01/01/2019
✅ইতিহাসের এই দিন- ৩১ ডিসেম্বর✅
সোমবার, ১৭ পৌষ ১৪২৫ বঙ্গাব্দ
৩১ ডিসেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৬৫তম (অধিবর্ষে ৩৬৬তম) দিন।
✅ঘটনাবলী✅
১৯৫৫ - যুক্তরাষ্ট্রের আলবামা অঙ্গরাজ্যের মন্টেগোমারি শহরে নারী রোসা পার্ক বাসে আসন বরাদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করে কারাগারে নিক্ষিপ্ত হন, যার প্রেক্ষিতে কৃষ্ণাঙ্গ নাগরিকরা বর্ণ বৈষম্যের বিরুদ্ধে মার্টিন লুথার কিং জুনিয়রের নেতৃত্ব আন্দোলনের সূচনা করেন ও জয়ী হন।
১৯৫৯ - একটি মার্কিন ক্ষেপণাস্ত্রে বসানো ক্যামেরা দিয়ে মহাশূণ্য থেকে প্রথম পৃথিবীর রঙ্গিন ছবি তোলা হয়েছিলো।
১৬০০ - ইংল্যান্ডের রাণী এলিজাবেথ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাণিজ্যের চার্টার প্রদান করেন।
১৯৯০ - ইংলিশ চ্যানেলের ১৩২ ফুট নিচে খনন কর্মীরা পাথর কেটে একটি গাড়ি চলাচলের মতো সুড়ঙ্গ তৈরি করে বৃটেন ও ফ্রান্সের মধ্যে প্রাথমিকভাবে সংযোগ স্থাপনে সক্ষম হন।
২০০২ - জার্মানীতে প্রথম দ্রুতগামী ম্যাগনেটিক ট্রেনের যাত্রা।
✅জন্ম✅
১৪৯১ - জাক কার্তিয়ে, ফরাসি অভিযাত্রী; তাকে কানাডার অন্যতম আবিস্কারক মনে করা হয়।
১৭৩৮ - লর্ড কর্নওয়ালিশ, ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল।
১৮৮০ - জর্জ মার্শাল, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রাজনীতিবিদ।
১৮৮৮ - বেণীমাধব বড়ুয়া, বৌদ্ধধর্ম ও দর্শন শাস্ত্রের গবেষক।
১৯১১ - ড. মোহম্মদ ইব্রাহিম, বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসাবিজ্ঞানী ও মানবহিতৈষী।
১৯১৮ - আজিজুর রহমান মল্লিক, বাংলাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ ও গবেষক।
১৯৩৭ - আব্রাহাম হেরশক্, নোবেল পুরস্কার বিজয়ী হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত ইসরাইল প্রাণরসায়নী।
১৯৪৫ - লেনার্ড এডলম্যান, একজন তাত্ত্বিক কম্পিউটার বিজ্ঞানী।
১৯৫২ - ত্রিদিব দস্তিদার, বাংলাদেশের প্রখ্যাত কবি।
১৯৮৬ - নাঈম ইসলাম, বাংলাদেশী ক্রিকেটার।
✅মৃত্যু✅
১৯১৬ - রাসপুটিন, রুশ যাজক।
১৯২১ - মীর্জা কুচাক খান জাঙ্গালী, ইরানের প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী এবং ধর্মীয় ব্যক্তিত্ব।
১৯৮৩ - মোহাম্মদ সুলতান, বাংলাদেশের একজন প্রখ্যাত ভাষাসৈনিক ও প্রগতিশীল রাজনীতিবিদ।
১৯৯০ - মণি সিংহ, বাংলাদেশের একজন প্রখ্যাত বিপ্লবী বামপন্থী রাজনীতিবিদ ও কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা।
২০০৬ - শেফালী ঘোষ, বাংলাদেশের একজন প্রখ্যাত কণ্ঠশিল্পী।