Jobs fair in Barishal

Jobs fair in Barishal সেলস এন্ড মার্কেটিং এ কাজ করতে আগ্রহী ভাই দের জব রিলেটেড প্রশ্নের উত্তর ও পরামর্শ দিয়ে সহযোগিতা করা। helping the new employed sales and marketing

23/09/2025

Celebrating my 8th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

যে একটা ভুলের কারণে লক্ষ লক্ষ প্রফেশনালদের সিভি রিজেক্ট হয়ে যাচ্ছেঃ তা হলো, সিভি পাঠানোর সময় মেইলের বডিতে কিছু না লেখা...
28/08/2025

যে একটা ভুলের কারণে লক্ষ লক্ষ প্রফেশনালদের সিভি রিজেক্ট হয়ে যাচ্ছেঃ

তা হলো, সিভি পাঠানোর সময় মেইলের বডিতে কিছু না লেখা। এর প্রধান কারণ হলো, আমরা আসলে জানিই না কি লিখা উচিৎ।

কেউ কেউ অবশ্য কভার লেটার ধরে এনে কপি পেস্ট করে মেইলের বডিতে বসিয়ে দেন, এতে রিক্রুটারের কাছে পুরো জিনিসটা পড়া বিরক্তিকর কাজ হয়ে ওঠে।

আসলে মেইলের বডিতে তিনটা বাক্য লেখা উচিৎঃ

১। আপনি মেইলের কোথা থেকে জব সার্কুলারটা সম্পর্কে জানতে পেরেছেন সেটা

২। আপনি যে মেইলের সাথে সিভি ও কভার লেটার এটাচ করেছেন সেটা জানাবেন

৩। আপনাকে যে কোন সময়ে ইন্টার্ভিউতে কল করলে আপনি যে ডিটেইল আলাপ করার জন্যে অ্যাভেইলেবেল আছে, সেটা জানাতে হবে।

আপনাদের একটা স্যাম্পল শেয়ার করছি।

Dear HR Manager,

It is with interest and enthusiasm that I respond to your job opening for the position of “Mention the Position Name” as published in ________ (newspaper/website).

I am enclosing my Resume & Cover letter along with this email for your kind Consideration. I have a Solid plan to grow your business.

If you feel me as a competent candidate for the post, Please feel free to call me (01975409548) or email me: [email protected] for an in-person interview to discuss more details through an interview.

Thanks & Best Regards,
Corporate Ask

আশা করছি, লেখাটা সবার কাজে আসবে, লেখাটা শেয়ার করে রাখুন এবং ড্রাফটটি সেইভ করে রাখুন, যাতে এর পরে আর কখনও এই ভুল আর রিপিট না হয়। সবার জন্যে কমেন্টে একটা এক্সট্রা বোনাস ইনফরমেশন আছে।

🎉 বিশেষ অফার 🎉👉 শুধু মাত্র ফ্রেশার বা বর্তমানে বেকার ভাইদের জন্য সুসংবাদ!✅ প্রথম ১০ জনের জন্য মাত্র ১০০ টাকা📄 ATS Friend...
27/08/2025

🎉 বিশেষ অফার 🎉

👉 শুধু মাত্র ফ্রেশার বা বর্তমানে বেকার ভাইদের জন্য সুসংবাদ!
✅ প্রথম ১০ জনের জন্য মাত্র ১০০ টাকা
📄 ATS Friendly CV (Fresher / Professional)
📂 যে কোনো ফরম্যাটে (Word / PDF / Others)

🚀 চাকরির বাজারে আলাদা করে তুলে ধরতে আপনার সিভি হোক প্রফেশনাল ও আকর্ষণীয়।

⏳ সীমিত অফার – এখনই সুযোগ গ্রহণ করুন!

📩 ইনবক্স করুন অথবা কমেন্ট করে জানুন বিস্তারিত।

‎‎চাকরি পাচ্ছেন না, কিন্তু কেন? 🤔‎নতুন জবের জন্য আবেদন করছেন, কিন্তু কল আসছে না?‎আপনার প্রোফাইল দেখেও রিক্রুটাররা আগ্রহী...
21/08/2025


‎চাকরি পাচ্ছেন না, কিন্তু কেন? 🤔
‎নতুন জবের জন্য আবেদন করছেন, কিন্তু কল আসছে না?
‎আপনার প্রোফাইল দেখেও রিক্রুটাররা আগ্রহী হচ্ছেন না?
‎বিডি জবসে চাকরিপ্রার্থীদের মাঝে যে সাধারণ প্রশ্নগুলো বারবার উঠে আসে:

