Hello Nazrul Vlog

Hello Nazrul Vlog আপনি যদি কর্মময় জীবনের ফাঁকে একটু সময় বের, একটু শৈশবে ফিরে যান তাহলে জীবনের আসল মানে খুঁজে পাবেন।

পাইকারি ও খুচরা মূল্যে গুণগত মান সম্পূর্ণ পণ্যের উৎস খুঁজে বের করি।
ভিডিও দেখুন এবং আকর্ষণীয় গিফট জিতে নিন।

প্রত্যেকটা ভিডিও দেখুন আর ৩ জন সৌভাগ্যবান জিতে নিন টি-শার্ট কী-রিং কলম আরো অনেক কিছু।

যোগাযোগ করুন। 01685-746582 (WhatsApp's)

Follow & like https://web.facebook.com/hellonazrulvlog

Subscribe to http://www.youtube.com/channel/UCv1miW02Xbu6O87wUVoQGaQ?sub_confirmation=1

Join the Group https://web.facebook.com/groups/hellonazrulvlog

⚖️ প্রত্যাশা বনাম বাস্তবতা ⚖️🌸 প্রত্যাশা :-এমন এক নারীকে বিয়ে করুন, যে ঘরের চৌকাঠ পার হতে চাইলেও আপনার অনুমতির প্রয়োজন...
10/07/2026

⚖️ প্রত্যাশা বনাম বাস্তবতা ⚖️

🌸 প্রত্যাশা :-
এমন এক নারীকে বিয়ে করুন, যে ঘরের চৌকাঠ পার হতে চাইলেও আপনার অনুমতির প্রয়োজন অনুভব করবে। 🚪

🔥 বাস্তবতা (৯৯%) :-
এমন একজন নারীকে বিয়ে করেছেন, যে ঘরের চৌকাঠ পার হতে গিয়ে বাধাপ্রাপ্ত হলে, আপনাকে লাথি মেরে বের হয়ে যায়। 💥🚶‍♀️

🤔 এখন প্রশ্ন হলো—
সময় বদলেছে, নাকি সম্পর্কের সংজ্ঞাই বদলে গেছে?

ফুটবল এখন আর শুধু মাঠের খেলা না। এটা ক্ষমতা, রাজনীতি আর বিনোদনের সবচেয়ে বড় মঞ্চ।“এটাই হওয়া উচিত ছিল,” বলেছেন মি. Gianni ...
08/07/2026

ফুটবল এখন আর শুধু মাঠের খেলা না। এটা ক্ষমতা, রাজনীতি আর বিনোদনের সবচেয়ে বড় মঞ্চ।
“এটাই হওয়া উচিত ছিল,” বলেছেন মি. Gianni Infantino.
“আমি আর্জেন্টিনাকে বিজয়ী ঘোষণা করছি।”

প্রাচীন রোমে একটি ধারণা ছিল “Bread and Circuses”। এর অর্থ, মানুষকে যদি শুধু বিনোদনে ব্যস্ত রাখা যায়, তাহলে তারা ধীরে ধীরে শিক্ষা, জ্ঞান, উদ্ভাবন, গবেষণা এবং সামগ্রিক উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয় থেকে দূরে সরে যায়।

খেলা অবশ্যই আমাদের আনন্দ দিক, অনুপ্রেরণা দিক, শৃঙ্খলা, দলগত কাজ এবং অধ্যবসায়ের শিক্ষা দিক। কিন্তু কখনোই যেন খেলা আমাদের মানবতা, বিবেক এবং হিতাহিত জ্ঞান কেড়ে না নেয়।

বাংলাদেশে খেলাকে ঘিরে অনেক সময় এমন উন্মাদনা দেখা যায়, যা একটি জাতির জন্য উদ্বেগের বিষয়।

সমর্থনের নামে মানুষ একে অপরের সঙ্গে তর্ক-বিতর্ক, মারা*মারি, এমনকি খুনো*খু*নির মতো ভয়াবহ ঘটনায় জড়িয়ে পড়ে।

দুঃখজনক হলেও সত্য, কেউ কেউ খেলার ফলাফলকে কেন্দ্র করে আ*ত্মহননের পথও বেছে নেয়।

এটা কোনো সুস্থ সমাজের লক্ষণ হতে পারে না। খেলাকে খেলার জায়গাতেই রাখা উচিত। আমাদের পরিবার, শিক্ষা, নৈতিকতা, কর্ম, মানবতা এবং জাতীয় উন্নয়ন, এসবই হওয়া উচিত আমাদের মূল অগ্রাধিকার।

আল্লাহ আমাদের সবাইকে সংযম, মানবতা, প্রজ্ঞা এবং সুন্দর চিন্তার তাওফিক দান করুন। আমিন।

আন্তর্জাতিক ভুল ধরা কমিটির সভাপতি!পাসপোর্ট অফিসে নাকি নতুন এক বিশেষজ্ঞ আছেন—মানুষের নামের বানানে ভুল ধরাই তার প্রধান কাজ...
02/07/2026

আন্তর্জাতিক ভুল ধরা কমিটির সভাপতি!

