Bainary News 24.com

Bainary News 24.com সত্যের সন্ধানে জনগণের বন্ধনে আবদ্ধ।

চকরিয়াগামী ডাকাত দলের ৪ সদস্য দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড গুলি ও ডাকাতির বিভিন্ন সরঞ্জামসহ গ্রেফতার।চট্টগ্রাম জেল...
20/06/2025

চকরিয়াগামী ডাকাত দলের ৪ সদস্য দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড গুলি ও ডাকাতির বিভিন্ন সরঞ্জামসহ গ্রেফতার।

চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানাধীন চুনতি এলাকায় বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্যকে আগ্নেয়াস্ত্র, গুলি ও ডাকাতির মালামালসহ গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ।

গত ১৯ জনু লোহাগাড়া থানায় কর্মরত এসআই (নি.) মো.কামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ওয়ারেন্ট তামিল এবং মাদক উদ্ধারে বিশেষ অভিযান ডিউটি করাকালীন চুনতি বাজারে অবস্থানকালে পটিয়া থানার সূত্রে সংবাদ পান ১০/১২ জন ডাকাত পটিয়া থানা এলাকায় ডাকাতি করে ডাকাতির মালামাল এবং আগ্নেয়াস্ত্রসহ চকরিয়ার দিকে রওনা দিয়েছে।

সংবাদের প্রেক্ষিতে তাৎক্ষণিক অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমানের নেতৃত্বে এসআই (নি.) মো. কামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে লোহাগাড়া থানাধীন চুনতি বন বিভাগের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেকপোস্ট স্থাপন করেন। চেকপোস্ট করাকালীন এক পর্যায়ে সকাল ৮:৩০ মিনিটে একটি সিঙ্গেল কেবিন পিকআপ (রেজিঃ নং-চট্ট মেট্রো-১১-৮৮৫৩) তল্লাশির সময় ডাকাতদলের সদস্যরা পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলো ১। আবুল কাশেম ওরফে জামাই কাশেম, পিতা-নুরুল আলম, সাং-পশ্চিম কাথারিয়া, থানা-বাশঁখালী,। ২। ছাদেকুর রহমান, পিতা-মৃত জেবল হোসেন, সাং-ফুলতলা, ৩নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা, ৩। কামাল, পিতা-মো. মাসুক, সাং-ঘনশ্যাম বাজার পাড়া, ১নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা। ৪। কেফায়েত হোসেন, পিতা-মৃত আলমগীর ফারুক, সাং-পূর্ব বড় ভেওলা, সিকদার পাড়া, সর্বথানা-চকরিয়া, জেলা-কক্সবাজার।

আটক আবুল কাশেম ওরফে জামাই কাশেমের বিরুদ্ধে চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, সিঁধেল চুরিসহ অন্যান্য ধারায় ডজন খানেক মামলার তথ্য পাওয়া যায়। আটক কামালের বিরুদ্ধে অস্ত্র এবং সিঁধেল চুরির দুইটি মামলা রয়েছে।

আটককৃতদের হেফাজত থেকে ২টি দেশীয় তৈরি একনলা বন্দুক, ৪ রাউন্ড ১২ বোর কার্তুজ, ১টি রামদা, ১টি টিপছুরি, ২টি চাকু, ১টি লোহা কাটার কাঁচি, ২টি শাবল, ২টি ধারালো দা, ১টি টর্চলাইট, নগদ ১৬হাজার টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত ০৪টি মোবাইল, একটি পোর্টেবল হার্ডডিস্ক এবং ডাকাতিতে ব্যবহৃত পিকআপ গাড়ি উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, পটিয়া থানা কর্তৃক ১টি মোবাইল ফোন, ১টি মানকি ক্যাপ ও কালো ব্যাগ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে, তারা পটিয়া থানা এলাকার ফকিরপাড়ায় ডাকাতি করে মালামালসহ কক্সবাজারের দিকে পালাচ্ছিল। তাদের বিরুদ্ধে পটিয়া থানায় ডাকাতি মামলা এবং লোহাগাড়া থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। এ সংক্রান্তে পটিয়া থানার মামলা নং ২৫, তারিখ: ২০/০৬/২০২৫ খ্রি. ধারা- ৩৯৫/৩৯৭ দন্ডবিধি ও লোহাগাড়া থানার মামলা নং ১৩, তারিখ: ১৯/০৬/২০২৫ খ্রি. ধারা- ১৮৭৮ সালের অস্ত্র আইনের 19(A) 19 (f) রুজু করা হয়েছে।

