Effective Marketing

  • Home
  • Effective Marketing

Effective Marketing Effective Marketing is a marketing Agency. We provide Digital marketing service like Facebook Ad Boosting, Google Ads, YouTube Channel Boosting etc.

25/08/2022
আপনার যদি একটি ই-কমার্স ওয়েবসাইট কিংবা একটি ফেসবুক বিজনেস  পেইজ থাকে,  তাহলে আপনার পণ্য বা সেবা অধিক মানুষের কাছে পৌঁছা...
20/01/2021

আপনার যদি একটি ই-কমার্স ওয়েবসাইট কিংবা একটি ফেসবুক বিজনেস পেইজ থাকে, তাহলে আপনার পণ্য বা সেবা অধিক মানুষের কাছে পৌঁছানোর জন্য ফেসবুক এড বুস্টিং অতি প্রয়োজনীয়. এতে করে আপনার পণ্য বা সেবার প্রতী আগ্রহী লোকদের কাছে আপনার পণ্য বা সেবার বিজ্ঞাপন পৌঁছে যাবে. অধিকাংশ মানুষই জানেন না কিভাবে টার্গেট অডিয়েন্স সেট করে বুস্ট করতে হয়, আমরা আপনার পণ্যের জন্য সঠিক টার্গেট সেট করে বিজ্ঞাপন বুস্ট করে দিব. অনেকেই তাদের ফেসবুক পেইজের জন্য কোন থার্ড পার্টি পদ্ধতিতে লাইক কিনে থাকেন, যেটি আপনার বিজনেস পেইজের জন্য মোটেই ভালো নয়. এতে আপনার বিজনেস পেজ যেকোনো সময় ডিজেবল হয়ে যেতে পারে. তাই আপনার পণ্যের বিক্রি বাড়ানোর জন্য আজি ফেসবুকে বিজ্ঞাপন বুস্ট করুন.

১৩। Store Visits (স্টোর ভিজিট)এই এড টাইপ আপনার ব্যবসা প্রতিষ্ঠানের আশেপাশের এলাকার লোকদের কাছে আপনার এডটি পৌঁছে দেয়। ফল...
19/01/2021

১৩। Store Visits (স্টোর ভিজিট)
এই এড টাইপ আপনার ব্যবসা প্রতিষ্ঠানের আশেপাশের এলাকার লোকদের কাছে আপনার এডটি পৌঁছে দেয়। ফলে লোকজন আপনার ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে খুব সহজে ধারণা পায়।

ফেসবুক মার্কেটিংয়ের স্টোর ভিজিট অ্যাডের মাধ্যমে প্রতিষ্ঠানে ভিজিটর বাড়ানো বেশ কার্যকর
কখন ব্যবহার করবেনঃ আপনার ব্যবসা প্রতিষ্ঠানটি যদি অনলাইন ভিত্তিক না হয় তাহলে আপনি ব্যবসা প্রতিষ্ঠানের আশপাশের এলাকার লোকজনদের আপনার ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা দিতে এবং তাদেরকে স্বশরীরে উপস্থিত হতে উৎসাহিত করতে চাইলে এই এড টাইপটি ব্যবহার করে এড দিতে পারেন।


আপনি যদি ফেসবুকে এড দিতে আগ্রহী হন তাহলে এড দেওয়ার আগে আপনাকে অবশ্যই ফেসবুক এড সম্পর্কে একটা পরিস্কার ধারণা রাখতে হবে। আশা করি আমার এই লেখাটির মাধ্যমে আপনাদেরকে ফেসবুক এড সম্পর্কে মোটামুটি একটা ক্লিয়ার ধারণা দিতে পেরেছি।

19/01/2021

১২। Product Catalogue Sale (প্রোডাক্ট ক্যাটালগ বিক্রি)
প্রোডাক্ট সেলের জন্য ইদানীং বহুল ব্যবহৃত এড ক্যাটাগরি হচ্ছে এটি। এই এড টাইপটি টার্গেট অডিয়েন্সের পছন্দের ভিত্তিতে প্রোডাক্ট ক্যাটালগ তৈরি করে তাদের শো করে। ফলে সেল অনেক বেশি হয়।

ফেসবুক অ্যাডের প্রোডাক্ট ক্যাটালগ সেল এর মাধ্যমে টার্গেট অডিয়েন্সের সেল বৃদ্ধি সম্ভব
কখন এটি ব্যবহার করবেনঃ আপনি যদি কোন ইকমার্স সাইটের মালিক হন তাহলে এই এড টাইপটি আপনার জন্য বেস্ট। কারণ এই এড টাইপটি আপনার টার্গেট অডিয়েন্সের জন্য তাদের পছন্দসই প্রোডাক্ট বাছাই করে সেই এডটি তাদের কাছে শো করে। তাই কম খরচে অধিক সেল পেতে হলে এই এড টাইপের কোন বিকল্প নেই।

