Azraq Pixel

Azraq Pixel We design calm brand identities
for people who value clarity over noise.

— Team Azraq
Creative Brand Designer and Web Developer

A visual identity crafted for Relaxing Interior, where warmth, comfort, and elegance come together to turn every corner ...
08/05/2026

A visual identity crafted for Relaxing Interior, where warmth, comfort, and elegance come together to turn every corner into a calming experience. ✨🏡

একটি বেকারি বা পেস্ট্রি শপের লোগো কন্সেপ্ট নিয়ে ভাবা যাক।এট্রাক্টিভ ফন্ট, সফট কালার, আর একটি কিউট কাপকেক আইকন। দেখতে মিষ...
23/04/2026

একটি বেকারি বা পেস্ট্রি শপের লোগো কন্সেপ্ট নিয়ে ভাবা যাক।
এট্রাক্টিভ ফন্ট, সফট কালার, আর একটি কিউট কাপকেক আইকন। দেখতে মিষ্টি, লোভনীয়, একদম নিশ স্পেসিফিক।
কিন্তু…...
কনসেপ্টটা কি আপনাদের কাছে একটু বেশিই জেনেরিক বা কমন লাগছে না?
এখন যদি সেই ব্র্যান্ড নিজেকে একটু আলাদা কিন্তু প্রিমিয়াম, আধুনিক, হাই-এন্ড হিসেবে প্রতিষ্ঠা করতে চায়,
তখন এইরকম জেনেরিক একটা লোগোই তার ব্র্যান্ডিংয়ের পথে বাধা হয়ে দাঁড়াবে। এতো এতো কম্পিটিটরের ভিড়ে মানুষ তাকে আলাদা ভাবে চিনবে কি করে?

এখানেই হচ্ছে স্ট্র্যাটেজির প্রশ্ন।
-আমরা আসলে কাদের টার্গেট করছি?
-মানুষ আমাদের দেখলে কী অনুভব করবে?
-এই লোগোটা পুরো ব্র্যান্ড সিস্টেমে কী ভূমিকা রাখবে?
-লোগো টা আমার বিজনেসের জন্য টাইমলেস আইডেন্টিটি হিসাবে কতটুকু পারফেক্ট?

কারণ লোগো কোনো ডেকোরেশন পিস নয়, এটি একটি কমিউনিকেশন টুল। যা কোনো শব্দ ছাড়াই কথা বলবে। চুপচাপ তার টার্গেট অডিয়েন্স কে খুঁজে নেবে।

আর অজান্তেই একজন কাস্টমারের মনে সিদ্ধান্তের বীজ রোপণ করবে
“এই ব্র্যান্ডটাই হয়তো আমার জন্য।”


Shahnur Handicraftsশাহনূর হ্যান্ডিক্রাফটস: একটি আলোর যাত্রা একটি নাম শাহনাজ। আরেকটি নাম নূরুল।দুটি নাম একসাথে মিলে, জন্ম...
22/04/2026

Shahnur Handicrafts
শাহনূর হ্যান্ডিক্রাফটস: একটি আলোর যাত্রা

একটি নাম শাহনাজ। আরেকটি নাম নূরুল।
দুটি নাম একসাথে মিলে, জন্ম নিলো একটি আলোর ঠিকানা।
শাহ + নূর = শাহনূর। The Royal Glow

যেখান থেকে শুরু
আট বছর ধরে তিনি ক্লাসরুমে দাঁড়িয়ে শিক্ষার্থীদের জীবন গড়েছেন। তারপর একদিন তাঁর সন্তান অসুস্থ হয়ে পড়ল। সেই মুহূর্তে উনার সন্তানের একজন শিক্ষক নয়, তার মা কে প্রয়োজন ছিল। তিনি চাকরি ছেড়ে দিলেন নির্দ্বিধায়।

কিন্তু সেজন্য উনার স্বপ্ন থেমে যায়নি, আলহামদুলিল্লাহ।
একটা ব্লক বাটিকের কোর্স করলেন। হাতের কাজে নিজেকে ঢেলে দিলেন। একটি ছোট্ট পেজ খুললেন। আর সেখান থেকেই গুটি গুটি পায়ে জন্ম নিল শাহনূর হ্যান্ডিক্রাফটস।

