01/03/2024
জীবনে ঘুরে দাড়ানোর জন্য, এই ৫ টা "P" কে নোট করে নিবেন, বিশ্বাস করেন কারো জীবন থেকে নিয়ে বলছি না, নিজের উপর অগাধ বিশ্বাস আর নিজের উপর এপ্লাই করার পর ই বলছিঃ
Prayer 🤲
Priorities 🆙
Peace☺️
Positivity📈
Patience 💯
Prayer: 🤲
একজন মুসলমান হিসেবে প্রথম যে কাজ, যে কাজ করার জন্যই আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন।
অনেকের কাছে প্রশ্ন করলে চুপ হয়ে যাবেন জানি, লাস্ট শুক্রবার ছাড়া কবে, মসজিদের আঙিনায় পা রেখেছেন?
আচ্ছা যদি পা রাখেন ও মন থেকে নামাজ শেষ কবে পড়েছেন, রমজান মাস আসতেছে, ভাই নামাজ শুরু করে দিবো, ভাই নামাজ রমজান মাসের জন্য না, ইভেন নামাজ কোন স্পেসেফিক দিনের জন্য ও না, নামাজ একটা অভ্যাস , একটা হাজিরা যা প্রতিদিন আপনার সাথে আল্লাহর কথা বলার সুযোগ করিয়ে দেয় ফ্রিতে , একবার অভ্যাস করে দেখেন ভালো লাগবে।
Priorities: 🆙
একজন প্রাপ্ত বয়স্ক মানুষের মাল্টি টাস্ক থাকা খুব স্বাভাবিক,তবে একবার ভেবে দেখুন লাইফে এমন কিছু টাস্ক আপনি রেগুলার করে যাচ্ছেন, যা একদম মিনিংলেস, ফেইসবুকের রিলস স্ক্রল করা, কে কাকে নিয়ে ট্রল করছে, কার ভিডিও ভাইরাল হলো, ফোনে ঘন্টার পর ঘন্টা গেমস খেলা, কোন কারন ছাড়া মেয়েদের ইনবক্সে খাইছেন, খাবেন, ঘুমাবেন কবে, যা শুধুমাত্র আপনার জীবনের দামী সময়গুলো নষ্ট করছে না , নষ্ট করছে আপনার সুস্থ মস্তিষ্কের, সুপ্ত চিন্তাধারা।
যে কাজ আপনার ফিউচার গড়ে দিবে, সেই কাজকে প্রথম সাড়িতে রাখেন, সোশাল মিডিয়া ভালো কিন্তু সোশাল মিডিয়াতে এডিক্টেড হওয়া কখনোই ভালো না।
Peace: ☺️
জীবনের স্বল্প সময়ে নিজের শান্তির জন্য কিছু করা অবশ্যই দরকার, যা আপনার ডিপ্রেশন কে অনেকটা কাটিয়ে তুলতে সাহায্য করবে। জাফলং, সাজেক, রাতারগুল, কক্সবাজার ছাড়া ও নিজের গ্রামে, নিজের শহরে এমন কিছু জায়গা আছে, যেখানে আপনি হয়তো যান ই নাই, একবার গিয়ে ঘুরে আসুন, আল্লাহর সৃষ্টির প্রতিটা জিনিসকে ফিল করার ট্রাই করুন, ভালো লাগবে।
আমি এখানে লন্ডনে থাকার পর ও, এমন কোন দিন নাই, একা ২০ মিনিটের জন্য হাটতে বের হয়নাই, এই সময়টা আমার, একান্ত আমার আর এই সময়ে আমি আমাকে নিয়ে ভাবি, আমার অতীত, আমার খারাপ সময়, আমার ব্যর্থতা আমার সফলতা, আমার ভালো , খারাপ স্মৃতি। আমার মনে এই জিনিস গুলো আলাদা শান্তি দেয়, আমি বানিয়াচং টু CANARY WHARF এর সফর টাকে রিকেপ করি, সামান্য যা কিছু পাওয়া হয়েছে লাইফে তার জন্য শোকর আদায় করি। যা আমাকে মনে করিয়ে দেয়, I am fighter and I don't wanna lose me.
Positivity: 📈
"না" এমন একটা শব্দ, যা একটা ট্যালেন্ট কে একদম শেষ করে দেয়, পুরোপুরি, দেখবেন আপনার সবচেয়ে বড় শত্রু আপনি, তারপর আপনার আত্মীয় স্বজন, ক্রিটিসাইজ করতে তারা কখনো ভুল করেনা, সুযোগ বুঝে তীর টাকে একদম জায়গামতো পেরেক এর মতো গেথে দিতে তাদের চেয়ে পটু কেউ নেই।
Just Ignore ভাই, কারা নেগেটিভ বললো, আপনি আশরাফুল মাখলুকাত, আল্লাহ আপনাকে নিজ হাতে , ইউনিক ভাবে সৃষ্টি করেছেন, ট্যালেন্ট আপনার ও আছে, শুধু আপনি প্রমান করতে পারছেন না, একবার প্রমান করেন, দেখবেন যারা নেগেটিভ কথা বলছে, তারাই সম্পর্ক নতুন করে গড়ার চেষ্টা করবে।
Proven.
Patience: 💯
Surah Al Bakarah এর সম্ভবত ১৫৩ নাম্বার আয়াতে, আল্লাহ নিজে বলেন:
“O believers! Seek comfort in patience and prayer. Allah is truly with those who are patient.”
আল্লাহ অবশ্যই ধৈর্যশীলদের সাথে আছেন, আজ না হয় কাল আর কাল না হয় পরশু, বিশ্বাস করেন, আপনি যে জিনিসের জন্য পরিশ্রম করে যাচ্ছেন, সেটা অবশ্যই পাবেন, শুধু "সবর" রাখেন।
আর অবশ্যই " সবর " এর চেয়ে বড় সম্বল আমাদের মুসলমানদের আর কিছু হতে পারে না।
যখন নিজেকে নিয়ে নেগেটিভিটি আসবে, শুধু কথা গুলো একবার পড়ে নিয়েন, ইন শা আল্লাহ, ভালো লাগবো
নোট: কপি, পেস্ট করবেন না, আর করলে ক্রেডিট দিয়েন, এই কথা গুলো লিখতে গিয়ে আমি ও আমার জীবনের ৩০ মিনিট সময় ব্যয় করেছি। 👨💻
ভালোবাসা, যারা আমাকে ভালোবাসেন। 😊
লেখাতে : vai