সহজ পদ্ধতিতে ইংরেজি শিখুন Easy way to Learn English "B.A Honores Moshiur"

  • Home
  • সহজ পদ্ধতিতে ইংরেজি শিখুন Easy way to Learn English "B.A Honores Moshiur"

সহজ পদ্ধতিতে ইংরেজি শিখুন Easy way to Learn English "B.A Honores Moshiur" Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সহজ পদ্ধতিতে ইংরেজি শিখুন Easy way to Learn English "B.A Honores Moshiur", Advertising/Marketing, .

27/01/2023
27/01/2023

📖 ছোট বাক্যগুলো দিয়ে অনুশীলন করুন, ইনশাআল্লাহ বড় বাক্যগুলো আয়ত্তে চলে আসবে।

🧊সংকোচ করবে না - Don’t hesitate.
🧊ঠিক ঠিক উত্তর দাও - Answer to the point.
🧊মূল বিষয়ে আসো - Come to the point.
🧊ব্যাপারটা দারুন হবে - That will be great.
🧊ওটা হলে খুব ভালোহয়-That will be very nice
🧊মাথা গরম করো না - Don’t lose your temper.
🧊আর কিছুই বলবে না - Don’t say anymore.
🧊বাজে কথা বলো না - Don’t talk nonsense.
🧊পরে দেখা হবে - See you again
🧊পরে কথা হবে - Talk to you later.
🧊বকবক কর না - Don’t gab.
🧊পাগলামি করো না - Don’t get mad.
🧊সন্তোষজনক নয় - Not satisfactory.
🧊শান্ত হও - Keep quite.
🧊দয়া করে বসুন - Please have a seat.
🧊বোকামী করো না - Don’t be silly.
🧊এতো অধৈর্য হয়ো না - Don’t be so impatient
🧊চলো শুরু করি - Let’s get started.

পড়া শেষে অবশ্যই Done লিখুন...✍️

22/04/2020

রাগ বিরক্তি ইত্যাদি প্রকাশ এরুপ বুঝালে ....
(How dare /dared+ you/he /she /etc.)
Structure : How dare /dared + you/he/she etc. + verb + extension +?
For example:
🤔 How dare you say so !
তুমি কোন সাহসে বল!
🤔 How dare he go there!
সে কোন সাহসে সেখানে যায়!
🤔 How dare you do so!
তুমি কোন সাহসে এ কাজ কর !
🤔 How dared you do this!
তুমি কোন সাহসে এটা করলে!
🤔 How dare he tell me what to do!
সে কোন সাহসে আমাকে বলে কি করতে হবে!

21/04/2020
20/04/2020

Word Book& Vocabulary
✪ That - যে , যা, যাতে, ফলে
✪ Even - এমনকি
✪ At first - প্রথমত
✪ Often - প্রায়ই , মাঝে মাঝে
✪ More - আরো , অধিকতর
✪ Which - যেটি , যা
✪ As if - যেন
✪ As - কারন, যেহেতু
✪ Say- ধরা যাক
✪ So - অতএব , সুতরাং
✪ Who - কে, যে, কেকে
✪ And - এবং ,ও
✪ But - কিন্তু, তথাপি
✪ Although – যদিও, যাতে , সত্বেও
✪ While - যখন
✪ Similarly - অনুরূপভাবে, একইভাবে
✪ Therefore - অতএব , সুতরাং
✪ So that - যাতে , যেন
✪ First of all - প্রথমত
✪ Rather - বরং, চেয়ে
✪ Such as - তেমনই
✪ However – যাইহোক
✪ Indeed – প্রকৃতপক্ষে
✪ Whereas – যেহেতু
✪ Usually - সাধারনত
✪ Only – শুধু, কেবল, একমাত্র
✪ Firstly - প্রথমত
✪ Finally - পরিশেষে
✪ Moreover - তাছাড়া, অধিকন্তু, উপরন্তু
✪ But also - এমনি , এটিও
✪ As well as – এবং, ও, পাশাপাশি
✪ Furthermore - অধিকন্তু
✪ Regrettably - দুঃখজনকভাবে ।
✪ in fact – আসলে
✪ Hence - অত:পর/সুতরাং
✪ Such as - যথা/যেমন
✪ Notably – লক্ষণীয়ভাবে
✪ To sum up - সংক্ষেপে বলতে গেলে
✪ Consequently – অতএব
✪ On the whole – মোটামুটি
✪ Either - দুয়ের যে কোন একটি
✪ Neither - দুয়ের কোনটি নয়
✪ In any event - যাহাই ঘটুক না কেন
✪ Additionally - অতিরিক্ত আরো
✪ In this regard – এ বিষয়ে
✪ As a matter of fact -বাস্তবিকপক্ষে/প্রকৃতপক্ষে

20/04/2020

(1) So that's the case.
=তাহলে ব্যাপারটা এই।
(2) That will be great.
=ব্যাপারটা ধারুন হবে।
(3) Unquestionable.
=প্রশ্নই উঠে না।
(4) Nothing special.
= বিশেষ কিছুই নয়।
(5) You deserve this thank.
=এ সম্মান তোমার পাওনা।
(6) It was unwise of me to say that.
=এ কথা বলা আমার ঠিক নয় যে।
(7) Even though.
=এমন কি যদিও।
(8) I only scared him.
=আমি তো তাকে কেবল ভয় দেখিয়েছিলাম।
(9) Do you have any business with me??
= আমার সাথে আপনার কি কোনো কাজ আছে???
(10) That's for sure.
=তা নিশ্চিত করে বলা যায়।
(11) I think so.
=আমারও তাই মনে হয়।
(12) I'd say.
=আমি বলব যে।
(13) By the way.
= ও, ভাল কথা।
(14) Oh, yes.
=ও, আচ্ছা আর।
(15) Oh, that makes me think of
=এ থেকে একটা কথা মনে পরছে যে,