19/06/2025
19/06/2025

নওগাঁর বদলগাছীতে সিএনজি চালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও তিনজন আহত

মোঃ সারোয়ার হোসেন অপু
জেলা প্রতিনিধি,নওগাঁ।

নওগাঁর বদলগাছীতে সিএনজি চালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর দুইটার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের চকবনমালী ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে একজন হলেন উপজেলার সদর ইউনিয়নের হাপানিয়া গ্রামের ছুনচা মহন্তের ছেলে কার্তিক মহন্ত (৫২)। তিনি পেশায় একজন প্রেস ব্যবসায়ী। বদলগাছী হাটখোলা বাজারে মা প্রিন্টিং প্রেস নামক তার একটি প্রতিষ্ঠান আছে।নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

দুর্ঘটনায় আহতরা হলেন, সদর ইউনিয়নের গোরশাহী গ্রামের মৃত আফছার আলীর ছেলে সিএনজি চালক বিপ্লব হোসেন, ভটভটি চালক জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আমুট গ্রামের আবু রেজার ছেলেএমরান আলী (রানা) ও সিএনজি যাত্রী উপজেলার মথুরাপুর ইউনিয়নের নহেলা গ্রামের মোঃ আজিমুদ্দীনের ছেলে আনিছুর রহমান। আহতদের বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সিএনজিতে থাকা যাত্রী আনিছুর রহমান বলেন, আমি গোবরচাঁপাহাটে সিএনজিতে উঠেছি রাজশাহী যাওয়ার জন্য। চকবনমালী স্কুল পার হয়ে আসার পর বিপরীত দিক থেকে আসা তুষ ভর্তি ভটভটির সাথে ধাক্কা লেগে আমরা ছিটকে পড়ে গেলে স্থানীয়রা আমাকে হাসপাতালে করে দেন। তিনি বলেন, সিএনজির গতি বেশী ছিল এবং সিএনজি ভুলপথে (রং সাইডে) ছিল। সিএনজি চালকের ভুলেই এই দুর্ঘটনা ঘটেছে।
আহত ভটভটি চালক এমরান আলী (রানা) বলেন, আমি গাড়ি বোঝাই করে তুষ নিয়ে গোবরচাঁপা অভিমুখে যাচ্ছিলাম এসময় জয়পুরহাট থেকে ছেড়ে আসা সিএনজি ঘটনাস্থলে পৌঁছালে ভটভটিকে ধাক্কা দিলে আমি নিয়ন্ত্রন হারিয়ে গাড়িসহ পাশের খাদে পড়ে যাই। তারপর কি ঘটেছে আমি বলতে পারবো না। রাস্তার লোকেরা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজির অতিরিক্ত গতির কারণে এবং চালকের ভুল পথে (রং সাইডে) চালনার ফলে সংঘর্ষের ঘটনা ঘটে।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে, অপরজনের পরিচয় শনাক্তে কাজ চলছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিযৌথ বাহিনী কর্তৃক পরিচালিত উল্লেখযোগ্য অভিযানসমূহের সারসংক্ষেপ (১২ - ১৯ জুন): সারাদেশে আটক ৪০৮ঢাকা, ১৯ জু...
19/06/2025

সংবাদ বিজ্ঞপ্তি

যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত উল্লেখযোগ্য অভিযানসমূহের সারসংক্ষেপ (১২ - ১৯ জুন): সারাদেশে আটক ৪০৮

