Bogura info

Bogura info বগুড়ার সকল জরুরী তথ্য ও সেবা পেতে ভিজিট করুনঃ
www.bogura.net
(1)

সকালের আলো ফুটতেই বগুড়ার বিআরটিসি ডিপো চত্বরে এক নতুন ইতিহাস গড়ার প্রস্তুতি। হালকা গোলাপি রঙে মোড়ানো বাসটির চালকের আসনে ...
18/08/2026

সকালের আলো ফুটতেই বগুড়ার বিআরটিসি ডিপো চত্বরে এক নতুন ইতিহাস গড়ার প্রস্তুতি। হালকা গোলাপি রঙে মোড়ানো বাসটির চালকের আসনে বসে আছেন খাদিজাতুল কোবরা। স্ট্রিয়ারিং ধরে থাকা তাঁর দু’হাতে স্পষ্ট আত্মবিশ্বাসের ছাপ। উদ্বোধন শেষে বাসটি ডিপো ছেড়ে এগোতে শুরু করে তিনমাথা রেলগেট এলাকার সরকারি আজিজুল হক কলেজের সামনে পর্যন্ত, সেখান থেকে ঘুরিয়ে আবার ডিপোতে এসে উদ্বোধনী কার্যক্রম শেষ হয়। বাসের ড্রাইভার নারী, কন্ডাক্টর নারী, সহকারীও নারী আর যাত্রী কেবলই নারীরা।

​রাজধানী ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি মঙ্গলবার (১৮ আগস্ট) বগুড়াতেও বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু হলো। দেশের গণপরিবহনে নারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা এবং নারীর ক্ষমতায়নের বার্তা নিয়ে সড়কে নামল এই সার্ভিস। বগুড়া শহরের জন্য ঘটনাটি একটু বেশিই বিশেষ। কারণ জেলা শহরের রাস্তায় নারীদের জন্য বিশেষ কোনো বাস সার্ভিস এবারই প্রথম।

​আপাতত বগুড়ার দুটি রুটে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে এই গোলাপি বাস। একটি শেরপুর থেকে মাটিডালি, অন্যটি মোকামতলা থেকে বনানী। প্রজ্ঞাপন অনুযায়ী নন-এসি এই বাস দুটির নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে প্রতি কিলোমিটারে ২.২৩ টাকা।

🇧🇩 বগুড়ার নয়, তানজিদ তামিম বাংলাদেশের ছেলে 💚❤️ম্যাচ জয়ের পর তানজিদ তামিমকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রীর এই কথাটি হয়তো অনে...
16/08/2026

🇧🇩 বগুড়ার নয়, তানজিদ তামিম বাংলাদেশের ছেলে 💚❤️

ম্যাচ জয়ের পর তানজিদ তামিমকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রীর এই কথাটি হয়তো অনেকের কাছে সাধারণ একটি মন্তব্য। কিন্তু একজন বগুড়াবাসীর কাছে এর অনুভূতিটা একটু আলাদা। ❤

কারণ তানজিদ তামিমের বেড়ে ওঠার গল্পে জড়িয়ে আছে বগুড়ার মাটি, বগুড়ার মাঠ আর বগুড়ার মানুষের ভালোবাসা।
আজ সে যখন বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামে, তখন তার ব্যাটে শুধু বাংলাদেশের জয় নয় বগুড়ার মানুষের গর্বও প্রতিফলিত হয়। 🏏🇧🇩

তানজিদ তামিম বাংলাদেশের এটা সত্য।
আর বাংলাদেশের এই গর্বিত সন্তানের শিকড় যে বগুড়ার মাটিতে, সেটাও আমাদের গর্ব। 💚

বগুড়া তাকে নিজের করে গর্ব করবে, আর বাংলাদেশ তাকে জাতীয় নায়ক হিসেবে ভালোবাসবে এটাই তো সবচেয়ে সুন্দর পরিচয়।

তানজিদ তামিম বাংলাদেশের গর্ব, বগুড়ার অহংকার। 🏏

#তানজিদতামিম #বগুড়া #বাংলাদেশেরগর্ব #বগুড়ারঅহংকার

এসএসসিতে রাজশাহী বোর্ডে সাফল্যের শীর্ষে বগুড়া 💚এসএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডের ৮ জেলার মধ্যে পাসের হার ও জ...
10/08/2026

এসএসসিতে রাজশাহী বোর্ডে সাফল্যের শীর্ষে বগুড়া 💚

এসএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডের ৮ জেলার মধ্যে পাসের হার ও জিপিএ-৫—দুই দিক থেকেই সবার শীর্ষে বগুড়া।

📊 বগুড়ার অর্জন:
✅ মোট পাস: ২৩,৩৮৯ জন
✅ পাসের হার: ৭২.৬৪%
🌟 জিপিএ-৫: ৪,৪৭৮ জন

জিপিএ-৫ পাওয়ার সংখ্যায় দ্বিতীয় অবস্থানে থাকা রাজশাহীর চেয়ে বগুড়ায় ১,৫২৯ জন বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