পাসপোর্ট অফিসে নাকি নতুন এক বিশেষজ্ঞ আছেন—মানুষের নামের বানানে ভুল ধরাই তার প্রধান কাজ।
কিন্তু আশ্চর্যের বিষয়, ভুল ঠিক করার আগে নাকি “চা-নাস্তার খরচ” ঠিক করতে হয়!

একটা অক্ষর এদিক-ওদিক হলে মানুষের ভোগান্তি, সময় নষ্ট, টাকা নষ্ট—সবই হয়। অথচ সেবার জায়গায় যদি ঘুষের সংস্কৃতি ঢুকে যায়, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়?

আমরা চাই—
ভুল নয়, সঠিক সেবা।
ঘুষ নয়, ন্যায্য অধিকার।

হয়রানি নয়, সম্মানজনক সরকারি সেবা।

পাসপোর্ট অফিসসহ প্রতিটি সেবা প্রতিষ্ঠানে স্বচ্ছতা নিশ্চিত করা হোক।
ভুল ধরার নামে ঘুষ নেওয়া বন্ধ হোক।

#ঘুষমুক্ত_সেবা #পাসপোর্ট_হয়রানি_বন্ধ_হোক #সঠিক_সেবা_নাগরিকের_অধিকার

12/06/2026

এসএসসি পরীক্ষার পর বান্ধবীদের দেখতে আসা।

12/06/2026

সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না।

কুমিল্লা বোর্ডের সুইসাইড করা ১১ জন ছাত্রের মধ্যে ১ জনের সুইসাইড নোটঃ• আগামি বছর আবার পরীক্ষা দিবো। মা, বাবাকে বুঝাইছি।সব...
01/12/2023

কুমিল্লা বোর্ডের সুইসাইড করা ১১ জন ছাত্রের মধ্যে ১ জনের সুইসাইড নোটঃ

• আগামি বছর আবার পরীক্ষা দিবো। মা, বাবাকে বুঝাইছি।
সবাই স্বাভাবিক ছিলো, আমিও। কিন্তু একের পর এক প্রতিবেশী সহপাঠীরা মিষ্টি আর কথার খোঁচা নিয়ে হাজির হতে লাগলো। আমার মায়ের মাথা খারাপ হয়ে গেলো।

• বাবাও আমাকে গালিগালাজ করলো। যে মা বাবা গতকাল আমার মাথায় হাত রেখে বলছিলো চিন্তা করিস না, বুড়ো হয়ে যাস নাই। সামনের বার আবার পরীক্ষা দিস, বছর যাইতে কয়দিন। অথচ, প্রতিবেশীদের মিষ্টি পেয়ে সেই বাবা মা আমাকে জুতা দিয়ে পিঠলো, শুধু তাই নয়, আমার উপর রাগ করে বাবাপাতের ভাত লাথি মেরে ফেলে দিলো।

• অনেক চেষ্টা করেছি লুকিয়ে থাকার, পারলাম না।
প্রতিবেশীরা এক হাত জিহ্ববা বের করে অনুশোচনা করলো, শুধু অনুশোচনা নয়, আমার জন্য নাকি আমার মা দায়ী। মায়ের আস্কারা পেয়ে আমি নষ্ট হয়ে গেছি।

• তাদের কৈফিয়ত পেয়ে আমার বাবা মাকে উঠানে প্রচুর মেরেছে। মা এখনো বেহুঁশ। মার জ্ঞান ফিরার আগেই পৃথিবীকে বিদায় জানালাম...!
ভালো থাকবেন প্রতিবেশীরা...!
ভালো থেকো সহপার্ঠী বন্ধুরা...!
পিতামাতাদের উপদেশ আমাদের মানায় না...!
তবু ও বলছি সমাজ কি বললো...!
প্রতিবেশী কি বললো সেটা শুনে,
নিজের ছেলে মেয়েকে অপমান করে,
মৃত্যুর দিকে ঠেলে দিবেন না...!
মনে রাখবেন ছেলেমেয়েটা আপনার তাদের নয়
(প্রতিবেশীর নয়)...….....!!!!
সংগৃহীত

কোনটি??
15/11/2023

কোনটি??

Address

Forgot My Way
Khulna
100065

Alerts

Be the first to know and let us send you an email when Hello Nazrul Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hello Nazrul Vlog:

Shortcuts

Share