Asiquzzaman Nishat

Asiquzzaman Nishat I am straightforward for everyone.✌️
Allah knows what my silent heart wants.💞

জীবনে যদি সত্যিকারের শান্তি খুঁজে থাকো, তবে জেনে রাখো শান্তি একমাত্র দীনেই আছে। দীন ছাড়া কোথাও স্থায়ী প্রশান্তি নেই। তুম...
30/04/2026

জীবনে যদি সত্যিকারের শান্তি খুঁজে থাকো, তবে জেনে রাখো শান্তি একমাত্র দীনেই আছে। দীন ছাড়া কোথাও স্থায়ী প্রশান্তি নেই। তুমি যদি মনে করো আল্লাহর বিধান ছেড়ে অন্য কোথাও শান্তি পাবে, তবে তুমি ভ্রান্তির মধ্যে আছো। দীন থেকে দূরে সরে গেলে জীবনে কখনোই প্রকৃত শান্তি আসে না।
মানুষ যখন আল্লাহর আদেশ অমান্য করে চলে, তখন আল্লাহ নিজেই তাকে বুঝিয়ে দেন সে ভুল পথে চলছে। আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে আমি এটুকুই শিখেছি, দীনের বাইরে গেলে জীবন কষ্ট ছাড়া আর কিছু দেয় না। আমার রব ছাড়া পরিপূর্ণ নিঃস্বার্থ আমার আপন কেউ নেই, এই সত্যটাই সবচেয়ে গভীরভাবে উপলব্ধি করেছি।
আজ আমরা অনেক সময় মানুষের খুশির জন্য আল্লাহর হুকুমকে অবহেলা করি। কিন্তু যাকে খুশি করতে চাই, তার মনও পাওয়া হয় না, আর নিজের জীবনেও আসে না শান্তি। মনে রাখো এই জীবন ক্ষণস্থায়ী। কখন, কোথায়, কীভাবে মৃত্যু এসে যাবে তা আমরা কেউই জানি না। তাই সময় থাকতে প্রতিটি মুহূর্তের মূল্য দাও, আল্লাহর দিকে ফিরে আসো।
তুমি মারা যাওয়ার পর তোমার সম্পদ ভোগ করবে তোমার উত্তরাধিকারীরা, তোমার দেহ মাটির সাথে মিশে যাবে, কিন্তু তোমার সাথে থাকবে শুধু তোমার আমল। তখন আর কিছুই বদলানোর সুযোগ থাকবে না।
এখনই নিজেকে প্রশ্ন করো—তুমি কি সামান্য কিছু গুনাহের জন্য চিরস্থায়ী শাস্তি চাইছো, নাকি নেক আমলের মাধ্যমে জান্নাতের অনন্ত সুখ? কারণ যেদিন নিঃশ্বাস থেমে যাবে, সেদিন আর আমল করার কোনো সুযোগ থাকবে না। তখন আফসোস করেও কোনো লাভ হবে না।
তাই দুনিয়ার প্রতিটি মুহূর্তকে কাজে লাগাও। আল্লাহ আমাদের এমন একটি জীবন দিয়েছেন, যেখানে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত প্রতিটি কাজে নেক আমলের সুযোগ রয়েছে। সঠিক নিয়তে খাওয়া, সঠিক নিয়মে চলা সবই হতে পারে ইবাদত।
নেক আমল করতে টাকা লাগে না, লাগে শুধু আন্তরিক ইচ্ছা। আর গুনাহ করতে লাগে খারাপ ইচ্ছা, অনেক সময় খরচও। তাই “আগামীকাল থেকে শুরু করবো” এই চিন্তা ভুল। কারণ হয়তো সেই আগামীকাল আর আসবে না।
মৃত্যুর জন্য প্রস্তুত হও, কারণ তা যেকোনো সময় এসে যেতে পারে। আর প্রস্তুতি মানেই নিজেকে এমনভাবে গড়ে তোলা, যেন আল্লাহর সামনে দাঁড়িয়ে নিজের হিসাব দিতে পারো।
আসো, আজ থেকেই বদলে যাই। আল্লাহর পথে ফিরে আসি। কারণ প্রকৃত শান্তি, সফলতা আর মুক্তি সবই লুকিয়ে আছে দীন অনুসরণের মধ্যেই।

পিচ্চি নিশু🙄
17/04/2026

পিচ্চি নিশু🙄

15/04/2026

🔥 ফাইবার তৈরির মেশিন বিক্রয় (কলাগাছ ও কচুরিপানা)

📍 লোকেশন: চুয়াডাঙ্গা সদর

🌱 যে কলাগাছ একবার কাটার পর সাধারণত ফেলে দেওয়া হয়, এখন সেই গাছ থেকেই তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার—
💰 বাজার মূল্য প্রায় ৫০০ টাকা/কেজি

🌿 একইভাবে কচুরিপানা থেকেও তৈরি করা যায় ফাইবার—
💰 যার মূল্য প্রায় ৬০০ টাকা/কেজি

👉 অর্থাৎ, যেটা আগে বর্জ্য ছিল, সেটাকেই এখন সহজেই লাভজনক ব্যবসায় রূপান্তর করা সম্ভব!

