25/06/2024
আমি আমার অপরাধের জন্য অনুশোচনা করছি , ও ক্ষমা প্রার্থী।
গতকাল অফিস থেকে ফিরার পথে রাস্তায় জেমে কিছুক্ষনের জন্য গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। সেই মুহূর্তে আমি রাস্তার পাশ দিয়ে হেটে যাচ্ছিলাম। একটু সামনে এসে জেমের কারণে হেটে যাওয়ার চলাচল ও বন্ধ হয়ে যায়। আমি রাস্তার পশে দাঁড়িয়ে আছি, এই মুহূর্তে আমার পিছনে দাঁড়িয়ে থাকা একটি অটো রিক্সা হঠাৎ পিকআপ চেপে সজোরে আমাকে ধাক্কা মারে। বেশ ভালোই বেথা পেয়েছি আমার পায়। আমি উত্তেজিত হয়ে রিকশা চালক এর গালে একটি চর দিয়ে ফেলি। এবং পরে তাকে ধমক দেই এবং বেয়াদব বলে বকা দেই। জায়গাটা একটু অন্ধকার ছিলো। পরে খেয়াল করলাম রিকশা চালকের মুখে একটি কালো মাস্ক লাগানো ও মুখে দাড়ি আছে। রিকশায় দুইজন পেসেন্জার ছিলো দাড়ি টুপিওয়ালা। আশেপাশে অনেক লোকজন ছিলো, কিন্তু কেউ কিছু বললো না আমাকে। রিক্সা চালককে চর মারার পর সে গালে হাত দিয়ে চুপ চাপ নিচের দিকে তাকিয়ে রইলো। আমি চলে আসলাম। রিকশা ওয়ালার নীরবতা ও ভদ্রতা আমাকে ভীষণ ভাবে ভাবিয়ে তুললো। মনে হচ্ছিলো কাজটি আমি ঠিক করিনি। হয়তো রিকশাওয়ালা কাজটি ইচ্ছে করে করেনি। রাতে বিছানায় শুয়ে আছি, ঘুম আসছেনা। আমার একটি ছোট মেয়ে আছে, আর ছোট বলে আমি তাকে একটু বেশিই ভালোবাসি। আমার মেয়েটিও আমাকে অনেক ভালো বাসে। আমার মেয়েটি সারাদিন অপেক্ষায় থাকে আব্বু কখন বাসায় আসবে। এটাভেবে রিক্সা চালকের কথা মনে পড়লো, যে তার ও তো এমন একটি শিশু সন্তান থাকতে পারে, হয়তো সে ও সারাদিন অপেক্ষায় থাকে তার আব্বু কখন বাসায় আসবে। এবং তার আব্বু বাসায় আসার পর শিশু সন্তানটি জানলো যে একটি নির্দয় পাষণ্ড মানুষ তার বাবাকে চর মেরেছে। এটা শুনে শিশু সন্তানটির চোখ দিয়ে পানি পরবে এবং বাবাকে জিজ্ঞাসা করবে বাবা তুমি কি অনেক বেথা পেয়েছো। এটা ভাবতেই আমার চোখ দিয়ে পানি ঝড়তে লাগলো। আমি আমার অপরাধের জন্য অনুশোচনা করছি , ও ক্ষমা প্রার্থী। আমি রিকশা চালক ভাইটির জন্য দোয়া করি, আল্লাহ যেন রিকশা চালক ভাইটির উত্তম রিজিকের বেবস্থা করেন ও দুনিয়া ও আখেরাতে নাজাত দান করেন। আর আমি এই বিষয়টি বিবেচনায় রেখে সকলের সঙ্গে সংযম ও সহনশীল আচরণ করবো, ইন-শা আল্লাহ। রিক্সা চালক ভাই যদি আমার এই স্টেটাস টি দেখেন, তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
সবাই একটু শেয়ার করবেন, যেন ওই ভাই আমার স্ট্যাটাসটি পায়। লাইক এবং ফলো দরকার নেই। ধন্যবাদ সবাইকে।