Abir Ad Agency

Abir Ad Agency Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Abir Ad Agency, Advertising agency, Shop no. 06, Somali Building , Al Barha Bus Stand, 8th Street, Frij Al Murar, Deira, Dubai.

Add বা Promote এর জন্য অবশ্যই করনীয় ১। কমপ্লিট পেজ সেট-আপ চার্জ ১০০০ টাকা। ২। এড বা  বা প্রমোট এর জন্য ১ ডলার সমান ১৫০ (...
22/06/2025

Add বা Promote এর জন্য অবশ্যই করনীয়

১। কমপ্লিট পেজ সেট-আপ চার্জ ১০০০ টাকা।

২। এড বা বা প্রমোট এর জন্য ১ ডলার সমান ১৫০ (ভ্যাট সহ) টাকা হিসাবে বিল পেমেন্ট করতে হবে, মিনিমাম ১০ ডলার ৩ দিন এর জন্য মেক্সিমাম আপনার যত ইচ্ছে। তবে দিন এর সংখ্যা কম, ডলার বেশি একটি ভালো রেজাল্ট নিয়ে আসে৷

৩। এড শুরুর আগে পেমেন্ট কনফার্ম করতে হবে মাস্ট।

৪। কখনো যদি কুপন দিয়ে বুস্ট করে থাকেন তাহলে আইডিতে সমস্যা হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না৷

৫।পেজ পলিসি ভায়োলেট এর জন্য পেজ Restricted হলে কোনভাবেই কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

৬। নিজেশ্ব ফটোগ্রাফি হতে হবে,ছবি ক্রোপ করা যাবে না। গুগল বা অন্যে পেজ এর ছবি দেওয়া যাবে না। ছবিতে লোগো বসালে সেটা ট্রান্সপারেন্ট লোগো হতে হবে। ফটো ক্লোজ করা যাবে না।

৭। Content Writing

https://www.facebook.com/share/p/162gmyc2Sw/

৮। সেল নাকি রিচ?? এই পোস্ট পড়ুন 👇

https://www.facebook.com/share/p/15aRLLUZia/

৯। কত ডলারের বুস্ট করবো?? 👇

https://www.facebook.com/share/p/19Msn3eYXg/

১০। বুস্ট নিয়ে যত প্রশ্ন 👇

https://www.facebook.com/share/p/1JGyx8TT7i/

অনেকেই জানেন না এডিটর কিভাবে করতে হয় তাদের জন্য 👇👇👇

শুরুতেই আপনার Page setting এ চলে যাবেন।
সেখান গিয়ে Page role এর অফশন পাবেন৷ সেখানে চলে যান, ওপরে লিখা দেখবেন
Add Person to page এটাতে ক্লিক করুন, এখন সিকিউরিটি পারপাস আপনার ফেসবুক পাসওয়ার্ড চাইবে, মনে রাখবেন পেজের আলাদা কোন পাসওয়ার্ড হয় না, আপনার ফেসবুক পাসওয়ার্ডই পেজ এর পাসওয়ার্ড।

পাসওয়ার্ড দেওয়ার পরেই Type the name of a Facebook user লিখা ঘর পাবেন, সেখানে আপনি তার নাম লিখুন যাকে এডিটর করতে চান, সঠিক নাম আসার পর নামের ওপর ক্লিক করুন৷ তাহলে ছবিতে দেখানো অফশন গুলো পাবেন।

এখানে Editor লিগায় ক্লিক করে Add লিখায় চাপুন, তাহলেই কাঙ্খিত ব্যাক্তি নোটিফিকেশন পেয়ে যাবেন। এবং Add Invitation accept করলেই আপনার পেজের এডিটর হয়ে যাবেন এবং বুস্ট, প্রোমোট সহ পেজের যাবতীয় কাজ করতে পারবেন৷

সংক্ষেপে সাজালে অপশনগুলো হয়
Page➤Setting➤page role➤add person to page➤Password➤Type the name of Facebook user➤editor➤Add

আমাদের সার্ভিস টাইম সকাল ৯:০০ টা থেকে রাত ১০ঃ০০ টা পর্যন্ত।

বুস্ট কেন করে?  বুস্ট করলে লাভ কি?  ক্ষতিই বা কি? কত টাকার বুস্ট করতে হয়?  কতদিন এর জন্য বুস্ট করতে হয়?  লাইভ বুস্ট করা ...
22/06/2025

বুস্ট কেন করে?
বুস্ট করলে লাভ কি? ক্ষতিই বা কি?