কেন এই উদ্যোগ
“পর্দায় থেকে, ঘরে বসেই কিছু করতে চেয়েছিলাম। যার মাধ্যমে আল্লাহর পথে কিছুটা হলেও ব্যয় করতে পারবো। ইনশাআল্লাহ।”
মা শা আল্লাহ।
একজন মুসলিমার সুন্দর একটি স্বপ্ন, পর্দা রক্ষা করেও স্বাবলম্বী হওয়ার। একটি বিশ্বাস যে নিজের হাতের কাজ দিয়ে আরও মানুষের রিজিকের দরজা খুলে দেওয়া সম্ভব।
আল্লাহ তায়া’লা কবুল করুন।

আমার ডিজাইন করা লোগোর অর্থ, মোটিভেশন, শাহনূর ব্র্যান্ডটির পরিচয়:

🍃 দুটি পাতা, S আকৃতিতে। শাহনূর নামের প্রতীক। প্রকৃতির সাথে সংযোগ। একটি সবুজ স্বপ্নের ইঙ্গিত।

✨ মাঝখানের আলোকবিন্দু। নূর অর্থ আলো। বরকত। আল্লাহর পথের দীপ্তি।

🤲 হাতের আকৃতি। হস্তশিল্প, যত্ন এবং ভালোবাসায় তৈরি প্রতিটি পণ্যের প্রতীক।

🔤 নেগেটিভ স্পেসে H। Handicraft এর ইঙ্গিত। যা সহজে চোখে পড়ে না, তার মধ্যেও থাকে গভীর অর্থ।

সবুজ রং কে বেছে নেওয়া হয়েছে কারণ এটি বরকতের রং, প্রকৃতির রং এবং ইসলামের রং।

ভিশন
এমন একটি ব্র্যান্ড গড়ে তোলা যেখানে প্রতিটি পণ্যে থাকবে সততা, যত্ন আর বিশ্বাস। যেখানে একজন মুসলিম নারী তাঁর বিশ্বাসের সাথে মিলিয়ে রুচিশীল আরামদায়ক পোশাক খুঁজে পাবেন ইনশা আল্লাহ।

মিশন
পর্দানশীন মুসলিম নারীদের জন্য আরামদায়ক মানসম্পন্ন পোশাক তৈরি করা।
হস্তশিল্পের মাধ্যমে আরও মানুষের কর্মসংস্থান তৈরি করা।
হাতের কাজের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা।

যাদের জন্য এই ব্র্যান্ড
সেই সাধারণ মুসলিম নারীর জন্য যিনি পর্দার হেফাজত করে স্বস্তির সঙ্গে পরিপাটি থাকতে চান।

শাহনূর হ্যান্ডিক্রাফট একজন নারীর সাহসের গল্প, মা শা আল্লাহ।
যিনি থামেননি, হাল ছাড়েননি। যিনি নিজের হাতে একটি আলো জ্বালিয়ে চলেছেন। আলহামদুলিল্লাহ




একটা লোগো দেখতে কত সহজ লাগে, তাইনা??কিন্তু, এই ছোট্ট আকৃতিটার কঠিন অংশটাই লুকিয়ে থাকে।পেছনে পড়ে আছে অসংখ্য ভার্সন যেগু...
16/04/2026

একটা লোগো দেখতে কত সহজ লাগে, তাইনা??
কিন্তু, এই ছোট্ট আকৃতিটার কঠিন অংশটাই লুকিয়ে থাকে।
পেছনে পড়ে আছে অসংখ্য ভার্সন যেগুলো কেউ কোনোদিন দেখবে না।
অসংখ্য কনসেপ্ট।
ইন্সাপায়ারেশন খোঁজা, রিসার্চ, অসংখ্য স্কেচ, রিভিউ আর একের পর এক ডিলিট, কন্ট্রোল জেড.......কি বোর্ডের টিপাটিপি।
আবারও রিসার্চ, ইউনিকনেস যাচাই।
তারপর প্রেজেন্টেশন।🤍

এই পুরো প্রক্রিয়াটা দেখা যায় না। আমরা দেখি শুধু ফাইনাল রেজাল্ট। যেটা দেখতে সহজ, বুঝতে সহজ।
অথচ এই সহজটুকুতে পৌঁছাতেই সবচেয়ে বেশি কাজ! শুধু পারফেক্ট না, মিনিংফুল। মিনিমাল কিন্তু স্ট্রং। ইউনিক কিন্তু টাইমলেস।