19/01/2021

১১। Conversions (রুপান্তর)
ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে তাদের অন্যকোথাও কনভার্ট করার কাজটি করে থাকে এই ক্যাটাগরির এড।

ফেসবুকের এই কনভার্সন মার্কেটিংয়ের মাধ্যমে আপনি ট্র্যাফিক বাড়াতে পারবেন
কখন ব্যবহার করবেনঃ যখন আপনি ফেসবুক থেকে আপনার ওয়েবসাইটে নির্দিষ্ট কোন কাজ যেমন- সাইন-আপ, প্রোডাক্ট সেল, ডাউনলোডিং ইত্যাদির জন্য ট্রাফিক নিতে চান তখন এই ক্যাটাগরিতে এড দিলে সর্বোচ্চ ফলাফল পাওয়া সম্ভব।

19/01/2021

১০। Lead Generation (লীড সংগ্রহ)
এই এড ক্যাটগরি ব্যবহার করে সিপিএ মার্কেটাররা আগের থেকে অনেক সহজে,কম সময় এবং কম খরচে লীড অর্থাৎ সাইন-আপ, ফলো-আপ কলসহ ব্যবহারকারীর কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারছেন।

ফেসবুক মার্কেটিং করে লিড জেনারেশনের মাধ্যমে সেল বৃদ্ধি করা সম্ভব
কখন ব্যবহার করবেনঃ লীড এড মোবাইল দিয়ে করা সাইন-আপগুলোকে অনেক সহজতর করে। যখন কেউ আপনার লীড এডে ক্লিক করে তখন নাম, ঠিকানা, ইমেইলের ঘরগুলো ফেসবুক থেকে তথ্য নিয়ে স্বয়ংক্রিয়ভাবেই পূরণ করে নেয়।


ফলে ফর্ম পূরণের ভয়ে এসব এড ইগনোর করার হার এখন অনেকাংশেই কমিয়ে এনেছে ফেসবুক। লীড সংগ্রহ করার ইচ্ছা থাকলে সাইটে ট্রাফিকের চিন্তা বাদ দিয়ে লীড এডস ক্যাটাগরিতে এড দিতে হবে।

19/01/2021

৯। Video Views (ভিডিও ভিউ)
এই এড ক্যাটাগরিতে এড দিলে ফেসবুক আপনার ভিডিওটি টার্গেট অডিয়েন্সের সর্বোচ্চ সংখ্যক লোককে দেখায়।

ফেসবুক মার্কেটিং করে ভিডিও ভিউ বাড়ানো বর্তমানে বেশ পপুলার
কখন ব্যবহার করবেনঃ যতো দিন যাচ্চে ভিডিও কন্টেন্টের জনপ্রিয়তা ততো বৃদ্ধি পাচ্ছে। আপনি জানলে অবাক হবেন ফেসবুকেই প্রতিদিন ৮ বিলিয়ন ভিডিও ভিউ হয়। আপনার তৈরি করা যেকোন ভিডিও আপনি চাইলেই বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারেন।

19/01/2021

৮। App Installs (অ্যাপ ইন্সটল)
আপনার অ্যাপ ইন্সটল করতে আগ্রহী মানুষদের কাছে আপনার অ্যাপের এড পৌঁছে দেয় এই এড ক্যাটাগরির এড।

অ্যাপ ইন্সটল এর মাধ্যমে গ্রাহক বৃদ্ধিতে ফেসবুক মার্কেটিং জনপ্রিয়
কখন ব্যবহার করবেনঃ আপনি যখন এপস্টোরে কোন এপ লঞ্চ করেন, প্রথম ৭২ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। আপনি এই সময়টাতে অবশ্যই অনেক বেশি সংখ্যক ডাওনলোড এবং রেটিং পেতে চাইবেন। আর ফেসবুক এড ক্যাটাগরির এই ফিচারটি আপনাকে খুব দ্রুত আপনার এপের টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছে দিবে। এক্ষেত্রে আপনি শুরুর দিকে ডেইলি বাজেট একটু বাড়িয়ে দিতে পারেব। ৭২ ঘন্টা পর নাহয় ধীরে ধীরে কমাতে থাকলেন।

19/01/2021

৭। Offer Claims (অফার ক্লেইমস)
বিভিন্ন অফার প্রমোট করার জন্য এই এড ক্যাটাগরি বহুল ব্যবহৃত।

অফার ক্লেইমস করতেও বর্তমানে ফেসবুকের এই মার্কেটিং অপশন ব্যবহার করে অনেকে
কখন ব্যবহার করবেনঃ

