Bangla Grammar

Bangla Grammar All Bengali related grammar will be given with explanation on my page.

10/02/2023

এক কথায় প্রকাশ
151. অন্তঃসলিল- যার অভ্যন্তরে জল আছে ।
152. অন্তঃসলিলা- অন্তরে জল আছে এমন (নদী)।
153. অন্তঃসারশূন্য- সার নেই যার মধ্যে / যার ভিতরে সার নেই / যার ভিতরে কিছুই নেই।
154. অন্তগৃহ- গৃহের অভ্যন্তরে গৃহ।
155. অন্তর্ঘাত- ভিতর থেকে গোপনে ক্ষতিসাধন।
156. অন্ত্যজ- যে সমাজের (বর্ণের) অন্তদেশে জন্মে।
157. অন্তরা- গানের ধুয়া ও আভোগের মাঝখানের অংশ।
158. অন্তরীপ- অন্তর্গত অপ যার।
159. অন্তর্ঘাত- ভিতর থেকে গোপনে ক্ষতিসাধন।
160. অন্তরিক্ষ- অন্তরে যা ঈক্ষণ (দেখার) যোগ্য।
161. অন্তর্যামী- অন্তরের ভাব যানেন যিনি।
162. অন্তহীন- যার অন্ত নেই / যার শেষ নেই।
163. অন্তবাসী = অন্তে বাস করে যে।
164. অন্তেবাসী- যে গুরু গৃহে বাস করে যে।
165. অন্ত্যেষ্টি- শবদাহাদির চরম সংস্কার / শবের সৎকার।
166. অন্নগতপ্রাণ- অন্ন ভক্ষণ করে যে প্রাণ ধারণ করে।
167. অন্বেষা- অন্বেষণ করার ইচ্ছা।
168. অপচিকীর্ষা- অপকার করার ইচ্ছা।
169. অপচিকীর্ষু = অপকার করতে ইচ্ছুক।
170. অপত্যনির্বিশেষে- সন্তানের মত যত্নে / অপত্য (পুত্র, কন্যা বা বংশধর) হতে বিশেষ পার্থক্য না করে।
171. অপব্যবহার = ঠিকমতো কাজে না লাগানো।
172. অপভ্রংশ = মূল শব্দের বিকৃত রূপ।
173. অপমৃয়মান- যা মিলিয়ে যাচ্ছে।
174. অপস্রিয়মাণ- যা ক্রমশ দূরে সরে যাচ্ছে।
175. অপরাধী = যে অপরাধ করেছে।

03/02/2023

এক কথায় প্রকাশ:
126. অনির্বচনীয়- কথায় যা প্রকাশ করা যায় না।
127. অনিমেষ- চোখের নিমেষ না ফেলে।
128. অনুক্ত- যা বলা হয়নি।
129. অনুগামী- পশ্চাতে গমন করে যে।
130. অনুচ্চার্য- উচ্চারণ করা যায় না যা।
131. অনুচিকীর্ষা- অনুকরণ করার ইচ্ছা।
132. অনুচিকীর্ষু- অনুকরণ করতে ইচ্ছুক।
133. অনুচিত- উচিত নয় যা।
134. অনুজ- অনুতে/পশ্চাতে/পরে জন্মেছে যে।
135. অনুদিত- উদিত হয়নি যা / অন্য ভাষায় রূপান্তরিত।
136. অনুদিন = দিনের পর দিন।
137. অনুপ- জলময় স্থান।
138. অনুপান- ঔষধের আনুষঙ্গিক সেব্য।
139. অনুব্রজন- মান্যব্যক্তি বিদায়কালে কিছুদূর এগিয়ে দেওয়া।
140. অনুবাত- বায়ুর অনুকুলে।
141. অনুর্বর- যে ভূমি উর্ব্বর নয়।
142. অনুভূয়মান- যা অনুভব করা হচ্ছে।
143. অনুমেয় = যা অনুমান করা যায়।
144. অনুসন্ধিৎসা- অনুসন্ধান করার ইচ্ছা।
145. অনুসন্ধিৎসু- অনুসন্ধান করতে ইচ্ছুক।
146. অনুসূয়া- যে নারীর অসূয়া নেই / অনুসূয়া নেই এমন নারী ।
147. অনূঢ়- অবিবাহিত ব্যক্তি।
148. অনূঢ়া- যে মেয়ের বিয়ে হয়নি।
149. অনূদিত- অন্য ভাষায় রূপান্তরিত।
150. অনৈক্য- একতা বা ঐক্যের অভাব আছে যার / ঐক্যের অভাব।

ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের পর্ব সমাপনী পরীক্ষার্থীদের সমন্বিত শৃঙ্খলাবিধি, উপবিধি ও প্রয়োগ পদ্ধতি
27/01/2023

ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের পর্ব
সমাপনী পরীক্ষার্থীদের সমন্বিত শৃঙ্খলাবিধি, উপবিধি ও প্রয়োগ পদ্ধতি

23/01/2023

এক কথায় প্রকাশ:
101. অনপেক্ষ- অন্যের অপেক্ষা করতে হয় না যাতে।
102. অনবসর- অবসরের অভাব।
103. অনভিজ্ঞ- যার অভিজ্ঞতার অভাব আছে ।
104. অনমনীয় = যা নত করা যায় না।
105. অনসূয়া- যে নারী অন্যের নিন্দা করে না / যে নারীর অসূয়া নেই।
106. অন্যগাছা- যে গাছ অন্য গাছের উপর জন্মে।
107. অন্যতম- অনেকের মধ্যে একজন / বহুর মধ্যে একটি।
108. অন্যতর- দুয়ের মধ্যে একটি / দুয়ের মধ্যে একজন।
109. অন্যপূর্বা- বাগদত্তা হয়ে যে নারীর বিয়ে অন্য পুরুষের সঙ্গে হয় / যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল / যে নারী পূর্বে অপরের বাগদত্তা ছিল।
110. অন্যমনস্ক- যার অন্যদিকে মন আছে ।
111. অন্যমনা- যার অন্যদিকে মন আছে ।
112. অনাথ- যার পিতা ও মাতা নেই।
113. অনাদর = আদরের অভাব।
114. অনাদি- যার আদি নেই।
115. অনামিকা- হাতের চতুর্থ আঙুল।
116. অনাস্বাদিতপূর্ব- পূর্বে যার স্বাদ গ্রহণ করা হয় নি/পূর্বে কখনও
আস্বাদিত হয়নি যা।
117. অনায়াসলভ্য- অনায়াসে যা লাভ করা যায়।
118. অনাহত- যা আঘাত পায়নি।
119. অনাহূত- নিয়ন্ত্রণ না করা সত্ত্বেও যিনি উপস্থিত।
120. অনিকেতন- যার বাসস্থান নেই ।
121. অনিত্য- যা চিরস্থায়ী নয়।
122. অনিন্দ্য- যা নিন্দার যোগ্য নয় / নিন্দা করা যায় না এমন।
123. অনিন্দ্যনীয়- যা নিন্দার যোগ্য নয়।
124. অনিন্দ্যসুন্দর = যে সুন্দরের নিন্দা করা যায় না।
125. অনিন্দিত = যার কোনো বিষয়েই নিন্দা নেই।

07/01/2023

এক কথায় প্রকাশ
100. অনপনেয়- যা মুছে ফেলা যায় না / অপনয়ন বা দূর করা যায় না যা।

07/01/2023

এক কথায় প্রকাশ
99. অনন্যোপায়- যার অন্য উপায় নেই।

07/01/2023

এক কথায় প্রকাশ
98. অননুমেয়- যা অনুমান করা যায় না।

07/01/2023

এক কথায় প্রকাশ
97. অনন্যা- যে নারী অন্য কারো প্রতি আসক্ত হয় না / যে মেয়ের তুলনা হয় না।

Address

Brahmanbaria
3430

Alerts

Be the first to know and let us send you an email when Bangla Grammar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share