19/04/2020

আমি ইংরেজি শিখি → I learn English.
✪ আমি ইংরেজি শিখছি → I am learning English.
✪ আমি ইংরেজি শিখেছি → I have learned English
✪ আমি ইংরেজি শিখতে পারি→I can learn English
✪ আমি ইংরেজিতে কথা বলতে সক্ষম →I am able to speak in English.
✪ আমি ইংরেজি না শিখে পারিনা→ I cannot but learn English.
✪ আমি ইংরেজি না শিখে পারলাম না→ I could not but learn English
✪ আমার ইংরেজি শেখার কথা→I am supposed to learn English.
✪ আমার ইংরেজি শেখা দরকার→I need to learn English.
✪ আমার ইংরেজি শেখা উচিত →I should learn English.
✪ আমার বরং ইংরেজি শেখাই উচিত →I had better learn English.
✪ আমি ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত →I am used to talk in English.
✪ আমাকে ইংরেজি শিখতে হয় → I am to learn English.
✪ আমি খুব কমই ইংরেজি শিখি → I am hardly learn English.
✪ আমার ইংরেজি শেখার সম্ভাবনা আছে → I am likely to learn English.
✪ আমাকে ইংরেজি শিখতে হবে→ I have to learn English.
✪ আমি ইংরেজি শিখতাম → I would learn English
✪ আমি ইংরেজি শিখতেও পারি → I May Learn English.
✪ আমি অবশ্যই ইংরেজি শিখবো → I must learn English
✪ আমি গতকাল থেকে ইংরেজি শিখছি→ I have been learning English since yesterday.
✪ আমি দু'ঘন্টা যাবত ইংরেজি শিখছি → I have been learning English for two hours.