ঢাকা, ১৯ জুন ২০২৫ (বৃহস্পতিবার): দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃংখলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে দেশব্যাপী পেশাদারিত্বের সাথে কাজ করে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায়, গত ১২ জুন ২০২৫ থেকে ১৯ জুন ২০২৫ তারিখ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত ব্রিগেডের অধীনস্থ ইউনিটসমূহ কর্তৃক অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশকিছু যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সকল যৌথ অভিযানে চিহ্নিত সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, চোরাকারবারী, কিশোর গ্যাং সদস্য, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী এবং মাদকাসক্তসহ মোট ৪০৮ জন অপরাধীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অপরাধীদের নিকট হতে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৪৯৬ টি বিভিন্ন ধরনের গোলাবারুদ, ৩৪টি ককটেল বোমা, বিভিন্ন মাদকদ্রব্য, সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র, মোটর সাইকেল, মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়। আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশব্যাপী জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন এলাকায় নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। এছাড়াও, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ঈদ যাত্রাকে সহজ করতে নির্বিঘ্নে সড়কে যান চলাচল নিশ্চিতকরণ ও টিকিট কালোবাজারি রোধকল্পে সেনাবাহিনী বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করেছে।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ জনগণকে যেকোন সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

*উত্তরায় র‌্যাব পরিচয়ে কোটি টাকা ডাকাতির চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন; নগদ অর্থ ও গাড়িসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ডিএমপি...
19/06/2025

*উত্তরায় র‌্যাব পরিচয়ে কোটি টাকা ডাকাতির চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন; নগদ অর্থ ও গাড়িসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ডিএমপি*

রাজধানীর উত্তরা এলাকায় নগদ কোম্পানির ডিস্ট্রিবিউটরের কাছ থেকে র‌্যাব পরিচয়ে এক কোটি আট লক্ষ ১১ হাজার টাকা ডাকাতির চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন এবং নগদ ২২ লক্ষ ১০ হাজার ৭৮০ টাকা, ব্যাংকে গচ্ছিত ১২ লক্ষ টাকা ও হাইয়েস গাড়িসহ দুর্ধর্ষ ডাকাত চক্রটির পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) এবং উত্তরা বিভাগ ও উত্তরা পশ্চিম থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ হাসান (৩৫) ২। গোলাম মোস্তফা ওরফে শাহিন (৫০) ৩। শেখ মোঃ জালাল উদ্দিন ওরফে রবিউল (৪৩) ৪। মোঃ ইমদাদুল শরীফ (২৮) ও ৫। মোঃ সাইফুল ইসলাম ওরফে শিপন (২৭)

বুধবার (১৮ জুন ২০২৫ খ্রি.) রাজধানীর বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, গত ১৪ জুন ২০২৫ খ্রি. সকাল আনুমানিক ৮:৫৫ ঘটিকায় নগদের ডিস্ট্রিবিউটর জনৈক আব্দুল খালেক নয়ন তার উত্তরার ১২ নং রোডের ৩৭ নং বাসা থেকে প্রতিষ্ঠানের চারজন কর্মচারীসহ চারটি ব্যাগে এক কোটি আট লক্ষ ১১ হাজার টাকা নিয়ে দুটি মোটরসাইকেল যোগে উত্তরার নগদের অফিসের উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে উত্তরা ১২ ও ১৩ নং রোডের সংযোগস্থলে একটি কালো রঙের হাইয়েস মাইক্রোবাস তাদের গতিরোধ করে। মাইক্রোবাস থেকে ‘র‌্যাব’ লেখা কালো কটি পরিহিত মুখে কালো কাপড় বাঁধা ৬/৭ জন অজ্ঞাত ব্যক্তি হাতে অস্ত্র নিয়ে নামে। তাদের কাছে আসতে দেখে নগদের টাকা বহনকারী কর্মচারীরা টাকার ব্যাগ নিয়ে দৌঁড়ানোর চেষ্টা করে। তখন দুষ্কৃতকারীরা তাদের ধাওয়া করে চারটি ব্যাগে থাকা টাকা ছিনিয়ে নেয় এবং তাদের তিনজনকে মাইক্রোবাসে তুলে হাত-চোখ বেঁধে মারধর করে। ঘটনাস্থল থেকে একজন কর্মচারী পালাতে সক্ষম হন। পরে ডাকাতরা তিনজনকে তুরাগ থানার ১৭ নং সেক্টরের বৃন্দাবন এলাকায় ফেলে রেখে টাকা, দুটি অফিসিয়াল মোবাইল ফোন ও তিনটি ব্যক্তিগত মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আব্দুর রহমানের অভিযোগের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রুজু করা হয়।

