My Picture Album

My Picture Album আমরা কুয়েত প্রবাসী গোষ্ঠী সবাই মিলে এ? লাইক কমেন্ট করে পেইজ টির সাথেই থাকুন

২০২৬-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর, নায়েবে আমীর, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল ও...
09/05/2026

২০২৬-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর, নায়েবে আমীর, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্যগণের তালিকা

আমীরে জামায়াত:
ডা. শফিকুর রহমান এমপি, মাননীয় বিরোধীদলীয় নেতা

নায়েবে আমীরগণ:
১. এটিএম আজহারুল ইসলাম এমপি
২. অধ্যাপক মুজিবুর রহমান এমপি
৩. ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের এমপি, বিরোধীদলীয় উপনেতা
৪. মাওলানা আ.ন.ম শামসুল ইসলাম, সাবেক এমপি

সেক্রেটারি জেনারেল:
মিয়া গোলাম পরওয়ার, সাবেক এমপি

সহকারী সেক্রেটারি জেনারেলগণ:
১. মাওলানা এটিএম মা'ছুম
২. মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, বিরোধীদলীয় হুইপ
৩. ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, সাবেক এমপি
৪. মাওলানা আবদুল হালিম
৫. অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল
৬. মাওলানা মুহাম্মদ শাহজাহান
৭. অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্যগণ:
১. এটিএম আজহারুল ইসলাম এমপি
২. অধ্যাপক মুজিবুর রহমান এমপি
৩. ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের এমপি, বিরোধীদলীয় উপনেতা
৪. মিয়া গোলাম পরওয়ার, সাবেক এমপি
৫. মাওলানা এটিএম মা'ছুম
৬. মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, বিরোধীদলীয় হুইপ
৭. ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, সাবেক এমপি
৮. মাওলানা আবদুল হালিম
৯. অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল
১০. মাওলানা মুহাম্মদ শাহজাহান
১১. অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের
১২. উপাধ্যক্ষ মোঃ আব্দুর রব
১৩. সাইফুল আলম খান মিলন এমপি
১৪. অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন
১৫. অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি
১৬. অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ
১৭. মো. মোবারক হোসাইন
১৮. নূরুল ইসলাম বুলবুল এমপি
১৯. মোহাম্মদ সেলিম উদ্দীন
২০. ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
২১. ড. মুহাম্মদ রেজাউল করিম

নোয়াখালী আন্তর্জাতিক বিমানবন্দর বাস্তবায়নের ফাইল মন্ত্রণালয় গৃহীত হয়েছে  #নোয়াখালী
07/05/2026

নোয়াখালী আন্তর্জাতিক বিমানবন্দর বাস্তবায়নের ফাইল মন্ত্রণালয় গৃহীত হয়েছে #নোয়াখালী

আজকে বুঝলাম, একজন চেয়ারম্যান কেন এতো বার চেয়ারম্যান হতে চায় বা কেনোই রাজনৈতিক নেতারা চেয়ারম্যান হতে চায়। ফকিন্নি কিভাবে ...
04/05/2026

আজকে বুঝলাম, একজন চেয়ারম্যান কেন এতো বার চেয়ারম্যান হতে চায় বা কেনোই রাজনৈতিক নেতারা চেয়ারম্যান হতে চায়। ফকিন্নি কিভাবে কোটিপতি হয় তার বিশাল এক তালিকা নিচে দেওয়া হলো।

একজন চেয়ারম্যানের হাতে যেসকল বরাদ্দ সেবা থাকে ।

আসুন তা জেনে নেই-

১. বয়স্ক ভাতা

২. বিধবা ভাতা

৩. প্রতিবন্ধী ভাতা

৪. মাতৃত্বকালীন ভাতা

৫. দুস্থ মহিলা ভাতা

৬. ভিজিডি (VGD)

৭. ভিজিএফ (VGF)

