RK Digicreative Universe

RK Digicreative Universe Welcome to my RK Digicreative Universe page.

01/08/2023
27/02/2022

নেক্সট ১০ বছরে কোন স্কিল গুলো টিকে থাকবেঃ
আমার মনে হয় নেক্সট ১০ বছরে বিশাল চেঞ্জ হচ্ছে। ২০০৯ সালে আমি নরমাল HTML এর সাইত বিক্রি করে ৫০০-১০০০ ডলার কামাইতাম। এরপর আসলো জুমলা, জুমলাকে খেয়ে দিলো ওয়ার্ডপ্রেস এখন ওয়ার্ডপ্রেস কে খেয়ে দিতে পারে উইক্স বা ওয়েবফ্লো। আমি এক সময় ম্যাজেন্টোতে ই-কমার্স সাইট বানাইতাম কয়েক বছর পর দেখলাম উকমার্স যাকে আমরা কোন দাম ই দিতাম না সে ম্যাজেন্টোকে খেয়ে দিলো। এখন আমার মনে হচ্ছে শপিফাই উকমার্স কে খেয়ে দিতে পারে। সো আপনারা ওয়েবফ্লো এবং শপিফাই শিখলে আপাতত নেক্সট ৫-১০ বছর ভাতের চিন্তা করতে হবেনা।
এইবার আসুন ল্যাংগুয়েজ। আমি যখন প্রগ্রামিং শিখি তখন. Net এর মার্কেট ছিলো তুংগে। এর পর তখন তুলনামূলক নতুন ল্যাংগুয়েজ আসলো PHP আমরা যারা তখন PHP শিখি তখন আমাদের দরিদ্র ডেভলপার বলা হইত। এর পর কয়েকবছরের ভিতর আমরা হয়ে গেলাম হিরো। মানে PHP এর ডেভলপারের জয় জয়কার। কিন্তু এখন কেনো যেনো মনে হচ্ছে পাইথন আর MERN ডেভলপার রা নেক্সট ৫-১০ বছর পর হিরো হবে।
এর পর আসুন টেকনোলজি। আমাদের আমলে ওয়েব ডেভলপার মানে ভালো প্রফেশন। ওয়েব এপ মানে ওয়েব ভিত্তিক বিভিন্ন সফটওয়্যার যেমন একাউন্টিং সফটওয়্যার ডেভলপার মানে তো বিশাল ব্যাপার। আর মোবাইল এপ ডেভলপার রা তো এলিট শ্রেনীর লোক।
কিন্তু আমার মনে হচ্ছে নেক্সট ১০ বছরে মেশিন লার্নিং, ডেইটা এনালাইটিক্স, ব্লকচেইন ডেভলপার রা হবে এলিট শ্রেনীর। এছাড়া অটোমেশন এর সাথে জড়িত টেকনোলজি গুলো হবে হাই ডিমান্ডিং ফিল্ড।
এর পর আসুন সার্ভারে। আমাদের সময় ওয়েব ডেভলপাররাই সার্ভারে সিপ্যানেলে ফাইল আপলোড করে ডেপ্লয় করতো। পরে আসলো গিট ও গিঠাব, গিট বাকেট ইত্যাদি। এখন ডেভলপার রা সরাসরি ডেপ্লয় করেনা। নতুন প্রফেশন আসলো। নাম হইল DevOps। এইটা আগামীতে চরম ডিমান্ডিং একটা ফিল্ড হবে।
এর পর আসেন ইনফ্রাসটাকচার ইঞ্জিনিয়ার। আপনি যদি লিনাক্স জানেন আর যেকোন একটা ক্লাউড সিস্টেম পুরোপুরি জানেন লাইক আজুর বা AWS তাহলে আপনার নেক্সট ১০ বছর ভাত এর অভাব হবেনা।
অনেকক্ষন প্যাচাল পারলাম টেকনিক্যাল ব্যাপার নিয়ে। এইবার আসুন ডিজাইনে।
আচ্ছা যদি একটা মার্সিটিজ গাড়ীতে যা যা কমফোর্ট থাকার কথা যা যা কাটিং এজ টকনোলজি থাকার কথা তা সব যদি থাকে শুধু গাড়ীটার কালার মরিচা পড়া আর মার্সিটিজ লোগো থাকবেনা তাহলে কি আপনি গাড়িটা কিনবেন?
৯৯% উত্তর আসবে না।
তাহলে কি দাড়ালো দেখতে ভালো না লাগলে টেকনোলজির দাম নাই। মানে সায়েন্সের সাথে আর্ট না থাকলে সেটির দাম নাই।
আর এইখানেই আপনার মার্কেট। আপনি যদি ভালো ডিজাইনার হিয়ে থাকেন তাহলে আপনার ভাতের অভাব কিয়ামত পর্যন্ত হবেনা। আপনি যদি নিচের যে কোন একটা স্কিল শিখে ফেলতে পারেন তাহলে কোন চিন্তা নাই।
১. ফোটোশপ, ইলাস্ট্রেটর দিয়ে ভালো মানের ডিজাইন
২. ভিডিও এডিটিং
৩. এক্সপ্লেনার ভিডিও ক্রিয়েটর
৪. এনিমেটর
৫. থ্রিডি মডেলিং এন্ড ডিজাইনিং
৬. থ্রিডি এনিমেশন।
তাহলে আপাতত বলবো আপনার ভাতের অভাব হবেনা।
এর পর আসুন মার্কেটিং।
ভাই ওয়েব বানান আর ডিজাইন বানান সব কিছুই বিক্রি করার জন্য। আপনি যদি হিউম্যান সাইক্লোজি ভালো বুঝেন এবং বর্তমান বিভিন্ন মার্কেটিং টুলের ইউজ বুঝেন তাহলে আপাতত আপনার ভাতের অভাব হবেনা।
এই স্কিল গুলো টেকনোলজি মার্কেটে আপনার নেক্সট ১০ বছর টিকে থাকতে হেল্প করবে।
তবে যায় করুন আপনাকে কয়েকটা জিনিস শেখা খুবই গুরুত্বপূর্ণ ঃ
১. সফট স্কিল
২. হার্ড স্কিল
৩. কমিউনিকেশন স্কিল
৪. ইথিক্স
এই ৪ টা গুন না থাকলে আগামীতে আপনার জন্য ভয়াবহ দিন অপেক্ষা করতেছে।

