Reporter Ayan

Reporter Ayan দরকারে আপনাদের পাশে আছি সবসময়। সাহা?

মঙ্গলবার সিলেট সার্কিট হাউজে জেলা প্রশাসনের কর্মসূচিতে অংশ নিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রী বলেন, ...
22/06/2022

মঙ্গলবার সিলেট সার্কিট হাউজে জেলা প্রশাসনের কর্মসূচিতে অংশ নিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, সিলেট অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা দেওয়া হবে। বন্যায় ক্ষতিগ্রস্তদের যত খাদ্য ও ওষুধ লাগে সব দেওয়া হবে। বন্যায় মাছচাষিরা যাতে ক্ষতি পুষিয়ে নিতে পারেন সেজন্য ব্যবস্থা নেবে সরকার। বন্যায় যারা কাজ করছেন তাদেরও সাবধান ও সতর্ক থাকতে হবে। বন্যার পানিতে যাতে ঠান্ডা লেগে কেউ অসুস্থ না হন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার ও বিরোধী দল সব অবস্থাতেই সবার আগে দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে যায়। আমি বন্যাপ্রবণ এলাকার মানুষ। বন্যায় আমাদের বসবাস। আমি বন্যাকবলিত মানুষের কষ্ট বুঝি।

এর আগে মঙ্গলবার সকাল ১০টার দিকে হেলিকপ্টারযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে সেখান থেকে সিলেট সার্কিট হাউজে যান।

সিলেট সার্কিট হাউজে প্রধানমন্ত্রী বন্যা পরিস্থিতি পর্যালোচনা ও বন্যাদুর্গতদের পুনর্বাসন বিষয়ে এক ‘মতবিনিময় সভায়’ অংশ নিয়েছেন। সভায় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত রয়েছেন।

এর আগে নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেট জেলার বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে সকাল ৮টায় তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে রওনা হন তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে দুটি হেলিকপ্টারে তার সফরসঙ্গী হিসেবে আছেন তথ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পরিবেশমন্ত্রী, পানি সম্পদ উপমন্ত্রী, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, আহমদ হোসেন ও সুজিত রায় নন্দী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব, পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, এসএসএফের মহাপরিচালক, প্রধানমন্ত্রীর সামরিক সচিব, একান্ত সচিব-১, ব্যক্তিগত চিকিৎসক, পিজিআরের কমাণ্ডার, এডিসি, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১, এসএসএফের চারজন, বিটিভির ক্যামেরাম্যান এবং মিডিয়া সদস্য চারজন

মৃত্যুর কোলে সিলেটবাসী মোঃ মোফারছেল আহাম্মেদ ।আর কিছু দিনের মধ্যেই হয় তো মুছে যাবে বাংলাদেশের মানচিত্র থেকে সিলেট বিভাগ...
21/06/2022

মৃত্যুর কোলে সিলেটবাসী

মোঃ মোফারছেল আহাম্মেদ ।

আর কিছু দিনের মধ্যেই হয় তো মুছে যাবে বাংলাদেশের মানচিত্র থেকে সিলেট বিভাগের নাম ‌। তার সাথে নতুন করে শুরু হবে আরো 17 টি বিভাগের মুছে যাওয়ার দৃশ্য

ইন্ডিয়া থেকে আবারো পানি ছাড়া হবে। কিন্তু প্রশ্ন হল এটা কি শুধু ইন্ডিয়ার পানি জন্য এত বড় বন্যার কবলে পড়ল মানুষ,?

উত্তরটা অনেকেই অনেক ভাবে দিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় অনেকের অনেক তর্ক বিতর্ক চলছে এই নিয়ে।
তবে এর মাঝখানে দেখা গেছে মানুষের মানবতাবিরোধী অনেক কাজ কর্ম

10 টাকার মোমবাতি 60 টাকা 💸
50 টাকার ভাড়া 500 টাকার উপরে
এর সাথে রয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন ।

তবে কিছু মানবতার মানুষ এখনও বেঁচে রয়েছে প্রতিদিন সেই বন্যার কবলে পড়ে থাকা মানুষদের উপকার করার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

পরবর্তীতে হয়তো আপনাদের কে ইন্ডিয়ার পানি ছাড়ার বিষয়ে বিস্তারিত ভাবে অন্য একটি পোস্ট এর মাধ্যমে জানিয়ে দেবো

পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ☺️

21/06/2022

হ্যালো আসসালামু আলাইকুম
কেমন আছেন আপনারা,,?
আশা করি সবাই ভাল আছেন reporter Ayan পেজটিতে সবাইকে স্বাগতম। সব সময় পাশে থাকবেন আর হ্যাঁ সালামের উত্তর টা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ☺️

Address

বাংলাদেশ ঢাকা গাজীপুর
Barenda
79647964

Alerts

Be the first to know and let us send you an email when Reporter Ayan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share