19/04/2020

আসুন কিছু শিখি
1 . I go to the office = আমি অফিসে যাই
2 . I went to the office = আমি অফিসে গিয়েছিলাম
3 . I have gone to the office = আমি অফিসে গিয়েছি
4 . I will go to the office = আমি অফিসে যাব
5 . I am going to the office = আমি অফিসে যাচ্ছি/ যাইতেছি
6 . I was going to the office = আমি অফিসে যাচ্ছিলাম
7 . I have been going to the office for/ since = আমি অফিসে যাচ্ছি
8 . I can go to the office = আমি অফিসে যেতে পারি
9 . I could go to the office = আমি অফিসে যেতে পারতাম
10 . I will be able to go to the office = আমি অফিসে যেতে পারব
11 . I may go to the office = আমি অফিসে যেতে ও পারি
12 . I might go to the office = আমি হয়ত অফিসে যেতে পারতাম
13 . I must go to the office = আমি অবশ্যই অফিসে যাই
14 . I must go to the office = আমি অবশ্যই অফিসে যাব
15 . I must have gone to the office = আমি অবশ্যই অফিসে গিয়েছি
16 . I should go to the office = আমার অফিসে যাওয়া উচিৎ
17 . I should have gone to the office = আমার অফিসে যাওয়া উচিৎ ছিল
18 . I have to go to the office = আমাকে অফিসে যেতে হবে
19 . I had to go to the office = আমাকে অফিসে যেতে হয়েছিল
20 . I am to go to the office = আমাকে অফিসে যেতে হয়
21 . I was to go to the office = আমাকে অফিসে যেতে হয়েছিল
22 . I am supposed go to the office = আমার অফিসে যাওয়ার কথা
23 . I was supposed go to the office = আমার অফিসে যাওয়ার কথা ছিল
24 . I used to go to the office = আমি অফিসে আগে যেতাম
25 . I would go to the office = আমি অফিসে যেতাম
26 . If I were service holder I would go to the office = যদি আমি চাকরিজীবী হতাম তাহলে আমি অফিসে যেতাম
27 . If I had a car I would go to the office (go) = যদি আমার গাড়ি থাকত তাহলে আমি অফিসে যেতাম
28 . If you went I would go to the office = যদি তুমি যেতে তাহলে আমি অফিসে যেতাম
29 . I make him bring = আমি তাকে দিয়ে আনাই
30 . I made him bring = আমি তাকে দিয়ে আনিয়েছিলাম
1. I get up or wake up at 5.00 am.=আমি সকাল ৫টায় উঠি।
2. I go to (the) fresh room= আমি ফ্রেশ রুমে যাই।
3. I use (the) fresh room= আমি ফ্রেশ রুম ব্যবহার করি।
4. I get out from (the) fresh room= আমি ফ্রেশ রুম থেকে বের হই।
5. I brush (my) teeth= আমি (আমার) দাঁত মাঝি।
6. I wash (my) hands & face= আমি (আমার) হাত মুখ ধুই।
7. I make (my) Ablution= আমি অজু করি।
8. I wipe (my) hands & face= আমি (আমার) হাত মুখ মুছি।
9. I pray (my) fazar= আমি ফজরের নামাজ পড়ি।
10. I wake up (my) children= আমি (আমার) বাচ্চাদেরকে উঠাই।
11. I go to morning walk= আমি সকালে হাটতে যাই।
12. I walk for some time. = আমি কিছুক্ষন হাটি।
13. I come back at (my) home= আমি বাসায় ফিরে আসি।
14. I go back to (the) residence= আমি বাসায় ফিরে যাই।
15. I take/ have an exercise= আমি ব্যায়াম করি।
16. I take / have a bath/shower= আমি গোছল করি।
17. I wear (my) dresses= আমি (আমার) কাপর পরি।
18. I get Ready for (my) office= আমি অফিসের জন্য রেডী হই।
19. I take/ have (my) breakfast= আমি সকালের নাস্তা করি।
20. I get out from (the) residence= আমি বাসা থেকে বের হই।
21. I get into (the) car/ rickshaw= আমি গাড়িতে বা রিক্সায় উঠি।
22. I reach to (the) office= আমি অফিসে গিয়ে পৌঁছাই।
23. I get down from (the) car/ rickshaw= আমি গাড়িতে বা রিক্সায় নামি।
24. I enter (my) office= আমি (আমার) অফিসে প্রবেশ করি।
25. I look after (my) work= আমি (আমার) কাজ দেখাশুনা করি।
26. I speak over (the) mobile phone= আমি মোবাইলে কথা বলি।
27. I receive a phone= আমি রিসিভ করি।
28. I call (my) manager= আমি (আমার) ম্যানেজারকে ডাকি।
29. I speak with (my) staff= আমি (আমার) স্টাফদের সাথে কথা বলি।
30. I hold a meeting= আমি মিটিং করি।
31. I read (my) newspaper= আমি পত্রিকা পড়ি।
32. I start (my) work = আমি (আমার) কাজ শুরু করি।
33. I work up to 1.00 pm.= আমি ১টা পর্যন্ত কাজ করি।
34. I say (my) johar prayer = আমি জোহরের নামাজ পরি।
35. I take/ have (my) lunch at 2 O’ Clock. = আমি দুটায় দুপুরের খাবার খাই।
36. I take/ have a rest for sometime= আমি কিছুক্ষন রেস্ট নেই।
37. I restart (my) work= আমি পুনরায় (আমার) কাজ শুরু করি।
38. I work for sometime= আমি কিছুক্ষন কাজ করি।
39. I take/ have some snacks and tea= আমি চা নাস্তা খাই।
40. I finish (my) work= আমি (আমার) কাজ শেষ করি।
41. I leave (my) office= আমি (আমার) অফিস ত্যাগ করি।
42. I get into (the) car= আমি গাড়িতে উঠি।
43. I arrive at home= আমি বাসায় এসে পৌঁছাই।
44. I get down from (the) car= আমি গাড়ি থেকে নামি।
45. I enter (my) home= আমি (আমার) বাসায় প্রবেশ করি।
46. I come back at home at 9 p.m.= আমি রাত ৯টায় বাসায় ফিরে আসি।
47. I change (my) dress= আমি (আমার) কাপর পাল্টাই।
48. I freshen (myself)= আমি নিজে ফ্র্যাশ হই।
49. I play with (my) children= আমি (আমার) বাচ্চাদের সাথে খেলি।
50. I watch (the) TV= আমি টিভি দেখি।
