07/06/2022
১৯৬৫ সালে সত্যজিৎ রায়ের হাত ধরে বাংলা পাঠক সমাজের কাছে প্রথম আত্মপ্রকাশ করেন প্রদোষ চন্দ্র মিত্র ওরফে ফেলুদা। সন্দেশ পত্রিকায় ডিসেম্বর মাসে শুরু করে ধারাবাহিক ভাবে তিন কিস্তিতে প্রকাশ পায় ‘মিত্তির-বাবুর’ প্রথম Adventure ‘ফেলুদার গোয়েন্দাগিরি’।
দার্জিলিং-এ বেড়াতে গিয়ে কীভাবে মগজাস্ত্রের নিপুণ প্রয়োগে ফেলুদা ধরে ফেলেন ‘মুখোশের’ পিছনে লুকিয়ে থাকা দুষ্টু লোককে, তা জানতে গেলে আপনাদের পড়তে হবে আসল গল্পটি, অথবা শুনে নিতে পারেন Radio Mirchi-র অসাধারণ উপস্থাপনা Sunday Suspense -এর দরবারে।
ছোট-বড় গল্প ও উপন্যাস মিলিয়ে সর্বমোট ৩৬টি ফেলু-কাহিনী রচনা করেন সত্যজিৎ রায়। যার মধ্যে বড় পর্দা এবং ছোট পর্দায় বিভিন্ন ভাবে চলছিত্রের মাধ্যমে বাঙ্গালী দর্শক সেই স্বাদ আস্বাদন করে চলেছে ১৯৭৪ সাল (সোনার কেল্লা) থেকেই। যদিও আমার ব্যক্তিগত ভাবে মনে হয়, পর্দার পিছনের ফেলুদার থেকে বইয়ের পাতার ফেলুদা অনেক বেশি জীবন্ত।
সেইসব কাহিনীগুলি গোগ্রাসে গিলতে থাকার সময়েই আমার মাথায় এইসব Poster বানানোর পোকা নড়ে ওঠে। আমার আঁকা ফেলুদা ও পারিপার্শ্বিক চরিত্রগুলি গল্পের সত্যজিৎ রায়ের নিজের হাতে আঁকা Sketch-থেকে অনুপ্রাণিত।
আশা করছি আমার বানানো প্রথম Poster-টি আপনাদের ভালো লাগবে। যারা গল্পটি জানেন, তারা comment-Section এ Poster-Analysis করলে খুশি হব। আর যারা এখনো পড়ে বা শুনে উঠতে পারেননি, তাদের জন্য থাকলো নিচের Reference:
ফেলুদার গোয়েন্দাগিরি (১৯৬৫)
বই – ফেলুদা সমগ্র (১ম খন্ড) / পাহাড়ে ফেলুদা
Sunday Suspense - https://youtu.be/OSh_TkJF6zQ