Sejuka Shop

Sejuka Shop this indian tv shop news protal,please stay with us.

05/11/2021

বিস্তারিত জানতে বা অ+র্ডার করতে আপনার নাম্বার দিন
অথবা নিচের নাম্বারে কল করুন।
০১৮২২-৫৪ ৪৯ ১৫

মোটরসাইকেল উপহার পাচ্ছেন সেই পাঠাও চালকদেশজুড়ে আলোচিত সেই পাঠাও চালক শওকত আলম সোহেল উপহার হিসেবে পাচ্ছেন একটি মোটরসাইকেল...
28/09/2021

মোটরসাইকেল উপহার পাচ্ছেন সেই পাঠাও চালক

দেশজুড়ে আলোচিত সেই পাঠাও চালক শওকত আলম সোহেল উপহার হিসেবে পাচ্ছেন একটি মোটরসাইকেল। আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জনিয়ার মুহাম্মদ নাসির উদ্দিন পাঠাও চালককে মোটরসাইকেল উপহার দেয়ার ঘোষণা দিয়েছেন। রাত সাড়ে ৯টার দিকে গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।প্রকৌশলী মুহাম্মদ নাসির উদ্দিন বলেন, আমাদের ফাউন্ডেশনের একটি প্রজেক্ট রয়েছে কর্জা হাসানা বা বিনা সুদে ঋণ বিতরণ। এজন্য আমরা বিভিন্ন পণ্য সমাজের বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তাদের দিই। পরে তারা নিজেদের সুবিধামত তা কিস্তিতে পরিশোধ করেন। তবে ওই ব্যক্তির ভিডিও দেখে আমি বুঝেছি যে, আসলে তিনি খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, তার ওই কর্জে হাসানা আমি নিজের পক্ষ থেকে দিয়ে দেব। আর ওনাকে উপহার হিসেবে একটি মোটরসাইকেল দেব।

চার মডেলে এলো আইফোন ১৩, দাম ও যা থাকছেমার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল প্রায় প্রতিবছর আইফোনের নতুন মডেল উন্মোচন করে সেপ্...
28/09/2021

চার মডেলে এলো আইফোন ১৩, দাম ও যা থাকছে

মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল প্রায় প্রতিবছর আইফোনের নতুন মডেল উন্মোচন করে সেপ্টেম্বর মাসে। সে উপলক্ষ্যে আইফোনের নতুন মডেলের জন্য চাতকের ন্যায় মুখিয়ে ছিলেন প্রযুক্তিপ্রেমীরা।

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাজারে এসে গেল আইফোন ১৩। স্থানীয় সময় বুধবার ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্কে আইফোন ১৩ আর অ্যাপল ওয়াচ ৭-এর আত্মপ্রকাশ ঘটে।

কি চমক রয়েছে আইফোনের এই নতুন মডেলে? অবশ্য প্রথম লুকে কেউই পুলকিত হবেন না। কারণ ডিজাইনে খুব বেশি পরিবর্তন আনা হয়নি এতে। অনেকটা আগের অর্থাৎ আইফোন ১২ মডেলের মতোই দেখতে এটি।

তবে অ্যাপল জানিয়েছে, ব্যাটারি এবং পারফর্মম্যান্সের দিক দিয়ে পুরনো যেকোনো মডেলের চেয়ে উচ্চমানের অবশ্যই। আগের থেকে ৫০ শতাংশ বেশি দ্রুত পারফর্মম্যান্স দেবে অ্যাপলের নতুন চিপ। পুরোনো সিরিজের থেকে কমপক্ষে আড়াই ঘণ্টা বেশি ব্যাটারি ব্যাকআপ দেবে আইফোন ১৩।

অ্যাপল আরো জানায়, আইফোন ১৩ তে থাকছে রিয়ার টুইন ক্যামেরা। প্রসেসর এ১৫ বায়োনিকের। ডিসপ্লেতেও পরিবর্তন আনা হয়েছে। যা আগের মডেলগুলোর চেয়ে প্রায় ২০ শতাংশ বেশি উজ্জ্বল।

নতুন মডেলে থাকছে ৫০০ জিবি স্টোরেজ। সর্বনিম্ন ৬৪ জিবির বদলে ১২৮ জিবি স্টোরেজ করেছে প্রতিষ্ঠানটি।

পেছনে থাকছে ১২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা। ভিডিও কনটেন্ট তৈরিতেও নতুন আইফোন বেশ সুবিধা নিয়ে এসেছে। ক্যামেরায় দেওয়া হয়েছে সিনেম্যাটিক মোড।

আইফোন ১৩ এর দাম কত? তা সম্প্রতি ‘অ্যাপল হাব’ ব্লগে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়, নতুন আইফোনের দাম হতে পারে ৭৯৯ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ৬৮ হাজার টাকা। মডেল প্রকাশের অনুষ্ঠানেও সেই দামই ঘোষণা করা হয়েছে। তবে বাংলাদেশে দামে আরো বেশি হবে। কারণ স্থানীয় করও যুক্ত হবে।

বাজারে মোট পাঁচটি রঙে পাওয়া যাবে আইফোন ১৩— গোলাপি, নীল, কালো (মিডনাইট), লাল (প্রোডাক্ট রেড) আর স্টারলেট।