♥♥ক্যানভা/ Canva♥♥★বর্তমান সময়ে বিভিন্ন ধরনের গ্রাফিক্স ডিজাইনের জন্য আলোচিত এবং ব্যাবহৃত apps হচ্ছে ক্যানভা/canva। ★অন...
27/11/2021

♥♥ক্যানভা/ Canva♥♥

★বর্তমান সময়ে বিভিন্ন ধরনের গ্রাফিক্স ডিজাইনের জন্য আলোচিত এবং ব্যাবহৃত apps হচ্ছে ক্যানভা/canva।

★অনলাইনে কাজ বা ব্যাবসা করতে হলে ডিজাইন এর বিকল্প নেই ৷
নানা রকম ডিজাইনের মাধ্যমে কাস্টমারদের দৃষ্টিপাত করাতে চাই ৷
★তবে অন্য apps থেকে যেখানে ঝামেলার সম্মুখীন হতে হয় , সেখানে canva থেকে অনেক সহজেই ডিজাইন করা যাই ৷
যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখতে বা করতে তারা অনেক সময় আটকে যান। আপনার ডিজাইনের সমস্যা দূর করতে canva হতে পারে অন্যতম সমাধান ৷

★পার্সোনাল কার্ড,ইনভাইটেশন কার্ড, পোস্টার, বিজনেস কার্ড, প্রেজেন্টেশন ডিজাইন,সিভি ডিজাইন সহ আরো অনেক ধরনের আকর্ষণীয় ডিজাইন canva দিয়ে তৈরি করতে পারবেন। Canva দিয়ে প্রফেশনাল ডিজাইন করা খুবই সহজ ।♥♥♥

Address

Sonakhali, Daspur, Medinipur
West Bengal
721146

Website

Alerts

Be the first to know and let us send you an email when RK Digicreative Universe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share