থানা সূত্র জানায়, চাঞ্চল্যকর এ ঘটনার পর উত্তরা বিভাগ ও ডিবি ঘটনার রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার ও লুণ্ঠিত টাকা উদ্ধারে তৎক্ষণাৎ কাজ শুরু করে। উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার এর নেতৃত্বে উত্তরা বিভাগের এডিসি, এসি, অফিসার ইনচার্জসহ অন্যান্য পুলিশ সদস্যদের সমন্বয়ে একটি চৌকস দল তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাস ও চালককে সনাক্ত করে। অতঃপর বুধবার (১৮ জুন ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ১:৪৫ ঘটিকায় খিলগাঁও থানা এলাকা থেকে মাইক্রোবাসের চালক মোঃ হাসানকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানার একটি টিম। এ সময় তার হেফাজত হতে নকল একটি নেমপ্লেট ও নগদ আট হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। অতঃপর গ্রেফতারকৃত হাসানের স্বীকারোক্তির ভিত্তিতে সবুজবাগ থানার মাদারটেক চৌরাস্তার স্বপন মিয়ার গ্যারেজ থেকে উক্ত ডাকাতির ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়।

ডিবি উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, ডিবি উত্তরা বিভাগের একটি টিম ঘটনাস্থলসহ আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত করে। পরবর্তীতে উক্ত ডাকাত চক্রের মূলহোতা গোলাম মোস্তফা ঘরামী ওরফে শাহিনকে বুধবার (১৮ জুন ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ১০:৪০ ঘটিকায় ঢাকার উত্তরা এলাকা হতে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে লুণ্ঠিত তের লক্ষ চৌত্রিশ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। অতঃপর গ্রেফতারকৃত শাহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে মোঃ ইমদাদুল শরীফকে রাত আনুমানিক ১১:৫০ ঘটিকায় আদাবর থানাধীন বায়তুল আমান হাউজিং এলাকা থেকে গ্রেফতার করা হয। এ সময় তার নিকট হতে লুষ্ঠিত আট লক্ষ চার হাজার ৭৮০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত শাহিন ও শরীফের দেওয়া তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত সার্জেন্ট শেখ মোঃ জালাল উদ্দিনকে একই দিন রাতে সবুজবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট হতে নগদ ৬৩ হাজার টাকা উদ্ধার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জালাল নিজেকে ক্যাপ্টেন জালাল হিসেবে নিজেকে পরিচয় প্রদান করে। জালাল ঘটনার পরদিন লুষ্ঠিত ১২ লক্ষ টাকা ঢাকা ব্যাংকের নিজ নামীয় একাউন্টে জমা করে। উক্ত টাকা জব্দের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ডিবি সূত্র আরও জানায়, পরবর্তীতে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাত চক্রের অপর সদস্য মোঃ সাইফুল ইসলাম ওরফে শিপনকে বুধবার রাতে এয়ারপোর্ট রেল স্টেশন এলাকা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের হেফাজত হতে র‌্যাব ও পুলিশের নকল আইডি কার্ড, লাঠি, সিগনাল লাইট, সেনাবাহিনীর লোগো সম্বলিত মানিব্যাগ, বিভিন্ন ব্যাংকের চেকবই ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

থানা ও ডিবি সূত্রে জানা যায়, ডাকাত দলের দলনেতা মোস্তফা ওরফে শাহিন একজন চাকরিচ্যুত পুলিশ সদস্য এবং শেখ মোঃ জালাল উদ্দিন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট। এই দলটি দীর্ঘদিন ধরে র‌্যাব ও পুলিশের পরিচয়ে দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার নিবিড় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারসহ অবশিষ্ট টাকা উদ্ধারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

