02/03/2026
ওয়েবসাইটে লিঙ্ক বিল্ডিং কখন শুরু করা উচিত?
অনেকেই ইনবক্সে জিজ্ঞেস করেন
“ভাই, ব্যাকলিঙ্ক কখন থেকে শুরু করবো?”
সহজ একটা উদাহরণ দেই
ধরুন,
কন্টেন্ট + অন-পেজ SEO = আপনার ওয়েবসাইটের Brain
টেকনিক্যাল SEO = আপনার ওয়েবসাইটের Backbone
আর ব্যাকলিঙ্ক = আপনার ওয়েবসাইটের Legs
এখন প্রশ্ন হলো
যদি ব্রেইন আর মেরুদণ্ডই ঠিক না থাকে, তাহলে কি শুধু পা দিয়ে দৌড়ানো সম্ভব?
একদমই না।
ঠিক একইভাবে যদি আপনার কন্টেন্ট দুর্বল হয়, অন-পেজ অপ্টিমাইজ না করা থাকে, টেকনিক্যাল ইস্যু থাকে
তাহলে ১০০টা ব্যাকলিঙ্ক করেও আপনি ২৫% রেজাল্টও পাবেন না।
লিঙ্ক বিল্ডিং কখনোই প্রথম ধাপ না।
এটা হলো Growth Acceleration Stage।
আগে নিশ্চিত করুন,
কন্টেন্ট কোয়ালিটি strong?
সার্চ ইন্টেন্ট ম্যাচ করছে?
অন-পেজ ঠিক আছে?
টেকনিক্যাল ইস্যু ফিক্স করা হয়েছে?
ইন্টারনাল লিংকিং সেট করা?
সব ঠিক থাকলে তখনই ব্যাকলিঙ্ক আসল ম্যাজিক দেখায় ।
আপনার কি মনে হয় লিঙ্ক বিল্ডিং আগে করা উচিত?
কমেন্টে জানান আর দরকার হলে ইনবক্স ওপেন আছে।