14/09/2026
জনস্বার্থে আবেদন:
আখাউড়া সড়ক বাজার ও বড় বাজারে ২৪ ঘণ্টা দুইটা ফার্মেসি খোলা রাখার দাবি।
আখাউড়া উপজেলার আখাউড়া সড়ক বাজার ও বড় বাজারে অন্তত দুটি ফার্মেসি ২৪ ঘণ্টা (২৪/৭) খোলা রাখার ব্যবস্থা করার জন্য আখাউড়া প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
বর্তমানে রাত ১২টার পর আখাউড়ার প্রায় সব ফার্মেসি বন্ধ হয়ে যায়। ফলে রাত ১২টার পর কোনো ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কিংবা কোনো রোগীর জন্য জরুরি ওষুধের প্রয়োজন হলে ওষুধ সংগ্রহ করতে চরম ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে শিশু, বয়স্ক ও গুরুতর অসুস্থ রোগীদের ক্ষেত্রে জরুরি মুহূর্তে ওষুধ না পাওয়া অত্যন্ত দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়।
এ অবস্থায় জনসাধারণের জরুরি ওষুধের প্রয়োজন বিবেচনা করে আখাউড়া সড়ক বাজার ও বড় বাজারে পালাক্রমে অন্তত দুটি ফার্মেসি ২৪ ঘণ্টা, অর্থাৎ ২৪/৭ খোলা রাখার ব্যবস্থা করা হলে রাতের বেলায় জরুরি ওষুধের সংকট অনেকটাই দূর হবে।
তাই আখাউড়া উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রতি বিনীত অনুরোধ, জনস্বার্থের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে সড়ক বাজার ও বড় বাজারে ২৪ ঘণ্টা দুটি ফার্মেসি চালু রাখার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হোক।
এতে আখাউড়ার সর্বস্তরের সাধারণ মানুষ, বিশেষ করে জরুরি প্রয়োজনে থাকা রোগী ও তাদের স্বজনরা ব্যাপকভাবে উপকৃত হবেন।
জনস্বার্থে বিষয়টি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
নিবেদক:
আখাউড়ার সচেতন নাগরিকবৃন্দ
আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া।
কমেন্ট বক্সে সকলের মতামত প্রকাশ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।