21/08/2020
ইন্টারনেটে টাকা আয়ের সবচেয়ে সেরা সাইট কোনটি বলে আপনি মনে করেন?
বর্তমান বিশ্বে হাজারো ফ্রিল্যান্সিং সাইট রয়েছে কিন্তু কাজ করার জন্য সবগুলোই কিন্তু উপযুক্ত নয় । কিছু কিছু সাইট আছে শুধু নির্দিষ্ট টাইপের কাজ পাওয়া যায়। কিছু কিছু সাইট শুধু দক্ষ লোকের জন্য। আপনি যদি একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনার কর্মজীবনের শুরু করতে চান তবে আপনার প্রয়োজন বিশ্বের সেরা এবং বিশ্বস্ত ফ্রিল্যান্সিং সাইট যেখানে আপনি কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন এবং নিজের ভালো একটি প্রোফাইল সাজাতে পারবেন ।
1. UpWork.com
বিশ্বের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস ইল্যান্স-ওডেস্ক নতুন একটি নাম নিয়ে যাত্রা শুরু করেছে। প্রতিষ্ঠানটির নতুন নাম দেওয়া হয়েছে আপওয়ার্ক। এখানে আপনি সব ধরনের কাজ করতে পারবেন।আমার মতে এই মার্কেট প্লেইস টি ইন্টারনেটে টাকা আয়ের সবচেয়ে সেরা সাইট
2. Freelancer.com
এটি ফ্রিল্যান্সারদের জন্য খুব বড় একটি কাজের ক্ষেত্র। এটি সেরা সাইটগুলোর মধ্য একটি অন্যতম। এখানে ওয়েব ডিজাইনার, কপিরাইটার বা ফ্রিল্যান্স প্রোগ্রামারার ,এস ই ও সব ধরনের কাজের জন্য বিড করে কাজ করতে পারবেন।
3. Toptal.com
আপনি যদি ফ্রিল্যান্সার হিসেবে একজন ভালো ডেভেলপার হয়ে থাকেন তাহলে Toptal আপনার জন্য একটি ভালো কাজের সাইট। অন্যান্য সাইটগুলোতে সাধারনত বিভিন্ন ধরনের কাজ থাকে । কিন্তু এখানে শুধু ডেভেলপারদের উপর ফোকাস করা হয়।
4. 99designs.com
বর্তমানে ডিজাইনের জন্য সবচেয়ে আলোচিত ফ্রিল্যান্সিং সাইট হচ্ছে ৯৯ডিজাইনস। এখানে ডিজাইনের কাজগুলো সবচেয়ে বেশি পাওয়া যায় । আপনি এখানে লোগো, ব্যবসায়িক কার্ড, ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন, ইনফোগ্রাফিক, টি-শার্ট, কার্ড, আমন্ত্রণ, পণ্য প্যাকেজ, বই, এবং পত্রিকা কভার ইত্যাদি টাইপের অসংখ্য কাজ পাবেন ।
5. Envato Studio ()
এই সাইটটি খুব নামকরা একটি জব সাইট, যেখানে আপনি আপনার তৈরি করা ডিজাইনগুলো বিক্রি করতে পারবেন।
6. Fiverr.com
Fiverr হচ্ছে ছোট ছোট কাজের জন্য বিখ্যাত একটি সাইট। ৫ ডলার থেকে এখানে কাজের রেট করা আছে। এখানে আপনি সব ধরনের কাজ পাবেন।
7. StackOverflow Careers ()
এই সাইটটি শুধু সমস্যা সমাধানের জন্য নয় এখানে অনেক কাজ পাওয়া যায়। তবে এখানে কাজ করতে হলে একাউনট এর সাথে Stack Career এর থেকে নিমন্ত্রন পেতে হবে।
8. Dribble.com
এখানে সাইন আপ করুন আর প্রোফাইল পেজ এর Hire me বাটন এ জব বোর্ড এ আপনার কাজ খুঁজুন।
9. Behance ()
এই সাইটটি যারা সৃজনশীল এবং ইউনিক আইডিয়া নিয়ে কাজ করেন যেমনঃ গ্রাফিক্স ডিজাইনার, মাল্টিমিডিয়া ইত্যাদি তাদের জন্য খুব ভালো একটি জব সাইট।
10. WordPress ()
এটি ওয়ার্ডপ্রেসের একটি অফিসিয়াল জব বোর্ড। এখানে আপনি প্লাগিন ডেভেলপমেন্ট, থিম কাস্টমাইজেশন, বা ওয়ার্ডপ্রেস সাইট অপ্টিমাইজেশান এই ধরনের কাজ পাবেন। আপনি যদি ওয়ার্ডপ্রেসের ভালো কাজ পারেন তাহলে সহজেই এখানে কাজ পাবেন।
