AFB News

AFB News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AFB News, Media Agency, Kandahar.

১২ রবিউল আউয়াল, ১৪৪৭হি. ইয়াওমুস সাব্তইমারতে ইসলামিয়া আফগানিস্তানে পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের জন্য ব...
05/09/2025

১২ রবিউল আউয়াল, ১৪৪৭হি. ইয়াওমুস সাব্ত

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের জন্য বাংলাদেশ সরকারের পাঠানো জরুরি ত্রাণ সহায়তা আফগানিস্তানে পৌঁছেছে।

বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো ১১ টন ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে তাঁবু, কম্বল, শীতবস্ত্র, বিশুদ্ধ খাবার পানি, শুকনো খাবার, কাপড়, বিস্কুট, মিল্ক পাউডার, নুডুলস এবং ওষুধ।

১০ রবিউল আউয়াল, ১৪৪৭হি. ইয়াওমুল খামীসআফগান রেড ক্রিসেন্ট ঘোষণা করেছে যে সৌদি বাদশাহ সালমান চ্যারিটি ফাউন্ডেশন কুনারের ভূ...
04/09/2025

১০ রবিউল আউয়াল, ১৪৪৭হি. ইয়াওমুল খামীস

আফগান রেড ক্রিসেন্ট ঘোষণা করেছে যে সৌদি বাদশাহ সালমান চ্যারিটি ফাউন্ডেশন কুনারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ২১০ টন খাদ্য সহায়তা পাঠিয়েছে।

কাবুলে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ফয়সাল বিন তালক আল-বাকমি উল্লেখিত খাদ্যগুলো আনুষ্ঠানিকভাবে আফগান রেড ক্রিসেন্টের কাছে হস্তান্তর করেছে।

01/09/2025

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের সেনাবাহিনীর বিশেষ উদ্ধারকারী দল, বিমান বাহিনী ও পূর্বাঞ্চলীয় জোনের ২০১তম খালিদ বিন ওয়ালিদ ইউনিটের সদস্যরা গত রাতের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত প্রদেশগুলোতে সহায়তা কার্যক্রম পরিচালনা করছেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষদের উদ্ধারে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

৭ রবিউল আউয়াল, ১৪৪৭হি. ইয়াওমুল ইছনাইনইমারতে ইসলামিয়া আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি প্রদেশে গত রাতে (৩১ আগস্ট) ...
01/09/2025

৭ রবিউল আউয়াল, ১৪৪৭হি. ইয়াওমুল ইছনাইন

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি প্রদেশে গত রাতে (৩১ আগস্ট) প্রায় বারোটার দিকে রিখটার স্কেলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটি কুনার, নাঙ্গারহার ও লঘমান প্রদেশে ব্যাপক প্রাণহানি ও আর্থিক ক্ষতি হয়েছে।

কুনার দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তথ্যমতে, শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫০০ জন নিহত এবং এক হাজারেরও বেশি আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে, ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ক্ষতিগ্রস্তদের উদ্ধারে ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের সেনাবাহিনীর উদ্ধারকারী দল ইতোমধ্যেই মাঠে নেমেছে। পাশাপাশি বিমানবাহিনী দ্রুত আহতদের হাসপাতালে স্থানান্তরের কাজ চালিয়ে যাচ্ছে।

৭ রবিউল আউয়াল, ১৪৪৭হি. ইয়াওমুল ইছনাইনইমারতে ইসলামিয়া আফগানিস্তানের কান্দাহার তথ্য ও সংস্কৃতি বিভাগ জানিয়েছে যে প্রদেশ ...
31/08/2025

৭ রবিউল আউয়াল, ১৪৪৭হি. ইয়াওমুল ইছনাইন

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের কান্দাহার তথ্য ও সংস্কৃতি বিভাগ জানিয়েছে যে প্রদেশ থেকে ইরান হয়ে ভারতে ১০০ টন শুকনো ডুমুর রপ্তানি করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৭ লক্ষ ডলার।

বিভাগের তথ্য মতে, কান্দাহারের ডুমুর তাদের স্বাদ ও গুণগত মানের কারণে আন্তর্জাতিকভাবে বিশেষ খ্যাতি অর্জন করেছে।

