Master Saheb

Master Saheb If you be positive you will get peace

22/05/2026

'ধারণক্ষমতা ৪৩ হাজার, বন্দি ৮৫ হাজার
মানবিক সংকটে দেশের সব বন্দিশালা'

দেশের মোট ৭৫টি কারাগারের ধারণক্ষমতা ৪৩ হাজার ১৫৭ জন। বাস্তবে বন্দি আছেন ৮৫ হাজারের বেশি।
১৫টি কেন্দ্রীয় কারাগারে ২২ হাজার ৩৮০ জনের ধারণক্ষমতার বিপরীতে আছেন ৩৯ হাজার ৮৬৫ জন। বেশির ভাগ কারাগারই এখন ধারণক্ষমতার চেয়ে দ্বিগুণ-তিনগুণ বন্দি রয়েছেন।
আসলে কারাগারগুলো মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।

*ঢাকা কেন্দ্রীয় কারাগারের ধারণক্ষমতা ৪ হাজার ৫৯০ জন হলেও সেখানে থাকছেন ১০ হাজার ১৪৫ জন বন্দি। *চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার আরও বেহাল। ১ হাজার ৮৫৩ জন ধারণক্ষমতার বিপরীতে বন্দি রয়েছেন ৬ হাজার ১০৬ জন, প্রায় সাড়ে তিনগুণ।
*কাশিমপুর-১ কেন্দ্রীয় কারাগারের ধারণক্ষমতা ৫৪৮ জন। কিন্তু অবস্থান করছেন ১ হাজার ৭০০ জন।
*কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে মাত্র ২০০ জনের জায়গায় ঠাঁই দেওয়া হয়েছে ৬৬৫ জনকে। তাদের অনেকের সঙ্গে আবার আছে বেশকিছু শিশু।

11/05/2026
11/05/2026

⁨⁨প্রকাশ্যে নারী পিটিয়ে শিবিরের মুসা মন্ডল এখন বিরাট নেতা!

তন্নী মল্লিকের চোখের পানি আর শুকায় না। ২০২২ সালে ঢাকা গেটের সামনে তাঁকে যে লাঠি দিয়ে পিটিয়েছিল, সেই লোকটার নাম মুসা মন্ডল। অমর একুশে হলে সে ছাত্রলীগের কৃষিবিষয়ক সম্পাদক সেজে ঘুরে বেড়াত। আসলে সে ছাত্রশিবিরের নেতা। এই একটা তথ্যই বলে দেয় গত দেড় দশকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কী ধরনের রাজনীতির খেলা চলেছে।

শিবির কখনো সরাসরি মাঠে থাকেনি। তারা পরিচয় লুকিয়ে ছাত্রলীগের ভেতরে ঢুকেছে, ছাত্রলীগের নাম ব্যবহার করে হামলা করেছে, আর পরে সেই হামলার দায়টা ছাত্রলীগের ঘাড়ে চাপিয়ে নিজেরা সরে গেছে। এটা নতুন কিছু না। শিবিরের এই গুপ্তচর রাজনীতির ইতিহাস অনেক পুরনো। নব্বইয়ের দশক থেকেই তারা বিভিন্ন সংগঠনে ঢুকে ভেতর থেকে কাজ করে এসেছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় দিনের আলোয় একজন নারীকে লাঠিপেটা করার সাহস তারা পেল কোথা থেকে? এই প্রশ্নটা করা দরকার।

সাহসটা এসেছে বিএনপি-জামায়াতের রাজনৈতিক ছত্রছায়া থেকে। জামায়াতে ইসলামী এবং তার ছাত্র সংগঠন শিবির বাংলাদেশে টিকে আছে মূলত বিএনপির কাঁধে ভর দিয়ে। একাত্তরে এই সংগঠনের নেতারা পাকিস্তানি সেনাবাহিনীর সাথে হাত মিলিয়ে গণহত্যায় অংশ নিয়েছিল, রাজাকার বাহিনীতে যোগ দিয়েছিল, মুক্তিযোদ্ধাদের ধরিয়ে দিয়েছিল। এই দলের শীর্ষ নেতাদের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল ফাঁসির রায় দিয়েছে। তারপরও এই দলটা রাজনীতি করে যাচ্ছে, কারণ বিএনপি তাদের প্রয়োজন মেটায়।

