11/03/2022
আপনি কি জানেন?
এমাজন হচ্ছে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় অনলাইন শপ। যেখানে নিত্য দিনের ব্যবহারিত a থেকে z পর্যন্ত সকল পন্য পাওয়া যায়। খেয়াল করলে দেখতে পাবেন এমাজনের লোগোতে a থেকে z পর্যন্ত তীর চিহ্ন দেওয়া আছে তার মানে তারা উপরে দেওয়া বিষয়টা বুঝিয়েছে। প্রথমে আমাজনের লোগো দেখলে মনে হয় এখানে বিশেষ কিছুই নেই। কিন্তু এই লোগোটিও কোম্পানি ফিলোসোফিক্যাল মাইন্ড থেকে বানানো হয়েছে। লোগোটির ওরেন্জ কালারের তীর চিহ্নটি স্মাইল সিম্বোলাইজড করে। কেননা কোম্পানি তাদের কাস্টমারদের যেকোন পর্যায়ে খুশি রাখতে চান।
রোপ জেনফ বিখ্যাত কোম্পানি এপলের লোগো ডিজাইন করেছিলেন। একটি ইন্টারভিউতে তিনি এই লোগোতে থাকা পেছনের কাহিনি বলেছিলেন। তিনি মার্কেট থেকে অনেক গুলো আপেল কিনে নিয়ে আসেন আর তিনি সেগুলোকে আলাদা আলাদা কিছু সেপে অঙ্কন করতে থাকেন। কিছু টুকরো করে কিছু অর্ধেক করে আর কিছু উল্টো করে। তারপর হঠাৎ তার ক্ষিদে অনুভব হয় এবং তিনি একটা আপেলে কামড় দেন। হঠাৎই তিনি খেয়াল করলেন কামড়ের ইংরেজি শব্দ Bite আর কম্পিউটারের ইস্পেসের সাউন্ড ও শুনতে কামড়ের আওয়াজের মত। আর তাতেই তিনি কামড় দেওয়া আপেলের ডিজাইন করে দেন।
দক্ষিণ কোরিয়ার বিখ্যাত কার কোম্পানি হুনডাই। অনেকে তাদের লোগোটিকে, কোম্পানির নামের প্রথম অক্ষর H মনে করে কিন্তু এটা ভুল। আসলে লোগোটিতে দুজন মানুষকে দেখানো হচ্ছে, একজন কাস্টমার এবং আরেকজন কোম্পানির মিক প্রেজেন্টেটিব।
দক্ষিণ কোরিয়ার আরেকটি কোম্পানি এলজি (LG), যা বাংলাদেশে মুলত টেলিভিশন দিয়েই এর জনপ্রিয়তা কেড়েছে। তবে এই এলজি (LG) পুরো পৃথিবীতে খুবই জনপ্রিয় একটা ব্রান্ড। আর এই লোগোটিতে খেয়াল করলে দেখতে পাবেন একজন মানুষের মুখের স্টেলাইজড ইমেজ।
একটা বিষয় কি লক্ষ করেছেন? উপরের এই বিখ্যাত বিখ্যাত কোম্পানির লোগো গুলোর মাঝে অসাধারণ কিছু কনসেপ্ট ফুটিয়ে তুলেছেন। আপনার কম্পানির জন্যও নিশ্চয়ই এরকমই একটি লোগো চাচ্ছেন? আর যদি এমন হয় যে, অনেক গুলো কনসেপ্ট এর মধ্যে আপনি আপনার পছন্দনীয় লোগোটি বেছে নিতে পারেন, তাহলে কেমন হয়?
জী হ্যাঁ, আমরা শুধুমাত্র আপনাদের জন্য এরকমই একটি সার্ভিস নিয়ে হাজির হয়েছি। আপনি চাইলেই আমাদের মাধ্যমে লোগো কন্টেষ্ট এর আয়োজন করতে পারেন। এতে করে আপনি পাবেন আপনার কম্পানির নামে অনেক গুলো লোগোর মধ্যে থেকে যেকোন একটি বেছে নেয়ার সুযোগ। বিস্তারিত জানতে ইনবক্স করুন।
ধন্যবাদ ❤️।