04/02/2026
পৃথিবীর সব ভালো—আমার বিপরীত।
আমি ছুঁতে পারি এমন সুখ আজও পৃথিবীতে আসেনি,
আমি গাইতে পারি–
এমন কোনো গান আজও কেউ লিখেনি,
আমি পড়তে পারি এমন কোনো কবিতা আজও কোনো কবি তার বইয়ে রাখেনি।
আমি দেখানোর দুনিয়ায় একজন পিছিয়ে পরা মানুষ,
ভালোবাসা প্রকাশ করতে না পারা একজন ব্যর্থ প্রেমিক।
যে ভালোবাসা মুখে বলে প্রকাশ করতে হয়,
সেই ভালো আমি কখনোই বাসি না।
যে সুখ একদিন আমাকে রোজ কাঁদাবে,
সেই সুখ আমি কখনোই চাই না।
লেখক: ফাহমিদ হাসান
বই: আমাকে একটু যত্ন নিয়ে ভালো বাসবেন
ভয়েস: তাফাজ্জাল হোসেন রাকিব
Tafazzal Hossen Rakib
#ভালোবাসা