কত টাকার বুস্ট করতে হয়?
কতদিন এর জন্য বুস্ট করতে হয়?
লাইভ বুস্ট করা যায়?
কয়টি ছবি দিব?
কয়টি ভিডিও দিব?
প্রমোট করলে কি হয়?

প্রশ্ন অনেক, উত্তর যদি একটি পোস্টেই থাকে তাহলে কেমন হবে?

বুস্ট কেন করে?

পণ্য বা সার্ভিস এর অনলাইন ভিত্তিক প্রচার এর জন্য বুস্ট করা হয়৷

বুস্ট করলে লাভ কি?

বর্তমান মার্কেটিং জগতের সবথেকে সস্তা মার্কেটিং মাধ্যম অনলাইন বুস্টিং।

টিভি বা নিউজপেপারে এড দিতে যেখানে লাখ লাখ টাকা খরচ হয়, সেখানে মাত্র ১ ডলার থেকেই অনলাইনে এড শুরু করা যায়৷

এবং বর্তমান শুধুমাত্র বাংলাদেশেই ফেসবুক ইউজার ৪ কোটি এর উপরে৷
তাই সহজেই এই ৪ কোটি মানুষের মাঝে নিজের উদ্যেগ এর প্রচার করা যায়৷

বুস্ট করলে ক্ষতি কি?
বুস্ট করলে পুরো পেজ ফেসবুক এর রিভিউ বা মনিটরিং এ থাকে৷

ফেসবুক তাদের পেজ বা একাউন্ট পরিচালনার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম বলে দিয়েছে৷ সেই নিয়ম অনুযায়ী পরিচালনা না করলে পেজ/এড একাউন্ট বা আইডি Restricted হতে পারে৷

কত টাকার বুস্ট করতে হয়?

ফেসবুক এর মিনিমাম চাহিদা ১ দিনের জন্য ১ ডলার৷ এর কমে এড চালু করা যাবে না৷
এর উপরে যত ইচ্ছে খরচ করতে পারেন৷ তাই এই প্রশ্নের এক কথায় উত্তর হয় না৷

তবে কেউ নতুন শুরু করলে দিনে কমপক্ষে ২/৩ ডলার বাজেট রাখা উচিত, আর একটি এড ভালো চলতে কমপক্ষে ৫/৭ দিন চালানো উচিত।

কত দিনের জন্য বুস্ট করতে হয়?

বুস্ট একটি মার্কেটিং প্রক্রিয়া।
এর কোন নির্দিষ্ট সময় লিমিট নেই৷ টিভিতে যেমন কোন প্রতিষ্ঠান এর এড সারাজীবন থেকে দেখে আসছেন এটাও ঠিক তেমন৷

বিজনেস যত বড় করতে চান৷ যত বেশি প্রচার করতে চান, ততই বেশি বেশি মার্কেটিং করতে হবে৷

লাইভ বুস্ট করা যায়?
হ্যা লাইভ বুস্ট করা যায়, তবে লাইভ চলমান অবস্থায় নয়, লাইভ শেষ হওয়ার পর৷

কয়টি ছবি দিতে হয় একটি পোস্টে?
একটি ভালো বুস্ট এর জন্য, একটি পোস্টে সর্বোচ্চ ৫০ টি ছবি দেওয়া উচিত।
এর কম হলেও সমস্যা নেই, বেশি হওয়া যাবে না।

কয়টি ভিডিও দিব?
একটি পোস্টে একটি ভিডিও দিতে পারবেন, ভিডিও যতটা ছোট হবে ততটাই ভালো হবে৷

প্রমোট করলে কি হয়?
পেজে লাইক ও ফলোয়ার বাড়ানোর জন্য পেজ প্রমোট করতে হয়।

বুস্ট চলাকালীন অন্য পোস্ট করা যাবে?

জ্বী বুস্ট চালু অবস্থায় পেজে নিয়মিত লাইভ, পোস্ট সবই করতে পারবেন।

একসাথে কয়টি বুস্ট করা যায়?
একটি পেজে, একই সাথে একাধিক বুস্ট চালাতে পারবেন, কোন সমস্যা নেই৷

সিজনাল বিজনেস করে থাকলে সিজনাল সময় বুঝে বুস্ট দিতে পারেন, যেমন ঈদের সময়, পুজোর সময়, আম, গুড় ইত্যাদি সিজন অনুযায়ী করতে পারেন৷

কত ডলারের বুস্ট করবো??  কমন প্রশ্ন, বিশেষ করে নতুনরা করে থাকেন৷ আপনাদের জন্য আজকের পোস্ট। বুস্ট মানেই মার্কেটিং, আর মার্...
22/06/2025

কত ডলারের বুস্ট করবো??