এসব রঙের চারটি মডেল নিয়ে আসছে মুঠোফোনটি - আইফোন ১৩, আইফোন ১৩ মিনি, আইফোন ১৩ প্রো এবং আইফোন ১৩ প্রো ম্যাক্স।

এসব মডেলের দামেও তারতম্য রয়েছে কিছুটা। আইফোন ১৩ মিনি ৬৯৯ ডলার (বাংলাদেশি মূদ্রায় ৫৯ হাজার পাঁচশ চল্লিশ টাকা), আইফোন ১৩ প্রোর দাম ৯৯৯ ডলার (বাংলাদেশি মূদ্রায় ৮৫ হাজার টাকা)। আর আইফোন ১৩ প্রো ম্যাক্সের দাম পড়বে ১ হাজার ৯৯ ডলার (বাংলাদেশি মূদ্রায় ৯৩ হাজার ৬ শত টাকা)।

আগামী ২৪ সেপ্টেম্বরে বাজারে পাওয়া যাবে আইফোন ১৩।

ই-কমার্সের লাগাম টানতে এবার কারিগরি কমিটিবেশ কিছু ই-কমার্স প্রতিষ্ঠান ১৬ সদস্যের কারিগরি কমিটি গঠন করেছে বাণিজ্য মন্ত্রণ...
28/09/2021

ই-কমার্সের লাগাম টানতে এবার কারিগরি কমিটি

বেশ কিছু ই-কমার্স প্রতিষ্ঠান ১৬ সদস্যের কারিগরি কমিটি গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বেশ কিছু ই-কমার্স প্রতিষ্ঠান গ্রাহকের হাজার কোটি টাকা লোপাটের পর খাতটি পরিচালনায় দিক-নির্দেশনামূলক পরামর্শ পেতে এ কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ও কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেল প্রধান মো. হাফিজুর রহমানকে।

সোমবার মন্ত্রণালয়ের উপসচিব (কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেল) মুহাম্মদ সাঈদ আলী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

কমিটিতে সদস্য সচিব হিসেবে রয়েছেন মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের উপসচিব মুহাম্মদ সাঈদ আলী। বাকি ১৪ জনকে কারিগরি কমিটির সদস্য নিয়োগ করা হয়েছে।

কমিটি দেশে ডিজিটাল কমার্স সংক্রান্ত যাবতীয় কর্মকাণ্ড তথা ডিজিটাল কমার্সের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য সংঘটন, লেনদেন সৃষ্ট ভোক্তা বা বিক্রেতা অসন্তোষ এবং প্রযুক্তিগত সমস্যা নিরসনের লক্ষ্যে সমন্বিতভাবে এই কারিগরি কমিটি কাজ করবে।

গত কয়েক দিন অনলাইন কেনাকাটায় বছরে ই-কমার্সের বিকাশ হলেও এ ক্ষেত্রে সরকারি নজরদারি না থাকার সুযোগ নিয়ে গ্রাহকদের সঙ্গে প্রতারণার বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে।

বাংলাদেশকে ২ হাজার কোটি টাকা দিচ্ছে এডিবিকরোনা মহামারির ধাক্কা কাটিয়ে উঠতে বাংলাদেশকে ২৫ কোটি ডলার (দুই হাজার ১৩২ টাকা) ...
26/09/2021

বাংলাদেশকে ২ হাজার কোটি টাকা দিচ্ছে এডিবি

করোনা মহামারির ধাক্কা কাটিয়ে উঠতে বাংলাদেশকে ২৫ কোটি ডলার (দুই হাজার ১৩২ টাকা) দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

চলতি ২০২১-২২ অর্থবছরে বাজেট এই অর্থ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক।

সংস্থাটির সদরদপ্তর থেকে শনিবার অনুমোদন দেওয়া হয়েছে বলে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা মহামারির ক্ষতি দ্রুত কাটিয়ে ঘুরে দাঁড়াতেই এই সহায়তা দেওয়া হচ্ছে। টেকসই অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচির উদ্দেশ্য হলো মহামারির ক্ষতি যত দ্রুত সম্ভব কাটিয়ে ওঠা।

এতে বলা হয়, কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র-উদ্যোক্তা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণ করার মাধ্যমেই অর্থনৈতিক পুনরুদ্ধার করতে হবে। তাহলেই টেকসই পুনরুদ্ধার নিশ্চিত হবে।

ফেসবুক ছাড়ছেন প্রধান প্রযুক্তি কর্মকর্তাবিশ্বব্যাপী জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ...
26/09/2021

ফেসবুক ছাড়ছেন প্রধান প্রযুক্তি কর্মকর্তা

বিশ্বব্যাপী জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হতে যাচ্ছে। দীর্ঘ ১৩ বছর দায়িত্ব পালনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমটি ছেড়ে যাচ্ছে প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) মাইক স্কোয়েপফার।

২০০৮ সালে ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসাবে ফেসবুকে যোগ দেন স্কোয়েপফার। এরপর ২০১৩ সালে তিনি সিটিও হিসেবে দায়িত্ব নেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে স্কোয়েপফার জানিয়েছেন, আগামী বছরের কোনো এক সময়ে তিনি ফেসবুকের প্রথম সিনিয়র ফেলো হিসাবে অস্থায়ী পদ পেতে যাচ্ছেন। তিনি মূলত পরিবার ও জনহিতকর কাজে বেশি সময় দেওয়ার জন্য এ সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেছেন।