51. I read (my) esha prayer = আমি এশার নামাজ পড়ি।
52. I take/ have (my) dinner/supper= আমি রাতের খাবার খাই।
53. I gossip with (my) family = আমি (আমার) পরিবারের সাথে গল্প করি।
54. I listen the news= আমি খবর শোনি।
55. I go to sleep at 12 midnight. = আমি রাত ১২টায় ঘুমাতে যাই।
56. I make (the) breakfast=আমি সকালের নাস্তা বানাই।
57. I say (my) maid to sweep= আমি (আমার) বুয়াকে ঝাড়ু দিতে বলি।
58. I prepare (my) children= আমি (আমার) বাচ্চাদেরকে প্রস্তুত করি।
59. I Feed (my) children breakfast =আমি (আমার) বাচ্চাদেরকে সকালের নাস্তা খাওয়াই।
60. I drop (my) son at his school= আমি (আমার) ছেলেকে তার স্কুলে নামাই।
61. I buy something=আমি কিছু কিনি।
62. I work in the house =আমি বাসায় কাজ করি।
63. I cook (my) lunch= আমি দুপুরের খাবার রান্না করি।
64. I say (my) maid to cook= আমি (আমার) বুয়াকে রান্না করতে বলি।
56. I bathe (my) children= আমি (আমার) বাচ্চাদেরকে গোছল করাই।
66. I feed all lunch = আমি সবাইকে দুপুরের খাবার খাওয়াই।
67. I lull (my) children sleep = আমি (আমার) বাচ্চাদেরকে ঘুম পাড়াই।
68. I teach (my) children= আমি (আমার) বাচ্চাদেরকে পড়াই।
69. I cook (my) dinner= আমি রাতের খাবার রান্না করি।
70. I say (my) maid to cook= আমি (আমার) বুয়াকে রান্না করতে বলি।
71. I tidy the table= আমি টেবিল গোছাই।
72. I say (my) maid to wash the utensils=আমি(আমার) বুয়াকে থালা বাসন ধুতে বলি।
73. I clothe (my) children= আমি (আমার) বাচ্চাদেরকে কাপর পরাই।
74. I rig up Mosquito net= আমি মশারি খাটাই।
75. I sweep the floor= আমি ঘর ঝাড়ু দেইl
WH -Word এবং তার অর্থ
=====================
1 When? =কখন? When =যখন
2. What time = কয়টার সময়? What time =যতটার সময়
3. Where? =কোথায়? Where =যেথায়/ যেখানে
4. Why? = কেন? Why =যে কারনে
5. How? = কিভাবে? How = যেভাবে
6. Whom? = কাকে? Whom = যাকে
7. What? = কী? What= যাহা
8. Who? = কে? Who = যে
9. Who? = কারা? Who= যারা
10. Which one? = কোনটি? Which one= যে টি
11. Which message? = কোন ম্যাসেজটি? Which message=যে ম্যাসেজটি
12. Whose work? = কার কাজটি? Whose work? =যার কাজটি
13. What business? =কী ব্যবসা? What business= যে ব্যবসা
14. What game? = কী খেলা? What game= যে খেলা
15. What song? = কী গান? What song= যে গান
16. What type of business? কী ধরনের ব্যবসা? What type of business=যে ধরনের ব্যবসা
17. What type of game? =কী ধরনের খেলা? What type of game=যে ধরনের খেলা
18. What type of song? =কী ধরনের গান? What type of song=যে ধরনের গান
19. With what? =কী দিয়ে? With what=যা দিয়ে
20. For what? =কী জন্য? For what = যে জন্য
21. like what= কীসের মত? like what= যার মত
22. What else? =আর কী? What else =আর যা
23. about what= কী সম্বন্ধে? about what=যে সম্বন্ধে
24. What date? =কত তারিখ? What date =যত তারিখ
25. What day? = কী বার? What day= যত বার
26. From when? =কখন থেকে? From when=যখন থেকে
27. From where? = কোথায় থেকে? From where=যেখান থেকে
28. How much? = কত / কতটুকু? As/How much =যত টুকু
29. How much money? = কত টাকা? As/How much money =যত টাকা
30. of how much money? = কত টাকার ? of as/How much money=যত টাকার
31. How much land ?= কত টুকু জমি? As/How much land = যত টুকু জমি
32. How long ? =কত ক্ষন? As/ How long =যত ক্ষন
33. for how long ?=কত ক্ষন যাবৎ? As/ for how long =যত ক্ষন যাবৎ
34. How far ?= কত দূর? As/ How far=যত দূর
35. How many ? =কয়টি ? As/ How many =যে কয়টি
36. How many times= কয় বেলা ? As/ How many times = যত বেলা
37. How many members ?= কয় জন সদস্য? As/ How many members =যত জন সদস্য
38. How many houses ?= কয় টি বাড়ি? As/ How many houses=যত টি বাড়ি
39. How many people ? =কয় জন লোক? As/ How many people =যত জন লোক
40. For how many days ?= কতদিন যাবৎ ? For as/ How many days=যতদিন যাবৎ
41. With whom ? = কার সাথে? With whom =যার সাথে
42. For whom ?= কার জন্য ? For whom =যার জন্য
43. To whom ? = কার কাছে ? To whom =যার কাছে
44. Against whom ? = কার বিরুদ্ধে ? Against whom =যার বিরুদ্ধে
45. Under whom ? =কার অধীন ? Under whom=যার অধীন
46. From Whom ?=কার কাছ থেকে? From Whom=যার কাছ থেকে
47. like whom?= কার মত? like whom= যার মত
Do Verb দ্বারা গঠিত কিছ Sentence ============================
1 . When do you (go) to the office? = আপনি কখন অফিসে (যান) ?
2 . When did you (go) to the office? = আপনি কখন অফিসে (গিয়েছিলেন) ?
3 . When have you (gone) to the office ? = আপনি কখন অফিসে (গিয়েছেন) ?
4 . When will you (go) to the office ? = আপনি কখন অফিসে (যাবেন) ?
5 . When are you (going) to the office? = আপনি কখন অফিসে (যাচ্ছেন?
6 . When were you (going) to the office ? = আপনি কখন অফিসে (যাচ্ছিলেন?
7 . When can you (go) to the office? = আপনি কখন অফিসে (যেতে) পারেন ?
8 . When could you (go) to the office ? = আপনি কখন অফিসে (যেতে) পারতেন ?