কমন প্রশ্ন, বিশেষ করে নতুনরা করে থাকেন৷

আপনাদের জন্য আজকের পোস্ট।

বুস্ট মানেই মার্কেটিং, আর মার্কেটিং এর জন্য প্রয়োজন বাজেট৷ মানে আপনার বিজনেস প্রচার ও প্রসারের জন্য মার্কেটিং বাবদ আপনার বাজেট থাকতে হবে৷

কত বাজেট থাকতে হবে??

ফেসবুক মার্কেটিং এর জন্য ফেসবুক কর্তৃপক্ষ ২ ভাবে বাজেট নির্ধারণ করতে বলেন৷

১। ডেইলি বাজেট 👉প্রতিদিন এর জন্য আপনি কত ডলার খরচ করবেন সেটাই হলো ডেইলি বাজেট৷ ফেসবুক এর মিনিমাম রিকুয়ারমেন্ট ১ ডলার৷ মানে ১ দিনের জন্য মিনিমাম ১ ডলার বাজেট রাখতেই হবে৷ অন্যেথায় এডই রান হবে না৷ এটা হলো মিনিমাম ডেইলি বাজেট৷ ম্যাক্সিমাম কথাটাও থেকেই যায়৷

ম্যাক্সিমাম ডেইলি বাজেট এর লিমিট নেই৷ আপনি চাইলে ১ দিনের জন্য ১ ডলারের উপরে যত খুশি মানে ১০, ৫০,১০০ ডলার ইত্যাদি যে কোন পরিমাণ বাজেট নির্ধারণ করতে পারেন৷
সময় হিসাব হবে ওয়াচ আওয়ার ফরমেটে মানে আজ রাত ১০ টায় এড শুরু হলে আগামীকাল রাত ১০ টায় ২৪ ঘন্টা বা ১ দিন পূর্ণ হবে৷

এখন আপনার বিজনেস এর মার্কেটিং বাজেট অনুযায়ী ডেইলি বাজেট নির্ধারণ করা আপনারই দায়িত্ব এটা অন্যেকেউ বলে দিতে পারে না৷

২।লাইফটাইম বাজেট👉ফেসবুকের দ্বীতিয় বাজেট নির্ধারণ সিস্টেম হলো এই লাইফটাইম বাজেট৷ এড এর শুরুতেই আপনি একটি বাজেট নির্ধারণ করে দিতে পারেন যে আমি কত ডলারের বুস্ট করাবেন এবং কতদিন এর জন্য।

এক্ষেত্রে লক্ষ্যনীয় বাজেট ও সময় যায় হোক না কেন প্রতিদিন এর হিসাবে ১ ডলারের কম হওয়া যাবে না৷
মানে আপনি ১০ ডলারের লাইফটাইম বাজেটে একটি বুস্ট দিবেন তাহলে সময় সর্বোচ্চ ১০ দিন দিতে পারবেন। এর নীচে যে কয়দিন ইচ্ছে দিতে পারেন৷ হয়ত ভাবছেন আমি ৫ দিনের জন্য ১০ ডলারের এড দিব৷ ১০ ডলার আপনার ৫ দিনের বাজেট৷ ৫ দিন ধরে এড চলবে৷ ফেসবুক ১০ ডলার কেটে নিবে৷

এভাবে আপনার বাজেট ও মার্কেটিং পরিকল্পনা অনুযায়ী লাইফটাইম বাজেটেও এড দিতে পারেন৷

সর্বোপরি একটি কথা অবশ্যই মনে রাখবেন বুস্ট কখনোই সেল এর নিশ্চয়তা দিবে না৷ বুস্ট একটি মার্কেটিং মেথড৷ এর মাধ্যমে আপনি আপনার পণ্যের মার্কেটিং করবেন মাত্র।

রিচ চাই নাকি সেল???  ফেসবুকে মোট ১১টি ক্যাটাগরিতে বিজ্ঞাপন দেওয়া যায়। আজকে আলোচনা করবো শুধু ৩টি ক্যাটাগরি নিয়ে, যা আমাদে...
21/06/2025

রিচ চাই নাকি সেল???
ফেসবুকে মোট ১১টি ক্যাটাগরিতে বিজ্ঞাপন দেওয়া যায়।

আজকে আলোচনা করবো শুধু ৩টি ক্যাটাগরি নিয়ে, যা আমাদের বেশিরভাগ উদ্যেক্তাদের জানা প্রয়োজন৷