৮. কর্মক্ষম দরিদ্র সহায়তা

৯. হতদরিদ্র ভাতা

১০. মুক্তিযোদ্ধা ভাতা

১১. অনগ্রসর জনগোষ্ঠী সহায়তা

১২. শিশু সহায়তা কর্মসূচি

১৩. কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য)

১৪. কাবিটা (কাজের বিনিময়ে টাকা)

১৫. ১০০ দিনের কর্মসূচি

১৬. টিআর (TR) কর্মসূচি

১৭. খাদ্যবান্ধব কর্মসূচি

১৮. দরিদ্রদের কর্মসংস্থান প্রকল্প

১৯. মৌসুমি কর্মসংস্থান

২০. গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ

২১. শ্রমিক নিয়োগ প্রকল্প

২২. যুব কর্মসংস্থান সহায়তা

২৩. গ্রামীণ রাস্তা নির্মাণ

২৪. রাস্তা সংস্কার

২৫. ব্রিজ নির্মাণ

২৬. কালভার্ট নির্মাণ

২৭. ড্রেন নির্মাণ

২৮. বাজার উন্নয়ন

২৯. হাট উন্নয়ন

৩০. ঘাট নির্মাণ

৩১. খাল খনন

৩২. পুকুর খনন

৩৩. বাঁধ নির্মাণ

৩৪. পানি নিষ্কাশন ব্যবস্থা

৩৫. গ্রামীণ বিদ্যুৎ সহায়তা

৩৬. টিউবওয়েল স্থাপন

৩৭. গভীর নলকূপ

৩৮. স্যানিটারি ল্যাট্রিন বিতরণ

৩৯. পাবলিক টয়লেট

৪০. নিরাপদ পানি প্রকল্প

৪১. পানি সংরক্ষণ

৪২. ড্রেনেজ উন্নয়ন

৪৩. স্বাস্থ্য সচেতনতা

৪৪. বর্জ্য ব্যবস্থাপনা

৪৫. পরিচ্ছন্নতা অভিযান

৪৬. স্কুল মেরামত

৪৭. শিক্ষা সহায়তা

৪৮. উপবৃত্তি সহযোগিতা

৪৯. বাল্যবিবাহ প্রতিরোধ

৫০. নারী ক্ষমতায়ন

৫১. মাদকবিরোধী কার্যক্রম

৫২. সচেতনতা সভা

৫৩. যুব উন্নয়ন

৫৪. সাংস্কৃতিক কার্যক্রম

৫৫. ক্রীড়া উন্নয়ন

৫৬. টিকাদান কর্মসূচি

৫৭. মা ও শিশু স্বাস্থ্য

৫৮. পরিবার পরিকল্পনা

৫৯. স্বাস্থ্য ক্যাম্প

৬০. পুষ্টি কর্মসূচি

৬১. কমিউনিটি ক্লিনিক সহায়তা

৬২. স্যানিটেশন সচেতনতা

৬৩. রোগ প্রতিরোধ কার্যক্রম

৬৪. কৃষি প্রশিক্ষণ

৬৫. বীজ বিতরণ

৬৬. সার সহায়তা

৬৭. সেচ সুবিধা

৬৮. গাছ লাগানো

৬৯. বনায়ন

৭০. মৎস্য চাষ সহায়তা

৭১. প্রাণিসম্পদ সহায়তা

৭২. পরিবেশ সংরক্ষণ

৭৩. ত্রাণ বিতরণ

৭৪. বন্যা সহায়তা

৭৫. ঘূর্ণিঝড় সহায়তা

৭৬. আশ্রয়কেন্দ্র পরিচালনা

৭৭. পুনর্বাসন প্রকল্প

৭৮. দুর্যোগ প্রস্তুতি প্রশিক্ষণ

৭৯. ইউনিয়ন ডিজিটাল সেন্টার

৮০. জন্ম নি

মৃত্যুর আগ পর্যন্ত হিজাব ছাড়া তিনি কোন ভিডিও বানাতেন না আর এখন করলেন আত্ম*হত্যা যা কিনা মহাপাপ। সবচেয়ে কষ্টের বিষয় হচ...
17/04/2026

