Tahmidul Ahad

Tahmidul Ahad | আলোচনা | লেখালেখি | গবেষণা | প্রবলেম সলভিং |

13/10/2025

নিজের সঙ্গে কথোপকথন

08/09/2025
06/09/2025

সূর্য যখন শহরকে বিদায় জানায়,
রাস্তাগুলোও শান্তির কণ্ঠে গান গায়।
_______________________________

দিনভর কোলাহলে ভরা শহর সন্ধ্যার পর এক অদ্ভুত প্রশান্তি পায়। সূর্যাস্তের লাল আভায় যেন রাস্তাঘাট নিস্তব্ধ হয়ে শ্বাস নেয়, ব্যস্ততার শব্দ মিলিয়ে গিয়ে জায়গা করে দেয় শান্তির নীরব সুরকে। এই মুহূর্তে শহরটা আর কেবল ইট-কংক্রিট নয়, যেন এক কবিতার পঙ্‌ক্তি হয়ে ওঠে— যেখানে আলো আর অন্ধকার মিলে যায়, আর মানুষ খুঁজে পায় কিছুটা স্বস্তি, কিছুটা শান্তির গান।

07/06/2025

তলোয়ার নয়, ছুরি আমাদের —
হালাল রক্তে বাজে ঈমানের গান।
কুরবানির ছুরিতেই ভরসা মোদের —
বাধা যতই আসুক, থামবে না ত্যাগের মহান অভিযান।
ইহুদি দখলদার আর হিন্দুত্ববাদী আগ্রাসীদের জন্য বার্তা একটাই —
ত্যাগই আমাদের ঈমানী প্রতিরোধ, চূড়ান্ত জবাব, অটল উত্তর।

কুরবানি শুধু রক্ত নয় — এটা এক আত্মিক ঘোষণা।
আমরা থামবো না, মাথা নোয়াবো না।

07/06/2025

এই তো ত্যাগ!
কেউ প্রিয় পশুটিকে বিক্রি করে কুরবানির জন্য ত্যাগ করে,
আবার কেউ কষ্টার্জিত টাকায় পশু কিনে জবেহ করে ত্যাগ করে।
আসলে, কারো ত্যাগ বাহ্যিক রূপে একরকম হলেও—
প্রত্যেকের ত্যাগই অন্তরে লুকিয়ে থাকা তাকওয়ারই প্রতিফলন।
এটাই কুরবানি, এটাই ঈমান, এটাই সত্যিকারের ত্যাগ!

❝ কুরবানের ত্যাগ হোক নিজ জীবনের প্রতিফলক ❞تقبل الله منا ومنكمকোরবানি যেন শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা না থাকে,বরং হয়ে উ...
06/06/2025

❝ কুরবানের ত্যাগ হোক নিজ জীবনের প্রতিফলক ❞

تقبل الله منا ومنكم

কোরবানি যেন শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা না থাকে,
বরং হয়ে উঠুক আত্মত্যাগ, আত্মনিয়ন্ত্রণ ও আত্মনিবেদনের জীবন্ত অনুশীলন।
আমরা যেন কোরবানির অন্তর্নিহিত শিক্ষা—ত্যাগের মহিমা—
নিজ জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে পারি।

এই কোরবানি হোক শুধু পশু জবাইয়ে সীমাবদ্ধ নয়—
হোক ভেতরের অহংকার, লোভ, হিংসা, হিংসা, স্বার্থপরতা ও কূপমণ্ডূকতার কোরবানি।
আমরা যেন নিজের আত্মাকে শুদ্ধ করে সত্য, ন্যায় ও মানবতার পথে এগিয়ে যেতে পারি।