কক্সবাজার চকরিয়া থানা পুলিশের অভিযানে  অপারেশন ডেভিল হান্ট ও নাশকতায় জড়িত ১৬ জন  আসামী গ্রেফতার। চকরিয়া  থানার অফিসার ইন...
19/06/2025

কক্সবাজার চকরিয়া থানা পুলিশের অভিযানে অপারেশন ডেভিল হান্ট ও নাশকতায় জড়িত ১৬ জন আসামী গ্রেফতার।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর তত্ত্বাবধানে ১৯/০৬/২০২৫ খ্রিঃ: থানার
পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ ইয়াছিন মিয়া, এসআই/নিঃ ফরহাদ রাব্বি ইষান, এসআই/নিঃ সনজীব কুমার পাল, এসআই/নিঃ আবুল খায়ের, এসআই/নিঃ আব্দুল হান্নান, এসআই/নিঃ রাজীব কুমার সাহা, এএসআ্ই/নিঃ পারভেজ মাহামুদ, এএসআই/নিঃ জসিম উদ্দিন, এএসআই/নিঃ দেব মজুমদার সঙ্গীয় ফোর্সসহ চকরিয়া থানার এফআইআর নং-১৫, তারিখ-১৩ নভেম্বর, ২০২৪; জিআর নং-৪৫৬, তারিখ-১৩ নভেম্বর, ২০২৪; সময়-সকাল ০৭.১০ ঘটিকা, ধারা- 15(3) The Special Powers Act, 1974 এর আসামী- ১। আব্দুল কাইয়ুম (৩২), পিতা- মোঃ আনোয়ার হোসেন, মাতা- জুনআরা, সাং- দক্ষিন সুরাজপুর, ০৯নং ওয়ার্ড, ইউনিয়ন-সুরাজপুর মানিকপুর, ২। মিজানুর রহমান (৩৪), পিতা- মোঃ কালু, সাং- দরগাহ পাড়া, ০৬নং ওয়ার্ড, ইউনিয়ন- খুটাখালী, ৩। শহিদুল ইসলাম আজাদ (২৯), পিতা- আমির হোসেন, সাং- ভিলেজার পাড়া, ০৬নং ওয়ার্ড, ইউনিয়ন- সুরাজপুর মানিকপুর, সর্ব থানা- চকরিয়া, জেলা-কক্সাবাজার, চকরিয়া থানার, এফআইআর নং-১০, তারিখ- ০৯ নভেম্বর, ২০২৪, জি আর নং-৪৫১,তারিখ- ০৯ নভেম্বর, ২০২৪, ধারা- ১৫(৩) The Special Powers Act 1974 এর আসামী- চকরিয়া থানার এফআইআর নং-১৫, তারিখ-১৩ নভেম্বর, ২০২৪; জিআর নং-৪৫৬, তারিখ-১৩ নভেম্বর, ২০২৪; সময়-সকাল ০৭.১০ ঘটিকা, ধারা- 15(3) The Special Powers Act, 1974 এর আসামী-৩। আব্দুল কাইয়ুম (৩২), পিতা- মোঃ আনোয়ার হোসেন, মাতা- জুনআরা, সাং- দক্ষিন সুরাজপুর, ০৯নং ওয়ার্ড, ইউনিয়ন-সুরাজপুর মানিকপুর, ৪। মিজানুর রহমান (৩৪), পিতা- মোঃ কালু, সাং- দরগাহ পাড়া, ০৬নং ওয়ার্ড, ইউনিয়ন- খুটাখালী, ৫। শহিদুল ইসলাম আজাদ (২৯), পিতা- আমির হোসেন, সাং- ভিলেজার পাড়া, ০৬নং ওয়ার্ড, ইউনিয়ন- সুরাজপুর মানিকপুর, সর্ব থানা- চকরিয়া, জেলা-কক্সাবাজার, চকরিয়া থানার এফআইআর নং-৪৩/৪১৭, তারিখ- ১৮ অক্টোবর, ২০২৪ইং; ধারা- 143/341/ 148/447/323/ 324/325/307/302/34 The Penal Code, 1860 এর আসামী-৬। অহিদুজ্জামান (৪৫) পিতা-মৃত এম.