মৃত্যুর আগ পর্যন্ত হিজাব ছাড়া তিনি কোন ভিডিও বানাতেন না আর এখন করলেন আত্ম*হত্যা যা কিনা মহাপাপ।

সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে এই হিজাব এবং বোরখা পরে শরীরটা যে শরীর টাকে ঢেকে রেখেছিলেন, আজকে সেই শরীরেই হাতুরি-বাটাল, ছুড়ি-কাচি দিয়ে এখন কাটা ছেঁড়া করা হবে ময়নাতদন্তের নামে ভাবতেই ভয়ে ঘা শিউরে উঠে কি ভয়নাক।

আচ্ছা আত্ম*হত্যা এর বাইরে কি কোন সমাধান ছিল না? এখন প্রায় দেখি মেয়েরা স্বামী স্ত্রী দ্বন্দ্বে আত্মহত্যা করে, কেন রে ভাই যদি কোন সম্পর্ক বোঝা মনে হয় দম বন্ধ লাগে দেয়ালে পিঠ ঠেকে যায় তাহলে চোখ বন্ধ করে বের হয়ে এসো।

পরিশ্রম কর কাজ কর তিনবেলার জায়গায় দুবেলা খাও, হয়তো এত বিলাসবহুল লাইফ স্টাল থাকবে না ফেমেলি আত্নীয়স্বজন থাকবে না তবু কেউ না থাকুক শুধু আল্লার উপর ভরসা করে পরিশ্রম করে একদিন ভালো দিন আসবেই।
তবু আত্মহত্যা র মতো পাপ কাজ করো না।

তোমার মৃত্যু তে পৃথিবীর কোন কিছু থেমে থাকবে না স্বার্থ পর পৃথিবীর আলো বাতাস তাদের মতোই চলমান থাকবে।

কারো জন্য না নিজের জন্য হলেও বাঁচো, আল্লার দেওয়া নেয়ামত গুলো ভোগ কর, আমরা কেউ থাকবো না এই পৃথিবীতে একটা নিদিষ্ট সময় পর প্রকৃতি র নিয়মে চলে তো যেতেই হবে তাহলে কেন এত বড় অন্যায় নিজের সাথে।?

পঁয়ত্রিশের ধাক্কা পঞ্চাশে।'Fifty is not just age— it is an audit.''পঞ্চাশ শুধু বয়স নয়- আগে কী করেছেন তার হিসাবনিকাশও।'আপ...
02/02/2026

পঁয়ত্রিশের ধাক্কা পঞ্চাশে।

'Fifty is not just age— it is an audit.'
'পঞ্চাশ শুধু বয়স নয়- আগে কী করেছেন তার হিসাবনিকাশও।'

আপনার কি পঁয়ত্রিশ চলছে?
তাহলে আপনাকে কিছু অভ্যাস রপ্ত করতে হবে—কিছু পাল্টাতে হবে। নইলে পঞ্চাশে গিয়ে বিশাল ধাক্কা খাবেন।

পঞ্চাশ হচ্ছে ভাঙচুরের বয়স। আস্তে আস্তে বয়স ঝেঁকে বসে, শরীর দুর্বল হয়, ব্যাধি ঘর বাঁধে। আর্থিক দুশ্চিন্তা প্রবল হয়, ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে কপালে ভাঁজ পড়ে।

এজন্যই অনেকে পঞ্চাশ পেরুলে বলেন—‘অন দ্য রং সাইড অব ফিফটি।’
তাই পঁয়ত্রিশ বছর থেকেই পঞ্চাশের ঝামেলা মোকাবেলার পরিকল্পনা করতে হবে।

অনেক কিছু করতে হবে—অনেক কিছু ছাড়তে হবে।

চলুন, দেখি সেগুলো কী?

