HM Khalid

Website Contact the business

HM Khalid Typography, lettering, calligraphy and learning more Creative design ideas
(2)

Calligraphy typography and lettering book
06/09/2026

Calligraphy typography and lettering book

25/08/2026
আসছে মাল্টি-ওয়েট ভার্সনে!
18/08/2026

আসছে মাল্টি-ওয়েট ভার্সনে!

কাগজ কেটে নান্দনিক রূপ দেওয়ার শিল্পকৌশলকে বলা হয় ক্রাফট টেকনিক। এই Paper Cut বাংলা লেটারিং-এ বিভিন্ন রঙের কাগজ পাতা-আক...
14/08/2026

কাগজ কেটে নান্দনিক রূপ দেওয়ার শিল্পকৌশলকে বলা হয় ক্রাফট টেকনিক। এই Paper Cut বাংলা লেটারিং-এ বিভিন্ন রঙের কাগজ পাতা-আকৃতিতে কেটে, স্তরে স্তরে সাজিয়ে একটি বাংলা অক্ষরের গঠন তৈরি করা হয়েছে।

এটি শুধু একটি লেটারিং নয়— কাগজ, কাঁচি ও সৃজনশীল কম্পোজিশনের সমন্বয়ে তৈরি একটি নান্দনিক কাজ।

আরও জানতে পড়ুন: ক্যালিগ্রাফি, টাইপোগ্রাফি ও লেটারিং

লেটারিং হচ্ছে লেখার শিল্প (The art of drawing letter)।অর্থাৎ, ইলাস্ট্রেট বা ড্রইং করে অক্ষর বানানো। সিঙ্গেল লাইন তথা এক ...
14/08/2026

লেটারিং হচ্ছে লেখার শিল্প (The art of drawing letter)।
অর্থাৎ, ইলাস্ট্রেট বা ড্রইং করে অক্ষর বানানো। সিঙ্গেল লাইন তথা এক লাইনেই অক্ষর আঁকাকে বা অক্ষরের ছবি বানানোকেই বলে লেটারিং। অন্যভাবে, পেন্সিল দিয়ে একটি অক্ষরের কাঠামো বানাতে অক্ষরের স্ট্রোক মোটা চিকন করে নকশা করাই লেটারিং।
টাইপোগ্রাফির সঙ্গে লেটারিংয়ের একটি মৌলিক পার্থক্য রয়েছে। টাইপোগ্রাফি হলো পূর্বনির্মিত ফন্ট ব্যবহার করে লেখা সাজানোর শিল্প, আর লেটারিং হলো প্রতিটি অক্ষর নতুন করে নিজের হাতে ডিজাইন করার শিল্প। তাই একই শব্দ ভিন্ন ভিন্ন শৈলীতে অসংখ্যভাবে লেটারিং করা সম্ভব।
একজন দক্ষ লেটারিং শিল্পীর জন্য কেবল সুন্দর হাতের লেখা যথেষ্ট নয়; বরং স্কেচ, পর্যবেক্ষণ, অনুপাত, স্পেসিং এবং স্ট্রোক সম্পর্কে ভালো ধারণা থাকা জরুরি। নিয়মিত পেন্সিল দিয়ে অক্ষরের কাঠামো আঁকা, গ্রিড ব্যবহার করে ভারসাম্য অনুশীলন করা এবং একই অক্ষর বারবার এঁকে স্ট্রোক নিয়ন্ত্রণ করা—এসব অভ্যাসই ধীরে ধীরে সুন্দর ও পরিণত লেটারিং দক্ষতা গড়ে তোলে।

বর্ণমালা অঙ্কন কৌশলএই অধ্যায়ে আমরা শিখব যেভাবে বর্ণমালা আঁকা যায়। আরও শিখব, বাংলা বর্ণকে মোটা বা ডাবল লাইনে লেখার কয়েকটি...
11/08/2026

বর্ণমালা অঙ্কন কৌশল

এই অধ্যায়ে আমরা শিখব যেভাবে বর্ণমালা আঁকা যায়। আরও শিখব, বাংলা বর্ণকে মোটা বা ডাবল লাইনে লেখার কয়েকটি পদ্ধতি। তার জন্য আমাদের স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের আউটলাইন ওয়ার্কশিটের প্রয়োজন হবে। এই আউটলাইন ওয়ার্কশিট প্রিন্ট করে কার্বন ছাপ দিয়ে প্রত্যেকটি বর্ণ বার বার আঁকার চেষ্টা করতে হবে। অক্ষরগুলো বার বার আঁকার ফলে, অক্ষর আঁকার প্রাথমিক ধারণাটা চলে আসবে। শুরুতে আমরা স্বর-বর্ণ ও ব্যঞ্জন-বর্ণগুলো অনুকরণ করেই লেখার চেষ্টা করব। এই পদ্ধতি অনুশীলন করেই আমাদের অক্ষরের শেইপ বা আকৃতি আয়ত্তে আনবার চেষ্টা থাকবে। এই আউটলাইন এবং বইয়ের সাথে দেওয়া শিটগুলো প্রিন্ট করে নিয়ে অনুকরণ করে করেই চর্চা চলবে আমাদের। পরবর্তীতে নিজে নিজে অন্য কোনো স্টাইলের অক্ষর আমরা তৈরি করতে পারব।

14/07/2026

All the font and price with discount ❤

Address


Alerts

Be the first to know and let us send you an email when HM Khalid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HM Khalid:

Shortcuts

  • Want your business to be the top-listed advertising & marketing company?

Share