বিএনপির জন্মটাই প্রশ্নবিদ্ধ। জিয়াউর রহমান সামরিক শাসক হিসেবে ক্ষমতায় এসে দল বানিয়েছিলেন সেনানিবাসে বসে, রাজনীতিকদের কিনে এনে। ১৯৭৮ আর ১৯৭৯ সালের নির্বাচনে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ফলাফল নিজের মতো বানিয়ে নেওয়া হয়েছে, এটা ইতিহাসের পাতায় লেখা আছে। সেই দলটাই পরবর্তীতে জামায়াতকে পুনর্বাসিত করেছে, তাদের মন্ত্রী বানিয়েছে, তাদের রাজনৈতিক বৈধতা দিয়েছে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সারা দেশে সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হয়েছে, সেই রেকর্ড মানবাধিকার সংগঠনগুলোর কাছে আছে। শিবিরের ক্যাডাররা ক্যাম্পাসে কীভাবে ছাত্রদের জিম্মি করে রাখত, চাপাতি দিয়ে কুপিয়েছে, হাত-পা কেটেছে, সেই ঘটনাগুলো ভুলে যাওয়ার মতো না।

তন্নী মল্লিকের ঘটনায় ফিরে আসি। মুসা মন্ডল ছাত্রলীগ সেজে হামলা করেছিল, এটা এখন প্রমাণিত।

এখন ২০২৬ সাল। শিবিরের সেই মুসা মন্ডলরা এখন আরও বড় নেতা। বিএনপি-জামায়াত এখন আবার মাঠে সক্রিয়। তন্নী মল্লিক বিচার চাইছেন, চোখের পানি ফেলছেন। সেই বিচার না হলে বোঝা যাবে পরিবর্তনটা আসলে কতটা গভীর, আর কতটা শুধু মুখের কথা।

11/05/2026

চার শতাধিক মা আজ তাঁদের জীবনের সবচেয়ে বড় শোক বয়ে বেড়াচ্ছেন—একটি প্রতিরোধযোগ্য হামের ভয়াবহ মহামারিতে তাঁরা হারিয়েছেন তাঁদের সন্তানদের। হাজার হাজার মা-বাবা নির্ঘুম রাত কাটাচ্ছেন হাসপাতালে ভর্তি শিশুদের জীবন বাঁচানোর সংগ্রামে। আর কোটি পরিবার আতঙ্কে ছুটে বেড়াচ্ছে, যেন তাদের সন্তান অন্তত হামের ভয়াল থাবা থেকে রক্ষা পায়।

লাখো মায়ের এই অসীম যন্ত্রণা, কান্না, শোক, উদ্বেগ ও অসহায়ত্ব সাক্ষ্য দেয় একটি প্রাণঘাতী ও অমানবিক স্বাস্থ্যনীতির পরিণতির—যে নীতি শিশুদের টিকা থেকে বঞ্চিত করেছে এবং হামের এই ভয়াবহ মহামারি তৈরি করেছে।

বাংলাদেশ বহু দশক ধরে টিকাদান কর্মসূচিকে অগ্রাধিকার দিয়ে এ ধরনের মৃত্যু সফলভাবে প্রতিরোধ করেছিল। ইতিহাস আমাদের মনে করিয়ে দেয়, প্রতিটি শিশুর টিকার অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব—এটি কোনো দয়া বা অনুগ্রহ নয়।

যে মায়েদের কোল আজ শূন্য হয়ে গেছে, কোনো ক্ষতিপূরণই সেই শূন্যতা পূরণ করতে পারবে না। এই মৃত্যুমিছিলের জন্য দায়ীদের দায়মুক্তির অবসান ঘটানো এবং প্রাণঘাতী বিপর্যয়ের বিচার নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব।

11/05/2026

Address

Char Newton, Char Madraz , Char Fasson, Bhola 8342
Bhola
8340

Telephone

+8801723848824

Website

Alerts

Be the first to know and let us send you an email when Master Saheb posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Master Saheb:

Shortcuts

Share