১।রিচঃ- অনেকেই বলেন ১০ ডলার এর এড দিবো কত জনের কাছে রিচ হবে?
শুধু রিচ এর কথা বললে ১০ ডলারে ১ লাখ পর্যন্ত রিচ রেকর্ড আমাদের আছে৷
রিচ ক্যাম্পেইন হলো শুধুমাত্র ব্র্যান্ড প্রমোশন এর জন্য করা হয়৷ এখান থেকে ইনবক্সে কাস্টমার আসার সম্ভাবনা খুবই কম থাকে। যতটা সম্ভব রিচ করানোই এই ক্যাম্পেইন এর উদ্যেশ্য।

২।এনগেজমেন্টঃ- একটি পোস্টে অনেক অনেক অডিয়েন্স এর লাইক, কমেন্ট, শেয়ার নেওয়ার জন্য মূলত এই ক্যাম্পেইন করা হয়। পণ্যের ভালো চাহিদা থাকলে, ভালো ফটোগ্রাফি হলে এখান থেকেও ইনবক্সে ক্রেতা আসে এবং সেল হয়৷ তবে সম্ভাবনা কম৷

এই ক্যাম্পেইন থেকেও রিচ ভালোই হয় ১০ ডালের ৬০ থেকে ৭০ হাজার রিচ রেকর্ডে আছে, কাস্টম অডিয়েন্স তৈরি এবং পেজ এর রিচ ধরে রাখার জন্য এই ক্যাম্পেইন করা হয়৷

৩।গেট মোর মেসেজঃ- শুধুমাত্র সেল এর উদ্যেশ্য এই ক্যাম্পেইন করা হয়৷ ফেসবুক কাস্টমার বিহেভিয়ার জানে, কি ধরনের কাস্টমার ফেসবুকে পণ্য ক্রয় করে, কি ধরনের কাস্টমার পোস্ট দেখলেই লাইক, কমেন্ট, শেয়ার করে এগুলো ফেসবুক জানে৷

তাই মেসেজ ক্যাম্পেইন করলে ফেসবুক ঐ ধরনের অডিয়েন্স এর নিকট বিজ্ঞাপন শো করে যারা পণ্য ক্রয়ে আগ্রহী, তাই এই ক্যাম্পেইনে রিচ আগের ২টা ক্যাম্পেইন এর তুলনায় কম হয়৷ কিন্তু সেল হওয়ার সর্বোচ্চ সম্ভাবনা থাকে এই ক্যাম্পেইনে৷ যদিও সেল ডিপেন্ড করে আরও অনেকগুলো বিষয়ের উপর।

১০ ডলারের একটি মেসেজ ক্যাম্পেইনে সাধারনত ১০ হাজার এর মত রিচ হয়,তবে পোস্ট কন্টেন্ট, ফটোগ্রাফি, পেজ ফলোয়ার বেশি হলে এই রিচ অনেক বেশি ৩০ থেকে ৪০ হাজার বা আরও বেশি হতে পারে।

Content writing প্রমোশনাল একটি পোস্টে কি ধরনের কনটেন্ট লিখা উচিত সেটা অনেকেই বুঝিনা। ৪ টি বিষয় খেয়াল রেখে যতটা সম্ভব ছোট...
21/06/2025

Content writing
প্রমোশনাল একটি পোস্টে কি ধরনের কনটেন্ট লিখা উচিত সেটা অনেকেই বুঝিনা।

৪ টি বিষয় খেয়াল রেখে যতটা সম্ভব ছোট করে একটি সাজানো, গোছানো কনটেন্ট লিখতে হয়৷

১।হেডিং ☞ শুরুতেই একটি অফার লাউঞ্জ করে ১ লাইনের হেডিং দিয়ে দিতে হবে৷

২।বর্ণনা☞ ৩ থেকে ৪ লাইনের মধ্যে পণ্যের বর্ণনা লিখতে হবে, পণ্যের বিস্তারিত ইতিহাস দরকার নেই,যে ক্রেতা সে জানে ঐ পণ্য কেন কিনতে হবে৷

৩।ডেলিভারি চার্জ☞ ঢাকা এবং ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ কত সেটা উল্লেখ করে দিলে ভালো হয়৷

৪।পেমেন্ট মেথড☞ এটাই শেষ স্টেপ এখানে আপনার পেমেন্ট মেথড লিখে দিতে হবে, পণ্যের দাম পোস্ট না লিখে কেউ কমেন্টে দাম জানতে চাইলে সেখানে বলাই ভালো৷

