সিঙ্গাপুর প্রবাসী -SGP

সিঙ্গাপুর প্রবাসী -SGP social services

সিঙ্গাপুর প্রবাসী রবিন ভাই আর আমাদের মাঝে নেই।প্রায় এক মাস আগে ছুটিতে দেশে গিয়েছিলেন তিনি। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে গত...
30/09/2026

সিঙ্গাপুর প্রবাসী রবিন ভাই আর আমাদের মাঝে নেই।
প্রায় এক মাস আগে ছুটিতে দেশে গিয়েছিলেন তিনি। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে গতকাল কে বা কারা তাঁকে হ*ত্যা করে হাত-পা বেঁধে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে যায়—এমন মর্মান্তিক খবর শুনে আমরা গভীরভাবে শোকাহত। 😭💔

একজন প্রবাসী ভাই এভাবে অকালে চলে যাওয়া সত্যিই অত্যন্ত বেদনাদায়ক। তাঁর পরিবার ও স্বজনদের কান্না যেন কোনোভাবেই থামছে না।

সকলের কাছে অনুরোধ, রবিন ভাইয়ের জন্য দোয়া করবেন।
আল্লাহ তাআলা তাঁর জীবনের সকল গুনাহ-খাতা ক্ষমা করে দিন, কবরের আজাব মাফ করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন।

আল্লাহ তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।
আল্লাহ জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকওয়া দান করুণ আমিন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে যাত্রীদের লাগেজ সরবরাহে সর্বোচ্চ ৪০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে...
30/09/2026

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে যাত্রীদের লাগেজ সরবরাহে সর্বোচ্চ ৪০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।

উড়োজাহাজ অবতরণের পর প্রথম লাগেজ ১২ মিনিটের মধ্যে এবং সর্বশেষ লাগেজ সর্বোচ্চ ৪০ মিনিটের মধ্যে যাত্রীর হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে লাগেজ সরবরাহ করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট অপারেটরকে জরিমানা দিতে হবে।

যাদের যোগ্যতা, অভিজ্ঞতা ও সার্টিফিকেট আছে কিন্তু পছন্দমতো জব পাচ্ছেন না, তারা চাইলে একটি প্রফেশনাল Resume তৈরি করে সিঙ্গ...
29/09/2026

যাদের যোগ্যতা, অভিজ্ঞতা ও সার্টিফিকেট আছে কিন্তু পছন্দমতো জব পাচ্ছেন না, তারা চাইলে একটি প্রফেশনাল Resume তৈরি করে সিঙ্গাপুরের বিভিন্ন Job Site/App এ আবেদন করতে পারেন।

প্রথমেই যা দরকার তা হলো একটি প্রফেশনাল Resume। সুন্দরভাবে তৈরি করা Resume এ আপনার যোগ্যতা ও অভিজ্ঞতাকে সঠিকভাবে তুলে ধরা। শুধু সাধারণভাবে বানানো সিভি দিয়ে নয়, বরং কোয়ালিটি Resume দিয়েই আপনি নিয়োগকর্তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন।

এরপর আসে আবেদন করার বিষয়। সিঙ্গাপুরে অসংখ্য জব সাইট আছে, তবে উল্লেখযোগ্য কিছু হলো:
👉 Jobstreet
👉 Fastjob
👉 Grabjob
👉 LinkedIn
👉 Indeed

এই অ্যাপগুলো ডাউনলোড করে প্রোফাইল সুন্দরভাবে সাজিয়ে নিন। নিজের দক্ষতা, অভিজ্ঞতা এবং সঠিক তথ্য গুছিয়ে দিন। তারপর প্রতিদিন নিয়মিত আপনার যোগ্যতা অনুযায়ী কোম্পানি সার্চ করে আবেদন করতে থাকুন।

মনে রাখবেন—
✅ ধৈর্য ধরতে হবে
✅ নিয়মিত চেষ্টা চালিয়ে যেতে হবে
✅ নিজেকে সবসময় আপডেট রাখতে হবে

যোগ্যতা থাকলে এবং চেষ্টা চালিয়ে গেলে অবশ্যই আপনার পছন্দের কোম্পানি থেকে ইন্টারভিউ কল আসবে। 💼✨

বাকিটা আল্লাহ ভরসা।

🚗 জানুয়ারি ২০২৭ থেকে সিঙ্গাপুরে ডিমেরিট পয়েন্টের নিয়ম আরও কঠোর হচ্ছেচালকদের যা জানা জরুরি 🇸🇬সিঙ্গাপুরে ১ জানুয়ারি ২০২৭ থ...
29/09/2026

🚗 জানুয়ারি ২০২৭ থেকে সিঙ্গাপুরে ডিমেরিট পয়েন্টের নিয়ম আরও কঠোর হচ্ছে

চালকদের যা জানা জরুরি 🇸🇬

সিঙ্গাপুরে ১ জানুয়ারি ২০২৭ থেকে Driver Improvement Points System (DIPS) এ গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর হবে। Singapore Traffic Police (TP) জানিয়েছে, সড়ক নিরাপত্তা বাড়ানো এবং ট্রাফিক আইন লঙ্ঘন কমানোর লক্ষ্যে এই পরিবর্তন আনা হচ্ছে।

⚠️ কী কী পরিবর্তন হচ্ছে?