প্রতিষ্ঠানটির বর্তমান হার্ডওয়্যার বিভাগের প্রধান অ্যান্ড্রেও বোসওর্থ ধারাবাহিকভাবে স্কোয়েপফারের স্থলাভিষিক্ত হবেন।

ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ বলেছেন, স্কোয়েপফার খুবই গুরুত্বপূর্ণ

দায়িত্ব পালন করেছেন এবং খুবই ঘনিষ্ঠ বন্ধু।

আট লাখ অ্যাপ সরিয়েছে গুগল ও অ্যাপলমার্কিন ২ প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠান গুগল ও অ্যাপল নিজেদের স্টোর থেকে ৮ লক্ষাধিক অ্য...
26/09/2021

আট লাখ অ্যাপ সরিয়েছে গুগল ও অ্যাপল

মার্কিন ২ প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠান গুগল ও অ্যাপল নিজেদের স্টোর থেকে ৮ লক্ষাধিক অ্যাপ সরিয়ে নিয়েছে। সম্প্রতি পিক্সেলেট-এর ‘এইচ-ওয়ান ২০২১’ ডিলিস্টেড মোবাইল অ্যাপ রিপোর্ট থেকে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের প্রথম ৬ মাসের মধ্যে গুগল প্লে-স্টোর আর অ্যাপেল অ্যাপ স্টোর থেকে ৮ লাখ ১৩ হাজারেরও বেশি অ্যাপ সরানো হয়েছে। যদিও এ অ্যাপগুলো ডিলিস্ট হওয়ার আগে গুগল প্লে স্টোর থেকে একশ কোটি বারেরও বেশি ডাউনলোড হয়েছে।

ক্যালিফোর্নিয়ার পিক্সেলেট অনুযায়ী, অ্যাপেল অ্যাপ স্টোর থেকে এই অ্যাপগুলোকে সরিয়ে নেওয়ার আগে ২.১ কোটি কাস্টোমার রিভিউ আর রেটিংস পেয়ে ছিল। তাই অ্যাপ স্টোর থেকে সরিয়ে নেওয়া হলেও লাখ লাখ ইউজারের স্মার্টফোন এই অ্যাপগুলো থাকার সম্ভাবনা রয়েছে।

প্রতিবেদনে দেখা যায়, গুগল প্লে স্টোরের ৮৬ শতাংশ আর অ্যাপেল অ্যাপ স্টোরের ৮৯ শতাংশ মোবাইল অ্যাপ ১২ বছর আর তার থেকে কম বয়সের শিশুদের টার্গেট করেছিল। এটাও দেখা গিয়েছে যে, ২৫ শতাংশ প্লে স্টোর অ্যাপস আর ৫৯ শতাংশ অ্যাপ স্টোর অ্যাপসে কোনো প্রাইভেসি পলিসি নেই।

২৬ শতাংশ অ্যাপ রাশিয়ান গুগল প্লে স্টোর থেকে সরানো হয়েছে আর ৬০ শতাংশ অ্যাপ চীনের অ্যাপ স্টোরে লিস্টেড ছিল। চীনের অ্যাপ স্টোরে কোনো প্রাইভেসি পলিসি ছিল না।

যে অ্যাপগুলো সরিয়ে দেওয়া হয়েছে তাদের মধ্যে ৬৬ শতাংশ অ্যাপে কমপক্ষে একটি বিপজ্জনক পারমিশন ছিল। এ ক্ষতিকারক পারমিশনগুলোকে রানটাইম পারমিশনও বলা হয়। এর সাহায্যে এই এপ্লিকেশনগুলো সহজেই আপনার ফোনের ডেটার অ্যাক্সেস করতে পারে। যার কারণে সিস্টেম এবং অন্যান্য অ্যাপের কার্যকারিতা প্রভাবিত হতে শুরু করে।

মোবাইল অপারেটরদের নেটওয়ার্ক সমস্যার সমাধান করতে হবে: হাইকোর্টমোবাইল ফোনের দুর্বল নেটওয়ার্ক ও ইন্টারনেটের ধীরগতি সমস্...
24/09/2021

মোবাইল অপারেটরদের নেটওয়ার্ক সমস্যার সমাধান করতে হবে: হাইকোর্ট

মোবাইল ফোনের দুর্বল নেটওয়ার্ক ও ইন্টারনেটের ধীরগতি সমস্যার সমাধান করে মানসম্মত নেটওয়ার্ক ব্যবস্থা নিশ্চিত করতে রিটের শুনানি দুই মাসের জন্য মুলতবি করেছেন হাইকোর্ট।

আদালত বলেছেন, মোবাইল অপারেটরদের নেটওয়ার্কের সমস্যার সমাধান করতে হবে। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেন। শুনানিতে রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান আদালতে নেটওয়ার্ক সমস্যার কথা তুলে ধরেন।

রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চেৌধুরী বিটিআরসির লিখিত উত্তরে নেটওয়ার্কের সমস্যা সমাধানে তাদের কার্যক্রম সম্পর্কে আদালতকে অবহিত করেন। বিটিআরসি বলেছে, নেটওয়ার্ক সমস্যা সমাধানে তারা প্রচষ্টো চালাচ্ছেন। তখন হাইকোর্ট বলেন, মোবাইল অপারেটরদের নেটওয়ার্কের সমস্যার সমাধান করতে হবে। প্রত্যন্ত এলাকায় নেটওয়ার্ক পাওয়া যায় না। জনগণের রাজস্ব যাচ্ছে। বিটিআরসি যেহেতু উদ্যোগ নিয়েছে তাই এ রিট মামলা দুই মাস স্ট্যান্ডওভার (মুলতবি) রাখছি।

আদালত রিটকারীর আইনজীবীদের উদ্দেশে বলেন, দুই মাসে নেটওয়ার্ক সমস্যার সমাধান না হলে আদালতকে মেনশন করে জানাবেন। এ পিটিশনটি তখন শুনানির জন্য আবার আসবে।

৮ জুন মোবাইল ফোনের দুর্বল নেটওয়ার্ক ও ইন্টারনেটের ধীর গতি সমস্যার সমাধান করে গুণগতমান সম্মত নেটওয়ার্ক ব্যবস্থা নিশ্চিত করতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। রিটে গ্রাহকদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইন্টারনেটের গতি সেবা দিতে নির্দেশনা চাওয়া হয়েছে।

মোবাইল ফোনে গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ, ল' রিপোর্টার্স ফোরামের সদস্য সাংবাদিক মেহেদী হাসান ডালিম ও সুপ্রিমকোর্টের আইনজীবী মো. রাশিদুল হাসানের পক্ষে অ্যাডভোকেট ইশরাত হাসান এ রিট করেন।

তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি সচিব, বিটিআরসির চেয়ারম্যান গ্রামীণফোনসহ মোবাইল কোম্পানিগুলোর প্রধান নির্বাহীকে রিটে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, দুর্বল নেটওয়ার্ক এবং ইন্টারনেটের ধীর গতির কারণে মোবাইল ফোন গ্রাহকরা মারাত্মক ভোগানি্ততে আছেন। গ্রাহকের কাছ থেকে যে পরিমাণ খরচ নেওয়া হয় সে তুলনায় সেবার মান হতাশাজনক। মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পেলেও মোবাইল ফোন কোম্পানিগুলো সে অনুযায়ী সেবা দেয়নি, যার ফলে গ্রাহকদের ভোগানি্তর শিকার হতে হচ্ছে।

২০২০ সালের এক জরিপে দেখা গেছে, ডিজিটাল সেবার মান নিশ্চিতকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান তালিকায় শেষের দিকে।

রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান বলেন, দেশের ইন্টারনেট গতি এতটাই দুর্বল যে অনেক জায়গায় মানুষ ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের যে টাকা দিয়ে নেট কেনা হয় তার মেয়াদ শেষ হলে ব্যবহার করা যায় না। অথচ, নির্দষ্টি সময়ে ব্যবহার করতে না পারার অন্যতম কারণ হলো ধীরগতি। বছরে সাড়ে পঁাচ লাখ অভিযোগ জমা হয় বিটিআরসিতে, কিন্তু গ্রাহকরা এখনো ভোগানি্তর শিকার।

গত বছরের ২৭ নভেম্বর মোবাইল ফোনের দুর্বল নেটওয়ার্ক ও ইন্টারনেটের ধীর গতি সমস্যার সমাধান করে গুণগত মানসম্মত নেটওয়ার্ক ব্যবস্থা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

নোটিশ পাওয়ার পরও মোবাইল ফোনের দুর্বল নেটওয়ার্ক ও ইন্টারনেটের ধীর গতি সমস্যার সমাধান করে মানসম্মত নেটওয়ার্ক ব্যবস্থা নিশ্চিতে ব্যবস্থা না নেওয়ায় এ রিট করা হয় বলে জানান আইনজীবী।

আসছে অ্যামাজনের নতুন হার্ডওয়্যারই-কমার্স জায়ান্ট অ্যামাজন আগামী ২৮ সেপ্টেম্বর হার্ডওয়্যার বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করেছে। ...
23/09/2021

আসছে অ্যামাজনের নতুন হার্ডওয়্যার

ই-কমার্স জায়ান্ট অ্যামাজন আগামী ২৮ সেপ্টেম্বর হার্ডওয়্যার বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করেছে। ওই অনুষ্ঠানে জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠানটির নতুন হার্ডওয়্যার পণ্য উন্মোচিত হবে। সংবাদমাধ্যমে পাঠানো আমন্ত্রণপত্রে নতুন ডিভাইস, ফিচার এবং সেবা সম্পর্কিত খবর প্রকাশের প্রতিশ্র“তি দিয়েছে অ্যামাজন। এর বাইরে অবশ্য আর কোনো তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। তবে মনে করা হচ্ছে, গত বছর যেমন নতুন পণ্য উšে§াচিত হয়েছিল তেমনই বেশকিছু পণ্য এবারও দেখা যেতে পারে। ২০২০ সালে অ্যামাজন নতুন ইকো স্পিকার, লুনা গেমিং সেবা, ওয়াইফাই ৬ সংবলিত ইরো মেশ রাউটার এবং ফায়ার টিভি ডিভাউসের ঘোষণা দিয়েছিল। সেই সময় রিংয়ের ইনডোর সিকিউরিটি ড্রোন দেখানো হলেও সেটি আজও আলোর মুখ দেখেনি। শারীরিক উপস্থিতির এই অনুষ্ঠানের কোনো অনলাইন লাইভ স্ট্রিমিং করছে না অ্যামাজন। ফলে কী কী নতুন পণ্য বা সেবা আসছে সেটি জানতে সংবাদমাধ্যম ও অ্যামাজনের বিভিন্ন সূত্রের ওপর নির্ভর করতে হবে প্রযুক্তিবিশ্বকে।