ক) হেলথ ডিমান্ডস ইন্টারেস্ট।

আপনি যদি এখন থেকে শরীরের যত্ন না নেন—নিশ্চিত ধরে নেবেন পঞ্চাশে স্বাস্থ্য সুদ আদায় করবে। এ সুদ হচ্ছে চিকিৎসা খরচ। এমনিতেই পঞ্চাশ খুব ভঙ্গুর সময়। সে সময় শরীরে ভাঙচুর না চাইলে এখন শরীরের যত্ন নিন।

১) হালকা ব্যায়াম করুন।
২) নিয়মিত আধা ঘণ্টা হাঁটুন।
৩) পরিমিত খান।
৪) অস্বাস্থ্যকর খাবার বাদ দিন।
৫) পর্যাপ্ত ঘুমান।

খ) টেনশন অ্যান্ড ‘টেল অব টোল’।

পঁয়ত্রিশ বছর মানসিক চাপের সময়।
সংসার হয়েছে। ছেলেমেয়ে স্কুলে যাচ্ছে। বাবা-মাকে দেখতে হচ্ছে। হয়ত ভাইবোনের পড়ার খরচ চালাতে হচ্ছে।

খরচের পারদ বাড়ছে—কুলানো যাচ্ছে না।

পঁয়ত্রিশ থেকে কয়েক বছর খুব কঠিন সময়—এ সময়ের মানসিক চাপ পঞ্চাশে খাদের কিনারে নিয়ে যেতে পারে। পঞ্চাশকে বলা হয়—‘টেল অব টোল’—টোল আদায়ের গল্প। সেতু পেরুলে যেভাবে টোল নেয়, পঞ্চাশ সেভাবে টোল আদায় করে। পঁয়ত্রিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত যত বেশি মানসিক চাপে থাকবেন, এ টোলের পরিমাণ তত বাড়বে।

এ চাপ আপনি এড়াতে পারবেন না—তবে কমাতে পারেন।

১) তালিকা করে খরচ করুন। তাহলে প্ল্যান করতে পারবেন।
২) কিছু দায়িত্ব শিফট করুন। স্ত্রী রাজি হলে তবে সংসার চালানোর খরচ তাঁর হাতে দিন। তাঁদের মতো সুন্দর করে সব ম্যানেজ করতে আর কেউ পারেন না।
৩) ছোট ভাই-বোনদেরও দায়িত্ব ভাগ করে দিন। যেমন—বাজার করা, ঘরদোর দেখে রাখা।
৪) রাগারাগি বাদ দিন।
৫) যে সিদ্ধান্ত আপনার দেওয়ার দরকার নেই, তা নিয়ে মাথা ঘামাবেন না।

গ) মানি ম্যাটারস।

পঞ্চাশ মানে আস্তে আস্তে কর্মজীবন শেষ করার দিকে যাবেন—কর্মক্ষমতাও কমবে। কিন্তু খরচ বাড়বে। ছেলেমেয়ে বিশ্ববিদ্যালয়ে যাবে, মেয়ের বিয়ে দিতে হবে, চিকিৎসা খরচ বাড়বে।
এ সময় জমা টাকা দরকার তাই—
১) পঁয়ত্রিশ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় শুরু করুন।
২) মিতব্যয়ী হোন। অপরিণামদর্শী খরচ করবেন না।
৩) নিরাপদ জায়গায় সঞ্চয় করুন। টাউট-বাটপার, ভুয়া কোম্পানি কিংবা আর্থিক প্রতিষ্ঠানের ফাঁদে পড়বেন না।
৪) লোভ করবেন না—তাতে আম-ছালা দুটোই যাবে।
৫) নিজে ভালোভাবে না বুঝলে শেয়ারবাজারে যাবেন না। ওটা অভিজ্ঞদের জন্য।
৬) পারতপক্ষে সঞ্চয়ে হাত দেবেন না।

