24/10/2025
পশ্চিম ইলিশার ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখা ছোট ভাইদের জন্য-----
📢 আগামী ২৬ অক্টোবর ভোলায় অনুষ্ঠিত হবে বিসিবি'র বয়সভিত্তিক প্রাক-বাছাই ও মেডিকেল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট বিভাগের উদ্যোগে ২০২৫-২৬ মৌসুমের বয়সভিত্তিক ক্রিকেট (অনূর্ধ্ব–১৪, অনূর্ধ্ব–১৬ ও অনূর্ধ্ব–১৮) জেলা দল গঠনের লক্ষ্যে ভোলা জেলার প্রতিভাবান খেলোয়াড়দের প্রাক-বাছাই কার্যক্রম আগামী ২৬ অক্টোবর ২০২৫ সকাল ৮:৩০ মিনিটে ভোলা গজনবী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। একই দিনে হবে মেডিকাল, যেখানে থাকবেন বিসিবি'র কর্মকর্তারা।..
এর আগে চরফ্যাশন ও লালমোহনে ক্রিকেটার বাছাইয়ের কার্যক্রম পরিচালনা করবেন ভোলায় নিযুক্ত বিসিবির কোচ ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাড-হক কমিটির সদস্য নজরুল হূদা গোফরান। (তারিখ চূড়ান্ত করে গ্রুপে জানানো হবে)
যাদের অংশগ্রহণের সুযোগ রয়েছে:
ভোলা জেলার অনূর্ধ্ব–১৪ থেকে অনূর্ধ্ব–১৮ বয়সী সকল খেলোয়াড়, যারা ক্রিকেটে নিজেকে প্রমাণ করতে আগ্রহী এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে খেলার স্বপ্ন দেখেন।
সঙ্গে আনতে হবে:
*২ কপি পাসপোর্ট ও স্ট্যাম্প সাইজ ছবি
*জন্ম নিবন্ধনের অনলাইন কপি (মূল ও ফটোকপি)
*এসএসসি / জেএসসি / পিএসসি সনদ বা রেজিস্ট্রেশন (মূল ও ফটোকপি)
*ব্যক্তিগত খেলার সরঞ্জাম
বয়স নির্ধারণ:
অনূর্ধ্ব–১৪: জন্ম ০১/০৯/২০১১ বা পরবর্তী
অনূর্ধ্ব–১৬: জন্ম ০১/০৯/২০০৯ বা পরবর্তী
অনূর্ধ্ব–১৮: জন্ম ০১/০৯/২০০৭ বা পরবর্তী
বিস্তারিত যোগাযোগ:
01811-213774 / 01611-213774
মোঃ নজরুল হুদা গোফরান
জেলা ক্রিকেট কোচ, ভোলা
গেম ডেভেলপমেন্ট, বাংলাদেশ ক্রিকেট বোর্ড