২ রবিউল আউয়াল, ১৪৪৭হি. ইয়াওমুছ ছুলাছাইমারতে ইসলামিয়া আফগানিস্তানের জাতীয় পরিসংখ্যান ও তথ্য ইনস্টিটিউট জানিয়েছে যে (সৌ...
26/08/2025

২ রবিউল আউয়াল, ১৪৪৭হি. ইয়াওমুছ ছুলাছা

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের জাতীয় পরিসংখ্যান ও তথ্য ইনস্টিটিউট জানিয়েছে যে (সৌর বছরের) গত মাসে বিমানবন্দর ও স্থলবন্দর দিয়ে মোট ২,৩৩৭ জন বিদেশী নাগরিকের আগমন ও প্রস্থান রেকর্ড করা হয়েছে।

প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, এ সময়ে ৬৭ জন নারীসহ ১,৩০৫ জন বিদেশী আফগানিস্তানে প্রবেশ করেছেন এবং ৩০ জন নারীসহ ১,০৩২ জন দেশ ত্যাগ করেছেন।

আগতদের মধ্যে ১,২৮৩ জন স্থলপথে এবং ২২ জন বিমানপথে প্রবেশ করেছেন। তাদের মধ্যে ২৩৬ জন আফগানিস্তানের প্রাচীন ও ঐতিহাসিক স্থান পরিদর্শনের উদ্দেশ্যে এসেছেন, আর বাকিরা মূলত কাজ ও শিক্ষার জন্য দেশে প্রবেশ করেছেন।

প্রবেশের ক্ষেত্রে সবচেয়ে বেশি সংখ্যক বিদেশী নিমরোজ বন্দর দিয়ে এসেছে। এর পরবর্তী অবস্থানে রয়েছে হেরাত প্রদেশের স্থলবন্দর ও হেরাত বিমানবন্দর। এছাড়াও তোরখাম, ফারিয়াবের আকিনা, হাইরাতান বন্দর এবং বলখ বিমানবন্দর থেকেও উল্লেখযোগ্য সংখ্যক বিদেশী দেশে প্রবেশ করেছে।

১ রবিউল আউয়াল, ১৪৪৭হি. ইয়াওমুল ইছনাইনইমারতে ইসলামিয়া আফগানিস্তানের কাবুল পুলিশ কমান্ডের প্রশিক্ষণ ও শিক্ষা অধিদপ্তরের অ...
24/08/2025

১ রবিউল আউয়াল, ১৪৪৭হি. ইয়াওমুল ইছনাইন

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের কাবুল পুলিশ কমান্ডের প্রশিক্ষণ ও শিক্ষা অধিদপ্তরের অধীনে হযরত হামজা (রা.) সামরিক ক্যাম্পে পুলিশ অফিসারদের ৮ম স্নাতক কোর্স সম্পন্ন হয়েছে এবং ছবির অ্যালবাম প্রকাশ!

২৯ সফর, ১৪৪৭হি. ইয়াওমুল আহাদইমারতে ইসলামিয়া আফগানিস্তানের উচ্চশিক্ষামন্ত্রী শেখ নাদা মুহাম্মদ নাদিম (হাফি.) পাকতিয়া বি...
23/08/2025

২৯ সফর, ১৪৪৭হি. ইয়াওমুল আহাদ

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের উচ্চশিক্ষামন্ত্রী শেখ নাদা মুহাম্মদ নাদিম (হাফি.) পাকতিয়া বিশ্ববিদ্যালয়ে ৫৩ মিলিয়ন আফগানি ব্যয়ে দুটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন।

এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান হাসপাতালের জন্য আধুনিক চিকিৎসা সরঞ্জাম ক্রয় এবং ৩৩ মিলিয়ন আফগানি ব্যয়ে একটি মিহরাব মসজিদ নির্মাণ।

উচ্চশিক্ষামন্ত্রী শেখ নাদা মুহাম্মদ নাদিম (হাফি.) উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তৃতা করতে গিয়ে ধর্মীয় ও আধুনিক বিজ্ঞানের সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, “শিক্ষার্থীদের পড়াশোনার উদ্দেশ্য হওয়া উচিত সর্বশক্তিমান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং মুসলিম উম্মাহর সেবা করা।”