⚙️ মেশিনের বিস্তারিত:
✔️ মাত্র ৩ মাস ব্যবহার করা হয়েছে
✔️ একদম ভালো কন্ডিশনে
✔️ মোটরের Warranty Card রয়েছে
✔️ ৫ বছরের ফ্রি সার্ভিস সুবিধা

💰 ক্রয় মূল্য: ৮০,০০০ টাকা
🔥 বিক্রয় মূল্য: ৬০,০০০ টাকা (Urgent Sale)

📞 আগ্রহী হলে যোগাযোগ করুন: 01711280029
⚡ আগে আসলে আগে পাবেন!

15/04/2026

কিছু মুহূর্ত শব্দে নয়, অনুভূতিতেই সুন্দর হয়ে থাকে…
এই জায়গাটার শান্ত পরিবেশ আর সময়টুকু মনে থাকবে অনেকদিন। 🌿✨

মনকে শক্ত রাখো, কারণ জীবন কারো জন্য থেমে থাকে না।প্রতিটা ধাপই একটি পরীক্ষা, আর প্রতিটা লড়াই তোমাকে আরো দৃঢ় করে তোলে।যে প...
15/04/2026

মনকে শক্ত রাখো, কারণ জীবন কারো জন্য থেমে থাকে না।
প্রতিটা ধাপই একটি পরীক্ষা, আর প্রতিটা লড়াই তোমাকে আরো দৃঢ় করে তোলে।
যে পুরুষ নিজের কষ্ট লুকিয়ে সামনে এগিয়ে যেতে পারে,
সে-ই আসল যোদ্ধা–নিঃশব্দে নিজের গল্প লিখে যায় সাফল্যের কালি দিয়ে।
পিছনে পড়ে থাকা গল্প নয়, সামনে এগিয়ে যাওয়ার সাহসই হোক তোমার পরিচয়।

আমার ফুপাতো ভাই আয়ান ও আরিয়ানের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কিছু কথা…আমার ফুপু আম্মু আর নেই… আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান...
31/07/2025

আমার ফুপাতো ভাই আয়ান ও আরিয়ানের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কিছু কথা…
আমার ফুপু আম্মু আর নেই…
আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

তিনি রেখে গেছেন দুইটি যমজ ছেলে—মাত্র ৮ বছরের।
এই দুই বাচ্চা শুধু ফুপু আম্মুর নয়, আমাদের সবার কলিজার টুকরা।

ফুপু আম্মু বহু বছর আগে স্বামীর সাথে বিচ্ছেদ করেছিলেন। তারপর থেকে একা…
একাই দুই সন্তানকে বড় করেছেন।
ঢাকায় একটি কোম্পানির এনএসএম হিসেবে কাজ করতেন। জীবনের প্রতিটি মুহূর্তে নিজের সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে সন্তানের জন্য লড়েছেন।

আজ তিনি নেই। কিন্তু আমরা চাইনি তার সন্তানরা যেন বাবার ভালোবাসা থেকেও বঞ্চিত হয়। একজন সন্তানের কাছে মা ও বাবা – উভয়ের ভালোবাসা সবচেয়ে মূল্যবান। তারা তাদের মা কে হারিয়েছে, বাচ্চা দুইজন বাবা কেউ হারাই ফেলুক এটা আমাদের পরিবার চাইনি। মা-বাবার ভালোবাসা ছাড়া সন্তানের যেই একাকিত্ম জীবন এটা যেনো আমার ভাইদুই জনের না হয় সেই ইচ্ছা আমার পরিবার এর। তাই আমাদের পারিবারিক সিদ্ধান্ত–

🔹 বাচ্চারা তাদের বাবার কাছে থাকবে।
🔹 তাদের দাদি, বাবা এবং মামারা সবাই মিলে সন্তানদের মানুষ করবে, ইনশাআল্লাহ।
🔹 ফুপু আম্মুর সমস্ত সম্পত্তি বাচ্চাদের নামে হস্তান্তর করা হবে।
🔹 বাসা ও দোকান ভাড়ার টাকা প্রতি মাসে তাদের নামে জমা হবে। তারা প্রাপ্তবয়স্ক হলে এই টাকা ব্যবহার করতে পারবে।
🔹 বাচ্চাদের বাবা ও মামারা (আমাদের পাপা ও ছোট কাকু) অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবেন।