তিন কোটির বেশি ভ্যাট দিল মাইক্রোসফটজনপ্রিয় প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট তৃতীয় অনাবাসী কোম্পানি হিসাবে বাংলাদেশে প্রথম...
23/09/2021

তিন কোটির বেশি ভ্যাট দিল মাইক্রোসফট

জনপ্রিয় প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট তৃতীয় অনাবাসী কোম্পানি হিসাবে বাংলাদেশে প্রথমবারের মতো ৩ কোটি ২৩ লাখ ৭৬ হাজার টাকা ভ্যাট দিয়েছে। দক্ষিণ ভ্যাট কমিশনারেটের কমিশনার এসএম হুমায়ন কবীর ২০ সেপ্টেম্বর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, জুলাইয়ে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট থেকে ব্যবসায় শনাক্তকরণ নম্বর (বিআইএন) নেওয়ার পর সেপ্টেম্বরে জুলাই ও আগস্টের ব্যবসা বাবদ প্রতিষ্ঠানটি ভ্যাটের অর্থ সরকারি কোষাগারে জমা দিয়েছে। তবে ভ্যাটের রিটার্ন জমা দেওয়ার জন্য তারা কিছুদিন সময় চেয়েছে বলেও তিনি জানান।

নিবন্ধিত করদাতাকে লেনদেনের হিসাব জানিয়ে প্রতি মাসেই ভ্যাটের রিটার্ন জমা দিতে হয়। যাদের এ দেশে ব্যবসা থাকলেও স্থায়ী কার্যালয় নেই, তাদের অনাবাসী প্রতিষ্ঠান হিসাবে বিবেচনা করে ভ্যাট কর্তৃপক্ষ। চলতি অর্থবছর তথ্যপ্রযুক্তি খাতের আরও তিন অনাবাসী প্রতিষ্ঠান ফেসবুক, অ্যামাজান ও গুগল বাংলাদেশে ভ্যাট জমা দেওয়া শুরু করেছে। এর সবই দক্ষিণ ভ্যাট কমিশনারেটের নিবন্ধিত প্রতিষ্ঠান।

ডিএসসিসির অপচয় ২০ কোটি টাকাবৃষ্টির পানি নিষ্কাশনের জন্য ধানমন্ডি-২৭ নম্বর সড়কে দুটি পাইপলাইন (নর্দমা) ছিল। সেখানে ২০ কোট...
23/09/2021

ডিএসসিসির অপচয় ২০ কোটি টাকা

বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য ধানমন্ডি-২৭ নম্বর সড়কে দুটি পাইপলাইন (নর্দমা) ছিল। সেখানে ২০ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে নতুন পাইপলাইন নির্মাণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এরপরও ওই সড়কের জলাবদ্ধতা সমস্যার সমাধান হয়নি, বরং বেড়েছে দুর্ভোগ।

চলতি বর্ষা মৌসুমেও সামান্য বৃষ্টিতে ঘণ্টার পর ঘণ্টা পানিতে তলিয়ে ছিল রাজধানীর গুরুত্বপূর্ণ এ সড়ক। বিভিন্ন পত্রিকা, টেলিভিশন ও অনলাইন নিউজ পোর্টালে এ সড়কের দুর্ভোগের চিত্র প্রকাশিত হয়েছে। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনার ঝড় ওঠে। ফলে ডিএসসিসির এমন উন্নয়ন কাজ নিয়ে প্রশ্ন উঠেছে।

জানা যায়, প্রায় ১ কিলোমিটার দীর্ঘ ধানমন্ডি ২৭ নম্বর সড়কের এক পাশের ফুটপাতের নিচে ও মিডিয়ানে দুটি পানি নিষ্কাশন পাইপলাইন ছিল। নতুন করে অপর পাশের ফুটপাতে আরও একটি লাইন নির্মাণ করেছে ডিএসসিসি। তিনটি পাইপলাইন নির্মাণে খরচ হয়েছে অন্তত ৫০ কোটি টাকা। এ

সবের একটিই উদ্দেশ্য, তা হলো-সড়কের পানি পাইপলাইনের মাধ্যমে সরিয়ে নেওয়া। এ তিনটি পাইপলাইনের সংযোগ দেওয়া হয়েছে সাত মসজিদ রোডের নিচের ঢাকা ওয়াসা নির্মিত গভীর ড্রেনে। যেটা নির্মিত হয়েছে ১৯৯১ সালে। ওই ড্রেনের সংযোগ কাঁটাসুর খালে। বর্তমানে ড্রেনটির পানি নিষ্কাশন ক্ষমতা হ্রাস পেয়েছে। যে কারণে তিনটি পাইপলাইন নির্মাণ করা হলেও পরিষ্কার ও সংস্কারের অভাবে এর সুফল ভোগ করা যাচ্ছে না। বৃষ্টি হলেই ওই সড়কে জলাবদ্ধতায় নাকাল হচ্ছে রাজধানীবাসী।