ডিজাইন মানে খালি কয়েকটি লাইনের যোগ?
ইলিউস্ট্রেটরে গ্রিড মিলিয়ে কিছু আইকন বানানো?হাতে আকা কিছু আর্ট?
আমি মনে করি, একটা ব্র্যান্ডিং পারফেক্ট ডিজাইন মানে বাদ দিতে থাকা, যতক্ষণ না শুধু আসলটুকু বাকি থাকে।

এই কারণেই একটা ভালো লোগো শুধু এস্থেটিক না। বরং একটা ব্র্যান্ডের টাইমলেস আইডেন্টিটি।


Great design appears simple, yet it is grounded in thoughtful precision. Simplicity is what you see; deep thinking is wh...
30/03/2026

Great design appears simple, yet it is grounded in thoughtful precision. Simplicity is what you see; deep thinking is what makes it powerful.


‎تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُم✨✨✨
20/03/2026

‎تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُم✨✨✨

একটা ছোট কথা বলি আপুরা।অনেকেই মনে করেন, একটা লোগোর কাজ হলো  আমাদের ব্যবসার কী, অথবা আমি কি সার্ভিস দেই সেটা বোঝানো।অথচ আ...
18/03/2026

একটা ছোট কথা বলি আপুরা।
অনেকেই মনে করেন, একটা লোগোর কাজ হলো
আমাদের ব্যবসার কী, অথবা আমি কি সার্ভিস দেই সেটা বোঝানো।
অথচ আমরা কিন্তু খুব ভুল জানি। একটা লোগোর আসল কাজ কিন্তু এইটা না। লোগোর কাজ হলো আপনার জন্য একটা শক্ত পরিচয় তৈরি করা।
একটু ভেবে দেখুন।
Apple কোম্পানির আধা খাওয়া আপেল লোগো টা। ওরা কি আপেল বিক্রি করে, বলেন?
তারপর Nike এর টিক চিহ্ন টা। অথবা Facebook এর খালি “f” অক্ষর টা দিয়ে ওরা আসলে কি বুঝাইতে চায়?
আবার যেমন ধরেন, ঈদের কেনাকাটা করতে বের হয়েছেন। হাঁটতে হাঁটতে সামনে একটা শোরুম পড়লো, “ইল্লিয়িন”। এক সেকেন্ডও লাগলো না, আপনি কিন্তু সাথে সাথেই চিনে ফেলছেন। এইটা অই ব্র্যান্ডটা, প্রিমিয়াম পাঞ্জাবি, ম্যান্স ওয়্যার, সবকিছুতেই একটু ক্লাসি একটা ভাব আছে।
আর মাথার ভেতর চুপচাপ আরেকটা কথাও চলে আসছে, এখান থেকে কিনলে পকেট টা ফতুর হবেই।
দেখছেন ব্যাপারটা?
ওই লোগোটা আপনাকে কিছু বুঝায় নাই, কিন্তু সবকিছু মনে করিয়ে দিচ্ছে, ব্র্যান্ডটা কেমন, কাদের জন্য, কেমন ফিল দেয়, এখান থেকে কিলতে হলে আপনার বাজেট কেমন থাকতে হবে।
এইটাই আসলে একটা লোগোর আসল কাজ। তাই একটা লোগোর কাজ সবকিছু বুঝিয়ে দেওয়া না। বরং মানুষের মনে গভীর ভাবে জায়গা করে নেয়া।
কারণ লোগো তো আসলে কোনো ছবি না। এটা একটা সিগনেচার। যেটা ধীরে ধীরে আপনার ব্র্যান্ডের শক্তিশালী একটা পরিচয় হয়ে যায়।
এই জন্য ভালো লোগো সাধারণত খুব জটিল হয় না।
সহজ হয়, পরিষ্কার হয়,
আর ছোট বড় সাদাকালো সব জায়গাতেই ভালো দেখায়।
আরেকটা জিনিস খেয়াল করলে দেখবেন, একটা ভালো লোগো আপনি একবার দেখলে হয়তো খুব বেশি কিছু মনে হবে না। কিন্তু বারবার দেখলে, অজান্তেই মাথার ভেতর বসে যায়। একসময় এমন হয়, লোগোটা দেখলেই আপনার ভেতরে একটা নির্দিষ্ট অনুভূতি কাজ করবে।
ভরসা, প্রিমিয়াম ভাব, কিংবা পরিচিতির স্বস্তি।
আমার বেশিরভাগ ক্লায়েন্ট রাই এই জায়গাটাতেই ভুল করে বসেন।
উনারা চান একটা লোগোর ভেতরেই সব গল্প ঢুকিয়ে দিতে।
কালার, আইকন, ফন্ট, সবকিছু দিয়ে একসাথে অনেক কিছু বুঝাতে। ফলে এই জগাখিচুড়ি লোগোটা তার সঠিক পারপাসটাই হারায়।
চোখে লাগে ঠিকই, কিন্তু মানুষের মনে বসে না।
কিন্তু যেসব ব্র্যান্ডকে আমরা সহজে চিনে ফেলি, তারা আসলে উল্টা কাজটাই করে। তারা জটিল না, বরং কনসিসটেন্ট। একই পারফেক্ট রিলেটেবল লোগো, একই স্টাইল, একই ফিল।
বারবার মানুষের চোখের সামনে আনে। ধীরে ধীরে ওই সিম্পল জিনিসটাই প্রচন্ড শক্তিশালী হয়ে যায়।
তাই লোগো বানানোর সময় প্রশ্নটা “এটা কী বোঝাচ্ছে?” না হয়ে বরং চিন্তা করে দেখুন, “এটা কি মনে থাকে?” কারণ শেষ পর্যন্ত মানুষ ডিটেইল মনে রাখে না, অনুভূতিটাই মনে রাখে। আর যেই লোগো সেই অনুভূতিটা ধরে রাখতে পারে, সেই লোগোই আপনার জন্য ব্র্যান্ড তৈরি করে।