এই অসাধারণ সাফল্যে বগুড়ার সকল কৃতী শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ❤️🎓

বগুড়া—শিক্ষায় এগিয়ে, সাফল্যে সবার শীর্ষে! 🏆

#বগুড়া #এসএসসি_ফলাফল #রাজশাহী_বোর্ড #শিক্ষা #সাফল্যের_শীর্ষে_বগুড়া

সালমান শাহ হ*ত্যা মামলায় এয়ারপোর্ট থেকে গ্রেফতার ডন। বর্তমানে সিআইডির কাছে আছে। কিছুক্ষণের মধ্যে আদালতে নেওয়া হবে।
09/08/2026

সালমান শাহ হ*ত্যা মামলায় এয়ারপোর্ট থেকে গ্রেফতার ডন। বর্তমানে সিআইডির কাছে আছে। কিছুক্ষণের মধ্যে আদালতে নেওয়া হবে।

বগুড়ায় সওজের সড়ক জোন উদ্বোধন, ভোগান্তি কমবে উত্তরাঞ্চলের ৫ জেলারবগুড়া প্রতিনিধি: সড়ক সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজের জন্য এ...
08/08/2026

বগুড়ায় সওজের সড়ক জোন উদ্বোধন, ভোগান্তি কমবে উত্তরাঞ্চলের ৫ জেলার

বগুড়া প্রতিনিধি: সড়ক সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজের জন্য এতদিন রংপুরে ছুটতে হতো উত্তরাঞ্চলের পাঁচ জেলার সংশ্লিষ্টদের। সেই ভোগান্তি কমাতে বগুড়ায় উদ্বোধন করা হয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) বগুড়া সড়ক জোন। এতে বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ ও সিরাজগঞ্জের সড়ক উন্নয়ন ও ব্যবস্থাপনার কাজ এখন বগুড়া থেকেই পরিচালিত হবে।

শনিবার (৮ আগস্ট ২০২৬) বিকেল ৪টায় সড়ক জোনের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এমপি।

নতুন এ সড়ক জোনের আওতায় পাঁচ জেলার জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক নির্মাণ, প্রশস্তকরণ, সংস্কার, রক্ষণাবেক্ষণ ও ট্রাফিক ব্যবস্থাপনার কার্যক্রম পরিচালিত হবে। ফলে রংপুরে যাতায়াতের সময় ও ভোগান্তি কমার পাশাপাশি সড়ক উন্নয়ন কার্যক্রম আরও দ্রুত ও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পরে সড়ক ভবনে বৃক্ষরোপন করেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।

দৃষ্টিনন্দন চেলোপাড়ায় নবনির্মিত শাহ ফতেহ আলী  ব্রিজ।
08/08/2026

দৃষ্টিনন্দন চেলোপাড়ায় নবনির্মিত শাহ ফতেহ আলী ব্রিজ।

🚨 ব্রেকিং নিউজ | বগুড়া ইনফোবগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলের দায়ের করা মামলায় প্রধানমন্ত্রীর বিরু...
05/08/2026

🚨 ব্রেকিং নিউজ | বগুড়া ইনফো

বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলের দায়ের করা মামলায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে ঢাকায় গ্রেপ্তার হয়েছেন বহিষ্কৃত ও বিতর্কিত এনসিপি নেতা গাজী সালাউদ্দিন।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইবরাহীম আলী।

বগুড়ার শারিয়াকান্দি – মাদারগঞ্জে ২য় যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও শক্ত...
04/08/2026

বগুড়ার শারিয়াকান্দি – মাদারগঞ্জে ২য় যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হবে। এতে বাণিজ্য, কৃষি, শিক্ষা, কর্মসংস্থান ও আঞ্চলিক অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

রেজাউল করিম বাদশা (এমপি) এ বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

বগুড়া জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানকে সাময়িক অব্যাহতি প্রদান করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের কেন্দ্র...
04/08/2026

বগুড়া জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানকে সাময়িক অব্যাহতি প্রদান করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

বগুড়ায় শহরের যানজট কমাতে এবং শৃঙ্খলা ফেরাতে রাস্তার ওপর বা যত্রতত্র অনিয়মিত ও অবৈধভাবে গাড়ি পার্কিং করলে কঠোর জরিমানা কর...
04/08/2026

বগুড়ায় শহরের যানজট কমাতে এবং শৃঙ্খলা ফেরাতে রাস্তার ওপর বা যত্রতত্র অনিয়মিত ও অবৈধভাবে গাড়ি পার্কিং করলে কঠোর জরিমানা করা হবে বলে ঘোষণা দিয়েছেন বগুড়া সিটি কর্পোরেশন এর প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।

Address

Bogura

Alerts

Be the first to know and let us send you an email when Bogura info posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share