ঈদ মোবারক 🌙

30/05/2025

নীরবতার মাঝে একাকী পথচলা
– প্রকৃতির শান্ত ছোঁয়ায় নিজেকে খুঁজে পাওয়ার গল্প
_______________
শহরটা এখনো ঘুমায়নি। মানুষ দৌড়াচ্ছে—সময় ধরে রাখার এক ব্যর্থ চেষ্টায়। সে হাঁটছে… নিঃশব্দে। হাতের ফোনটা বন্ধ। পকেটের ঘড়িটাও থেমে আছে অনেককাল। সে এখন সময়ের দাস নয়, ব্যস্ততার অংশ নয়—সে এখন এক নীরব পথিক। নদীর ধারে এসে দাঁড়ায় সে। জল ছুঁয়ে থাকা আলোয় এক আশ্চর্য শান্তি। পেছনে ফেলে আসা সব শব্দ, সব ক্লান্তি, সব ‘চাই’ আর ‘পাওয়া’র হিসেব যেন এখানেই এসে থেমে যায়। তার মনে হয়, ব্যস্ততার এই পৃথিবীতে সবাই কিছু না কিছু হারাচ্ছে।
কিন্তু সে আজ নিজেকে খুঁজে পেয়েছে — এই নিঃশব্দ জলছবিতে, এই কোলাহলহীন অস্তগামী রোদে। হয়তো এর নামই “জীবন”, যেখানে হেরে যাওয়া মানেই সবসময় পরাজয় নয়— অনেক সময় সেটাই হয় নিজের কাছে ফিরে আসার প্রথম ধাপ।
_________________
🖋️তাহমিদুল আহাদ

27/05/2025

স্থবিরতা যেন জীবনেরই এক অংশ হয়ে ওঠে, যেমনটা প্রকৃতির অবলোকনে ধরা পড়ে। কত অযথা টানাপোড়েন—নিজেকে জড়িয়ে আবার ফিরে আসার বৃথা অভিপ্রায়। দায়বদ্ধতা যেন নিজেরই কাছে। আজও অপেক্ষায় সেই থেমে যাওয়া মুহূর্ত, যা আর ফিরে আসে না, শুধু অসমাপ্তই থেকে যায়।

চোখের ভাষা কখনো শব্দ ছাড়াই বলে ফেলে হাজার গল্প হয়ত। জানি না সেই উপলব্ধির বাস্তবতা আসলে এমন কিনা। অপেক্ষায় হৃদয় যেন নিস্ত...
25/05/2025

চোখের ভাষা কখনো শব্দ ছাড়াই বলে ফেলে হাজার গল্প হয়ত। জানি না সেই উপলব্ধির বাস্তবতা আসলে এমন কিনা। অপেক্ষায় হৃদয় যেন নিস্তব্ধ হয়ে গেছে। নিরবে সয়ে যায় শুধুই...........

20/05/2025

নব্য জাহিলিয়াতের চ্যালেঞ্জ ও নিজের অবস্থান
________________________________________

বর্তমান সময়ে নিজের গাইরত ধরে রাখা সত্যিই একটি বড় চ্যালেঞ্জ। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকে বিভিন্ন গ্রুপে যুক্ত হওয়া, নতুন বন্ধু-বান্ধবের সঙ্গে মেলামেশা—এসবের মধ্য দিয়ে অনেক কিছুই সামনে এসেছে। কিন্তু যখন উপলব্ধি হলো, তখনই নিজেকে সংযত করার জন্য ব্যক্তিগত কিছু উদ্যোগ নিতে শুরু করলাম বেশ কিছুদিন আগে থেকে।

বিশেষ করে, যেসব বিষয় ফিতনায় জড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি করে, সেগুলো এড়িয়ে চলার চেষ্টা করছি। অবশ্য, ব্যাচমেটদের সঙ্গে সীমাবদ্ধতা রাখা সহজ ছিল না, তবুও আল্লাহর সন্তুষ্টিই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই নিজেকে সংযত রাখতে এবং কথার লাগাম টেনে ধরতে সচেতনভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

সর্বোপরি, ফিতনা থেকে মুক্ত থাকার জন্য সর্বোচ্চটা করার চেষ্টা করছি। কেউ এতে কী মনে করল, তা আমার কাছে তেমন গুরুত্ব বহন করে না। কারণ, আমি বা আমরা যে সঠিক পথেই আছি, সে বিশ্বাস আমার দৃঢ়।

নব্য জাহিলিয়াতের এই চ্যালেঞ্জ মোকাবিলা সহজ নয়, বাহিরে বের হতে ইচ্ছেই করে না এসব ভাবলে। তবুও, সত্যের উপর অটল থাকার জন্য নিজের অবস্থান দৃঢ় রাখাই আমার লক্ষ্য।
________________________________________
Md. Tahmidul Alam Ahad

Address

Alamgir Cottage, Govt Hospital West Road, Block/B, Chiringa, Cox`s Bazar
Chakaria
4741

Telephone

+8801686734643

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tahmidul Ahad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tahmidul Ahad:

Share