‎1️⃣ ভাইয়া, আমার প্রোফাইল ভিউ হচ্ছে না! কেন?
‎2️⃣ ইন্টারভিউ কল পাচ্ছি না! কী সমস্যা?
‎3️⃣ জব সার্কুলারের সাথে আমার প্রোফাইল কেন ম্যাচ করছে না?
‎4️⃣ আমার প্রোফাইল ১০০% কমপ্লিট, তারপরও ভিসিবিলিটি কম।
‎5️⃣ ভাইয়া, আমি তো প্রতিদিন ৫-৬টা করে জব অ্যাপ্লাই করি, তারপরও কোনো রেসপন্স পাই না! আমার কোথায় ভুল হচ্ছে?
‎6️⃣ সিভি তো আপডেট করছি, প্রফেশনাল ভাবেও লিখছি—তারপরও রিক্রুটাররা ইনবক্সে মেসেজ বা কল দেয় না কেন?
‎🎯 বাস্তবতা—
‎💥 প্রায় ৮০% চাকরিপ্রার্থী শুধুমাত্র 'ভুল উপস্থাপনার' কারণে ইন্টারভিউ পর্যন্ত পৌঁছাতে পারেন না!
‎🕒 নিয়োগদাতারা মাত্র ৬ সেকেন্ডে সিদ্ধান্ত নেন—
‎✅ আপনাকে ডাকবে, নাকি স্কিপ করবে?
‎✅ আপনি যোগ্য, নাকি অন্য কেউ বেশি উপযুক্ত?

‎💡 তাহলে করণীয় কী?
‎✅ CV ও প্রোফাইল আকর্ষণীয়ভাবে সাজান
‎✅ ATS-friendly CV তৈরি করুন
‎✅ LinkedIn ও BDJobs প্রোফাইল অপটিমাইজ করুন
‎✅ আপনার স্কিল ও অভিজ্ঞতা সঠিকভাবে উপস্থাপন করুন

‎🚀 একটি ছোট পরিবর্তন বিশাল সুযোগ সৃষ্টি করতে পারে!
‎🧠 প্রোফেশনাল কর্পোরেট লেভেলের এডভান্স CV ও BDJobs একাউন্ট তৈরি করতে এখনই যোগাযোগ করুন:

‎📞 WhatsApp – 01754643968

সিভির ক্ষেত্রে ATS Software কিভাবে কাজ করে?ধরুন, আপনি একটি ফুড কোম্পানির সেলস ডিপার্টমেন্টে ৫ বছর ধরে কর্মরত আছেন। এখন আ...
20/08/2025

সিভির ক্ষেত্রে ATS Software কিভাবে কাজ করে?

ধরুন, আপনি একটি ফুড কোম্পানির সেলস ডিপার্টমেন্টে ৫ বছর ধরে কর্মরত আছেন। এখন আপনি আরও ভালো সুযোগ-সুবিধা ও বেশি বেতনের জন্য অন্য একটি কোম্পানিতে চাকরি খুঁজছেন।

অন্যদিকে, একজন এইচআর ম্যানেজার বা রিক্রুটার একই ধরনের অভিজ্ঞ প্রার্থী খুঁজছেন এবং সে অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। এখানে রিক্রুটারের কাজটিকে সহজ করে দেয় ATS (Applicant Tracking System) Software।

রিক্রুটার তার চাহিদা অনুযায়ী যখন ATS সফটওয়্যার দিয়ে সিভি ফিল্টার করেন, তখন আপনার সিভিতে যদি প্রাসঙ্গিক Keywords যেমন: FMCG, Sales, 5 Years, Food Company উল্লেখ থাকে, তবে আপনার সিভি শর্টলিস্ট হয়ে রিক্রুটারের সামনে চলে আসে। এতে হাজারো সিভির ভিড়ে সঠিক প্রার্থীকে বাছাই করা অনেক সহজ হয়।

👉 তাই চাকরির আবেদন করার সময় ATS-Friendly সিভি ব্যবহার করা অত্যন্ত জরুরি।
কালারফুল ডিজাইন, অপ্রাসঙ্গিক তথ্য, পারিবারিক তথ্য (চৌদ্দ গুষ্টির ঠিকানা, ওজন, উচ্চতা ইত্যাদি) – এগুলো সফটওয়্যার পড়ে না। বরং আপনার Skills, Work Experience, Achievements, Training যত ভালোভাবে সিভিতে উপস্থাপন করবেন, আপনার সিভি তত বেশি মানসম্মত হবে এবং শর্টলিস্ট হওয়ার সম্ভাবনা বাড়বে।