আমার পণ্যের বুস্ট এর জন্য একটি ডেমো পোস্ট লিখছি৷

ফ্লাশ সেল ১০% ডিসকাউন্ট।

আসন্ন শীত উপলক্ষে খেজুরের গুড় এর উপর থাকছে ১০% বিশেষ অফার৷
নাটোরের সেরা মানের খেজুরের গুড় যা একবার খেলেই স্বাদ মনে থাকবে সারাজীবন

ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ ৫ কেজি পর্যন্ত ১০০ টাকা
ঢাকার বাহিরে ১৫০ টাকা

অর্ডার কনফার্ম করতে ডেলিভারি চার্জ বিকাশ/নগদ এ পেমেন্ট করতে হবে৷

বিকাশ/নগদ -..........................

আরও বিস্তারিত জানতে ইনবক্স করুন।

আপনি যদি নিজের ব্যাবসায়ের প্রয়োজনে বা সার্ভিস দেয়ার জন্য ফেসবুকে এড দিয়ে থাকেন তাহলে এই লেখাটি আপনার জন্য খুবই গুরুত্বপু...
28/11/2024

আপনি যদি নিজের ব্যাবসায়ের প্রয়োজনে বা সার্ভিস দেয়ার জন্য ফেসবুকে এড দিয়ে থাকেন তাহলে এই লেখাটি আপনার জন্য খুবই গুরুত্বপুর্ন। মনযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়ুন, কাজে আসবে।

ধরুন আপনি একই পণ্য বা সেবার বিক্রয় বৃদ্ধির উদ্দ্যেশ্যে একটি এড রান করিয়েছেন। কিন্তু সেই এড থেকে ঠিকমত রেসপন্স আসছে না, রেসপন্স আসলেও সেল হচ্ছে না আবার সেল আসলেও খরচ অনেক বেশি হয়ে যাচ্ছে, কাঙ্ক্ষিত সেল আসছে না।

এমন ক্ষেত্রে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক, তাই না?

কেমন হত যদি আপনি ফেসবুক এড ম্যানেজার থেকে ইনসাইট ডাটা নিয়ে প্রয়োজনীয় মেট্রিক্সগুলো নিজে নিজেই এনালাইসিস করে বুঝতে পারতেন এই এড এর কোথায় কি গ্যাপ আছে, কি করলে এডটির পারফরমেন্স আরো ভাল হবে?

যে কোন ফেসবুক এড বিশ্লেষন করার জন্য চারটি বিষয়ে লক্ষ্য রাখতে হয়ঃ

১) কন্টেন্ট
২) টার্গেটিং
৩) অফার
৪) কনভার্সন

এই চারটি বিষয় যাচাই করার জন্য ফেসবুক এড ম্যানেজারে অনেকগুলো মেট্রিক্স আছে। যেমন, সিপিসি, ক্লিক থ্রু রেট, এংগেজমেন্ট রেট … ইত্যাদি। ফেসবুক এড এর এমন ২৫০+ মেট্রিক্স বা প্যারামিটার আছে। এগুলোর সমন্বয়ে আরো অনেক ধরনের ক্যালকুলেশন তৈরী করা হয় এড এর পারফর্মেন্স এবং গ্যাপ এনালাইসিস এর জন্য।

কি? ভাবছেন এত জটিল কেন? আসলে ফেসবুক এড পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এড প্লাটফর্মগুলোর একটি। এখানে এত এত বেশি ফিচার এবং অপশন আছে যা আমরা অনেকেই জানিনা। এগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে আমরা ফেসবুক এড থেকে অনেক বেশি সেল নিয়ে আসতে পারবো।

সংযুক্ত আরব আমিরাতে ফেসবুক মার্কেটিং প্রয়োজন? আমাদের সার্ভিস সমুহ :✅ ফেসবুক এড ক্যাম্পেইন চালু করা ✅প্রফেশনাল ফেসবুক পেজ...
23/11/2024

সংযুক্ত আরব আমিরাতে
ফেসবুক মার্কেটিং
প্রয়োজন?

আমাদের সার্ভিস সমুহ :
✅ ফেসবুক এড ক্যাম্পেইন চালু করা
✅প্রফেশনাল ফেসবুক পেজ তেরী
✅ফেসবুক এডস কপি তৈরী
✅ওয়েব সাইট ডিজাইন

Contact : +971-0582496954( Whatsapp)

Address

Shop No. 06, Somali Building , Al Barha Bus Stand, 8th Street, Frij Al Murar, Deira
Dubai
21555

Telephone

+971582496954

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abir Ad Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abir Ad Agency:

Share