31/07/2023
গ্রাফিক্স ডিজাইনারদের জন্য - “কালার সাইকোলজি” অপরিহার্য বিষয়। আজ আমরা বেসিক কালার সাইকোলজি নিয়ে আলোচনা করবো।
প্রতিটি কালার আলাদা আলাদা অর্থ বহন করে। কেউ যদি কালার সাইকোলজি ভাল বুঝে তাহলে তার সফলাতার সম্ভাবনা বেশি থাকে। চলুন দেখে নেই কোন কোন কালার কি কি অর্থ বহন করে –
Red: love, fire, energy, strength
Purple: power, wealth, ambition, royalty
Blue: calm, stability, trust, depth
Green: freshness, nature, growth, safety
Yellow: joy, energy, positivism, brightness
Orange: warmth, creativity, happiness, success
বিঃদ্রঃ সাদা ও কালো কোনো কালার নয়।
White means presence of light
Black means absence of light
চলুন জেনে নেয়, কিছু কালার কোন ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়ঃ
১. লালঃ
লাল রঙ ক্ষুধাকে উদ্দীপিত করে, ফাস্ট ফুডের দোকানের মেনু লাল রঙের হয়ে থাকে।
লাল রঙ মানুষকে দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে, কর্পোরেট প্রতিষ্ঠানগুলো ফ্লায়ার তৈরীতে প্রায়শই লাল রঙকে বেছে নেয়া হয় ।
২. নীল
নীল একটি বিশ্বস্ত রঙ এবং যে কোন ব্র্যান্ডের একটি ইতিবাচক প্রতিচ্ছবি তৈরীতে এই রঙটি সত্যিই অতুলনীয়।
৩. সবুজ
সবুজ রঙ প্রশান্তি ও সতেজতা প্রকাশ করে। প্রকৃতির সাথে জড়িত যে কোন ব্র্যান্ডের ডিজাইন করতে প্রায়শই সবুজ রঙের ব্যবহার দেখা যায়।
৪. হলুদঃ
হলুদ রং খুব সহজেই মানুষের মাঝে উদ্দীপনা জাগাতে পারে। পন্যের কেনাবেচার সাথে যুক্ত ডিজাইনের ক্ষেত্রে এই রং বেশি ব্যবহার করা হয়।
৫. কমলাঃ
কমলা শক্তিতে পূর্ণ একটি উজ্জ্বল রঙ। সুখ ও মজাদার কিছু বুঝাতে টেক কম্পানিগুলো তাদের ব্র্যান্ডিং এ রং ব্যবহার করে।
৬. বেগুনীঃ
আনুগত্য ও বিশ্বস্ততা প্রকাশ করতে বেশি ব্যবহৃত হয়।