এ রশিদ, মাতা-মনোয়ারা বেগম, সাং-এস,এম,চর, ২নং ওয়ার্ড, কাকারা ইউপি, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার এবং গ্রেফতারকৃত সন্দিগ্ধ আসামী ৭। জমির উদ্দিন (৫৫), পিতা- মৃত আব্দুস সালাম, মাতা-রাবেয়া খাতুন, সাং-হারবাং, ৬না ওয়ার্ড, হারবাং ইউপি, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার, ৮। জহিরুল ইসলাম মানিক (৩৭) পিতা-মৃত ইউসুফ আলী, সাং-উত্তর হারবাং, কলাতলী, ৯নং ওয়ার্ড, হারবাং ইউপি, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার,চকরিয়া থানার মামলা নং-২৯/৪০০, তারিখ-১৬/০৮/২০২৩খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড এর আসামী-৯। আব্দুল জলিল (৩৪), পিতা-আবু তাহের, সাং- মগবাজার সালাম মাষ্টার পাড়া, ওয়ার্ড নং- ০৬, চকরিয়া পৌরসভা, থানা-চকরিয়া, জেলা- কক্সবাজার, চকরিয়া থানার এফআইআর নং-৪৪/৫৩৩, তারিখ- ২৯ ডিসেম্বর, ২০২৪ইং। ধারা-143/447/427/379/506(2) The Penal Code, 1860 এর আসামী-১০। আব্দুর রহিম (৫৩) পিতা-মৃত আশরাফ আলী, সাং- পূর্ব সুরাজপুর, ভিলেজার পাড়া, সুরাজপুর-মানিকপুর ইউপি, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার, ১১। তৌহিদ হোসেন চৌধুরী (৫৪) পিতা-মৃত নবাব মিয়া, মাতা-মৃত তাহের। বেগম, সাং-লক্ষ্যারচর, সিকদার পাড়া, ৩নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার, ১২। সোহরাব হোসেন প্রঃ নান্নু মেম্বার (৪৫) পিতা-মৃত ইসমাইল চৌধুরী, মাতা-ফজিলাতুন নাহার, সাং-ছিকলঘাট, উত্তর লক্ষ্যারচর, ৩নং ওয়ার্ড, লক্ষ্যারচর ইউপি, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার,, চকরিয়া থানার ,এফআইআর নং-৪০, তারিখ- ১৯ জুন, ২০২৫; জি আর নং-৩০৫, ধারা-সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৮/৯/১০/১১/১২/১৩ এর আসামী-১৩। হেলাল উদ্দিন (৪৭), পিতা- মৃত সিরাজুল হক, সাং- বিনামারা, ৭নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা, ১৪। হাসান আল বছরী (৪৭), পিতা- আবুল কাশেম, সাং- মগবাজার, ৬নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা, ১৫। বিপ্লব বড়ুয়া (৩৪), পিতা- আনন্দ বড়ুয়া, সাং- নিজপানখালী, ৭নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা, ১৬। বাবুল বড়ুয়া (৫৮), পিতা- মৃত বীর ভদ্র বড়ুয়া, সাং- বিনামারা, ৬নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা, সর্বথানা- চকরিয়া, জেলা- কক্সবাজারদের গের গ্রেফতার করা হয়। পরবর্তীতে উক্ত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

রাঙামাটির বরকলের পাহাড়ে ঘুরে বেড়াতে দেখা যায় বন্য হাতির একটি দলকে; যার মধ্যে পাঁচটি পুর্ণবয়স্ক হাতি, একটি কিশোর ও দুটি শ...
19/06/2025

রাঙামাটির বরকলের পাহাড়ে ঘুরে বেড়াতে দেখা যায় বন্য হাতির একটি দলকে; যার মধ্যে পাঁচটি পুর্ণবয়স্ক হাতি, একটি কিশোর ও দুটি শাবক। ছবি: সমির মল্লিক
ছবিঘরের লিংক কমেন্টে...

Address

Head Office: Chakaria Municipality
Chakaria
4741

Telephone

+8801789227213

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bainary News 24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bainary News 24.com:

Share