সিরাজগঞ্জ জব্স - Sirajganj Jobs

  • Home
  • সিরাজগঞ্জ জব্স - Sirajganj Jobs

সিরাজগঞ্জ জব্স - Sirajganj Jobs It's very easy to post your jobs, circulars, advertisements, product information to this page and ea

With Mujahidul Islam Jahid – I just got recognized as one of their top fans! 🎉
30/10/2025

With Mujahidul Islam Jahid – I just got recognized as one of their top fans! 🎉

17/10/2025

ডিজাইন ও কপিরাইটিং এক্সিকিউটিভ খুঁজছি

বেতন: প্রতি মাসে ১৫,০০০–২০,০০০ টাকা
সময়: সকাল ১০টা – সন্ধ্যা ৭টা (ফুল-টাইম)
ইনসেনটিভ: কর্মদক্ষতার ভিত্তিতে পারফরম্যান্স বোনাস
কর্মস্থল: বনশ্রী

কাজ সম্পর্কে:
• Nano Banana, GPT ট্রেন্ডস, আর ডিজিটাল স্টোরিটেলিং-এর ভালো বোঝাপড়া থাকলে এই পদটি আপনার জন্যই।
• আমরা খুঁজছি একজন সৃজনশীল, সেলস-মাইন্ডেড ডিজাইন ও কপিরাইটিং এক্সিকিউটিভ।
• মার্কেটিং টিমের সাথে ভিজুয়াল ডিজাইন, আকর্ষণীয় কপি লেখা, এবং ইউটিউব, টিকটক, ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের অনলাইন উপস্থিতি গড়ে তুলতে হবে।

দায়িত্ব:
• প্রতিদিন সোশ্যাল মিডিয়ার জন্য কনটেন্ট তৈরি (পোস্ট, শর্ট ভিডিও, রিল ইত্যাদি)
• আকর্ষণীয় এবং সেলসমুখী ক্যাপশন ও প্রোডাক্ট কপি লেখা
• Canva, CapCut বা Photoshop ব্যবহার করে ভিজুয়াল ডিজাইন করা
• নতুন প্রোডাক্ট লঞ্চ ও অনলাইন প্রমোশনের জন্য ক্যাম্পেইন আইডিয়াতে সহায়তা করা
• এনগেজমেন্ট মেট্রিক্স ট্র্যাক করা এবং মাসিক গ্রোথ KPI অর্জনে ভূমিকা রাখা
• সেলস ও কাস্টমার টিমের সাথে কাজ করে কনটেন্ট–মার্কেট ফিট নিশ্চিত করা

যা আমরা খুঁজছি:
• কনটেন্ট ক্রিয়েশন, ডিজাইন ও স্টোরিটেলিংয়ে আগ্রহ
• AI টুলস (যেমন GPT, Canva Magic Write, ChatGPT) সম্পর্কে জানা
• সেলস সাইকোলজি ও গ্রাহকের সাথে কমিউনিকেট করার মৌলিক ধারণা
• ডেডলাইন মেনে কাজ শেষ করার সক্ষমতা
• বোনাস: কৃষি/মাংস/গোরু-সম্পর্কিত পণ্য বা ফুড ব্র্যান্ডিং সম্পর্কে ধারণা
• বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা সদ্য স্নাতকরাও আবেদন করতে পারেন।

কেন কাজ করবেন:
• দ্রুত-বর্ধনশীল ই-কমার্স ও লাইফস্টাইল ব্র্যান্ডে কাজের সুযোগ
• হাতে-কলমে কনটেন্ট, সেলস ও ডিজিটাল মার্কেটিং শেখার সুযোগ
• KPI-ভিত্তিক ইনসেনটিভ ও পারফরম্যান্স বোনাসের মাধ্যমে উন্নতির সুযোগ

আবেদন প্রক্রিয়া:
⿡ কমেন্টে থাকা লিংকে গিয়ে আবেদন করুন
⿢ সিভির সাথে সোশ্যাল মিডিয়া পোস্ট (ক্যাপশন + ভিজুয়াল আইডিয়া)-এর কিছু নমুনাও যুক্ত করবেন (যদি থাকে)


আবেদনের শেষ সময়: ২৩ অক্টোবর, ২০২৫

11/10/2025

নিয়োগ বিজ্ঞপ্তি
*************
জেলা প্রশাসন, সিরাজগঞ্জ কর্তৃক পরিচালিত সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ (বাংলা ও ইংরেজি মাধ্যম) এর বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি

10/10/2025



29/07/2025

🔴 পরীক্ষার নোটিশ 🔴
👉 প্রতিষ্ঠানঃ খাদ্য অধিদপ্তর ( )
👉 পদের নামঃ বিভিন্ন পদ
👉 পরীক্ষার তারিখঃ ৯ আগস্ট ২০২৫
👉 পরীক্ষার সময়ঃ বিকাল ৩.০০ - ৪.৩০ ঘটিকা
👉 প্রবেশপত্রঃ http://admit.dgfood.gov.bd

29/07/2025
12/07/2025

আমাদের শপ এক্সেকিউটিভ হিসেবে যোগ দিতে চাইলে পুরো পোস্ট পড়ুন, এবং ইন্সট্রাকশন অনুযায়ী সিভি পাঠান।

ফ্রেশি ফার্ম দেশের অন্যতম জনপ্রিয় ফ্রেশ ফুড ব্র্যান্ড, যা গ্রাহকদের কাছে সর্বোচ্চ মানের পণ্য ও সেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের শপ এক্সিকিউটিভ টিমের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করবেন, যেখানে বিক্রয় বৃদ্ধির পাশাপাশি গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করা হবে। যদি আপনি উদ্যমী, দায়িত্বশীল এবং টিমওয়ার্কে দক্ষ হয়ে থাকেন — তবে এই সুযোগ আপনার জন্যই!

মূল দায়িত্বসমূহ:
• দৈনিক ও মাসিক বিক্রয় টার্গেট অর্জনের জন্য পণ্য বিক্রি ও প্রমোশন করা
• প্রতিটি ক্রয়ের সময় সঠিকভাবে গ্রাহকের ফোন নম্বর সংগ্রহ ও POS-এ এন্ট্রি করা
• গ্রাহকদের সাথে সবসময় বন্ধুত্বপূর্ণ, পেশাদার ও সহযোগিতামূলক আচরণ করা
• দোকান সবসময় পরিপাটি, পরিষ্কার রাখা এবং পণ্যের সঠিক ডিসপ্লে নিশ্চিত করা
• স্টক পর্যবেক্ষণ, ইনভেন্টরি কাউন্টে সহায়তা এবং যে কোনো সমস্যার রিপোর্ট করা
• সঠিকভাবে ক্যাশ হ্যান্ডলিং ও দৈনিক রিপোর্টিং ফলো করা
• প্রতিদিনের দোকানের কার্যক্রমে টিমকে সাপোর্ট করা
• রোস্টার অনুযায়ী সময়মতো উপস্থিত থাকা এবং নিয়মিত উপস্থিতি বজায় রাখা
ইনসেনটিভ ও বোনাস:
• বিক্রয় কমিশন এবং টার্গেট অর্জন বোনাস
• উপস্থিতি ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বোনাস
• কাস্টমার সার্ভিস কোয়ালিটি বোনাস
• সেরা পারফর্মেন্সের জন্য অতিরিক্ত পুরস্কার
যোগ্যতা:
• ন্যূনতম এইচএসসি পাশ
• দোকান পরিচালনায় পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার (এক্ষেত্রে বেসিক বেতন বেশি)
• ভালো কমিউনিকেশন এবং টিমওয়ার্কের দক্ষতা
• বিক্রয় ও কাস্টমার সার্ভিসে বেসিক ধারণা
• কম্পিউটার/ল্যাপটপ সম্পর্কে ব্যাসিক ধারনা থাকতে হবে।
কাজের সময়:
শিফট ভিত্তিক:
• সকাল শিফট: সকাল ৭টা – বিকাল ৪টা
• বিকাল শিফট: দুপুর ২টা – রাত ১১টা

কর্মস্থলের স্থান:
• মোহাম্মদপুর ব্রাঞ্চ
• মিরপুর ব্রাঞ্চ
• বনশ্রী ব্রাঞ্চ

বেতন:
বেসিক: প্রতি মাসে ১২,০০০ টাকা+ পারফরম্যান্স বোনাস।
যদি সুপারশপ অথবা গ্রোসারী এক্সপ্রেস শপ পরিচালনায় পূর্ব অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে বিশেষভাবে অগ্রাধিকার দেয়া হবে।

সিভি পাঠান [email protected] এই ঠিকানায়। এবং সাবজেক্ট দিবেন “Applying for Shop Executive role” যারা মেইলে সাবজেক্ট এবং বডিতে ফাকা রেখে মেইল পাঠাবেন, তাদেরকে ডিসকুয়ালিফাই করা হবে।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন: 01810470000

আউটলেট এ এসেও সিভি জমা দেয়া যাবে, তবে সাথে অনলাইন এ মেইলও করে রাখতে হবে।

অভিনন্দন!! কারা কারা টিকলেন?
11/06/2023

অভিনন্দন!! কারা কারা টিকলেন?

12/02/2023

Address

Sirajganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when সিরাজগঞ্জ জব্স - Sirajganj Jobs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Advertising & Marketing Company?

Share