9 . When will you be able to (go) to the office? = আপনি কখন অফিসে (যেতে) পারবেন ?
10 . When may you (go) to the office ? = আপনি কখন অফিসে (যেতে) ও পারেন ?
11 . When might you (go) to the office ? = আপনি কখন অফিসে (যেতে) ও পারতেন ?
12 . When must you (go) to the office? = আপনি কখন অফিসে অবশ্যই (যান) ?
13 . When must you (go) to the office? = আপনি কখন অফিসে অবশ্যই (যাবেন) ?
14 . When must you have (gone) to the office? = আপনি কখন অফিসে অবশ্যই (গিয়েছেন) ?
15 . When should you (go) to the office? = আপনার কখন অফিসে (যাওয়া) উচিৎ ?
16 . When should you have (gone) to the office ? = আপনার কখন অফিসে (যাওয়া) উচিৎ ছিল ?
17 . When did you use to (go) to the office? = আপনি কখন অফিসে {আগে} (যে)তেন ?
18 . When would you (go) to the office ? = আপনি কখন অফিসে (যে)তেন ?
19 . When have you to (go) to the office ? = আপনাকে কখন অফিসে (যেতে) হবে ?
20 . When had you to (go) to the office? = আপনাকে কখন অফিসে (যেতে) হয়েছিল ?
21 . When are you to (go) to the office? = আপনাকে কখন অফিসে (যেতে) হয় ?
22 . When were you to (go) to the office? = আপনাকে কখন অফিসে (যেতে) হয়েছিল ?
23 . When are you supposed to (go) to the office ? = আপনার কখন অফিসে (যাওয়ার) কথা ?
24 . When were you supposed to (go) to the office ? = আপনার কখন অফিসে (যাওয়ার) কথা ছিল ?
25 . When do you make him (bring)? = আপনি কখন তাকে দিয়ে (আনেন) ?
26 . When did you make him (bring)? = আপনি কখন তাকে দিয়ে (আনিয়েছিলেন) ?
27 . When will you make him (bring)? = আপনি কখন তাকে দিয়ে (আনাবেন) ?
Be Verb দ্বারা গঠিত কিছু Sentence
===========================
1 . I am at office = আমি অফিসে আছি
2 . I was at office = আমি অফিসে ছিলাম
3 . I have been at office = আমি অফিসে ছিলাম
4 . I will be at office = আমি অফিসে থাকব
5 . I am being at office = আমি অফিসে থাকছি
6 . I was being at office = আমি অফিসে থাকছিলাম
7 . I can be at office = আমি অফিসে থাকতে পারি
8 . I could be at office = আমি অফিসে থাকতে পারতাম
9 . I will be able to be at office = আমি অফিসে থাকতে পারব
10 . I may be at office = আমি অফিসে থাকতে ও পারি
11 . I might be at office = আমি অফিসে থাকতেও পারতাম
12 . I must be at office = আমি অবশ্যই অফিসে অবশ্যই থাকে
13 . I must be at office = আমি অবশ্যই অফিসে অবশ্যই থাকব
14 . I must have been at office = আমি অবশ্যই অফিসে অবশ্যই ছিলাম
15 . I should be at office = আমার অফিসে থাকা উচিৎ
16 . I should have been at office = আমার অফিসে থাকা উচিৎ ছিল
17 . I would be at office = আমি অফিসে থাকতাম
18 . I used to be at office = আমি আগে অফিসে থাকতাম
19 . I have to be at office = আমাকে অফিসে থাকতে হবে
20 . I had to be at office = আমাকে অফিসে থাকতে হয়েছিল
21 . I am to be at office = আমাকে অফিসে থাকতে হয়
22 . I was to be at office = আমাকে অফিসে থাকতে হয়েছিল
23 . I am supposed to be at office = আমার অফিসে থাকার কথা
24 . I was supposed to be at office = আমার অফিসে থাকার কথা ছিল
Auxiliary Verb দ্বারা গঠিত কিছু Interrogative Sentence:
==========/===/======/=//////=====/////=
1 . When are you at office = তুমি কখন অফিসে আছ?
2 . When were you at office = তুমি কখন অফিসে ছিলে?
3 . When have you been at office = তুমি কখন অফিসে ছিলে?
4 . When will you be at office = তুমি কখন অফিসে থাকব?
5 . When are you being at office = তুমি কখন অফিসে থাকছ?
6 . When were you being at office = তুমি কখন অফিসে থাকছিলে?
7 . When can you be at office = তুমি কখন অফিসে থাকতে পারবে?
8 . When could you be at office = তুমি কখন অফিসে থাকতে পারতে?
9 . When will you be able to be at office = তুমি কখন অফিসে থাকতে পারবা ?
10 . When may you be at office = তুমি কখন অফিসে থাকতে পার?
11 . When might you be at office = তুমি কখন অফিসে থাকতেপারতে ?
12 . When must you be at office = তুমি কখন অফিসে অবশ্যই থাকবে?
13 . When must you be at office = তুমি কখন অফিসে অবশ্যই থাকবে?
14 . When must you have been at office = তুমি কখন অফিসে অবশ্যই ছিলে ?
15 . When should you be at office = তোমার কখন অফিসে থাকা উচিৎ?
16 . When should you have been at office = তোমার কখন অফিসে থাকা উচিৎ ছিল?
17 . When would you be at office = তুমি কখন অফিসে থাকতে?
18 . When used you to be at office = তুমি কখন অফিসে থাকতে ?
19 . When have you to be at office = তোমাকে কখন অফিসে থাকতে হবে?
20 . When had you to be at office = তোমাকে কখন অফিসে থাকতে হয়েছিল?
21 . When are you to be at office = তোমাকে কখন অফিসে থাকতে হয়?
22 . When were you to be at office = তোমাকে কখন অফিসে থাকতে হয়েছিল?
23 . When are you supposed to be at office = তোমার কখন অফিসে থাকার কথা?
24 . When were you supposed to be at office = তোমার কখন অফিসে থাকার কথা ছিল?
Passive form এ কিছু Sentence:
=========================
1 . he is (taken) to the hospital = তাকে হাসপাতালে (নেওয়া) হয়