লালমাটিয়ার বাসিন্দা মনিরুল হক যুগান্তরকে বলেন, ১০ বছরে এ সড়কে তিনবার পানি নিষ্কাশন ড্রেন নির্মাণ করতে দেখলাম। প্রতিবারই শুনেছি, এবার সমস্যার সমাধান হবে। কিন্তু চলতি মৌসুমেও সামান্য বৃষ্টিতে এ সড়কে জলাবদ্ধতার ধকল সামলাতে হয়েছে।

এ প্রসঙ্গে ঢাকা ওয়াসার পরিচালক প্রকৌশলী একেএম সহিদ উদ্দিন যুগান্তরকে বলেন, ধানমন্ডি ২৭ নম্বর সড়কে তিনটি পানি নিষ্কাশন পাইপলাইন নির্মিত হয়েছে। এর কারণ কী, সেটা আমারও প্রশ্ন। এতকিছু করা হলেও সেখান থেকে সুফল মিলছে না। কেননা এর গোড়ায় গলদ রেখে কাজ করা হয়েছে। একটি পাইপলাইনও সঠিক চিন্তায় করা হয়নি, তাই সুফল মিলছে না। সুফলের কোনো সম্ভাবনাও দেখি না।

তিনি বলেন, তিনটি লাইনের সংযোগ দেওয়া হয়েছে সাতমসজিদ রোডের গভীর ড্রেনে। কিন্তু ওই ড্রেনের তো সেই সক্ষমতা নেই। সেটা কেউ ভাবেনি। এজন্য প্রয়োজন একটি লাইন সরাসরি কাঁটাসুর খালে সংযোগ দেওয়া। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী ও নগর বিশেষজ্ঞ ম. ইনামুল হক যুগান্তরকে বলেন, ধানমন্ডি ২৭ নম্বর সড়ক বৃষ্টি হলে তলিয়ে যায়, এটা সবার জানা। এ সমস্যার সমাধানে কোটি কোটি টাকা খরচ করলেও সমাধান মিলছে না।

তিনি বলেন, একেকটি পাইপলাইন করতে তারা অন্তত ১০-১৫ কোটি টাকা করে খরচ করেছে। সেটা না করে প্রথম পাইপলাইনটি ১০-১৫ লাখ টাকায় পরিষ্কার ও সংস্কার করলেই কাক্সিক্ষত সুবিধা পাওয়া যেত। অথচ নতুন করে ২০ কোটি টাকার বেশি খরচ করা হয়েছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি আরও বলেন, এটা হচ্ছে মূলত প্রকৌশলীদের দুর্নীতিপ্রবণ মানসিকতার কারণে।

পাশাপাশি তাদের অদক্ষতা, উদাসীনতা ও দায়িত্বজ্ঞানহীন মনোভাবও দায়ী।

যুগান্তরের অনুসন্ধানে জানা যায়, কয়েক বছর ধরে সচিবালয় ও ধানমন্ডি ২৭ নম্বর সড়কের জলাবদ্ধতা নিয়ে বেশি সমালোচনার মুখোমুখি হতে হয়েছে ঢাকা ওয়াসা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে (ডিএসসিসি)। এ কারণে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়। ডিএসসিসির তৎকালীন মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের বিশেষ নির্দেশনায় সচিবালয়ের জলাবদ্ধতা নিয়ে কাজ শুরু করে ডিএসসিসি। ওই সময় ডিএসসিসির প্রকৌশলীরা মন্ত্রিপরিষদ বিভাগকে দুটি উপায় অবহিত করে।

প্রথমত, সচিবালয়ের চারপাশে বক্স ড্রেন নির্মাণ করে পানি নিষ্কাশনের গভীর ড্রেনের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করা। দ্বিতীয়ত, সচিবালয় থেকে সরাসরি ধোলাইখালে সংযোগ স্থাপন করা। এখানে ডিএসসিসির প্রকৌশলীদের গভীর মনোনিবেশ ও সরকারের উচ্চ পর্যায় থেকে কঠোর তদারকি থাকায় সুফল মিলেছে। আর ধানমন্ডি ২৭ নম্বর সড়কের ক্ষেত্রে সরকারের উচ্চ পর্যায়ের কোনো চাপ ছিল না। দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী নিজের খেয়ালখুশিমতো কাজ করেছে-এমন অভিযোগ করছেন অনেকে। যে কারণে ২০ কোটি ৪৯ লাখ টাকা খরচ করেও ন্যূনতম সফলতা মেলেনি।

অনুসন্ধানে আরও জানা যায়, ধানমন্ডি ২৭ নম্বরের নতুন পাইপলাইন স্থাপন কাজের দরপত্র আহবান করা হয় ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর। এ দরপত্রে মাত্র একটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। পুনঃদরপত্র না করে কার্যকর প্রতিযোগিতা ছাড়াই ওই প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছে। এছাড়া দরপত্রের ক্রয়চুক্তি করার পরও কাজের ধরন পরিবর্তন করা হয়েছে। প্রথমে আরসিসি ড্রেন করার কথা থাকলেও পরে পাইপ ড্রেন করা হয়েছে। এগুলোর পেছনে দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর বিশেষ উদ্দেশ্য ছিল বলেও অভিযোগ উঠেছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে ডিএসসিসির পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. খায়রুল বাকের যুগান্তরকে বলেন, সচিবালয়ের জলাবদ্ধতা নিরসনের কাজটি আমি করেছি, সেটা শতভাগ সফল হয়েছে। আর ধানমন্ডি ২৭ নম্বরের কাজটিও আমি করেছি। সেখানে কিছুটা সমস্যা দেখা দিয়েছে। সেটা সমাধানে কাজ করা হচ্ছে। বর্ষা মৌসুমের শুরুতে যতটা জলাবদ্ধতা ছিল, পরে অনেকাংশে কমে এসেছে।