#লোগোডিজাইন #ব্র্যান্ডিং #উদ্যোক্তা #ছোটব্যবসা #ডিজাইনারলাইফ #ব্র্যান্ডআইডেন্টিটি

"Pushtika" rebranding. One of our successful branding project.A fresh visual story where design meets meaning.পুষ্টিকার ...
13/03/2026

"Pushtika" rebranding. One of our successful branding project.
A fresh visual story where design meets meaning.

পুষ্টিকার গল্পটা একটু আড্ডার ছলে বলি!
একটা সবুজ "স্বপ্ন"।
মাটির ঘ্রাণ আর পাতার নরম ছোঁয়ায় ভরা। এই গল্পটা হলো 'পুষ্টিকা' নামের এক ছোট্ট শুরু থেকে, বিশাল এক যাত্রার।
আজকাল চারদিকে এত ভেজাল, এত রঙচঙে জিনিসের ভিড়ে খাঁটি কিছু খুঁজে পাওয়াই মুশকিল। ঠিক তখনই কিছু মানুষ ভাবলো, "আরে বাবা! যা খাঁটি, তাই তো আসল ভালো। এই সহজ কথাটা আমরা ভুলে যাচ্ছি কেন?" এই ভাবনা থেকেই জন্ম নিল পুষ্টিকা।
ওদের স্বপ্ন,
প্রকৃতির সেই জাদু, সেই ফ্রেশ অনুভূতিকে আমাদের রোজকার জীবনে ফিরিয়ে আনা।
আমাদের শৈশবের দিনগুলোতে, দাদাবাড়ি বা নানাবাড়িতে যখন সকালে উঠেই গাছ থেকে তাজা ফল, কুয়াশা ভেজা সকালে মিষ্টি খেজুর রসের হাড়ি পাড়া হতো,
সরিষা, হলুদ ধনিয়ার ক্ষেত,
সেই যে একটা মিষ্টি গন্ধ আর সতেজতার স্পর্শ, পুষ্টিকা ঠিক সেই ফিলটাই দিতে চায়।
পুষ্টিকার প্রতিটি জিনিস, সেটা যত ছোটই হোক না কেন, তার পেছনে আছে দারুণ যত্ন আর ভালোবাসার গল্প।
মাটি থেকে শুরু করে হাতে আসা পর্যন্ত প্রতিটি ধাপে যেন প্রকৃতির একটা ফিসফিস আর আন্তরিকতার ছোঁয়া থাকে।
যারা খাঁটি, প্রাকৃতিক কিছু খুঁজতে চায়, যারা চায় যে তাদের শরীর আর মন দুটোই ভালো থাকুক প্রকৃতির সাথে মিশে,
পুষ্টিকা তাদের জন্যই।
প্রকৃতির বন্ধু, যা আপনার, আমার জীবনকে আরেকটু সবুজ, আরেকটু সতেজ করে তুলতে এসেছে, ইন শা আল্লাহ।
https://www.facebook.com/pushtika.official/
https://pushtika.com/