2 . he was (taken) to the hospital = তাকে হাসপাতালে (নেওয়া) হয়েছিল
3 . he has been (taken) to the hospital = তাকে হাসপাতালে (নেওয়া) হয়েছে
4 . he will be (taken) to the hospital = তাকে হাসপাতালে (নেওয়া) হবে
5 . he is being (taken) to the hospital = তাকে হাসপাতালে (নেওয়া) হচ্ছে/ হইতেছে
6 . he was being (taken) to the hospital = তাকে হাসপাতালে (নেওয়া) হচ্ছিল/ হইতেছিল
7 . he can be (taken) to the hospital = তাকে হাসপাতালে (নেওয়া) হতে পারে
8 . he could be (taken) to the hospital = তাকে হাসপাতালে (নেওয়া) হতে পারত
9 . he may be (taken) to the hospital = তাকে হাসপাতালে (নেওয়া) হতে ও পারে
10 . he might be (taken) to the hospital = তাকে হাসপাতালে (নেওয়া) হতে ও পারত
11 . he must be (taken) to the hospital = তাকে হাসপাতালে অবশ্যই (নেওয়া) (নেওয়া) হয়
12 . must be (taken) to the hospital = তাকে হাসপাতালে অবশ্যই (নেওয়া) (নেওয়া) হবে
13 . he must have be (taken) to the hospital = তাকে হাসপাতালে অবশ্যই (নেওয়া) (নেওয়া) হয়েছে
14 . he should be (taken) to the hospital = তাকে হাসপাতালে (নেওয়া) উচিৎ
15 . he should have been (taken) to the hospital = তাকে হাসপাতালে (নেওয়া) উচিৎ হয়েছে
16 . he would be (taken) to the hospital = তাকে হাসপাতালে (নেওয়া) হত
17 . he used to be (taken) to the hospital = তাকে হাসপাতালে আগে (নেওয়া) হত
HAVE verb দ্বারা গঠিত কিছু Sentence
=============================
1 . I have a house = আমার একটি বাড়ি (আছে)
2 . I (had) a house = আমার একটি বাড়ি (ছিল)
3 . I have (had) a house = আমার একটি বাড়ি (হয়েছে/ ছিল)
4 . I will (have) a house = আমার একটি বাড়ি (হবে/ থাকবে)
5 . I am (having) a house = আমার একটি বাড়ি (হচ্ছে/ হইতেছে)
6 . I can (have) a house = আমার একটি বাড়ি (থাকতে) পারে
7 . I could (have) a house = আমার একটি বাড়ি (থাকতে) পারত
8 . I may (have) a house = আমার একটি বাড়ি (থাকতে) ও পারে
9 . I might (have) a house = আমার একটি বাড়ি (থাকতে) ও পারত
10 . I must (have) a house = আমার অবশ্যই একটি বাড়ি (আছে)
11 . I must (have) a house = আমার অবশ্যই একটি বাড়ি (থাকবে)
12 . I must have (had) a house = আমার অবশ্যই একটি বাড়ি (হয়েছে/ ছিল)
13 . I should (have) a house = আমার একটি বাড়ি (থাকা) উচিৎ
14 . I should have (had) a house = আমার একটি বাড়ি (থাকা) উচিৎ ছিল
15 . I would (have) a house = আমার একটি বাড়ি (থাকত)
16 . I used to (have) a house = আমার {আগে}একটি বাড়ি (ছিল)
17 . I have to (have) a house = আমার একটি বাড়ি (থাকতে) হবে
18 . I had to (have) a house = আমার একটি বাড়ি (থাকতে) হয়েছিল
19 . I am to (have) a house = আমার একটি বাড়ি (থাকতে) হয়
20 . I was to (have) a house = আমার একটি বাড়ি (থাকতে) হয়েছিল
21 . I am supposed to (have) a house = আমার একটি বাড়ি (থাকার) কথা
22 . I was supposed to (have) a house = আমার একটি বাড়ি (থাকার) কথা ছিল
কিছু Causative Verb
============//======
1. Eat = ঈ্ট = খাওয়া 1. Feed = ফীড = খাওয়ানো
2. Know = নো = জানা/ চেনা 2. Inform = ইনফ(র)ম = জানানো
3. Learn = লা(র)ন = শিখা 3. Teach = টিচ = শিখানো
4. Understand = আন্ডা(র)স্ট্যান্ড = বুঝা 4. Mean = মীন = বুঝানো
5. See /watch = সী/ ওয়াচ = দেখা 5. Show = শো = দেখানো
6. Fall = ফল = পরা 6. Fell = ফেল = ফালানো
7. Rise = রাইজ = উঠা 7. Raise = রেইজ = উঠানো
8. Sit = সিট = বসা 8. Seat = সীট = বসানো
9. Dive = ডাইভ = ডুব দেওয়া 9. Dip = ডিপ = ডুবানো
10. Remember = রিমে¤বা(র) = মনে রাখা 10. Remind = রিমাইন্ড = মনে করিয়ে দেওয়া
11. Lie = লাই = শুয়া 11. Lay = লেই = শুয়ানো
12. Run = রান = চলা 12. Drive = ড্রাইভ = চালানো
13. Fear = ফেয়া(র) = ভয় পাওয়া 13. Threaten = থ্রেটন = ভয় দেখানো
14. Suck = সাক = চোষা 14. Suckle = সাকল = দুধ খাওয়নো
15. Take bath = টেইক বাত = গোছল করা 15. Bathe = বেইদ = গোছল করানো
16. Wear/dress up = অয়্যা(র) = কাপড় পড়া 16. Clothe = ক্লোদ = কাপড় পড়ানো
17. Sleep = স্প্লীপ = ঘুমানো 17. Lull sleep = লাল স্লীপ = ঘুম পাড়ানো
18. Die = ডাই = মরে যাওয়া 18. Kill = কিল = হত্যা করা
19. Bear = বেয়া(র) = জন্ম গ্রহন করা 19. Grow = গ্রো = জন্মানো
20. Be born = বী ব(র)ন = জন্ম হওয়া 20. Grow = গ্রো = জন্মানো
21. Walk = ওয়াক = হাটা 21. Walk = ওয়াক = হাটানো
22. Fly = ফ্লাই = উড়া 22. Fly = ফ্লাই = উড়ানো
23. Grow = গ্রো = জন্ম হওয়া 23. Grow = গ্রো = জন্মানো
24. Boil = বয়ল = সিদ্ধ হওয়া 24. Boil = বয়ল = সিদ্ধ করা
25. Burn = বা(র)ন = পুড়ে যাওয়া 25. Burn = বা(র)ন = পুড়ানো
26. Do = ডু = করা 26. Make/have do = মেইক ডু = করানো
27. Bring = ব্রিং = আনা 27. Make/have bring = মেইক ব্রিং = আনানো
28. Sell = সেল = বিক্রয় করা 28. Make/have sell = মেইক সেল = বিক্রি করানো
29. Buy = বাই = কেনা 29. Make/have buy = মেইক বাই = কিনানো
30. Want = ওয়ান্ট = চাওয়া 30. Make/have want = মেইক ওয়ান্ট = চাওয়ানো