দুটি পাইপলাইন থাকার পরও নতুন পাইপলাইন করা হলো কেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই দুটো লাইন তেমন কার্যকর নয় বলে নতুন করে করা হয়েছে। আশা করি বিদ্যমান পাইপলাইন সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হলে ধানমন্ডি ২৭ নম্বরে জলাবদ্ধতা থাকবে না।

ইভ্যালি নিয়ে মুখোমুখি ২ মন্ত্রীই-কমার্সের প্রতারণা নিয়ে একধরনের মুখোমুখি অবস্থান নিয়েছেন দুই মন্ত্রী। অর্থমন্ত্রী আ হ ম ...
23/09/2021

ইভ্যালি নিয়ে মুখোমুখি ২ মন্ত্রী

ই-কমার্সের প্রতারণা নিয়ে একধরনের মুখোমুখি অবস্থান নিয়েছেন দুই মন্ত্রী। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ই-কমার্সের প্রতারণার জন্য বাণিজ্য মন্ত্রণালয় দায় এড়াতে পারে না। প্রাথমিকভাবে তাদের দায়িত্ব নিতে হবে। অপরদিকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘টাকা গেছে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে। টাকা লেনদেনের বিষয়টি বাংলাদেশ ব্যাংক মনিটরিং করবে। তবে দায় নিয়েই বলছি আগামী দিনে প্রতারণা বন্ধ করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।’ বুধবার দুটি বৈঠকের পর পৃথকভাবে সাংবাদিকদের এসব কথা বলেছেন অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী।
এদিন ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতারণা ঠেকাতে আইন করার বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ইভ্যালির গ্রাহকদের টাকা ফেরত প্রসঙ্গে সাংবাদিকদের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও এমডি আটক হয়ে জেলে আছেন। আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের সঙ্গে কথা বলব। টাকা ফেরত দেওয়ার মতো কোনো সম্পদ তাদের কাছে আছে কিনা, সেটি শুনতে হবে। এর আগে টাকা ফেরত দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানাতে পারছি না। কারণ ইভ্যালির টাকা সরকার নেয়নি। ইভ্যালির গ্রাহকরা যে লাভ করেছেন, সেখানে সরকার অংশীদার নয়। তিনি আরও বলেন, ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতারণা বন্ধে পৃথক ডিজিটাল কমার্স আইন করা হবে। ওই আইনের অধীনে হবে একটি রেগুলেটরি কর্তৃপক্ষ।
একই দিন অনুষ্ঠিত সরকারের ক্রয় এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত বৈঠক শেষে ইভ্যালির প্রতারণার বিষয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, ই-কমার্স প্রতিষ্ঠানগুলো চালু করার সময় কারও না কারও ছাড়পত্র নিয়েছে। এখানে ছাড়পত্র দিচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। তাদের প্রাইমারিলি (প্রাথমিক) দায়িত্ব নিতে হবে। তাদের সঙ্গে অন্য যাদের সম্পৃক্ততা আছে, তাদের সবারই এ প্রতারণার জন্য আমি মনে করি দায়িত্ব নেওয়া উচিত। ই-কমার্সে প্রতারণা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের কোনো উদ্যোগ থাকবে কিনা জানতে চাইলে তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়কে এ বিষয়ে বলা হবে। মূলত কাজটি এখন অর্থ মন্ত্রণালয়ের। এখানে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা আছে। এখানে আইটির বিষয়ও আছে, এজন্য তারাও দায়িত্ব নেবে। এ ধরনের প্রতিষ্ঠানগুলো মাঝেমধ্যে জন্ম নিয়ে মানুষকে ঠকায়। এটা কিন্তু অনেক আগ থেকে চলে আসছে। আগে ম্যানুয়ালি হতো, এখন তথ্যপ্রযুক্তির মাধ্যমে করছে। সরকারকে দায়িত্ব নিতে হবে অবশ্যই। সরকারই দায়িত্ব নেবে। সরকার দায়িত্ব এড়াবে কেন?
বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল,
