছাই প্রক্রিয়া।

07/09/2026

অভিভাবকদের অন্ধকারে রেখে চন্দ্রনাথপুর পিএমশ্রী স্কুলের পরিচালনা কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ তুললেন স্থানীয়রা।

Address

Silchar

Alerts

Be the first to know and let us send you an email when Ishan Bangla ঈশান বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ishan Bangla ঈশান বাংলা:

Shortcuts

Share