ঘ) হার্ড ওয়ার্ক গিভস ডিভিডেন্ড।

এখন পরিশ্রম করার বয়স—যেটা পঞ্চাশে করতে পারবেন না। তাই এখন শরীরকে একটু কষ্ট দিয়ে হলেও—

১) রোজগারের জন্য বেশি পরিশ্রম করুন।
২) সম্ভব হলে নিয়মিত কাজের বাইরে অন্য কোনো কাজ করে আয় বাড়ান।
৩) পঞ্চাশে গিয়ে ঘরে বসে করতে পারবেন—এমন কাজ শিখুন। যেমন—প্রোগ্রামিং, ভিডিও এডিটিং, ভিডিওর স্ক্রিপ্ট লেখা- যে কাজ আপনার ভালো লাগে তাতেই দক্ষতা বাড়ান।

পঞ্চাশের অপর দিকে যখন পৌঁছাবেন, তখন আজকের পরিশ্রম ও দক্ষতা অর্জন অকল্পনীয় ডিভিডেন্ড দেবে।

৫) রাইট ডিসিশন ইজ রিওয়ার্ডিং।

ভেবে-চিন্তে সঠিক সিদ্ধান্ত নিন। আজকের সিদ্ধান্ত পঞ্চাশে অনেক বড় প্রভাব ফেলবে। তাই—

১) তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেবেন না। সময় নিন।
২) রাগের মাথায় সিদ্ধান্ত নেবেন না।
৩) আবেগ নয়, নির্মোহ সিদ্ধান্ত নিন।

৬) ফ্রেন্ডস নট ফো।

শত্রু নয়—বন্ধু বেছে নিন।
যারা আপনাকে ভুল দিকে ধাবিত করে, ভুল সিদ্ধান্ত নিতে উৎসাহ দেয়—যারা উশৃঙ্খল, তারা আসলে বন্ধু নয়, শত্রু। এদের দ্বারা চালিত হলে পঞ্চাশের টালমাটাল সময়ে দেখবেন পায়ের নিচে মাটি নেই। তখন কিন্তু রিসেট বাটন কাজ করবে না।

৭) ইউ নিড সিস্টেম।

আপনার এখন দরকার সিস্টেম গড়ে তোলা।

শরীর—
আর্থিক ক্ষমতা—
সম্পর্ক—

এ তিনটিকে একটি সিস্টেমে ফেলুন। সে সিস্টেমের বাইরে যাবেন না—কাউকে এর ভেতর ঢুকতেও দেবেন না। তাহলে দেখবেন, পঞ্চাশের পর আপনার মনে হবে না যে আপনি রং সাইডে আছেন।

মনে রাখবেন, চাইলে পঞ্চাশের পরও তারুণ্যের আনন্দে থাকা যায়-শুধু দরকার প্রস্তুতি।

ক্লাব ফিফটিতে আপনাকে অগ্রিম স্বাগতম।

পাদটীকা: পঞ্চাশের প্রস্তুতি আরো আগে থেকেও নেয়া যায়। আমি আমার মতে সর্বশেষ সীমারেখা পঁয়ত্রিশ ধরেছি-এরপর দেরি হয়ে যাবে।

❤️❤️❤️
10/01/2026

❤️❤️❤️

15/12/2025

সন্তান মানুষ করার সিক্রেট, এই লেখাটি প্রতিটি বাবা-মায়ের পড়া উচিত

অনেকদিন পর সেই ভদ্রলোকের সঙ্গে আবার দেখা।
যাঁকে দেখলেই মনে হতো—এত স্বচ্ছ, ভদ্র আর নীরব মানুষ এখন খুব কমই দেখা যায়।
তাঁকে ভালো লাগার আরেকটি বড় কারণ ছিল—তাঁর দুই ছেলেই ছিল মেধাবী, সেরা ছাত্র।
আমি আগ্রহ নিয়ে সবসময়ই তাঁদের গল্প শুনতাম।