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। বৈঠকে ই-কমার্স প্রতিষ্ঠানের লোপাট ও প্রতারণা বন্ধে পৃথক ডিজিটাল কমার্স আইনের অধীনে একটি রেগুলেটরি কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্ত হয় । এর মাধ্যমে আগামী দিনে ই-কমার্সের নামে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করলে ব্যবস্থা নেওয়া হবে। তবে সম্প্রতি ইভ্যালিসহ যে ১০ থেকে ১২টি প্রতিষ্ঠান গ্রাহকের টাকা লোপাট করেছে, প্রচলিত আইনে তাদের বিচার করা হবে। তাদের শাস্তি নিশ্চিত করতে বর্তমান মানি লন্ডারিং এবং ডিজিটাল অ্যাক্টে সংশোধনী আনা হবে।
বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, কয়েক লাখ লোক ই-কমার্সে যুক্ত হয়েছে। গুটিকয়েক প্রতিষ্ঠানের জন্য সব বন্ধ করা ঠিক হবে না। এজন্য এখন থেকে ই-কমার্স পরিচালনা করতে মন্ত্রণালয়ের নিবন্ধন লাগবে। তাদের কার্যক্রম দেখার জন্য কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন করা হবে।
মন্ত্রী বলেন, জুলাইয়ে মন্ত্রণালয় একটি ই-কমার্স নীতিমালা করেছে। এরপর অনেক প্রতিষ্ঠান শৃঙ্খলার মধ্যে এসেছে। এর আগেই ইভ্যালি অনিয়ম করেছে। আমাদের কাছে রিপোর্ট আছে জুলাইয়ের আগেই ইভ্যালি ৬ হাজার কোটি টাকার লেনদেন করেছে। কিন্তু নীতিমালা হওয়ার পর পরবর্তী ৪ মাসে লেনদেন হয়েছে ৪০০ কোটি টাকা। এর মধ্যে ২০০ কোটি টাকার পণ্য সরবরাহ করা হয়। এখন সামনের দিনগুলোয় প্রতারণার কোনো সুযোগ বন্ধ করতে আইন করা হবে। আর কাজ শুরু হবে আগামীকাল (আজ) থেকেই। এছাড়া এখন থেকে মানুষকে সচেতন করে প্রচার কার্যক্রম চালানো হবে। যাতে বড় ধরনের পণ্য ছাড়ের অফারের প্রলোভনে না পড়ে মানুষ। এক্ষেত্রে বড় কোম্পানিগুলো প্রচারের পাশাপাশি নিচে লিখে দিতে হবে লেনদেনের জন্য সরকার দায়ী থাকবে না।
ইভ্যালি প্রসঙ্গে তিনি বলেন, এ প্রতিষ্ঠানের ৫০০ কোটি টাকার দায় রয়েছে। যার অর্ধেক হচ্ছে ক্রেতার। বাকি অর্ধেক যাদের কাছ থেকে পণ্য নিয়েছে ইভ্যালি। এদের কাছে কী ধরনের সম্পত্তি আছে, আমার জানা নেই। গ্রাহকের টাকা ফেরত দেওয়ার কোনো সুযোগ তাদের কাছে আছে কিনা, সে ব্যাপারেও তাদের সঙ্গে কথা বলতে হবে।
উচ্চ আদালত থেকে বলা হয়েছে, মানুষ নিঃস্ব হলে সরকার নজর দেয়-এটি এক ধরনের ভর্ৎসনা। বলা হয়, চোর গেলে বুদ্ধি বাড়ে। এ ধরনের প্রতারণার ব্যবসা চালিয়ে যাওয়ার পরও কেন ব্যবস্থা নেয়নি বাণিজ্য মন্ত্রণালয়-এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ৪ জুলাই নীতিমালা করার পর কোনো টাকা নেওয়ার সুযোগ ছিল না। শুধু ক্যাশ অন ডেলিভারি করেছে। মন্ত্রণালয়ের কাজ হলো ব্যবসায় সহায়তা করা। কিন্তু মানুষকে প্রলোভন দেখাচ্ছে, এটি বাণিজ্য মন্ত্রণালয় কীভাবে দেখবে। একশ টাকার জিনিস পঞ্চাশ টাকায় দিচ্ছে। এখানে কীভাবে সম্ভব।
টাকা কীভাবে ফেরত দেওয়া হবে, এ বিষয়ে আলোচনা হয়েছে কিনা-জানতে চাইলে মন্ত্রী বলেন, সরকার টাকা নেয়নি। একজন লোক ইভ্যালি থেকে পণ্য কিনে যখন লাভবান হয়েছে, সে অংশীদারও সরকার হয়নি। এরপরও আমরা তাদের সঙ্গে কথা বলব। তাদের কী সম্পদ আছে, দেখা হবে।
ভোক্তা অধিকার অধিদপ্তরে হাজার হাজার অভিযোগ পড়েছে ইভ্যালির বিরুদ্ধে। এরপরও কি বাণিজ্য মন্ত্রণালয় জানতে পারেনি। জবাবে মন্ত্রী বলেন, ৪৯৩২টি অভিযোগ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর। এর ৮৪ শতাংশ নিষ্পত্তি করা হয়েছে। এখন ক্রেতা-বিক্রেতার মধ্যে অভিযোগ নিষ্পত্তি হয়ে গেলে সেখানে আর কিছু করার থাকে না।
এর আগে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের জানান, ই-কমার্স নীতিমালা প্রণয়নের পর এ খাতে শৃঙ্খলা অনেক ফিরেছে। বর্তমানে যে মানি লন্ডারিং আইন এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আছে, সেখানে ই-কমার্স নেই। এটি অন্তর্ভুক্ত করতে দুটি আইন সংশোধন করা হবে। এ ব্যাপারে উদ্যোগ নেবেন বলে আইনমন্ত্রী জানিয়েছেন।

Address

Bhatara

Alerts

Be the first to know and let us send you an email when Sejuka Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share