20/09/2023
সোশ্যাল মিডিয়া মার্কেটিং কেন করবেন?
বর্তমানে একজন শিক্ষার্থী থেকে শুরু করে অবসরপ্রাপ্ত কোনো নাগরিক, সকলেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। এটি হলো এমন একটি প্লাটফর্ম যেখানে আপনি সব বয়সের, সব রকম পছন্দের গ্রাহক পাবেন। আপনার পণ্য বা সেবার প্রচার-প্রচারণার জন্য সোশ্যাল মিডিয়াকে মাধ্যম হিসেবে বেছে নেওয়ার বেশ কিছু কারণ রয়েছে, যেমন :
* ঘরে বসেই দেশ-বিদেশের লক্ষ লক্ষ মানুষের কাছে আপনার পণ্য বা সেবার প্রচারণা করা যায়৷
* বিশেষ করে নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে, পণ্য বা সেবা সম্পর্কে মানুষকে জানানোর জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিংই সবচেয়ে ভালো বিকল্প।
* বিশ্বের অসংখ্য মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বলে, এখান থেকে সহজেই ভোক্তা এবং ক্রেতা পাওয়া যায়।
* অন্যান্য মার্কেটিংগুলোর তুলনায় এটিতে কম সময়ে অনেক বেশি গ্রাহককে পণ্য বা সেবার কথা জানানো যায়।
*কোনো ব্র্যান্ডের প্রচার ও প্রসারের ক্ষেত্রে এটি কার্যকরী ভূমিকা পালন করে।
*সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে মার্কেটপ্লেসে আপনার অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় আপনি মার্কেটিংয়ে অনেক এগিয়ে থাকতে পারবেন, এতে আপনার ব্যবসা সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে।
বর্তমান বিশ্বে অসংখ্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম বা সামাজিক যোগাযোগের মাধ্যম রয়েছে। তন্মধ্যে জনপ্রিয় কয়েকটি হলো :
> ফেসবুক(Facebook)
> টুইটার(Twitter)
> লিংকেডিন(LinkedIn)
> পিন্টারেস্ট(Pinterest)
> ইন্সটাগ্রাম(Instagram)
> ইউটিউব(YouTube)
> টাম্বলার(Tumbler)
> ফ্লিকার(Flicker)
> রেডিট(Reddit)
> কোরা(Quora)
আমরা আপনাকে সকল সুবিধা প্রদান করতে বধ্য পরিকর।
আপনি আপনার ব্যবসায়ের পরিচিতি ও প্রসারের জন্য সোসাল মিডিয়া ব্যবহার করুন। প্রয়োজনে আমরা সর্বদায় আপনার পাশে।