এই প্রকল্পগুলির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও ধর্মীয় পরিবেশে উল্লেখযোগ্য উন্নতি আসবে বলে আশা করা হচ্ছে।

২৭ সফর, ১৪৪৭হি. ইয়াওমুল জুম'আইমারতে ইসলামিয়া আফগানিস্তানের কান্দাহার প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগ জানিয়েছে, সীমান্ত ...
22/08/2025

২৭ সফর, ১৪৪৭হি. ইয়াওমুল জুম'আ

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের কান্দাহার প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগ জানিয়েছে, সীমান্ত পুলিশ আহমেদ শাহ বাবা আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩৯টি ঐতিহাসিক মুদ্রা পাচার হওয়া থেকে উদ্ধার করেছে।

বিভাগটির তথ্য অনুযায়ী, বিভিন্ন ঐতিহাসিক যুগের এসব মূল্যবান মুদ্রা এক ব্যক্তি সংযুক্ত আরব আমিরাতে পাচার করার চেষ্টা করছিল।

জব্দকৃত মুদ্রাগুলো মেরামত ও পরিষ্কারের পর কান্দাহার জাদুঘরে সংরক্ষণ ও প্রদর্শনের জন্য রাখা হবে।

২৭ সফর, ১৪৪৭হি. ইয়াওমুল জুম'আইমারতে ইসলামিয়ার আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি (হাফি.) সম্প্রতি চীন...
22/08/2025

২৭ সফর, ১৪৪৭হি. ইয়াওমুল জুম'আ

ইমারতে ইসলামিয়ার আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি (হাফি.) সম্প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং তাঁর নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করেছেন।

বৈঠকে দুই পক্ষ নিরাপত্তা, মাদকবিরোধী অভিযান, সীমান্ত বাহিনী সমন্বয়, যৌথ সীমান্তের নিরাপত্তা, বাণিজ্য, কৃষি এবং প্রশিক্ষণ কর্মসূচি নিয়ে আলোচনা করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী দুই দেশের সম্পর্ককে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, চীন এমন এক প্রতিবেশী দেশ, যারা সবসময় আফগানিস্তানের সাথে সুসম্পর্ক বজায় রেখেছে।

২৭ সফর, ১৪৪৭হি. ইয়াওমুল জুম'আইমারতে ইসলামিয়া আফগানিস্তানের নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়ের “স্পেশাল পুলিশ ইউনিট” থেকে ৯০...
22/08/2025

২৭ সফর, ১৪৪৭হি. ইয়াওমুল জুম'আ

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়ের “স্পেশাল পুলিশ ইউনিট” থেকে ৯০ জন কর্মকর্তা স্নাতক সম্পন্ন করেছেন।

তারা দুটি ভিন্ন বিশেষায়িত ও পেশাদার প্রশিক্ষণ কোর্সের পাশাপাশি একটি শরীয়াহ কোর্স সফলভাবে শেষ করে শিক্ষা কেন্দ্র থেকে সনদ গ্রহণ করেছেন।

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের লোগার বিশ্ববিদ্যালয়ে ৫১ মিলিয়ন আফগানি ব্যয়ে দুটি প্রকল্প উদ্বোধনইমারতে ইসলামিয়া আফগান...
22/08/2025

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের লোগার বিশ্ববিদ্যালয়ে ৫১ মিলিয়ন আফগানি ব্যয়ে দুটি প্রকল্প উদ্বোধন

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের উচ্চশিক্ষামন্ত্রী শেখ নাদা মুহাম্মদ নাদিম (হাফি.) লোগার বিশ্ববিদ্যালয়ে ৫১ মিলিয়ন আফগানি ব্যয়ে নির্মিত দুটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন।

অনুষ্ঠানে মন্ত্রী শেখ নাদা মোহাম্মদ নাদিম আশ্বাস দেন যে তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতির প্রতি বিশেষ মনোযোগ দেবেন। তিনি শিক্ষার্থীদের জ্ঞান অর্জন ও জ্ঞানচর্চায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, এসব প্রকল্পের ব্যয় ইমারতে ইসলামিয়ার উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের বাজেট থেকে প্রদান করা হয়েছে।

Address

Kandahar

Alerts

Be the first to know and let us send you an email when AFB News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category