15/07/2024
গুগল ড্রাইভ কি?
গুগল ড্রাইভ হচ্ছে ক্লাউড স্টোরেজ সাইটের অন্যতম একটি সাইট। বর্তমান বিশ্বে খনিজ সম্পদের পাশাপাশি তথ্য সংরক্ষণও একটি অধিক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাড়িয়েছে।
আমাদের তথ্য সংরক্ষণের ক্ষেত্রে গুগল ড্রাইভ একটি বিশ্বস্ত মাধ্যম। গুগল ড্রাইভে খুব সহজেই আমরা আমাদের নথিপত্র এবং তথ্য সংরক্ষণ করে রাখতে পারি। যেখান থেকে চুরি হওয়ার সম্ভাবনা খুবই কম। কারন গুগল ড্রাইভে কয়েক স্তরের নিরাপত্তার মাধ্যমে সংরক্ষণ করা হয়। নথিপত্র আদান প্রদানের ক্ষেত্রেও গুগল ড্রাইভ বেশ জনপ্রিয়।