19/04/2020

০০ + গুরুত্বপূর্ণ বাংলা বাক্যের ইংরেজি অনুবাদ বা ট্রান্সলেশন
1) অজ্ঞাতা অন্ধকারের শামিল ➯ Ignorance is like darkness.
2) অনুগ্রহ করে আমার জন্য এটা ধরে রাখবে? ➯ Can you hold this for me?
3) অনুগ্রহ করে আমার শার্টটা এনে দাও ➯ Bring me my shirt please.
4) অনুগ্রহ করে সাহায্য করবেন? ➯ Can you do me a favor?
5) অনুগ্রহকরে ইংরেজিতে বলুন ➯ Please speak English.
6) অনুগ্রহকরে একটু ধীরে বলুন ➯ Please speak slowly.
7) অনুগ্রহকরে ফরমটি পূরণ করুন ➯ Please fill out this form.
8) অনুগ্রহকরে বসুন ➯ Please sit down.
9) অভাবে স্বভাব নস্ট: Necessity knows no law.
10) অর্থের চেয়ে বিদ্যা শ্রেষ্ঠ ➯ Learning is preferable to wealth.
11) অলস থাকার চেয়ে সেবা করা ভাল। ➯ To serve is better than idleness.
12) অল্পের জন্য বেঁচে গেছি। ➯ I was narrowly escaped.
13) আকাশ কি নীল ! ➯ How blue the sky is!
14) আকাশ মেঘাচ্ছন্ন ➯ The sky is overcast with clouds.
15) আকাশ মেঘে ঢেকে আছে। ➯ The sky is overcast.
16) আকাশে মেঘ জমেছে ➯ Clouds have gathered in the sky.
17) আগামীকাল সে আমার সাথে যাচ্ছে ➯ She’s going with me tomorrow.
18) আগুন জ্বলে উঠেছে। ➯ The fire has blazed up.
19) আগে ঘর তবে তো পর ➯ Charity begins at home.
20) আজ আর বসছি না ➯ I,m not sitting any longer today…
21) আজ খুব গরম। ➯ It is very hot today.
22) আজ খুব ঠান্ডা, তাই না -It is very cold today, isn’t it?.
23) আজ রাতে তুমি কী করবে? ➯ What are you going to do tonight?
24) আজ রাতে তোমার সময় হবে? ➯ Are you free tonight?
25) আজ সপ্তাহের কোন দিন? ➯ What day of the week is it?
26) আজকাল ঢাকায় ভীষন গরম পড়ছে। ➯ It is bitterly hot in Dhaka these days.
27) আটটা বেজেছে ➯ It is 8.00 o’clock.
28) আপনাকে আমার খুব পছন্দ। ➯ I like you very much.
29) আপনার দাম বলুন/আপনি কততে নিতে চান? ➯ How much would you like?
30) আপনি এটা ঠিক করতে পারবেন? ➯ Can you fix this?
31) আপনি কি আমাকে পরে ফোন করবেন? ➯ Can you call me back later?
32) আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? ➯ Can you help me?
33) আপনি কি একটা উদাহরন দিতে পারেন ? ➯ Can you give me an example?
34) আপনি কি এটা আমার জন্য বইবেন? ➯ Can you carry this for me?
35) আপনি ভালো তো জগৎ ভালো -To the pure all things are pure.
36) আপনি যদি একটু এইদিকে নজর দেন। ➯ May I have your attention please.
37) আবহাওয়াটা কেমন ? ➯ How’s the weather?
38) আবেগ দমন করো। ➯ Curb your feelings.
39) আমগুলি ঝুড়িতে রাখো ➯ Put the mangoes into the basket.
40) আমরা অলস লোকদের পছন্দ করি না –- We do not like idle people.
41) আমরা এটা খুব পছন্দ করি ➯ We like it very much.
42) আমরা কি ওখানে বসতে পারি? ➯ Can we sit over there?
43) আমরা ছেট বেলা থেকেই ইংরেজী শিখছি ➯ We have been learning English since our childhood.
44) আমরা সবাই জানি যে পানির কোনো রং নেই। ➯ We all know that water is colorless.
45) আমাকে একটা হাত দাও, দিবা? ➯ Give me a hand, will you?
46) আমাকে একাই করতে দাও। ➯ Let me do it myself.
47) আমাকে কাজ করতে দাও। ➯ Let me work.
48) আমাকে কিছু পান করতে দাও, পার কি? ➯ Give me something to drink, can you?
49) আমাকে দেখতে দাও। ➯ Let me see
50) আমাকে নির্ধারিত তারিখ দাও। ➯ Give me a fixed date.
51) আমাকে বাড়ীতে যেতে হবে এখন। ➯ I gotta go home now.
52) আমাকে লজ্জা দিও না। ➯ Do not put me in shame.
53) আমাকে সঠিক কিছু সমাধান দাও। ➯ Give me some perfect solution.
54) আমার অনুমান.. ➯ I guess..
55) আমার ইংরেজি অনুশীলন করা দরকার ➯ I need to practice my English.
56) আমার একটা কাজ করবেন? ➯ Will you do me a favour?
57) আমার এখনি যেতে হবে ➯ I need to go now.
58) আমার এখনো অনেক কিছু করতে হবে ➯ I still have a lot to do.
59) আমার এখনো অনেক কিছু কিনতে হবে ➯ I still have a lot of things to buy.
60) আমার কথা কি বুঝতে পারছো? ➯ Are you getting me?
61) আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ তুমি। ➯ You are hiding something back from me.
62) আমার কাছে একটাও টাকা নাই ➯ I don’t have any money.
63) আমার কাছে দাও, দিবা? ➯ Let me see it, will you?
64) আমার কাছে মাত্র ৫ ডলার আছে ➯ I only have 5 dollars.
65) আমার কাপড় ধুতে হবে ➯ I have to wash my clothes.
66) আমার কিছু বলার নেই। ➯ I have nothing to say.
67) আমার কোন বান্ধবি নাই ➯ I don’t have any girlfriend.
68) আমার খাওয়া শেষ হয়নি ➯ I haven’t finished eating.
69) আমার ঘরিটি ঠিক সময় দেয় ➯ My watch goes right.
70) আমার চোখে বালু গেছে। ➯ I have grit in my eyes.

11/12/2019

Voice এর সংজ্ঞা: Voice অর্থ বাচ্য , ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই Voice বা বাচ্য বলে।
-
Voice কত প্রকার ও কি কি?
Voice এর প্রকারভেদ: Voice দুই প্রকার।
যথা:
1. Active Voice (কর্তৃবাচ্য),
2. Passive Voice (কর্মবাচ্য)।
-
1. Active Voice (কর্তৃবাচ্য): কোন Sentence এ যদি Subject সক্রিয় হয়ে কোন কাজ সম্পাদন করে তখন তাকে Active Voice বলে।
যেমন :
I eat rice.
He writes a letter.
Rahi reads a book.
We are playing football.
-
2. Passive Voice (কর্মবাচ্য): কোন Sentence এ যদি Subject কে দিয়ে কোন কাজ করানো হয় বুঝায় তখন তাকে Passive Voice বলে।
যেমন :
Rice Is eaten by me.
A letter is written by him.
A book is read by Rahi.
Football is being played by us.