অনেকে লোগোর প্রাইস শুনে আর রিপ্লাই দেন না… তাই ঈদে দামটা অর্ধেক করে দিলাম।হুট করে কিছু একটা করে ফেলার মধ্যে আমি কখনো খুব...
12/03/2026

অনেকে লোগোর প্রাইস শুনে আর রিপ্লাই দেন না… তাই ঈদে দামটা অর্ধেক করে দিলাম।

হুট করে কিছু একটা করে ফেলার মধ্যে আমি কখনো খুব একটা স্বস্তি পাই না। একটা লোগোর প্রভাব যে কতটা বড় হতে পারে, সেটা আমি নিজে ব্র্যান্ডিং করতে গিয়েই শিখেছি। অনেক সময় একটা ছোট্ট ভিজ্যুয়াল পরিচয়ই আপনার কাজ বা ব্যবসাকে মানুষের কাছে অন্যদের থেকে আলাদা করে দেয়।

কিন্তু এটাও সত্য।
আমাদের সবার জন্য বাজেট অনেক সময় একটা বড় বাধা। তাই আমি অনেক আপুকেই বলি, হুট করে কোনো সিদ্ধান্ত না নিতে। আপনার বিজনেসকে সুন্দরভাবে, শক্তভাবে একটা ভালো প্ল্যাটফর্মে দাঁড় করাতে চাইলে সময় নিন। ধীরে ধীরে একটু করে জমিয়ে তারপর এমন জায়গায় ইনভেস্ট করুন যেটা সত্যিই আপনার কাজের স্থায়িত্বের পরিচয় হবে ইনশা আল্লাহ্‌।

আমাদের যাদের বিজনেসটা এখনো ছোট, অথবা খুব বেশি দিন হয়নি শুরু করেছি—তাদের জন্য "লোগো আর কভার ফটোটাই সবচেয়ে জরুরি।" অনেকটা যেমন একটা দোকানের সাজানো, ছিমছাম সুন্দর সামনের অংশ। মানুষ প্রথমে সেটাই দেখে, তারপর ভেতরে ঢোকার সিদ্ধান্ত নেয়।

আর একটা বিষয় খেয়াল রাখা ভালো—নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে খুব ডার্ক বা কালো রং এভয়েড করা উত্তম। এটা অনেকটাই সাইকোলজিকাল ইম্প্যাক্ট। কাস্টমারের চোখে হঠাৎ একটা নেগেটিভ ইমোশন ট্রিগার করতে পারে। তার বদলে যদি মার্জিত, ফ্রেন্ডলি ডিজাইন আর সুন্দর কালার কম্বিনেশন ব্যবহার করা হয়, তাহলে মানুষের মনে দ্রুত ট্রাস্ট এবং লয়ালিটি তৈরি হয়।

অনেকেই ইনবক্স করে লোগো বা ডিজাইনের প্রাইস জিজ্ঞেস করেন। প্রাইসটা বলার পর দেখি… অনেকে আর রিপ্লাই দেন না। হয়তো বাজেটটা একটু বেশি লাগে। অবশ্যই সবার জন্য সেটা সবসময় সম্ভব হয়না।
তাই এই ঈদ উপলক্ষে যারা সত্যিই নিজেদের কাজ বা ব্যবসার জন্য একটি স্থায়ী ও সুন্দর সমাধান চান, তাদের জন্যই আমার এই ছোট্ট উদ্যোগ।

🌙 ঈদ স্পেশাল অফার (৫০% ছাড়)
✨ লোগো ডিজাইন — ১৫০০৳
✨ ক্যালিগ্রাফি ডিজাইন — ১৫০০৳
✨ কভার ডিজাইন — ৬০০৳
✨ পোস্টার ডিজাইন — ৬০০৳

📩 আপনার কাজের জন্য একটা ক্লিন, অর্থপূর্ণ এবং প্রফেশনাল ডিজাইনের জন্য ইনবক্স করতে পারেন ইনশা আল্লাহ্‌ ।
⏳ ঈদ উপলক্ষে সীমিত সময়ের অফার।

অফারের কিছু শর্তঃ

• এই অফারটি শুধুমাত্র লোগো, ক্যালিগ্রাফি, কভার ও পোস্টার ডিজাইনের জন্য প্রযোজ্য।
• লোগো ডিজাইন — ১৫০০৳ (১টি কনসেপ্ট / ১টি স্যাম্পল)
• ১টি রিভিশন ফ্রি থাকবে।
• অতিরিক্ত রিভিশনের ক্ষেত্রে আলাদা চার্জ প্রযোজ্য।
• ব্র্যান্ড গাইডলাইনসহ সম্পূর্ণ লোগো প্যাকেজ — ৫০০০৳