11. Guru ()
গুরু ডট কম একটি ফ্রিল্যান্সিং সাইট যেখানে আপনি বিভিন্ন ধরনের কাজ পাবেন । এই সাইটটি সবচেয়ে জনপ্রিয় ভারতে। এখানে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন নিয়ে অনেক কাজ পাওয়া যায় ।
12. WPHired ()
ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের জন্য এই সাইটটি একটি খুব বড় ধরনের ভালো সুযোগ। WPHired এ ওয়ার্ডপ্রেস সম্পর্কিত প্রোজেক্টে এ একজন ফুল টাইম ফ্রিলান্সার বা পার্ট টাইম বা ইন্টার্ননি হেসেবে কাজ করতে পারবেন।
13. WeWorkRemotely.com
নামের মতোই এটি এমন একটি সাইট যেখানে আপনার পছন্দমতো বা যে কাজ আপনি ঘরে বসে করতে পারবেন সেরকম কাজ এখানে আপনি খুঁজে পাবেন।
14. Hirable ()
Hirable এটি একটি সোসিয়াল সাইট, যেখানে ফ্রিল্যান্সার এবং এমপ্লয়াররা দেখা করতে পারে।
15. Crew ()
এটি ওয়েব ডিজাইনার এবং অ্যাপ ডেভেলপারদের উপর ফোকাস করে।
16. Crowdsite ()
আপনি যদি ভালো ডিজাইনার এবং ডেভেলপার হয়ে থাকেন এই সাইটে চেষ্টা করতে পারেন
17. Joomlancers ()
এই সাইটটি শুধু যারা জুমলা নিয়ে কাজ করেন তাদের জন্য। জুমলা প্রফেশনালদের জন্যএটি একটি দারুণ সাইট।
18. Peopleperhour.com
পিপল পার আওয়ার মূলত ডুয়াল মারকেটপ্লেস। এখানে আপনি ফিভারের মত আপনার সার্ভিস সেল করতে পারবেন,আবার ফ্রিল্যান্সার এর মত জবে বিড করতে পারবেন। তবে বিডিং সিস্টেম থেকে সার্ভিস সেল করাটাই এখানে বেশি জনপ্রিয়। এখানে আপনি সব ধরণের কাজ বিক্রি ও কিনতে পারবেন।
19. DesignCrowd.com
এটি একটি গ্রাফিক্স ডিজাইন মার্কেট প্লেস যেখানে ক্রিয়েটিভ ধরনের লোকেরা সহজেই কাজ পায়।
20. TheShelf ()
এটি একটি সাইট যেখানে ব্লগার এবং ফ্রিল্যান্স লেখক ফ্যাশন, লাইফস্টাইল, খাদ্য, এবং ভ্রমণ সংযুক্ত হয়ে ব্রান্ডের সাথে সহযোগিতা করে একসাথে কাজ করে।
21. Bark ()
এই মারকেটপ্লেসটি প্রায় সব ধরনের কাজের জন্য প্রযোজ্য, পেইন্টার, ফটোগ্রাফার থেকে পার্টি ক্যাটারার পর্যন্ত।
22. Wayup ()
এটি ছাত্রদের জন্য একটি ভালো সাইট যারা পার্টটাইম জব খুঁজছেন। এখান থেকে একদিকে তারা নিজেদের কাজের অভিজ্ঞতা বাড়াতে পারবে অন্যদিকে কিছু টাকাও আয় করতে পারবে।
23. AirPair ()
এটি একটি কমিউনিটি সাইট যেখানে ডেভেলপাররা একে অপরের সাথে মিলিত হয়ে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। এটি ফ্রিলেন্সিং সাইট নয় তবে এখানে একটা ভালো নেটওয়ার্ক পাবেন, যেখান থেকে হয়তো আপনি জব পাবেন যা আপনার ক্যারিয়ার তৈরি করতে সাহায্য করবে।
24. Traction ()
আপনার যদি একটি জনপ্রিয় ব্লগ থাকে বা সামাজিক influencer হন, তাহলে এখানে সাইন আপ করতে পারবেন Traction এর একজন Marketing Partner হিসেবে এবং আয় শুরু করতে পারবেন
Hire top‑quality freelancers for your next project from the largest and most trusted freelancer site. Learn how you can get even more done with increased productivity and find out why 90% of our customers rehire.