Active Voice কে Passive Voice এ পরিবর্তন করার General Rule :
-------------------------------------------------------
Active Voice কে Passive Voice এ পরিবর্তন করতে হলে Active Voice এর Object Passive Voice এ Subject হয়ে বসে এবং Active Voice এর Subject টি Passive Voice এ Object হয়ে বসে এবং তার পূর্বে by বসে । Active Voice এর মূল Verb এর Passive Voice এ Past Participle রূপ হয় এবং Tense ও Passive Voice এর Subject অনুযায়ী Be Verb বসে ।

Tense অনুযায়ী Active Voice কে Passive Voice এ পরিবর্তন করার নিয়মাবলী :
---------------------------------------------------------------
Present Indefinite Tense
-------------------------
গঠন : Present Indefinite Tense এ Active voice কে Passive Voice এ পরিবর্তন করতে হলে Active Voice এর Object টি Passive Voice এ Subject হয়ে বসবে এবং Active Voice এর Subject টি Passive Voice এ Object হয়ে বসবে এবং তার পূর্বে by বসবে। Passive Voice এর Subject এর Person ও Number অনুযায়ী তার পরে Be Verb,
am / is / are এর যেকোন একটি বসবে। এবং Active Voice এর মূল Verb টি Passive Voice এ Past Participle রূপে বসবে।
গঠন প্রণালী : Active Voice এর Object + am / is/ are + মূল Verb এর Past Participle রূপ + by + Active Voice এর Subject.
যেমন :-
Active : I eat rice.
Passive : Rice is eaten by me.

Active : They play football.
Passive : Football is played by them.

Active : I see the man.
Passive : The man is seen by me.

Active : Mother

11/12/2019

Tense.........। খুব কঠিন , তাইনা...... । নাহ...আসলে আমরা tense-কে কঠিন বানিয়েছি ।Tense কিন্তু মোটেই কঠিন কিছু না । নিচের আলোচনা থেকে নিজেই বিচার করো ,কঠিন ,না সহজ । প্রথমে বুঝতে হবে tense কী ?

নিচের বাক্যগুলো লক্ষ্য করো :

1. আমি বসবো (ভবিষ্যতে বসবো) ।
2. আমি বসছি (বর্তমানে বসছি) ।
3 .আমি বসেছিলাম (অতিতে বসেছিলাম) ।

এই তিনটি বাক্যে বসার কাজটা তিনটি কালে ঘটেছে ।
প্রথম বাক্যের বসাটা ভবিষ্যতে ঘটবে ।
দ্বিতীয় বাক্যে বসার কাজটা বর্তমানে ঘটছে ।
তৃতীয় বাক্যে বসার কাজটা অতিতে ঘটেছিল । এখন বলোতো কোন শব্দটা এই তিনটি বাক্যের কালের পরিবর্তন ঘটিয়েছে ?
- "বসা" শব্দটা তাইনা !
- আচ্ছা ! "বসা" শব্দটা কী?
- "বসা" শব্দটা একটা ক্রিয়া (যে শব্দ দ্বারা বসা,খাওয়া,যাওয়া ইত্যাদি কাজ করা বুঝায় তাই হচ্ছে ক্রিয়া বা verb)
- আচ্ছা !"বসা" শব্দটার তিন বাক্যে তিনটা রূপ
অর্থাৎ
• ব স + ব
• ব স + ছি
• ব স + ছিলাম
প্রথম বাক্যে: "বসা" শব্দের সাথে "ব"-টা এসেই "বসা "এই কাজটাকে ভবিস্যতে নিয়ে গেছে । ( অর্থাৎ "ভবিস্যতে বসবো" এটা বুঝাচ্ছে ) ।
দ্বিতীয় বাক্যে: "বসা" শব্দের সাথে "ছ"-টা এসেই "বসা" কাজটাকে বর্তামানে নিয়ে গেছে ।
তৃতীয় বাক্যে: "বসা" শব্দের সাথে "ছিলাম" এসেয়েই “বসাকে” অতিতে নিয়ে গেছে । যে শব্দটি এখানে তিনটি বাক্যকে তিনটি কালে নিয়ে যাচ্ছে , তা হচ্ছে ঐ বক্যে অবস্থিত ক্রিয়া বা verb। আবার ঐ বাক্যকে বিভিন্ন কালে নিয়ে যাওয়ার জন্যে ক্রিয়াটিকে যে জিনিসটা সাহায্য করছে তা হল "কিছু কিছু অক্ষর" ।

তাই তো :
প্রথম উদাহরনে "বসা" শব্দের সাথে "ব"
এবং দ্বিতীয় বাক্যে "বসা" শব্দের সাথে "ছ"
এবং তৃতীয় বাক্যে "বসা" শব্দের সাথে "ছিলাম" এই অক্ষরগুলো যুক্ত হয়েছে ।

এখন আমরা যদি ক্রিয়া থেকে অতিরিক্ত অক্ষরগুলো আলাদা করার নিয়ম জেনে নেই তাহলে আমাদের কোন বাক্য কোন কালে পড়েছে , তা বের করা সহজ হবে ।

নিয়ম গুলো লক্ষ করো :
•কোনো ক্রিয়ার মূল যে কয়টা অক্ষর আছে তা ব্যতিত সব অক্ষরই ,অতিরিক্ত অক্ষর (যেমন : “বসিতেছিলো” এখানে “বসা” হলো মূল শব্দ, “বসা” থেকে “বসিতেছিলো” এসেছে )।এই অতিরিক্ত অক্ষগুলোই মূলত বক্যের ক্রিয়াকে বিভিন্ন কালে নিয়ে যায়। (আর এই ক্রিয়াকে বিভিন্ন কালে নেয়াকেই তো tense বলে । অন্য কথায় "কোনো কাজ ঘটার সময় বা কালকে tense বলে । তাহলে বলতে পারি যে tense পরিবর্তনের জন্য কিছু কিছু অক্ষরই প্রধান ভুমিকা রাখে ।)
নিচের বাক্যগুল

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when সহজ পদ্ধতিতে ইংরেজি শিখুন Easy way to Learn English "B.A Honores Moshiur" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Advertising & Marketing Company?

Share