• অফারের কাজগুলো ঈদের পর থেকে শুরু হবে।
ঈদ অফারের জন্য সীমিত সময়ের জন্য সীমিত সংখ্যক কাজ নিচ্ছি। তাড়াতাড়ি করুন।



Company Name: OriginativeSecond Concept Breakdown:A Rising Spark UniverseThe geometric “O” represents a universe — the o...
11/03/2026

Company Name: Originative
Second Concept Breakdown:

A Rising Spark Universe
The geometric “O” represents a universe — the origin point of ideas and creativity within the brand.
From the edge of this universe, a rising spark of light emerges, symbolizing the moment of inspiration where an idea transforms into a powerful solution.
Together, the universe form and the rising spark express Originative as a creative space where ideas ignite, grow, and evolve into impactful digital innovation.

একটা প্রশ্ন করি।কেন অনেক দ্বীনদার ভাই-বোনের হালাল ব্যবসা থাকা সত্ত্বেওতাদের ব্যবসা মানুষ ততটা গুরুত্ব দিয়ে দেখে না?নিয়ত ...
09/03/2026

একটা প্রশ্ন করি।

কেন অনেক দ্বীনদার ভাই-বোনের হালাল ব্যবসা থাকা সত্ত্বেও
তাদের ব্যবসা মানুষ ততটা গুরুত্ব দিয়ে দেখে না?

নিয়ত ভালো।
পণ্য ভালো।
মানুষের সাথে আচরণও ভালো, আলহামদুলিল্লাহ।

তারা সত্যিই চান হালালভাবে ব্যবসা করতে।

তবু বাইরে থেকে দেখলে
অনেক সময় উনাদের সেই আন্তরিকতাটা বোঝা যায় না।

কারণ তাদের ব্র্যান্ড—
তাদের গল্পটা ঠিকভাবে বলতে পারে না।

আমার ডিজাইন লাইফ শুরু হয়েছিল দাওয়াহ ডিজাইনার হিসেবে।
দাওয়াহর বিভিন্ন কোটেশন আর পোস্টার ডিজাইন করতে গিয়ে একটা জিনিস খুব ভালোভাবে শিখেছি।

এই অনলাইনের রঙিন দুনিয়ায়
কোনো কথা বা কাজ যত ভালোই হোক না কেন
আপনি শুধু বললেই মানুষ থেমে শুনবে,
এটা সবসময় হয় না।

কিন্তু যখন সেই কথাটাকেই
একটা সুন্দর, পরিষ্কার এবং স্পেসিফিক ভিজ্যুয়ালের মাধ্যমে উপস্থাপন করুন,
মানুষ কিন্তু থামে।

একটু দেখে।
তারপর পড়ে।

সেই কনটেন্টটা তখন শুধু সৌন্দর্যে সীমাবদ্ধ থাকে না,
এটা হয়ে যায় যোগাযোগের একটি ভাষা।

ব্যবসার ক্ষেত্রেও বিষয়টা অনেকটা এমনই।

একটা মুসলিম ব্যবসা শুধু পণ্য বিক্রি করে না।
এটা বহন করে আমাদের রাসূল ﷺ এবং সাহাবায়ে কেরামের সুন্নাতি ব্যবসায়ী আদর্শ।
যেখানে আছে হালাল উপার্জন, সততা, আমানাহ এবং আস্থা।

আপনিও সেই পরিচয়টাই
মানুষের সামনে তুলে ধরতে পারেন আপনার ব্র্যান্ডের মাধ্যমে—
একটি শক্তিশালী ভিজ্যুয়াল আইডেন্টিটির সাহায্যে।

শুধু ভালো দেখানোর জন্য না,
বরং আপনার ব্যবসার গল্পটা ঠিকভাবে বলার জন্য।

কখনো কখনো
একটা সুন্দর কনটেন্টই
মানুষকে আপনার কাছে নিয়ে আসে—ইনশা আল্লাহ।

আর সেখান থেকেই শুরু হয়
বিশ্বাসের পথচলা।

— Azrak Pixel 🌿








🌿

Address


Alerts

Be the first to know and let us send you an email when Azraq Pixel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Azraq Pixel:

  • Want your business to be the top-listed Advertising & Marketing Company?

Share