সময় বয়ে গেছে প্রায় এক যুগ।
তিনি অনেক আগেই সত্তর পেরিয়েছেন।
কিন্তু আশ্চর্যভাবে শরীরের টানটান ভাব এখনো অটুট।
বরং মুখে এক ধরনের নতুন আলো, নতুন প্রশান্তি—যা আগে কখনো দেখিনি।

কথার ফাঁকে জিজ্ঞেস করলাম,
— আচ্ছা, আপনার ছেলেরা এখন কী করছে?

তিনি শান্ত গলায় বললেন,
— উপরওয়ালার কৃপায় বড়োটা বুয়েট থেকে পাশ করে এমআইটি থেকে পিএইচডি শেষ করেছে। আর ছোটোটাও বুয়েট থেকে রেকর্ড মার্ক নিয়ে ফার্স্ট হয়ে সেখানেই জয়েন করেছিল। এখন শিকাগো বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছে। পড়া শেষে দেশে ফিরে আসবে।

শুনে মনটা ভরে গেল।
তারপর জিজ্ঞেস করলাম,
— আপনি কেমন আছেন?

হালকা হাসি দিয়ে বললেন,
— খুব ভালো। বছরের একটা সময় ওদের সঙ্গে থাকি, বাকি সময় দেশে আগের কোম্পানিতেই চাকরি করি। মালিক আমাকে ছাড়েননি।

কিছুটা দ্বিধা ভেঙে বললাম,
— এই যে আপনার সন্তানেরা এত ভালো করছে—এর সিক্রেট কী?

তিনি মাথা নেড়ে বললেন,
— কোনো সিক্রেট নেই। তবে কিছু উপদেশ আছে। আগ্রহী হলে বলি।

আমি বললাম,
— অবশ্যই।

তিনি একটু থেমে বললেন—
শুনুন তাহলে…

১. খান বা না খান, সন্তানের জন্য সেরা শিক্ষক খুঁজবেন।
মনে রাখবেন—টাকা দিয়ে সেরা শিক্ষক পাওয়া যায় না।
যাঁর জ্ঞান ভালো, মন ভালো—তিনিই সেরা শিক্ষক।

২. সন্তানের শরীর ঠিক রাখার সব ব্যবস্থা নেবেন।
সামান্য অসুস্থ হলেও ভালো ডাক্তারের কাছে নেবেন।
স্বাস্থ্যই সব সাফল্যের ভিত্তি।

৩. সবসময় উপরওয়ালার কাছে সন্তানের শান্তির জন্য দোয়া করবেন।
কারণ শান্তির চেয়ে বড় কোনো সাফল্য নেই।

৪. বাচ্চাদের সামনে কখনো ঝগড়া করবেন না।
বাবা–মায়ের ঝগড়া টর্নেডোর মতো—
যা সন্তানের ভবিষ্যৎ উড়িয়ে নিয়ে যায়।

৫. প্রয়োজনে কঠোর হবেন।
বাবা–মা দরকারে শক্ত না হলে
সন্তানের ভবিষ্যৎ ‘নরম’ হয়ে যায়।

৬. সন্তানের চলাফেরা খেয়াল রাখবেন।
আমার ছেলেরা টেম্পুতে স্কুল–কলেজে যাওয়ার সময় জানতো না—
পেছনের টেম্পুতে আমি তাদের ফলো করছি।
সব কাজ ফেলে আমি এটা করতাম।
কারণ একটা বয়স পর্যন্ত নজরদারি খুব জরুরি।