আমরা চাই না এই দুই বাচ্চার জীবনে আর কোনো শূন্যতা থাকুক।
আমরা সবাই মিলে তাদের বুকের ভেতর আগলে রাখব—ইনশাআল্লাহ।
আমার পাপা আর ছোট কাকু বাচ্চাদের পরিপূর্ণ হক বুজাই দেওয়ার জন্য পরিবারের সাথে যুদ্ধ করেছেন। তাদের মতামতের ভিত্তিতেই এই সিদ্ধান্ত গুলা নেওয়া হয়েছে। তারা বোনের এই কলিজা গুলার একটা সুন্দর ভবিষ্যতের জন্য মরিয়া হয়ে উঠেছেন।

আমার ভাইগুলা এখন তাদের মামা, দাদা এবং বাবার ভালোবাসা ও দায়িত্বশীলতার ছায়ায় বেড়ে উঠছে।

আমার পাপা(বড় মামা), আমার ছোট কাকু (ছোট মামা) এবং তাদের বাবা সকলেই আর্থিকভাবে সচ্ছল এবং সামাজিকভাবে প্রতিষ্ঠিত। তাদের আম্মু( আমার ফুপু আম্মু) ও ছিলেন কোটিপতি। আমরা আমাদের প্রিয় ভাই দু’জনের দায়িত্ব সারাজীবনের জন্য স্বেচ্ছায় ও ভালোবাসায় গ্রহণ করেছি। তাদের ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা বা অভাবের প্রশ্নই আসে না।

কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, কিছু অসাধু ব্যক্তি এবং চক্র এই দুঃখজনক ঘটনার সুযোগ নিয়ে সমাজে ভ্রান্ত তথ্য ছড়াচ্ছে। তারা বিভিন্ন দোকান ও জনবহুল স্থানে গিয়ে মানুষের সহানুভূতি আদায়ের নামে ভুয়া অনুদান সংগ্রহ করছে। তারা বলছে, "এই মেয়েটির দুই সন্তান এতিম হয়ে গেছে, তাদের সাহায্য করুন।" এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও প্রতারনার উদ্দেশ্যে প্রচারিত।

আমাদের স্পষ্ট বার্তা:

আল্লাহর ইচ্ছাই আমাদের পরিবার কারো সহানুভূতির বা অর্থনৈতিক সহায়তার প্রয়োজন অনুভব করছেনা।

অনুগ্রহ করে কেউ এসব কথায় প্ররোচিত হয়ে অর্থ প্রদান করবেন না।

যদি আপনি এই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের মুখোমুখি হন, আইনের আশ্রয় নিন অথবা আমাদের এই নম্বরে সরাসরি যোগাযোগ করুন:
01670-280029 (বড় মামা)
01711-280027 (ছোট মামা)

আমরা এই বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবো এবং প্রতারকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

আপনার সচেতনতা এবং সহযোগিতাই পারে আমাদের এই কষ্টের মুহূর্তে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াতে।
কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যারা মিথ্যা অপবাদ ছড়ায়, তারা আসলে নিজের ক্ষতি করে। এই কাজ তাদের জন্য শুধু দুনিয়াতেই নয়, বরং আখেরাতেও বড় শাস্তি বয়ে আনবে।
আল্লাহ তাআলা কোরআনে বলেছেন:
"যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে বিনা অপরাধে কষ্ট দেয়, তারা তো অপবাদ ও সুস্পষ্ট পাপের বোঝা বহন করে।"
(সূরা আল-আহযাব, আয়াত: ৫৮)
অর্থাৎ, কোনো ঈমানদার নারী বা পুরুষের বিরুদ্ধে যদি কোনো প্রমাণ ছাড়া মিথ্যা কথা বলা হয়, তাহলে যারা এই কাজ করে তারা আল্লাহ তাআলার কাছে বড় অপরাধী হিসেবে গণ্য হবে।
আমি কিছু মানুষের মানসিকতা দেখে অবাক হচ্ছি সামান্য দুইটা টাকা সোশাল মিডিয়া থেকে কামানোর জন্য এরা এদের মনুষ্যত্ব ও কিভাবে বিক্রি করে দেই। নিজেদের বিচক্ষণতা বাড়ান। যাচাই করুন। জানুন বুঝুন তার পর কথা বলুন।

মায়ের শূন্যতা কেউ পূরণ করতে পারে না।
কিন্তু আমরা চাই এই দুই কলিজার টুকরো যেন আর কোনো অভিভাবকহীনতার শূন্যতায় না থাকে।
তারা এখন আমাদের পরিবারের সবচেয়ে অমূল্য রত্ন।

আপনাদের দোয়া চাই, আল্লাহ যেন এই দুই শিশুকে সুস্থ-সবল ও নেককার বানিয়ে বড় করেন এবং আমাদের পরিবারকে এই দায়িত্ব যথাযথভাবে পালনের তৌফিক দান করেন।

Address

Chuadanga
Alamdanga
COLLEGEROAD,CHUADANGA

Alerts

Be the first to know and let us send you an email when Asiquzzaman Nishat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Asiquzzaman Nishat:

Share