---

ধন্যবাদান্তে,
✍️ আমিনুল ইসলাম
📌 প্রফেশনাল সিভি রাইটার
📞 01754-643968

12/06/2025

সেলসের চাকরিঃ চ্যালেঞ্জ এবং সম্ভাবনার এক অসাধারণ ক্ষেত্র

বর্তমান প্রতিযোগিতামূলক কর্মবাজারে সেলস পেশাটি একটি চ্যালেঞ্জিং হলেও অত্যন্ত সম্ভাবনাময় ক্যারিয়ার পথ হিসেবে বিবেচিত হচ্ছে। এটি এমন একটি ক্ষেত্র যেখানে ব্যক্তি তাঁর যোগাযোগ দক্ষতা, কৌশলী চিন্তাভাবনা এবং ক্রেতাদের মনস্তত্ত্ব বোঝার ক্ষমতা ব্যবহার করে একটি প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

সেলস পেশার গুরুত্ব
একটি প্রতিষ্ঠানের মুনাফা অনেকটাই নির্ভর করে তার বিক্রয় কার্যক্রমের উপর। তাই সেলস টিমকে বলা যায় প্রতিষ্ঠানের মুখ ও চালিকাশক্তি। ভালো সেলস এক্সিকিউটিভরা শুধুমাত্র পণ্য বিক্রয় করেন না, তারা ব্র্যান্ড তৈরি করেন, গ্রাহকের আস্থা অর্জন করেন এবং দীর্ঘমেয়াদী ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলেন।

কী ধরনের দক্ষতা প্রয়োজন?
সেলসের চাকরিতে সফল হতে হলে নিচের দক্ষতাগুলি থাকা গুরুত্বপূর্ণ:

যোগাযোগ দক্ষতা: স্পষ্টভাবে কথা বলা ও শুনতে জানা

আত্মবিশ্বাস: নিজেকে এবং প্রস্তাবিত পণ্য/সেবাকে আত্মবিশ্বাসের সাথে উপস্থাপন করা

সমস্যা সমাধানের ক্ষমতা: গ্রাহকের আপত্তি বা দ্বিধার দ্রুত সমাধান

লক্ষ্য-ভিত্তিক চিন্তাধারা: নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রয় লক্ষ্য অর্জনের মানসিকতা

টিমওয়ার্ক ও নেতৃত্ব: একসাথে কাজ করার মানসিকতা ও প্রয়োজনে নেতৃত্ব প্রদানের সক্ষমতা

ক্যারিয়ার সম্ভাবনা
সেলস পেশা শুধুমাত্র একটি প্রাথমিক চাকরির সুযোগ নয়, এটি ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত নির্মাণ করে। অভিজ্ঞতা এবং দক্ষতার ভিত্তিতে একজন সেলস এক্সিকিউটিভ থেকে ম্যানেজার, এরপর সেলস ডিরেক্টর পর্যন্ত পদোন্নতির সুযোগ থাকে। অনেক প্রতিষ্ঠানে সেলস পারফরম্যান্সের ভিত্তিতে ইনসেনটিভ ও বোনাসও দেওয়া হয়, যা মোট আয়ের একটি বড় অংশ হয়ে দাঁড়াতে পারে।

উপসংহার
সেলস এমন একটি পেশা যেখানে কঠোর পরিশ্রম, ধৈর্য, এবং প্রজ্ঞা একত্রিত হয়ে ব্যক্তিকে ক্যারিয়ারে দ্রুত অগ্রসর হতে সাহায্য করে। যারা মানুষের সঙ্গে মিশতে ভালোবাসেন, চ্যালেঞ্জ নিতে ভয় পান না এবং লক্ষ্যের পেছনে দৃঢ়ভাবে ছুটতে পারেন – তাদের জন্য সেলস একটি আদর্শ ক্যারিয়ার হতে পারে।

টি কে গ্রুপের পুস্টি ব্রান্ডের আটা, ময়দা, সুজি, ও সয়াবিন তেল এর বাজারজাত করার জন্য সেলস অফিসার নিচ্ছে। আগ্রহী হলে আপডেট ...
26/09/2023

টি কে গ্রুপের পুস্টি ব্রান্ডের আটা, ময়দা, সুজি, ও সয়াবিন তেল এর বাজারজাত করার জন্য সেলস অফিসার নিচ্ছে। আগ্রহী হলে আপডেট সিভি মেইল করুন।

23/09/2023
খুব ভালো একটি জব অফার।এইচএসসি পাশ করে ও সরাসরি সুযোগ পাবেন।  কেউ আগ্রহী হলে দ্রুত সময়ে সিভি আপডেট করে ইন্টারভিউ তে অংশগ্...
22/08/2023

খুব ভালো একটি জব অফার।
এইচএসসি পাশ করে ও সরাসরি সুযোগ পাবেন। কেউ আগ্রহী হলে দ্রুত সময়ে সিভি আপডেট করে ইন্টারভিউ তে অংশগ্রহণ করুন। বিস্তারিত জানতে কল ও করতে পারেন।

Address

C&b Road
Barishal
8200

Opening Hours

Monday 00:00 - 00:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801754643968

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jobs fair in Barishal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jobs fair in Barishal:

Share