07/02/2026
১) হার্টল্যান্ড তত্ত্ব (Heartland Theory)
যে শক্তি ইউরেশিয়ার কেন্দ্র (Heartland) নিয়ন্ত্রণ করবে, সে বিশ্ব রাজনীতিতে আধিপত্য প্রতিষ্ঠা করবে।
→ স্থলভাগের শক্তিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়।
২) রিমল্যান্ড তত্ত্ব (Rimland Theory)
ইউরেশিয়ার উপকূলীয় অঞ্চল (Rimland) নিয়ন্ত্রণই বিশ্ব ক্ষমতার চাবিকাঠি।
→ সমুদ্র ও স্থল—উভয় শক্তির সমন্বয় গুরুত্বপূর্ণ।
৩) ডমিনো তত্ত্ব (Domino Theory)
একটি দেশ কমিউনিজমে পতিত হলে পাশের দেশগুলোও একে একে পতিত হবে।
→ শীতল যুদ্ধকালে ব্যবহৃত ধারণা।
৪) কন্টেইনমেন্ট তত্ত্ব (Containment Theory)
কমিউনিজমকে ছড়িয়ে পড়তে না দিয়ে সীমাবদ্ধ করে রাখা।
→ যুক্তরাষ্ট্রের শীতল যুদ্ধ নীতি।
৫) মনরো ডকট্রিন (Monroe Doctrine)
ইউরোপ আমেরিকা মহাদেশে হস্তক্ষেপ করবে না।
→ আমেরিকা মহাদেশে মার্কিন প্রভাব প্রতিষ্ঠা।
৬) ট্রুম্যান ডকট্রিন (Truman Doctrine)
কমিউনিজমের হুমকিতে থাকা দেশগুলোকে অর্থনৈতিক ও সামরিক সহায়তা।
→ কন্টেইনমেন্ট নীতির সূচনা।
৭) কার্টার ডকট্রিন (Carter Doctrine)
পারস্য উপসাগরে বহিঃশক্তির হস্তক্ষেপ যুক্তরাষ্ট্রের জন্য হুমকি।
→ তেল ও জ্বালানি নিরাপত্তা কেন্দ্রীক নীতি।
৮) বুশ ডকট্রিন (Bush Doctrine)
সন্ত্রাসবাদ রুখতে প্রয়োজনে আগাম সামরিক আঘাত।
→ ৯/১১–পরবর্তী মার্কিন নীতি।