৭. বাচ্চাদের জন্য একটি উপদেশই যথেষ্ট—
“তুমি মানুষ, পশু নও।
তাই মানুষের মতো

21/11/2025

ভূমিকম্প মানুষকে স্মরণ করিয়ে দেয় আল্লাহই সবকিছুর নিয়ন্ত্রণকারী। মানুষ যতোই শক্তিশালী হোক না কেনো এই মুহূর্তে অসহায়। হেফাজতের মালিক আল্লাহ।

17/10/2025
08/10/2025

ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ভাই ভাই।
চাঁদপুর, ভোলা থাকলেও আমাদের আপত্তি নাই।

নোয়াখালী বিভাগ চাই।।

10/09/2025

ডাকসু নির্বাচন – ২০২৫
বিজয়ী ২৮ জনের তালিকা, প্যানেল ও প্রাপ্ত ভোট

১। ভিপি- আবু সাদিক কায়েম- শিবির – ১৪০৪২ ভোট
২। জিএস – এস এম ফরহাদ – শিবির – ১০৭৯৪ ভোট
৩। এজিএস – মুহা মহিউদ্দিন খান - শিবির – ১১৭৭২ ভোট
৪। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক – ফাতিমা তাসনিম জুমা- শিবির – ১০৬৩১ ভোট
৫। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক – ইকবাল হায়দার - শিবির – ৭৮৩৩ ভোট
৬। আন্তর্জাতিক সম্পাদক – খান জসীম - শিবির – ৯৭০৬ ভোট
৭। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক -মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মাদ - স্বতন্ত্র – ৭৭৮২ ভোট
৮। গবেষণা ও প্রকাশনা সম্পাদক – সানজিদা আহমেদ তন্বী - স্বতন্ত্র – ১১৭৭৮ ভোট
৯। ছাত্র পরিবহন সম্পাদক – আসিফ আব্দুল্লাহ - শিবির – ৯০৬১ ভোট
১০। সমাজসেবা সম্পাদক – এবি জুবায়ের – স্বতন্ত্র – ৭৬০৮ ভোট
১১। ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক – মাজহারুল ইসলাম - শিবির – ৯৩৪৪ ভোট
১২। স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক – আব্দুল্লাহ আল মিনহাজ - শিবির – ৭০৩৮ ভোট
১৩। মানবাধিকার ও আইন সম্পাদক – শাখাওয়াত জাকারিয়া - শিবির – ১১৭৪৭ ভোট
১৪। কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক- উম্মে ছালমা - শিবির – ৯৯২০ ভোট
১৫। ক্রীড়া সম্পাদক – আরমান হোসেন - শিবির – ৭২৫৫ ভোট

কার্যনির্বাহী সদস্য
১৬। সাবিকুন্নাহার তামান্না - শিবির – ১০০৮৪ ভোট
১৭। সর্ব মিত্র চাকমা - শিবির –৮৯৮৮ ভোট
১৮। ইমরান হোসাইন - শিবির – ৬২৫৬ ভোট
১৯। আফসানা আক্তার - শিবির – ৫৭৪৭ ভোট
২০। তাজিনুর রহমান - শিবির – ৫৬৯০ ভোট
২১। রায়হান উদ্দিন - শিবির – ৫০৮২ ভোট
২২। আনাস ইবনে মুনির - শিবির – ৫০১৫ ভোট
২৩। মিফতাহুল হোসাইন আল মারুফ - শিবির – ৫০১৫ ভোট
২৪। হেমা চাকমা - বাম – ৪৯০৮ ভোট
২৫। বেলাল হোসাইন খান অপু - শিবির – ৪৮৬৫ ভোট
২৬। রাইসুল ইসলাম - শিবির – ৪৫৩৫ ভোট
২৭। শাহিনুর রহমান - শিবির –৪৩৯০ ভোট
২৮। উম্মা উসওয়াতুন রাফিয়া - স্বতন্ত্র – ৪২০৯ ভোট

Address

Bayan

Telephone

+96566377629

Website

Alerts

Be the first to know and let us send you an email when My Picture Album posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to My Picture Album:

Share