27/04/2026
ধরুন আপনি অ্যাডে টাকা খরচ করছেন, মানুষ ক্লিক করছে, কিন্তু কেউ কেনার সিদ্ধান্ত নিচ্ছে না। আবার ধরুন আপনি দারুণ একটা ব্র্যান্ড তৈরি করেছেন, কিন্তু মানুষ যখন আপনাকে অনলাইনে খুঁজে বাট তখন কিছুই খুঁজে পায় না।
দুই অবস্থাই ঘটে যখন আপনি বুঝতে পারেন না আপনার প্রয়োজনটা আসলে কী। একটি ওয়েবসাইট, নাকি একটি ল্যান্ডিং পেজ।
প্রথমেই আমরা প্রবলেমটা বুঝি কারণ এই প্রশ্ন শুধু নতুন উদ্যোক্তার নন অনেক অভিজ্ঞ ব্যবসায়ী, মার্কেটার, এমনকি টেক টিমও ভুল করে বসেন।
কেউ মনে করেন ওয়েবসাইট মানেই প্রফেশনাল সেটআপ। কেউ ভাবেন ল্যান্ডিং পেজ থাকলেই সেল আসবে।
সত্যি হলো দুটো কাজই আলাদা।
কিন্তু ভুল জায়গায় ভুল জিনিস ব্যবহার করলে সময়, টাকা আর সুযোগ সবই নষ্ট হয়।
আচ্ছা চলেন একটা উদাহরণের মাধ্যমে বুঝার ট্রাই করি একজন ব্যবসায়ী ৩০ হাজার টাকা অ্যাডে খরচ করেছেন, কিন্তু লিড পেয়েছেন মাত্র কয়েকশ'।
কারণ সে অ্যাডের ট্রাফিক পাঠিয়েছেন তার মূল ওয়েবসাইটে।
এখন মানুষ ওয়েবসাইটে ক্লিক করার পর ঘুরে বেড়াচ্ছে কখনো About পেজে, কখনো Blog এ, আবার কখনো Contact এ।
কিন্তু তার অ্যাড ছিল একটি নির্দিষ্ট অফার নিয়ে। অফার ছিল খুব ক্লিয়ার পরিষ্কার, অফার ছিলো লিড কালেক্ট করার কিন্তু সঠিক ল্যান্ডিং পেজ না থাকায় মানুষ বিভ্রান্ত হয়েছে।
আবার আরেকজন উদ্যোক্তার ল্যান্ডিং পেজ খুব ভালো কনভার্ট করছিল, কিন্তু মানুষ ব্র্যান্ড নিয়ে সন্দেহ করছিল কারণ অনলাইনে তার কোম্পানির কোনো পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাচ্ছিল না।
ওয়েবসাইট না থাকার ফলে তার দীর্ঘমেয়াদি বিশ্বাসযোগ্যতা কমে যাচ্ছিল।
দুটি ভিন্ন সমস্যা।
সমাধানও আলাদা।
এখন কিছু ডাটার ক্যালকুলেশনের মাধ্যমে বুঝার ট্রাই করি , HubSpot এর ডেটা অনুযায়ী, একটি টার্গেটেড ল্যান্ডিং পেজ সাধারণ ওয়েবসাইট পেজের তুলনায় প্রায় তিন গুণ বেশি কনভার্শন দেয়।
অন্যদিকে BrightLocal এর সার্ভেতে দেখা গেছে, ৮৭ শতাংশ মানুষ কোনো ব্যবসার সঙ্গে কাজ করার আগে তাদের ওয়েবসাইট দেখে সিদ্ধান্ত নেয়।
এক কথায়,
ল্যান্ডিং পেজ কনভার্শনের জন্য স্ট্রং।
ওয়েবসাইট ট্রাস্ট এবং ব্র্যান্ড তৈরিতে হেল্প করে।
ল্যান্ডিং পেজ হলো একটি ফোকাসড গোল বা রাস্তা।
ওয়েবসাইট হলো পুরো একটা শহর।
আপনি যদি এড চালান এবং একটি অফার প্রচার করেন, তখন মানুষকে ঘোরানোর সুযোগ নেই।
তাদের দরকার স্পষ্ট তথ্য আর সরাসরি সিদ্ধান্ত নেওয়ার পথসেখানে ল্যান্ডিং পেজ এগিয়ে থাকে।
কিন্তু যখন কেউ আপনাকে সার্চ করে, আপনার কাজ জানতে চায়, পুরোনো কাস্টমার বা ক্লায়েন্টদের রিভিউ দেখতে চায়, বা আপনার একাধিক সার্ভিস বা প্রোডাক্ট ঘেঁটে দেখতে চায়,
তখন ল্যান্ডিং পেজ যথেষ্ট নয় তখন অবশ্যই ওয়েবসাইট দরকার।
সিদ্ধান্ত নেওয়ার সোজা উপায় হলো:
যদি আপনার গোল থাকে লিড, একটা প্রোডাক্ট , বুকিং বা সেল হয় তাহলে ল্যান্ডিং পেজ।
যদি আপনার লক্ষ্য ব্র্যান্ডিং করা, বিশ্বাসযোগ্যতা বাড়ানো এবং উপস্থিতি তৈরি করা হয়, আপনার অনেকগুলো প্রোডাক্ট, সার্ভিস বা একাধিক কোর্স হয় তখন আপনার অবশ্যই ওয়েবসাইট দরকার।
এগুলো একে অপরের বিকল্প নয়।
দুটোই দরকার কিন্তু আপনার বুঝতে হবে কখন কোনটা প্রয়োজন।
কিছু Actionable Tips:
১. আপনার ফর্ম বা লিড কালেক্ট করার অ্যাড ট্রাফিক সবসময় ল্যান্ডিং পেজে পাঠান।
২. আপনার যদি একাধিক সার্ভিস বা প্রোডাক্ট থাকে, দ্রুত একটি ওয়েবসাইট তৈরি করুন।
৩. বাজেট কম হলে প্রথমে ল্যান্ডিং পেজ বানান, কিন্তু পরে ওয়েবসাইট যুক্ত করুন।
৪. ল্যান্ডিং পেজে একটি অফারের বেশি রাখবেন না।
৫. ওয়েবসাইটে আপনার অভিজ্ঞতা, সাফল্য, কাস্টমার স্টোরি এবং ব্র্যান্ড ভ্যালু দেখান।
৬. দুই জায়গাতেই লোডিং স্পিড এবং মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন ঠিক রাখুন।
শেষ কথা সহজ।
আপনি যদি জানেন আপনার লক্ষ্য কী এবং দর্শক কী খুঁজছে, তাহলে সিদ্ধান্ত ভুল হবে না। আশা করি আজকের এই পোস্টে আপনি একটু হলেও বুঝতে পেরেছেন যে আপনার কখন কেন কোনটা প্রয়োজন।
যদি না বুঝেন তাহলে কোনো প্যারা নাই নেক্সট কিছু আর্টিকেলে আপনার বিজনেসে ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ কেন কিভাবে এমপ্লিমেন্ট করলে এবং কখন কোনটা কিভাবে কাজে লাগাবেন সব ক্লিয়ার হয়ে যাবে।
Wait for the next ধামাকা পোস্ট 🤫