Purba Medinipur District Congress

Purba Medinipur District Congress This is the official page of Purba Medinipur District Congress. The issues, programs & activities of Indian National Congress will be posted here.

Team AICC

13/09/2026

*নন্দীগ্রাম মানে মেদিনীপুরের লড়াই, আর সেই লড়াইয়ের ছেলেটাই এবার কংগ্রেসের প্রার্থী*

আমরা মেদিনীপুরের লোক। আমরা বরাবর একটু অন্যরকম।

এই মাটি আপস করতে শেখায়নি। এই মাটি শিখিয়েছে ক্ষুদিরাম হতে, মাতঙ্গিনী হতে। ২০০৭ সালে যখন নন্দীগ্রামের মাঠে গুলির শব্দ, চারদিকে পুলিশের ব্যারিকেড, তখন গোটা বাংলা ভয় পেয়েছিল। কিন্তু এই মেদিনীপুরের ছেলেরাই বুক চিতিয়ে দাঁড়িয়েছিল।

আজ সবাই নন্দীগ্রামকে নিয়ে রাজনীতি করে। কেউ বলে আমি করেছি, কেউ বলে ও করেছে। কিন্তু আমরা যারা মাটিতে ছিলাম, তারা আসল সত্যিটা ভুলিনি।

সেদিন কলকাতা থেকে প্রথম যে মানুষটা জীবনের ঝুঁকি নিয়ে নন্দীগ্রামের ভেতরে ঢুকেছিলেন, তিনি ছিলেন প্রিয়রঞ্জন দাশমুন্সি। দিল্লির মন্ত্রী। আর তাঁকে নিজের বাইকের পেছনে বসিয়ে, চেনা অলিগলি দিয়ে, মাঠের আল ধরে ঘুরিয়ে সবটা দেখিয়েছিল আমাদের সোনাচূড়ার ছেলে, তখনকার কংগ্রেসের পঞ্চায়েত মেম্বার - মিলন প্রধান।

হ্যাঁ, সেই মিলনদা। যে পরে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সামনের সারিতে দাঁড়িয়ে লাঠি খেয়েছে, মার খেয়েছে। তখন তো এত বড় বড় নেতাদের ছায়াও পড়েনি নন্দীগ্রামে।

আজ কংগ্রেস সেই মিলন প্রধানকেই নন্দীগ্রামের প্রার্থী করেছে। আর রেজিনগরে আবদুল্লাহিল কাফি।

সব থেকে বড় কথা, বাংলায় সবার আগে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। তৃণমূল, বিজেপি এখনো প্রার্থী খুঁজছে, সিপিএম কাল ঘোষণা করেছে। আর কংগ্রেস প্রচার শুরু করে দিয়েছে। এটা শুধু প্রার্থী ঘোষণা নয়, এটা একটা বার্তা - কংগ্রেস এবার ২৯৪ আসনেই লড়তে তৈরি।

এই সাহসটা দেখানোর জন্য ধন্যবাদ জানাতেই হয় এআইসিসি সভাপতি মল্লিকার্জুন খাড়গে জি কে, রাহুল গান্ধী জি কে, বাংলার দায়িত্বে থাকা প্রকাশ যোশী জি কে আর আমাদের প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকারকে। ওঁরা বুঝেছেন মেদিনীপুরের মাটিকে সম্মান দিতে হয়।

আর এটা শুধু কাগজে কলমে ঘোষণা নয়। প্রকাশ যোশী জি আর শুভঙ্করদা নিজে নন্দীগ্রামে এসে কর্মীদের সঙ্গে বসেছেন, চা খেয়েছেন, কথা শুনেছেন। আর এখন ওখানেই পড়ে থেকে বুথের কাজ গোছাচ্ছেন শুভাশিস ভট্টাচার্য তাতা আর রণজিৎ মুখার্জি।

মেদিনীপুরের লোক হিসাবে একটা কথাই বলবো - এই ভোটে সরকার বদলাবে না ঠিকই, কিন্তু এই ভোট থেকেই আবার মেদিনীপুরের মাটি থেকে কংগ্রেসের ঘুরে দাঁড়ানোটা শুরু হবে।

নন্দীগ্রামের ছেলে নন্দীগ্রামে দাঁড়িয়েছে। এর থেকে ভালো প্রার্থী আর কে হতে পারে?

কি শুনছি? কি চলছে?
05/09/2026

কি শুনছি? কি চলছে?

শুভ জন্মদিন রাহুল গান্ধী জী।আপনার নির্ভীক সততা এবং অক্লান্ত প্রতিশ্রুতির মাধ্যমে, আপনি আমাদের সকলকে মনে করিয়ে দেন যে প্...
19/06/2026

শুভ জন্মদিন রাহুল গান্ধী জী।
আপনার নির্ভীক সততা এবং অক্লান্ত প্রতিশ্রুতির মাধ্যমে, আপনি আমাদের সকলকে মনে করিয়ে দেন যে প্রকৃত পরিবর্তন আসে ধৈর্য্য এবং সহানুভূতির মাধ্যমে।

আপনি ন্যায়বিচারের একজন সত্যিকারের ধর্মযোদ্ধা। কণ্ঠহীনদের কণ্ঠস্বর এবং সাম্যের একজন নিরলস প্রবক্তা।

এই বছরটি আপনার জন্য আনন্দ এবং নবায়নযোগ্য শক্তি বয়ে আনুক, আপনি যে আদর্শের পক্ষে দাঁড়িয়েছেন এবং যে পরিবর্তনের জন্য আপনি প্রতিশ্রুতিবদ্ধ তা বাস্তবায়নের জন্য।

আপনার গভীর সংকল্প এবং নিষ্কলুষ আশার জন্য আপনাকে ধন্যবাদ।

17/06/2026

Address

Tamluk

Website

Alerts

Be the first to know and let us send you an email when Purba Medinipur District Congress posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share