ধরুন আপনার ইকমার্স সাইট/অনলাইন ফুড কার্টে এখন কোন অফার চলছে। আপনি এই এড ক্যাটাগরি ব্যবহার করে অফার এড দিতে পারেন। অফারপ্রিয় মানুষরা সেই অফারের এড দেখে তাতে ক্লিক করবেই। এতে করে আপনার দুটি সুবিধা হচ্ছে, প্রথমত- অফার প্রমোট হচ্ছে এবং দ্বিতীয়ত- আপনার ওয়েবসাইটে ট্রাফিক যাচ্ছে।

19/01/2021

৬। Event responses (ইভেন্ট রেস্পন্স)
আপনার কোন ইভেন্ট প্রচার করতে এবং আরও বেশি লোকের এংগেইজমেন্ট পেতে সাহায্য করে বিশেষায়িত এই এড ক্যাটাগরি।

ইভেন্ট রেসপন্স এর জন্য ফেসবুক মার্কেটিং বেশ কার্যকরী
কখন ব্যবহার করবেনঃ এই এড ক্যাটাগরিটি শুধুমাত্র ইভেন্টের উপর ভিত্তি করেই ডিজাইন করা হয়েছে। এই এড ব্যবহারের মাধ্যমে টার্গেট অডিয়েন্সের কাছে ইভেন্ট পৌঁছে যায়। ইভেন্টে আরও বেশি লোক আসার সম্ভাবনা তো বাড়েই সাথে সাথে ব্র্যান্ড এওয়ারনেসের কাজটাও কিন্তু হয়ে যায়।

19/01/2021

৫। Page Likes (পেইজ লাইক)
এই এড ক্যাটাগরিতে এড দিলে ফেসবুক পেজ প্রমোটের মাধ্যমে পেজের লাইকসংখ্যা বৃদ্ধি করে।

ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে ফেসবুক পেজের লাইক বৃদ্ধি করা
কখন ব্যবহার করবেনঃ

ব্র্যান্ড ভ্যালু তৈরি করা বা ব্র্যান্ড এওয়ারনেস (Brand Awareness) বৃদ্ধির জন্য ফেসবুকের মতো একটা সোশ্যাল মিডিয়ায় বিশাল ফ্যানবেস না থাকলে কি আর হয়? এই এড ক্যাটাগরিতে এড দেওয়ার মাধ্যমে আপনার পেজের লাইকসংখ্যা বাড়িয়ে নিতে পারবেন।


সতর্কতাঃ

এডের মাধ্যমে পেজে লাইকসংখ্যা বাড়াবেন ভালো কথা, কিন্তু এড পেজে দেখে লাইক দেওয়া ব্যক্তিদের সত্যিকারের ইন্টারেস্ট যদি পেজে না থাকে তাহলে এই লাইক একরকম মূল্যহীন-ই বলা চলে। তাই সবচেয়ে ভালো উপায় হলো বিষয়ভিত্তিক পোস্ট দিয়ে সেটায় এংগেজমেন্টের জন্য এড দেওয়া। এই প্রসেসে লাইক একটু ধীরগতিতে বাড়বে। কিন্তু আপনি পার্ফেক্ট একটা ফ্যানবেস পাবেন।

19/01/2021

৪। Post Engagement (পোস্ট এংগেজমেন্ট)
এংগেজমেন্টের মধ্যে যে তিনটি তার শাখা (পোস্ট এংগেজমেন্ট, পেজ লাইক, ইভেন্ট রেসপন্স ) আছে তার মধ্যে এই এড ক্যাটাগরিতে এড দিলে পেইজের নির্দিষ্ট পোস্ট বুস্ট করার মাধ্যমে পোস্টে এংগেজমেন্ট বাড়ায়।

ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে পোস্ট এংগেজমেন্ট বাড়ানো
কখন ব্যবহার করবেনঃ যখন আপনার পেজের কোনো পোস্ট আপনার পেজের এভারেজ অর্গানিক রিচের থেকে কয়েকগুণ বেশি রিচ হয় এবং আপনি আপনার পেজের ফ্যানদের বাইরেও এই পোস্টটি দেখাতে চান তখন এই এড ক্যাটাগরিতে এড দিতে পারেন।

কিভাবে ফেসবুক মেসেঞ্জার রুম ব্যবহার করবেন ??


এইধরণের এডে টার্গেট অডিয়েন্স ছোটো থাকে। তাই এড ফ্রিকুয়েন্সি সমস্যা এড়াতে প্রতিদিন একটা ছোটো বাজেট ব্যয় করা উচিত। এই ধরুণ ১/২ ডলার প্রতিদিন। এতে ভালো রেজাল্ট পাওয়া যায়।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Effective Marketing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Advertising & Marketing Company?

Share