🔹 সাধারণ (Non-Probationary) চালক:
আগে ২৪ মাসের মধ্যে ২৪ ডিমেরিট পয়েন্ট হলে প্রথমবার লাইসেন্স সাসপেন্ড হতে পারত। ১ জানুয়ারি ২০২৭ থেকে সীমা কমে ১৮ পয়েন্ট হবে।

🔹 প্রথম সাসপেনশন
প্রথমবার সাসপেনশনের সময় ১২ সপ্তাহ থেকে বেড়ে ৪ মাস হবে।

🔹 নতুন/Probationary চালক:
এক বছরের probation period এর মধ্যে ১৩ পয়েন্টের পরিবর্তে ১২ পয়েন্ট হলে লাইসেন্স revoke হবে।

🔹 Safe Driving Course (SDC):
নতুন SDC offer letter ১ আগস্ট ২০২৬ থেকে দেওয়া বন্ধ এবং কোর্সটি ১ জানুয়ারি ২০২৭ থেকে বন্ধ হবে। যাদের আগে offer letter দেওয়া হয়েছে, তাদের ৩১ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে কোর্স সম্পন্ন করতে হবে।

🔹 একবারের জন্য ডিমেরিট পয়েন্ট সমন্বয়:
১ জানুয়ারি ২০২৭ এ সাধারণ চালকদের বর্তমান পয়েন্ট থেকে সর্বোচ্চ ৬ পয়েন্ট এবং probationary চালকদের ১ পয়েন্ট পর্যন্ত একবার কমানো হবে, নির্দিষ্ট শর্তসাপেক্ষে।

📌 চালকদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা

ডিমেরিট পয়েন্ট শুধু একটি সংখ্যা নয়, এটি আপনার ড্রাইভিং লাইসেন্সের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে। তাই speeding, red-light violation, dangerous drivingসহ ট্রাফিক আইন মেনে চলা এবং নিজের বর্তমান demerit points সম্পর্কে সচেতন থাকা গুরুত্বপূর্ণ।

আপনার ডিমেরিট পয়েন্ট Singapore Police Force-এর Check Driver Improvement Points e-Service এর মাধ্যমে যাচাই করতে পারেন।

নিরাপদে গাড়ি চালান।
নিজে নিরাপদ থাকুন, অন্যকেও নিরাপদ রাখুন। 🚘🇸🇬

Khan Kamal Hossain
Singapore 🇸🇬

28/09/2026

আসসালামু আলাইকুম।

ভাই, একটা বিষয় নিয়ে কিছু না বলে পারছি না।

সিঙ্গাপুরসহ পৃথিবীর বিভিন্ন দেশে দুর্ঘটনায় অনেক প্রবাসী ভাইকে আমরা হারাচ্ছি। প্রতিটি মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তাই প্রথমেই বলব, আমরা সবাই যেন কাজের জায়গায় আরও সতর্ক থাকি এবং নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিই।

তবে মৃত্যুর পর আরেকটি বিষয়েও আমাদের একটু মানবিক হওয়া দরকার।

একজন মানুষ দুর্ঘটনায় মারা যাওয়ার পর তার চেহারা বা শারীরিক অবস্থা স্বাভাবিক নাও থাকতে পারে। কিন্তু সেই অবস্থার ছবি আমরা অনেক সময় ফেসবুক বা ইন্টারনেটে ছড়িয়ে দিই।

একটু চিন্তা করে দেখুন, এই মানুষটি যদি বেঁচে থাকতেন, তিনি কি কখনো নিজের এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতেন? নিশ্চয়ই না।

তাহলে তার মৃত্যুর পর আমরা কেন সেই ছবিটি প্রকাশ করব?

