25/02/2024
সেলিব্রেটি হওয়াতে খুব এক বিপদ হয়েছে, এলাকার কেউই ইদানিং টাকা নেয় না। সবচেয়ে অবাক ব্যাপার হলো; আজ এক ভিক্ষুককে টাকা দিলাম সে-ও নিল না।
আসলে ভেতরে ভেতরে সবাই কীভাবে যেন খবর পেয়ে গেছে। কৌতূহল নিয়ে তবুও জানতে চাইলাম। শুরুতে বলতেই চাইছিল না। পরে বলল-
‘মামা এক টাকার কয়েন তো এখন আর চলে না। মাস শেষ তাতে কী! ভিক্ষুক হলেও ১০ টাকার নিচে নিই না। ভিক্ষা না নেয়ার পেছনে অন্য কোনো কারণ নাই মামা।’