একজন মানুষের অনেক সুন্দর ছবি থাকে। তার পরিবারের কাছে হয়তো আরও অনেক স্মৃতি আছে। আপনি যদি তার ছবি দিয়ে সমবেদনা জানাতে চান, তাহলে তার একটি ভালো ছবি ব্যবহার করুন। আর ছবি না দিলেও তো সমবেদনা জানানো যায়।

ভিউ, লাইক কিংবা দ্রুত খবর ছড়িয়ে দেওয়ার জন্য একজন মৃত মানুষের মর্যাদা এবং তার পরিবারের অনুভূতিকে যেন আমরা ভুলে না যাই।

মনে রাখবেন, তিনি শুধু একটি দুর্ঘটনার খবর নন, তিনি কারও বাবা, কারও ভাই, কারও স্বামী, কারও সন্তান।

দয়া করে দুর্ঘটনায় নিহত প্রবাসী ভাইদের মরদেহের বিবর্ণ বা মর্মান্তিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করবেন না।

সবাইকে বিনীত অনুরোধ, একটু সচেতন হই, একটু মানবিক হই।

ধন্যবাদ

কিছুক্ষণ আগে সিঙ্গাপুর প্রবাসী এই ভাইটি কাস্টিং করার সময় পাম্প এর সাথে ধাক্কা খেয়ে ১২ তলা থেকে পরে ইন্তেকাল করেছেন।ইন্না...
28/09/2026

কিছুক্ষণ আগে সিঙ্গাপুর প্রবাসী এই ভাইটি কাস্টিং করার সময় পাম্প এর সাথে ধাক্কা খেয়ে ১২ তলা থেকে পরে ইন্তেকাল করেছেন।

ইন্না-লিল্লাহ-হি-ওয়া-ইন্না-ইলাইহি-রাজিউন।

আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক আমিন।

28/09/2026

BMET কার্ড করতে ফি বাড়ছে ২হাজার টাকা🥹

কোন সরকারই আমাদের প্রবাসীদের কল্যাণের কথা চিন্তা করে নাই। বিদেশ যাত্রাকে সহজ করে নাই। অথচ আমাদের পাঠানো রেমিট্যান্স দিয়ে দেশ চলে।

প্রবাসীদের কল্যানে "প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের" এই উদ্যোগ পৃথিবীর নানা প্রান্তের বা প্রবাসমুখী প্...
28/09/2026

প্রবাসীদের কল্যানে "প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের" এই উদ্যোগ পৃথিবীর নানা প্রান্তের বা প্রবাসমুখী প্রতিজন প্রবাসীর জন্যে কাঙ্খিত উপহার স্বরুপ। আপনারা ক্ষমতায় আসবেন, আর প্রবাসীদের এই উপকারটুকু করবেন না, তা কি করে হয়।

মাননীয় প্রবাসী বান্ধব প্রধানমন্ত্রী "I Have a plan" এর প্রবক্তা জনাব তারেক রহমান, আপনাকে এবং আপনার মন্ত্রনালয়ের মন্ত্রীদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অনেক অনেক কৃতজ্ঞতা।

প্রবাসীদের জন্যে এমন সুন্দর সুন্দর চমকপ্রদ সিদ্ধান্ত আপনাদের কাছে অপ্রত্যাশিত নয়। এমন সিদ্ধান্ত আরো বেশি বেশি নিতে হবে। দ্রুত করবেন, সময় কিন্তু বেশি নাই, তাই দেড়ি করবেন না।

😍❤️😍✌️🤘🫡🫢

আহ! শান্তি। এমন নিউজ দেখলে খুব আরাম লাগে।

তাইজুল ইসলাম দিদার ভাইয়ের সিঙ্গাপুরে জানাজা সম্পন্ন হয়েছে। সবার কাছে দোয়ার দরখাস্ত রইলো।আল্লাহ তায়ালা তাঁকে জান্নাত ...
27/09/2026

তাইজুল ইসলাম দিদার ভাইয়ের সিঙ্গাপুরে জানাজা সম্পন্ন হয়েছে। সবার কাছে দোয়ার দরখাস্ত রইলো।
আল্লাহ তায়ালা তাঁকে জান্নাত দান করুন। আমিন

দ্রষ্টব্য: তিনি সিঙ্গাপুরে হার্ট এ্যাটাক করে মৃত্যুবরণ করেন।

এই South Point নামটি আমাদের অনেক সিঙ্গাপুর প্রবাসীদের কাছে বহু পরিচিত। South Point সেন্টার থেকে স্কিল করে সিঙ্গাপুরে এসে...
26/09/2026

এই South Point নামটি আমাদের অনেক সিঙ্গাপুর প্রবাসীদের কাছে বহু পরিচিত।

South Point সেন্টার থেকে স্কিল করে সিঙ্গাপুরে এসেছেন এমন কেউ আছেন?

Address

Singapore

Alerts

Be the first to know and let us send you an email when সিঙ্গাপুর প্রবাসী -SGP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সিঙ্গাপুর প্রবাসী -SGP:

Shortcuts

Share